রুকইয়াহ শারইয়াহ الرقية الشرعية

  • Home
  • রুকইয়াহ শারইয়াহ الرقية الشرعية

রুকইয়াহ শারইয়াহ  الرقية الشرعية Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from রুকইয়াহ শারইয়াহ الرقية الشرعية, Alternative & holistic health service, .

وَنُنَزِّلُ مِنَ القُرآنِ ما هُوَ شِفاءٌ وَرَحمَةٌ لِلمُؤمِنينَ وَلا يَزيدُ الظّالِمينَ إِلّا خَسارًا
আমি কোরআনে এমন বিষয় নাযিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত।[১৭:৮২]
শরয়ী রাকি- সৈয়দ মেহরাব।
📲হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করুন- 01715-462600

16/09/2026

শরঈ রুকইয়াহ (الرقية الشرعية) এবং কুফুরি/কবিরাজি চিকিৎসা কেন একসাথে চালানো যাবে না?

ইসলামী শারীয়াহ অনুযায়ী শরঈ রুকইয়াহ (الرقية الشرعية) এবং কুফুরি/কবিরাজি চিকিৎসা সম্পূর্ণ বিপরীতমুখী দুটি পথ। এগুলো কখনোই একসাথে চালানো সম্ভব নয় এবং শরীয়তের দৃষ্টিতে এটি অত্যন্ত বিপজ্জনক। এর পেছনে মূল কারণ তাওহীদ ও শিরকের স্পষ্ট সংঘাত
​শরঈ রুকইয়াহ: এটি সম্পূর্ণরূপে তাওহীদ বা আল্লাহর একাত্ববাদের ওপর প্রতিষ্ঠিত। এতে কেবল আল্লাহর কালাম (কুরআনের আয়াত), সুন্নাহসম্মত জিকির ও দোয়ার মাধ্যমে সরাসরি আল্লাহর কাছেই আরোগ্য প্রার্থনা করা হয়।
​অন্যদিকে কুফরি/কবিরাজী চিকিৎসায় জিন-শয়তানের সাহায্য নেওয়া হয়, তাবিজ-তুমার, কুফুরি কালাম, কিংবা জিনকে সন্তুষ্ট করার জন্য বিশেষ কিছু করা হয়—যা স্পষ্ট হারাম। একদিকে রুকইয়াহ করে আল্লাহর সাহায্য চাওয়া, অন্যদিকে জিন হুজুর বা কবিরাজের কাছে গিয়ে জিন-শয়তানের সাহায্য নেওয়া চরম নিফাক (মুনাফেকী) এবং ঈমান বিনাশী কাজ।
রুকইয়াহ শারইয়াহ الرقية الشرعية কাজ করার জন্য পূর্ণ ঈমান, তাকওয়া এবং একমাত্র আল্লাহর ওপর তাওয়াক্কুল (ভরসা) থাকা আবশ্যক। যখন কোনো ব্যক্তি রুকইয়াহ পাশাপাশি কবিরাজি বা কুফুরি চিকিৎসা করায়, তখন তার অন্তরে শিরকী মাধ্যমের ওপর ভরসা তৈরি হয়। ফলে শরঈ রুকইয়াহর বারাকাত ও কার্যকারিতা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

​ কুফুরি কবিরাজরা জিনের মাধ্যমে চিকিৎসা করে। এতে হয়তো শয়তান বা জিন সাময়িকভাবে রোগীকে কষ্ট দেওয়া বন্ধ রাখে, যাতে মানুষ মনে করে কবিরাজি চিকিৎসায় কাজ হচ্ছে। বাস্তবে শয়তান মানুষকে শিরকের মধ্যে নিমজ্জিত করে ঈমান হারা করার জন্যই এই কৌশল অবলম্বন করে। কিন্তু রুকইয়াহ শয়তানকে তাড়িয়ে দেয়। ফলে এই দুই বিপরীতমুখী পথ একসাথে চললে রোগীর আত্মিক ও শারীরিক উন্নতির পরিবর্তে ক্ষতির পরিমাণই আরও বেড়ে যায়।

