Nutritionist Zohora Setara

Nutritionist Zohora Setara Balanced Nutrition for Better Living

Helping you make healthier choices through expert guidance, practical tips, and evidence-based nutrition.

জাতি হিসেবে আমরা বরাবরই অনুকরণপ্রিয়। রোগ হলে অনেক সময় ডাক্তার না খুঁজে, পরিচিত কারও একই রোগ হয়েছিল কি না এবং তিনি কী ওষু...
26/08/2026

জাতি হিসেবে আমরা বরাবরই অনুকরণপ্রিয়। রোগ হলে অনেক সময় ডাক্তার না খুঁজে, পরিচিত কারও একই রোগ হয়েছিল কি না এবং তিনি কী ওষুধ খেয়েছিলেন—সেটা খুঁজে দেখি। এরপর নিজেরাও সেই ওষুধ খাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি।

ডায়েটের ক্ষেত্রে বিষয়টি আরও বেশি দেখা যায়। কারও একটি নির্দিষ্ট ডায়েট অনুসরণ করে ওজন কমলে আমরা ধরে নিই, একই ডায়েট অনুসরণ করলে আমারও ওজন কমবে।

কিন্তু বাস্তবে একটি diet plan সবার জন্য একইভাবে কাজ করে না। ❌

আপনার খাবারের প্রয়োজন নির্ভর করতে পারে—
• বয়স ও শারীরিক গঠন,
• দৈনন্দিন physical activity,
• বর্তমান weight ও nutritional status,
• কোনো medical condition আছে কি না,
• lifestyle ও eating habits,
• আপনার ব্যক্তিগত health goal, ইত্যাদি বিভিন্ন বিষয়ের ওপর।

তাই healthy eating মানেই শুধু ক্যালরি বেশ-কম করা নয়। বরং আপনার শরীর, স্বাস্থ্য ও জীবনযাত্রার সঙ্গে মানানসই একটি balanced, practical এবং sustainable nutrition plan তৈরি করাই গুরুত্বপূর্ণ। 🌱

আপনার স্বাস্থ্য ও লক্ষ্য অনুযায়ী Personalized diet plan নিতে এবং consultation বুক করতে ইনবক্স করুন 💬

Zohora Setara
Nutritionist & Dietary Consultant
B.Sc (Hons), MSc (Food & Nutrition), DU




This is what I mean when I say save some time for yourself—It’s not just about lifting weights; it’s about putting down ...
24/08/2026

This is what I mean when I say save some time for yourself—

It’s not just about lifting weights; it’s about putting down everything else that’s on your mind. One hour to reset, clear the noise, and recharge.

Prioritize your body before the rest of the world asks for your energy...

Trust me! You owe yourself this hour. ❤️

Zohora Setara
Nutritionist & Dietary Consultant
B.Sc (Hons), MSc (Food & Nutrition), DU



ত্বকের যত্ন নিতে আমরা কত কিছুই না করি—skincare products, facials, sunscreen…সোশ্যাল মিডিয়ার চটকদার 'গ্লোয়িং ড্রিংক' বা '...
20/08/2026

ত্বকের যত্ন নিতে আমরা কত কিছুই না করি—skincare products, facials, sunscreen…সোশ্যাল মিডিয়ার চটকদার 'গ্লোয়িং ড্রিংক' বা 'ম্যাজিক প্যাক'-এর ভীড়ে আসল সত্যটা আড়ালেই রয়ে যায়।
কোনো একটি নির্দিষ্ট “Magic Food” খেলেই রাতারাতি ত্বক Glow করবে মিডিয়ার এমনজাদুকরী দাবির মতো বিষয়টা এতো সহজও নয়।

আসল ভূমিকা রাখে আপনার দৈনন্দিন সামগ্রিক খাদ্যাভ্যাস।

১। ​ভিটামিন C (কোলাজেন তৈরি ও ব্রাইটনেস): লেবু, পেয়ারা, আমলকী, কাঁচা মরিচ ও সবজি।

