সিভিল সার্জনের কার্যালয়, ফেনী

  • Home
  • Bangladesh
  • Feni
  • সিভিল সার্জনের কার্যালয়, ফেনী

সিভিল সার্জনের কার্যালয়, ফেনী The official page of Office of The Civil Surgeon,
Feni.

আজ ৬/০৮/২৬ তারিখ, ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. এ এস এম সোহরাব আল হোসাইন মহোদয় এর নির্দেশনা অনুযায়ী ন...
06/08/2026

আজ ৬/০৮/২৬ তারিখ, ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. এ এস এম সোহরাব আল হোসাইন মহোদয় এর নির্দেশনা অনুযায়ী নিয়মিত মনিটরিং ও সুপার ভিশন এর অংশ হিসেবে সিভিল সার্জন কার্যালয়ের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক পরিদর্শন টিম শহরের ২টি স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শন করেন যার মধ্যে ছিলো ১ টি বেসরকারি হাসপাতাল স্টার লাইন (স্পেশালাইজড হাসপাতাল) ও ১ টি ডায়াগনস্টিক সেন্টার ( ডিডি ল্যাব) । উক্ত পরিদর্শন টিমে নেতৃত্ব দেন সম্মানিত সিভিল সার্জন, ফেনী ডা. এএসএম সোহরাব আল হোসাইন মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার বৃন্দ ডা. মো. ইমাম হোসেন মহোদয়, ডা. আমির খসরু তারেক মহোদয়, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট জনাব মাইনউদ্দিন মহোদয় ও বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির সম্মানিত প্রতিনিধি মহোদয়।
উক্ত ভিজিটে স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত মানদন্ড অনুযায়ী সেবার মান বজায় আছে কিনা তা যাচাই বাছাই করা হয়, এবং সেবার মান কে আরো উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়।

ফেনীর জনগণ যাতে সুষ্ঠু ও মানসম্মত স্বাস্থ্য সেবা পায় সে বিষয়ে ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন মহোদয় এর নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ সর্বদা সচেষ্ট রয়েছে।

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে স্কুল শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ...
06/08/2026

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে স্কুল শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা র পুরষ্কার বিতরণী সভা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সম্মানিত সিভিল সার্জন, ফেনী, ডা. এএসএম সোহরাব আল হোসাইন মহোদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার, ফেনী জনাব প্রত্যুষ কুমার মজুমদার মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ, মো. দিদারুল আলম মহোদয়, উপপরিচালক পরিবার পরিকল্পনা জনাব মোস্তাফিজুর রহমান চৌধুরী মহোদয়, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার বৃন্দ, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মহোদয়, স্কুলের সম্মানিত শিক্ষক বৃন্দ এবং কোমলমতি শিক্ষার্থী বৃন্দ সহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষ্যে আজ ৫ আগস্ট, জেলা শিল্পকলা একাডেমিতে  জেলা প্রশাসন  আয়োজিত  জুলাই শহিদ পরিবার...
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষ্যে আজ ৫ আগস্ট, জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত জুলাই শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মান্যবর সিভিল সার্জন, ফেনী, ডা. এএসএম সোহরাব আল হোসাইন মহোদয়।

আজ ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অপর্ণ করা হয়।...
05/08/2026

আজ ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অপর্ণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মান্যবর সিভিল সার্জন, ফেনী ডা. এএসএম সোহরাব আল হোসাইন মহোদয়, মান্যবর তত্ত্বাবধায়ক ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, ফেনী ডা. মোহাম্মদ মোবারক হোসেন মহোদয় সহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের টিকা দেয়ানোর জন্য আসা মায়ে...
04/08/2026

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের টিকা দেয়ানোর জন্য আসা মায়েদের নিয়ে কাউন্সিলিং সেশন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা লাক্রাইন চাক মহোদয় সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও শিশুদের অভিভাবক বৃন্দ।

আজ ৪/০৮/২৬ তারিখ, ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. এ এস এম সোহরাব আল হোসাইন মহোদয় এর নির্দেশনা অনুযায়ী ন...
04/08/2026

