Ovoniia Medical & Integrated Healthcare

Ovoniia Medical & Integrated Healthcare চিকিৎসায় আধুনিকতার ছোঁয়া

13/08/2026

ডায়াবেটিসে ৫টি “স্বাস্থ্যকর” খাবার—যেগুলো পরিমাণে খেয়াল করে খেতে হবে
অনেক খাবার স্বাস্থ্যকর হলেও ডায়াবেটিসে পরিমাণ গুরুত্বপূর্ণ। কারণ স্বাস্থ্যকর খাবারেও carbohydrate থাকতে পারে, যা blood glucose বাড়াতে পারে।
১️. ফল
ফল ভিটামিন, মিনারেল ও fiber-এর ভালো উৎস। তবে একসাথে অনেক ফল খেলে carbohydrate intake বেড়ে যেতে পারে।
পুরো ফল খান, juice নয় এবং portion নিয়ন্ত্রণ করুন।
২️. খেজুর
প্রাকৃতিক খাবার হলেও এতে concentrated sugar/carbohydrate থাকে।
অল্প পরিমাণে খাওয়া ভালো।
৩️. বাদাম ও nuts
Healthy fat, protein ও fiber আছে, কিন্তু calorie বেশি।
মুঠোভর্তি না খেয়ে ছোট portion রাখুন।
৪️.ওটস
Fiber-rich হলেও carbohydrate-এর উৎস।
চিনি, মধু বা sweetened toppings বেশি না দিয়ে protein-এর সঙ্গে খাওয়া ভালো।
৫️. ব্রাউন রাইস/লাল চাল
সাদা ভাতের তুলনায় বেশি fiber থাকতে পারে, কিন্তু এটিও carbohydrate।
শুধু চাল পরিবর্তন করলেই unlimited খাওয়া যাবে না—পরিমাণ গুরুত্বপূর্ণ

12/08/2026

🍽️ ডায়াবেটিসে সকালের নাশতা কেন গুরুত্বপূর্ণ?

ডায়াবেটিস থাকলে সকালের নাশতা শুধু ক্ষুধা মেটানোর জন্য নয়—সারাদিনের blood glucose control-এর একটি গুরুত্বপূর্ণ অংশ।
কেন গুরুত্বপূর্ণ?
🌅 সকালে না খেয়ে দীর্ঘ সময় থাকলে পরবর্তী খাবারে অতিরিক্ত ক্ষুধা হতে পারে।
📈 সঠিক নাশতা খাবারের পর অতিরিক্ত blood glucose spike কমাতে সাহায্য করতে পারে।
⚡ পর্যাপ্ত protein ও fiber থাকলে দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে।
🥚 ডিম, ডাল, টক দই, শাকসবজি ও পরিমিত whole grain/রুটি জাতীয় খাবার ভালো option হতে পারে।
🚫 শুধু চা-বিস্কুট, মিষ্টি খাবার বা refined carbohydrate দিয়ে নাশতা করলে blood glucose দ্রুত বাড়তে পারে।

সব cholesterol-যুক্ত খাবার সমানভাবে ক্ষতিকর নয়। তবে LDL ≥190 mg/dL হলে বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়ে চিকিৎসকের মূল্যা...
11/08/2026

সব cholesterol-যুক্ত খাবার সমানভাবে ক্ষতিকর নয়। তবে LDL ≥190 mg/dL হলে বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়ে চিকিৎসকের মূল্যায়ন করা উচিত, কারণ familial hypercholesterolemia-এর মতো genetic কারণও থাকতে পারে।

LDL কমানোর জন্য খাদ্যতালিকায় রাখতে পারেন:

🫘 ডাল, ছোলা, beans
🌾 ওটস ও whole grains
🥬 প্রচুর শাকসবজি
🍎 whole fruits
🌰 বাদাম ও বীজ—পরিমিত
🐟 মাছ, বিশেষ করে oily fish
🫒 Unsaturated fat-এর উৎস vegetable oils—পরিমিত পরিমাণে