২। ​ভিটামিন A (কোষ পুনর্গঠন): গাজর, মিষ্টি কুমড়া, পালং শাক ও ডিমের কুসুম।

৩। ​ভিটামিন E (ত্বকের সুরক্ষা): কাঠবাদাম, চিনাবাদাম ও সয়াবিন তেল।

৪। ​ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড (প্রদাহ ও শুষ্কতা রোধ): রুই, কাতলা, ইলিশ মাছ, চিয়া সিড ও তিল/তিসি।

৫। ​জিঙ্ক (ক্ষত ও অ্যাকনে নিয়ন্ত্রণ): লাল মাংস, ডাল, ডিম ও রূপচাঁদা/সামুদ্রিক মাছ।

৬। ​ফাইটোকেমিক্যালস & অ্যান্টিঅক্সিডেন্ট: রঙিন শাকসবজি, ফল ও গ্রিন টি।

​অ্যাকনে (Acne) ও ডায়েট:

গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত চিনি, কোল্ড ড্রিঙ্কস ও রিফাইন করা খাবার (ময়দা/প্রসেসড ফুড) কমিয়ে Low-Glycemic Diet (লাল চাল, লাল আটা, শাকসবজি) খেলে ব্রণ কিছুটা নিয়ন্ত্রণে থাকে।

তাই প্রতিদিনের খাবারে পর্যাপ্ত শাকসবজি, ফল ও প্রোটিন রাখুন।

​কোন একটি বা দু'টি নির্দিষ্ট প্রোডাক্ট নয় বরং সূর্যের আলো থেকে সুরক্ষা, পর্যাপ্ত ঘুম, পরিমিত আহার, স্ট্রেস ম্যানেজমেন্ট, হরমোন, নিয়মিত ব্যায়াম এবং প্রপার স্কিনকেয়ার—সব মিলিয়েই ত্বক ভালো থাকে।

Zohora Setara
Nutritionist & Dietary Consultant
B.Sc (Hons), MSc (Food & Nutrition), Du


As a nutritionist, I don't believe that every meal needs to be “perfect”.Sometimes, food is simply food—and enjoying it ...
14/08/2026

As a nutritionist, I don't believe that every meal needs to be “perfect”.

Sometimes, food is simply food—and enjoying it is also a part of life. ❤️


ওদের কাছে পৃথিবীটা খুব ছোট—একটা কার্ডবোর্ডের বাক্স,একটু উষ্ণতা,আর মায়ের পাশে থাকার নিশ্চয়তা। 🐾Sometimes, that's all you ...
09/08/2026

ওদের কাছে পৃথিবীটা খুব ছোট—
একটা কার্ডবোর্ডের বাক্স,
একটু উষ্ণতা,
আর মায়ের পাশে থাকার নিশ্চয়তা। 🐾

Sometimes, that's all you need to feel safe. 🤍

বাচ্চাগুলো জানে না পৃথিবী কত বড়, কিংবা আগামীকাল কী হবে।
শুধু জানে—
মা পাশে থাকলে ভয় পাওয়ার কিছু নেই।

ভালোবাসার সবচেয়ে সুন্দর সংজ্ঞা হয়তো এটাই—
কারও পাশে থেকে তার পৃথিবীটাকে একটু নিরাপদ করে দেওয়া। 🐾🤍


দুধ শুধু একটি পানীয় নয়, এটি বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদানের একটি সমন্বিত উৎস।দুধে রয়েছে উচ্চমানের প্রোটিন, ক্যালস...
03/08/2026

দুধ শুধু একটি পানীয় নয়, এটি বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদানের একটি সমন্বিত উৎস।