আজ ৪/০৮/২৬ তারিখ, ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. এ এস এম সোহরাব আল হোসাইন মহোদয় এর নির্দেশনা অনুযায়ী নিয়মিত মনিটরিং ও সুপার ভিশন এর অংশ হিসেবে সিভিল সার্জন কার্যালয়ের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক পরিদর্শন টিম শহরের ৩টি স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শন করেন যার মধ্যে ছিলো ১ টি বেসরকারি হাসপাতাল ও ২টি ডায়াগনস্টিক সেন্টার। উক্ত পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার বৃন্দ ডা. মো. ইমাম হোসেন মহোদয়, ডা. একেএম ফাহাদ মহোদয়, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট জনাব মাইনউদ্দিন মহোদয় ও বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির সম্মানিত প্রতিনিধি মহোদয়।
উক্ত ভিজিটে স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত মানদন্ড অনুযায়ী সেবার মান বজায় আছে কিনা তা যাচাই বাছাই করা হয়, এবং সেবার মান কে আরো উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়।

ফেনীর জনগণ যাতে সুষ্ঠু ও মানসম্মত স্বাস্থ্য সেবা পায় সে বিষয়ে ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন মহোদয় এর নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ সর্বদা সচেষ্ট রয়েছে।

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ৩য় -৫ম এবং ৬ষ্ঠ -১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে সিভিল সার্জন কার্য...
03/08/2026

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ৩য় -৫ম এবং ৬ষ্ঠ -১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে সিভিল সার্জন কার্যালয় এর উদ্যোগে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা জেলা শিশু নিকেতন কালেক্টরেট স্কুলে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মহোদয়, শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের সম্মানিত শিক্ষক বৃন্দ।

আজ ৩/০৮/২৬, তারিখ জেলা প্রশাসন ফেনীর উদ্যোগে ক্লিন ফেনী নামক পরিষ্কার পরিচ্ছন্নতা মূলক অনুষ্ঠানে অন্যান্য সরকারি দপ্তর এ...
03/08/2026

আজ ৩/০৮/২৬, তারিখ জেলা প্রশাসন ফেনীর উদ্যোগে ক্লিন ফেনী নামক পরিষ্কার পরিচ্ছন্নতা মূলক অনুষ্ঠানে অন্যান্য সরকারি দপ্তর এর মত সিভিল সার্জন কার্যালয়, ফেনী ও অংশ নেন। এই উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে সকালে এক র‍্যালি অনুষ্ঠিত হয় যাতে মান্যবর সিভিল সার্জন ( ভারপ্রাপ্ত), ফেনী, ডা. এএসএম সোহরাব আল হোসাইন মহোদয় সহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী বৃন্দ অংশ নেন। এছাড়া সিভিল সার্জন কার্যালয় এর আওতাধীন ট্রমা সেন্টার মহিপাল, ফেনী ও বক্ষব্যাধি ক্লিনিক, ফেনীতেও এই কর্মসূচি পালিত হয়।

আল আকসা  হাসপাতাল ফেনীতে  একটি নবজাতক শিশুর  অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সংবাদ রাত ৮ টায়  সামাজিক যোগাযোগ মাধ্যমে জানার পর পরই ...
02/08/2026

আল আকসা হাসপাতাল ফেনীতে একটি নবজাতক শিশুর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সংবাদ রাত ৮ টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানার পর পরই সিভিল সার্জন মহোদয়, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে তৎক্ষণাৎ উক্ত হাসপাতালে যান। ঘটনার সাথে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ, ডিউটি ডাক্তার, ওটি ইনচার্জ, নার্স ও রোগীর স্বজনদের সাথে কথা বলা হয়। হাসপাতালের সকল ধরনের কাগজপত্র লাইসেন্স ও ওটি কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়।ওটিতে কিছু অনিয়ম ধরা পড়ায় সিভিল সার্জন ডা.এ এস এম
সোহরাব আল হোসাইন (ভারপ্রাপ্ত) মহোদয় এর উদ্যোগে হাসপাতালটির অপারেশন থিয়েটার (ওটির) কার্যক্রম সিল গালার মাধ্যমে বন্ধ করে দেয়া হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আমির খসরু তারেক মহোদয়, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট জনাব মাইনউদ্দীন মহোদয়,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ, জেলা স্বাস্থ্য বিভাগের কর্মচারী বৃন্দ । সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ হতে তদন্ত কমিটি গঠন করে তদন্ত পূর্বক বিধিমোতাবেক দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা হবে। ফেনী বাসীকে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে আমরা আশ্বস্ত করতে চাই যে চিকিৎসা সংক্রান্ত যেকোনো প্রকার অনিয়ম এর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণে জেলা স্বাস্থ্য বিভাগ সার্বক্ষণিক তৎপর রয়েছে।

02/08/2026

Address

Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when সিভিল সার্জনের কার্যালয়, ফেনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সিভিল সার্জনের কার্যালয়, ফেনী:

Shortcuts

Share