🌱 Soluble fiber LDL cholesterol কমাতে সাহায্য করতে পারে।

09/08/2026

স্ন্যাকস হিসেবে আমরা অনেক সময় ভাজাপোড়া গ্রহণ করি কিন্তু আমাদের স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণের উপর বেশি নজর দেওয়া উচিত। আমরা মনে করি ভাজাপোড়া খাচ্ছি, খুব বেশি ক্ষতি হচ্ছে না কিন্তু এই ভাজাপোড়ার মাধ্যমে আমাদের শরীরে অসংখ্য Trans Fat প্রবেশ করছে যা ক্ষতিকর। এজন্য আমাদের এমন কিছু খাবার স্ন্যাকস হিসেবে গ্রহণ করতে হবে যা আমাদের ক্যালোরি ইনটেক এর মাত্রা কে সাপোর্ট দিবে এবং সেই সাথে কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবে না ।

🥗 হেলদি স্ন্যাকস — ক্ষুধা মেটান, স্বাস্থ্যও ভালো রাখুন

🥜 বাদাম ও কাজু — স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিনের উৎস
🍎 আপেল/কমলা — ফাইবার ও ভিটামিন সমৃদ্ধ
🥚 সেদ্ধ ডিম — ভালো মানের প্রোটিন
🥛 টক দই — প্রোটিন ও ক্যালসিয়ামের উৎস
🥒 শসা ও গাজর — কম ক্যালরির স্বাস্থ্যকর খাবার
🌰 ভাজা ছোলা — ফাইবার ও প্রোটিন সমৃদ্ধ
🍌 কলা — দ্রুত শক্তির ভালো উৎস

❌ অতিরিক্ত চিপস, বিস্কুট, মিষ্টি ও কোমল পানীয়ের পরিবর্তে বেছে নিন স্বাস্থ্যকর স্ন্যাকস।

#হেলদি_স্ন্যাকস #স্বাস্থ্যকর_খাবার

19/07/2026

✨প্রোবায়োটিক (Probiotics) কী?

প্রোবায়োটিক হলো জীবন্ত উপকারী অণুজীব (ভালো ব্যাকটেরিয়া বা ইস্ট)🪱 , যা পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করলে শরীরের, বিশেষ করে অন্ত্রের (গাট) স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। এগুলো অন্ত্রে ভালো ও খারাপ ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

#প্রোবায়োটিকের উপকারিতা:
১.হজমশক্তি উন্নত করতে সাহায্য করে।
২.অ্যান্টিবায়োটিক খাওয়ার পর অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া ৩.পুনরুদ্ধারে সহায়তা করে।
৪.ডায়রিয়ার ঝুঁকি বা সময়কাল কিছু ক্ষেত্রে কমাতে পারে।
৫.কিছু মানুষের ক্ষেত্রে গ্যাস, পেট ফাঁপা বা আইবিএস (IBS)-এর কিছু উপসর্গ কমাতে সাহায্য করতে পারে।
৬.রোগ প্রতিরোধ ব্যবস্থাকে কিছুটা সমর্থন করতে পারে।

এই ব্র্যান্ডের খাবারগুলো এড়িয়ে চলুন
18/07/2026

এই ব্র্যান্ডের খাবারগুলো এড়িয়ে চলুন

🛑 ফ্যাটি লিভার কী? যখন লিভারের ৫% বা তার বেশি অংশে চর্বি জমে, তখন তাকে ফ্যাটি লিভার বলা হয়। শুরুতে সাধারণত কোনো লক্ষণ থ...
18/07/2026