দুধে রয়েছে উচ্চমানের প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন B12, রিবোফ্লাভিন, ফসফরাস এবং পটাশিয়াম, যা হাড়, দাঁত, পেশি এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তবে মনে রাখতে হবে, ল্যাকটোজ অসহিষ্ণুতা বা বিশেষ স্বাস্থ্যগত অবস্থায় দুধের বিকল্প বা ভিন্ন ধরনের দুধের প্রয়োজন হতে পারে। এছাড়া বয়স এবং স্বাস্থ্যগত অবস্থাও বিবেচনায় রাখতে হবে।

Zohora Setara
Nutritionist & Dietary Consultant
B.Sc (Hons), MSc (Food & Nutrition), DU

#দুধ

টানা এসি রুমে বসে কাজ করা কিংবা কাজের অতিরিক্ত চাপে আমরা অনেকেই টের পাই না যে শরীর কতটা ডিহাইড্রেটেড হয়ে পড়ছে। অলসতা, দু...
01/08/2026

টানা এসি রুমে বসে কাজ করা কিংবা কাজের অতিরিক্ত চাপে আমরা অনেকেই টের পাই না যে শরীর কতটা ডিহাইড্রেটেড হয়ে পড়ছে। অলসতা, দুপুরের দিকে হঠাৎ এনার্জি কমে যাওয়া (Mid-day slump) কিংবা মাথা ব্যথার অন্যতম বড় কারণ কিন্তু পর্যাপ্ত পানি বা তরল খাবার না খাওয়া।

​কর্মব্যস্ততার মাঝেও নিজেকে রিচার্জড রাখতে ৩টি ছোট্ট পরিবর্তন করতে পারেন:

​১. ডেস্কে পানির বোতল রাখুন:
কাজের টেবিলে সবসময় ১টি নির্দিষ্ট পানির বোতল রাখুন। চোখের সামনে থাকলে পানি পানের কথা মনে পড়বে। প্রতি ১-২ ঘণ্টায় কয়েক চুমুক পানি পানের অভ্যাস করুন।

২. ক্যাফেইনের মাত্রা নিয়ন্ত্রণ:
ক্লান্তি দূর করতে বারবার চা বা কফি খাওয়ার প্রবণতা শরীরকে আরও ডিহাইড্রেটেড করে দিতে পারে। ক্যাফেইনের পরিবর্তে ডাবের পানি, লেবুর শরবত বা চিনি ছাড়া ফলের রস বেছে নিন।

৩. হাইড্রেটিং স্ন্যাকস:
বিকেলের নাস্তায় ভারী বা ভাজাপোড়া খাবারের পরিবর্তে শসা, তরমুজ বা একটু টকদই খেতে পারেন।

এগুলো শরীরে পানির ঘাটতি পূরণ করার পাশাপাশি ইনস্ট্যান্ট এনার্জি দিবে।

​ছোট ছোট এই অভ্যাসগুলো শুধু আপনার ত্বক বা শরীর ভালো রাখবে না, কর্মক্ষেত্রে আপনার মনোযোগ এবং প্রোডাক্টিভিটিও বাড়িয়ে দেবে বহুগুণ।❤️

Zohora Setara
Nutritionist & Dietary Consultant
B.Sc (Hons), MSc (Food & Nutrition), DU


সপ্তাহজুড়ে কষ্ট করে ডায়েট করার পর অনেকের কাছেই শুক্রবার হয়ে যায়  Cheat Day, সারাদিন যা ইচ্ছা তা-ই খাওয়ার দিন! কিন্তু, ওজ...
31/07/2026

সপ্তাহজুড়ে কষ্ট করে ডায়েট করার পর অনেকের কাছেই শুক্রবার হয়ে যায় Cheat Day, সারাদিন যা ইচ্ছা তা-ই খাওয়ার দিন!

কিন্তু, ওজন কমানো বা নিয়ন্ত্রণে রাখার মূল চাবিকাঠি হলো Weekly Calorie Balance। ধরুন, আপনি রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন প্রায় ৫০০ ক্যালোরি ঘাটতি তৈরি করলেন (মোট ২০০০ ক্যালোরি ঘাটতি)। কিন্তু শুক্রবারে সারাদিন ইচ্ছেমতো বিরিয়ানি, ফাস্ট ফুড আর মিষ্টি খেয়ে অতিরিক্ত ২৫০০ ক্যালোরি গ্রহণ করে ফেললেন!