তাবে না বোঝার কারণে কোন মুমিন যদি জিন-হুজুর বা কবিরাজের কাছে সাহায্য নেয় আর পরবর্তীতে বুঝতে পারে তাহলে তাকে দ্রুত তওবা করতে হবে।কারণ মানুষ যখন ভুল করে এবং পরে সেটা বুঝতে পেরে অনুতপ্ত হয় এবং তওবা করে সঠিক রাস্তায় চলে, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেন, আল্লাহ কুরআনে বলেছেন- [৩৯:৫৩]
قُل يا عِبادِيَ الَّذينَ أَسرَفوا عَلى أَنفُسِهِم لا تَقنَطوا مِن رَحمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغفِرُ الذُّنوبَ جَميعًا إِنَّهُ هُوَ الغَفورُ الرَّحيمُ

:বল, ‘হে আমার বান্দাগণ, যারা নিজদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু’।

14/09/2026

🧿 বদনজর–(Evil Eye)

ক্ষতিকর দৃষ্টি: বদনজর কী? কোরআন-সুন্নাহর আলোকে এর ভয়াবহতা, ​বদ-নজর বা হিংসুক দৃষ্টি (العين) হলো এমন এক অদৃশ্য শক্তি, যা মানুষের ওপর, তার সম্পদে বা তার প্রিয় জিনিসের ওপর হিংসা বা অতি প্রশংসা থেকে আসতে পারে, যার ফলে তা ক্ষতিগ্রস্ত হয় বা ধ্বংস হয়ে যায়। এটি একটি প্রমাণিত বাস্তবতা, যা বহু মানুষকে দুর্ভোগে ফেলে।
📖 ​বদনজরের বাস্তবতা এবং ইসলামিক দলিল ​: ​বদ-নজর কেবল কুসংস্কার নয়, বরং এটি শরীয়ত দ্বারা প্রমাণিত এক মারাত্মক ক্ষতি। এটি কোনো মানুষের ব্যক্তিগত জীবনের উন্নতি, স্বাস্থ্য, ব্যাবসা, মাল-সম্পদ বা সুখকে ধ্বংস করে দিতে পারে। ​হাদিসে নবি (ﷺ) বলেছেন: {الْعَيْنُ حَقٌّ، وَلَوْ كَانَ شَيْءٌ سَابَقَ الْقَدَرَ لَسَبَقَتْهُ الْعَيْنُ}
অর্থ: "বদ-নজর সত্য। যদি কোনো কিছু তাকদীরকে অতিক্রম করত, তবে তা বদ-নজরই করত।" (সহীহ মুসলিম: ২১৯৭) ​
🕋কোরআনের ইঙ্গিত: আল্লাহ তাআলা নবি (ﷺ)-কে কাফিরদের হিংসাত্মক দৃষ্টি সম্পর্কে সতর্ক করে বলেন: {وَإِن يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ} বাংলা অর্থ: "কাফিররা যখন কোরআন শোনে, তখন তারা তাদের (হিংসুক) দৃষ্টি দ্বারা আপনাকে যেন আছাড় মেরে ফেলে দেবে..." (সূরা আল-কলম: ৫১) ​
🎭 বদনজরের উৎস: ​বদ-নজর মূলত হিংসা বা অত্যাধিক প্রশংসা থেকে আসে। এটি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত উভয়ভাবেই আসতে পারে, এমনকি নিজের চোখ (যা আত্মনজর নামে পরিচিত)বা আপনজনের চোখ দ্বারাও নিজের ক্ষতি হতে পারে । ​
🩺বদ-নজরের চিকিৎসা এবং রুকইয়াহ শারইয়াহ প্রয়োজনীয়তা, ​বদ-নজরের ক্ষেত্রে রুকইয়াহ শারইয়াহ হলো সবচেয়ে কার্যকর ও অনুমোদিত চিকিৎসা। কোরআনের বরকতময় আয়াত এবং নবি (ﷺ) থেকে প্রমাণিত দু'আগুলো পাঠের মাধ্যমে বদনজরের প্রভাব ইনশাআল্লাহ দূর হয়ে যায়। ​
রুকইয়াহর প্রয়োজনীয়তা: রুকইয়াহ الرقية الشرعية হলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার মাধ্যমে আত্মিক সুরক্ষা নিশ্চিত করা। এটি বদনজরের প্রভাবকে নিষ্ক্রিয় করে এবং রোগীর হারানো সুস্থতা ফিরিয়ে আনতে সাহায্য করে।
💫 ​বদনজর থেকে বাঁচার আমল: ​কোনো কিছু ভালো লাগলে বা কারো প্রশংসা করলে সঙ্গে সঙ্গে 'বারাকাল্লাহু, 'মা-শা-আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ' (بارك الله {ما شاء الله لا قوة إلا بالله}) বলা উচিত। এছাড়া, সকাল-সন্ধ্যার দু'আগুলো নিয়মিত পাঠ করা বদনজরের জন্য ঢালস্বরূপ।
🖋️বদনজরের লক্ষণ, প্রতিকার পরামর্শ(ডায়াগনোসিস এবং কনসালটেন্সি), ও রুকইয়ার জন্য WhatsApp 01715-462600 করুন,
রুকইয়াহ শারইয়ার সেবা নিয়ে আছি আমরা আপনাদের পাশে