🛑 ফ্যাটি লিভার কী?
যখন লিভারের ৫% বা তার বেশি অংশে চর্বি জমে, তখন তাকে ফ্যাটি লিভার বলা হয়। শুরুতে সাধারণত কোনো লক্ষণ থাকে না, কিন্তু দীর্ঘদিন অবহেলা করলে লিভারে প্রদাহ, ফাইব্রোসিস, সিরোসিস এমনকি লিভার ক্যান্সারের ঝুঁকিও বাড়তে পারে।
🛑 কেন হয়?
১.অতিরিক্ত ওজন বা স্থূলতা
২.পেটের চারপাশে অতিরিক্ত চর্বি জমা
৩.টাইপ-২ ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্স
৪.রক্তে ট্রাইগ্লিসারাইড বেশি থাকা
৫.অতিরিক্ত চিনি, সফট ড্রিংক ও আল্ট্রা-প্রসেসড খাবার
৬.শারীরিক পরিশ্রমের অভাব
৭.অতিরিক্ত অ্যালকোহল (Alcoholic fatty liver)
৮.জেনেটিক

পুষ্টিবিদ আফরিন জাহান অনন্যা
ওভোনিয়া মেডিকেল এন্ড ওভোনিয়া ইন্টিগ্রেটেড হেলথ কেয়ার সেন্টার

14/07/2026

"ওভোনিয়া মেডিকেল এন্ড ওভোনিয়া ইন্টিগ্রেটেড হেলথ্ কেয়ার সেন্টার"
সাশ্রয়ী ও নির্ভরযোগ্য চিকিৎসা সবার জন্য

''স্বাস্থ্য আল্লাহর একটি বড় নিয়ামত"

📞01321-853691,01736-209792

📍অভিযান-১, মতিউর রহমান ক্যাসেল, দ্বিতীয় তালা, সফিউদ্দিন রোড, কলেজ গেট, টঙ্গী, গাজীপুর।
📩[email protected]

13/07/2026

জীবনে অনেক কিছুই হারিয়ে আবার ফিরে পাওয়া যায়, কিন্তু স্বাস্থ্য একবার অবহেলায় নষ্ট হয়ে গেলে তা ফিরে পেতে অনেক সময়, ধৈর্য আর পরিশ্রম লাগে। তাই আজ থেকেই নিজের শরীর ও মনের যত্ন নেওয়ার সিদ্ধান্ত নিন। নিয়মিত ব্যায়াম, ভালো খাবার, পর্যাপ্ত ঘুম আর ইতিবাচক মানসিকতা—এই ছোট ছোট অভ্যাসই একদিন বড় পরিবর্তন এনে দেয়। মনে রাখবেন, নিজের সবচেয়ে বড় বিনিয়োগ হলো নিজের স্বাস্থ্য। 💪🌿❤️

"ওভোনিয়া মেডিকেল এন্ড ওভোনিয়া ইন্টিগ্রেটেড হেলথ্ কেয়ার সেন্টার"
সাশ্রয়ী ও নির্ভরযোগ্য চিকিৎসা সবার জন্য

''স্বাস্থ্য আল্লাহর একটি বড় নিয়ামত"

📞01321-853691,01736-209792

📍অভিযান-১, মতিউর রহমান ক্যাসেল, দ্বিতীয় তালা, সফিউদ্দিন রোড, কলেজ গেট, টঙ্গী, গাজীপুর।
📩[email protected]

12/07/2026

🌙 রাত ১২টা বাজে...

যদি এখনও জেগে থাকেন, নিজেকে একটি প্রশ্ন করুন—আপনার শরীর কি এই জাগার মূল্য দিচ্ছে?

পর্যাপ্ত ঘুম শুধু বিশ্রাম নয়, এটি সুস্থ শরীর, ভালো মানসিক স্বাস্থ্য এবং আগামী দিনের শক্তির ভিত্তি। অকারণে রাত জাগার অভ্যাস ধীরে ধীরে কমানোর চেষ্টা করুন।

আজ একটু আগে ঘুমান, আগামীকাল নিজেকে আরও সতেজ অনুভব করুন। 😴💙

#সুস্থ_থাকুন #পর্যাপ্ত_ঘুম #স্বাস্থ্য_সচেতনতা

Address

Sofiuddin Road, Tongi
Gazipur
1700

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when Ovoniia Medical & Integrated Healthcare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share