24/09/2026
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে Swajan, DUET-এর মাসিক সভা সভাপতি মো. রিদয় হোসাইন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় Chief Guest হিসেবে উপস্থিত ছিলেন শেখ মো. রোকুনুল ইসলাম স্যার এবং Special Guest হিসেবে উপস্থিত ছিলেন Swajan, DUET-এর প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মো. জোবায়ের হোসাইন। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় Swajan, DUET-এর আসন্ন জাতীয় আয়োজন “Swajan DUET presents Youth Challenge 2026”-এর সার্বিক পরিকল্পনা, কমিটি ও দায়িত্ব বণ্টন, প্রচার-প্রচারণা, রেজিস্ট্রেশন, অতিথি ব্যবস্থাপনা ও স্পন্সরশিপসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও সংগঠনের চলমান স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, রক্তদাতা সমন্বয়, মানবিক সহায়তা, সামাজিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং মাদকবিরোধী কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় সম্মানিত অতিথিবৃন্দ সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মূল্যবান পরামর্শ প্রদান করেন। সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা আসন্ন আয়োজনসহ সকল কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিশেষে, সভায় উপস্থিত সকল সম্মানিত অতিথি, উপদেষ্টা, নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকদের প্রতি Swajan, DUET-এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
ধন্যবাদান্তে
মো. রিদয় হোসাইন
সভাপতি
Swajan, DUET