ফলাফল? আপনার পুরো সপ্তাহের কষ্ট এক দিনেই শূন্য হয়ে গেল। 😐

এক্ষেত্রে cheat day পালন না করে cheat meal নিলে জার্নিটা আরও সহজ হবে। ​Cheat Meal হলো যেকোন এক বেলা পছন্দের খাবার খাওয়া। এটি পুরো দিনের ক্যালোরি নষ্ট না করে মানসিকভাবে ডায়েট মেনে চলা সহজ করে। (planned Indulgence)

তাই আজ যদি বিরিয়ানি, পিজ্জা বা বার্গার খেতেই চান, তবে এই নিয়মগুলো মেনে চলুন:

​ ☞ প্লেট ভর্তি না করে এক বাটি বা নির্দিষ্ট পরিমাণে খান।

☞ ​ তাড়াহুড়ো না করে ধীরে ধীরে প্রতিটি কামড় উপভোগ করুন।

​ ☞ প্রধান খাবারের সাথে অবশ্যই সালাদ বা সবজি রাখুন। এতে পেট দ্রুত ভরবে এবং রক্তের শর্করা হঠাৎ বাড়বে না।

সবশেষে,​ "বেশি খেয়ে ফেলেছি" ভেবে শনিবারে না খেয়ে থাকার কোনো প্রয়োজন নেই। স্বাভাবিক নিয়মে ডায়েটে ফিরে আসুন।

Happy Friday! ❤️

Zohora Setara
Nutritionist & Dietary Consultant
B.Sc (Hons), MSc (Food & Nutrition), DU

কাচা কলা ও পাকা কলা দুটোই পুষ্টিকর, তবে উপকারিতা এক নয়।কাচা কলায় থাকে resistant starch যা অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার খ...
29/07/2026

কাচা কলা ও পাকা কলা দুটোই পুষ্টিকর, তবে উপকারিতা এক নয়।

কাচা কলায় থাকে resistant starch যা অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার খাদ্য (prebiotic) হিসেবে কাজ করে এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে। অন্যদিকে, পাকার সঙ্গে সঙ্গে কলার ভেতরের শর্করার ধরন বদলে যায়। Resistant starch-এর একটি অংশ পাকার সময় glucose, fructose ও sucrose-এ রূপান্তরিত হয়, যা সহজে হজম ও শোষিত হয়ে দ্রুত শক্তি যোগায়।

বিস্তারিত জানতে ফটোকার্ডটি দেখে নিন। 👇

Zohora Setara
Nutritionist & Dietary Consultant
B.Sc (Hons), MSc (Food & Nutrition), DU




ধরুন, আপনার কাছে ৫টি সুন্দর কাঁচের কাপ আছে। হাঁটতে গিয়ে অসাবধানতাবশত একটি কাপ হাত থেকে পড়ে ভেঙে গেল।​এখন আপনি কী করবেন? ...
28/07/2026

ধরুন, আপনার কাছে ৫টি সুন্দর কাঁচের কাপ আছে। হাঁটতে গিয়ে অসাবধানতাবশত একটি কাপ হাত থেকে পড়ে ভেঙে গেল।

​এখন আপনি কী করবেন? বাকি ৪টি কাপও কি রেগে ভেঙে ফেলবেন? নিশ্চয়ই না!

​কিন্তু একটু লক্ষ্য করলে দেখবেন খাবার টেবিলে আমরা প্রায়ই এই ভুলটা করি। ​অনেক সময়ই দাওয়াতে বা পছন্দের খাবার সামনে পেলে আমরা প্রয়োজনের তুলনায় কিছুটা বেশি খেয়ে ফেলি। আর এরপরই শুরু হয় তীব্র অপরাধবোধ—"ধুর! আমার আজকের পুরো ডায়েটটাই নষ্ট হয়ে গেল!"

