09/08/2026
ওজন নিয়ন্ত্রণে ইনজেকশন.....
চেম্বারে অনেকে প্রশ্ন করেন ওজন নিয়ন্ত্রণে ডাক্তার ইনজেকশন সাজেস্ট করেছেন। সেটা দেয়া যাবে। ডক্টর সাজেস্ট করেছেন দিবেন কি দিবেন না সেটা রোগীর সিদ্ধান্ত। যেহেতু ডায়েটিশিয়ানরা এটা সাজেস্ট করেন না তাই এটা না দিতে বলারও কিছু নাই।ডায়াটেশিয়ানরা ইনজেকশন দিয়ে ওজন নিয়ন্ত্রণ করাননা।
ওজন কমানোর অনেক পদ্ধতি আছে।কেউ ২৪ ঘন্টায় এক বেলা খায়, কেউ দুবেলা কেউ আবার একটানা দুদিন খায় না। কেউ সবরকম খাবার বাদ দিয়ে শুধু জিম ও সাপ্লিমেন্টস খায় ,কেউ আবার সবরকম কার্ব বাদ দিয়ে প্রচুর প্রোটিন খায়। কেউ কেউ জুস খায়, কফি খায় ,কেউ ডায়েট সেন্টারে গিয়ে ভাইব্রেটর দিয়ে চর্বি কমায়।তবে সবচেয়ে কম খরচ ও নিরাপদ উপায় হচ্ছে ব্যালেন্স ডায়েট। এমনকি যে ডাক্তার ইনজেকশন সাজেস্ট করবেন তাকেও জিজ্ঞেস করবেন তার উত্তরও এটাই হবে। ডায়েটিশিয়ানরা সেই বালেন্স ডায়েট নিয়ে কাজ করেন।ডায়েটিশিয়ানরা খাবার বন্ধ করেন না। কার্ব, প্রোটিন, ফ্যাট সবই দিয়ে থাকেন। তবে পরিমাণ ঠিক করে ধারাবাহিক ভাবে ফলোআপের মাধ্যমে।ডায়েটিশিয়ান যারা দেখাবেন তারা এই পদ্ধতির মধ্যে থেকেই রোগীর ওজন কমাবেন।সেখানে ওজন কমাতে বেশিরভাগ খাবার বাসার থাকে। এতে ওজন নিয়ন্ত্রণে সেটা খরচ খুব বেশি হয় না,পরে ওজন খুব সহজে বাড়ে না এবং চুল ত্বকসহ শরীরের কোনোকিছুর ক্ষতি হয়না বরং আরও উজ্জ্বল হয়। যদি কেউ এভাবে কম খরচে সুস্থ থেকে ওজন নিয়ন্ত্রণ করতে চান তাহলে ডায়েটিশিয়ানের এপোয়েন্টমেন্ট নিবেন।