এই আফসোস থেকে অনেকেই পরের বেলায় আর নিয়ম মেনে চলেন না; মনে করেন আজকে তো ভুলে হয়েই গেছে। কেউ কেউ আবার পরের বেলায় একদম না খেয়ে থেকে নিজেকে একপ্রকার ‘শাস্তি’ দেন!

​কিন্তু এখানেই আসল টুইস্ট! 😎

​ভাঙা একটা কাপের চক্করে বাকিগুলো ভেঙে ফেলা যেমন বোকামি, তেমনি একবেলা বেশি খাওয়ার আফসোসে পরের বেলা না খেয়ে থাকা কিংবা ডায়েট থেকে সরে আসাও বোকামি।

​আপনি যখন ক্ষুধার্ত থাকা সত্ত্বেও না খেয়ে থাকবেন, শরীর মনে করবে সে সংকটে আছে। ফলে পরবর্তীতে আপনার ক্ষুধা দ্বিগুণ হয়ে যাবে এবং আপনি আবারও অতিরিক্ত খেয়ে ফেলবেন!

এক্ষেত্রে করণীয় হলো- অপরাধবোধ ভুলে সেদিনের বাকি সময়টুকু এভাবে ভারসাম্য বজায় রাখুন:

১। হালকা কিছু বেছে নিন:
এক বাটি গরম সবজির স্যুপ, একটু টক দই বা একটি শসা খেতে পারেন। এতে পাকস্থলী স্বস্তি পাবে।

২। হজমে সাহায্য করুন:
হালকা ঈষদুষ্ণ গরম পানি বা এক কাপ গ্রিন টি খেতে পারেন।

৩। পরের থালায় রঙ বাড়ান:
বেশি করে শাকসবজি আর তাজা সালাদ রাখুন।

৪। প্রোটিন রাখুন:
ডিম, মাছ, মুরগি, ডাল বা টক দই দিয়ে প্লেট সাজান।

৫। কার্বের পরিমাণ নিয়ন্ত্রণ :
একেবারে না খেয়ে থাকার চেয়ে ভাত বা রুটির পরিমাণ কিছুটা কমিয়ে দিন।

৬। অপ্রয়োজনীয় স্ন্যাকস এড়ান:
ভাজাপোড়া, মিষ্টি ও কোল্ড ড্রিংকসকে দূরে রাখুন।

৭। হাঁটাহাঁটি করুন:
সুযোগ পেলে ২০–৩০ মিনিট হালকা হেঁটে আসুন।

কিন্তু, দুপুরে বেশি খাওয়ার পর যদি রাতের বেলা আসলেই ক্ষুধা না লাগে?

​ উত্তর সোজা: একদম জোর করে খাবেন না! ❌

​আমাদের শরীর খুব সুন্দর সংকেত দেয়। যদি পেট তখনও ভারী মনে হয়, তার মানে শরীর আগের খাবারটি হজম করতে ব্যস্ত।

তাই "রাতের খাবার খেতেই হবে" ভেবে জোর করে খাওয়া যাবে না​।

⚠️ মনে রাখবেন:
একটি ভারী আহার কখনো আপনার পুরো ডায়েট বা স্বাস্থ্যকর জীবনযাত্রাকে থামিয়ে দেয় না। সুস্থ থাকার মূল চাবিকাঠি হলো ভারসাম্য! নিজেকে অপরাধী না ভেবে পরবর্তী পদক্ষেপটি বুদ্ধিমত্তার সাথে নিন। 💚

Zohora Setara
Nutritionist & Dietary Consultant
B.Sc (Hons), MSc (Food & Nutrition), DU


Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nutritionist Zohora Setara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nutritionist Zohora Setara:

Shortcuts

Share

Category