~রাকি- সৈয়দ মেহরাব হোসেন।।
~গোবিন্দগঞ্জ রুকইয়াহ সেন্টার।।

#রুকইয়াহ_শারইয়াহ

“গোবিন্দগঞ্জ রুকইয়াহ সেন্টার” থেকে রুকইয়াহ হোম সার্ভিস এখন আপনার শহরে।। ​অসুস্থতা, বয়স বা বিশেষ পরিস্থিতির কারণে সেন্টার...
14/09/2026

“গোবিন্দগঞ্জ রুকইয়াহ সেন্টার” থেকে রুকইয়াহ হোম সার্ভিস এখন আপনার শহরে।।
​অসুস্থতা, বয়স বা বিশেষ পরিস্থিতির কারণে সেন্টারে আসতে পারছেন না?
আপনার ঘরে বসেই সম্পূর্ণ কুরআন ও সহিহ সুন্নাহভিত্তিক শরয়ী রুকইয়াহ চিকিৎসা সেবা নিন।
​🔻 যেসব সমস্যায় আমরা সেবা দিই:
​জিনের আছর, ​জাদু (সিহর) ও বদনজর/হাসাদ
​মানসিক অস্থিরতা, ভয়, ওয়াজওয়াসা, ঘুমের ব্যাঘাত, দীর্ঘমেয়াদী শারীরিক কষ্ট ও ​অজানা প্যারানরমাল সমস্যার শরয়ী রুকইয়াহ চিকিৎসা ।
​📍 হোম সার্ভিস এলাকা:
▪️গাইবান্ধা: গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, মহিমাগঞ্জ, সাদুল্লাপুর, সাঘাটা
▪️​বগুড়া: শিবগঞ্জ, মোকামতলা, সোনাতলা, গাবতলী, বগুড়া সদর
▪️​দিনাজপুর: ঘোড়াঘাট
​আমাদের বৈশিষ্ট্য:
​✅ ১০০% কুরআন ও সহিহ সুন্নাহ অনুসরণ (কোনো তাবিজ বা শিরকি মুক্ত)
​✅ অভিজ্ঞ ও যোগ্য রাকী দ্বারা বিশ্বস্ত সেবা
​✅ পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ও গোপনীয়তা রক্ষা
​দ্রষ্টব্য: রুকইয়াহ একটি ইবাদত ও শরয়ী চিকিৎসা।
​📞 সিরিয়াল বুকিংয়ের জন্য যোগাযোগ:
​📲 WhatsApp: 01715-462600
​📞 Call: 01815167083
​🌐 Facebook - রুকইয়াহ শারইয়াহ الرقية الشرعية
​ #রুকইয়াহ_হোম_সার্ভিস #গোবিন্দগঞ্জ_রুকইয়াহ_সেন্টার #শরয়ী_রুকইয়াহ

আমাদের লোকেশন >  টিএন্ডটি মোড়, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। অ্যাপয়েন্টমেন্ট নিতে হোয়াটসঅ্যাপ করুন➤  01715-462600  অথবা কল কর...
14/09/2026

আমাদের লোকেশন > টিএন্ডটি মোড়, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।
অ্যাপয়েন্টমেন্ট নিতে হোয়াটসঅ্যাপ করুন
➤ 01715-462600
অথবা কল করুন 📞 01768781860
রাকি- সৈয়দ মেহরাব হোসেন।।

Find local businesses, view maps and get driving directions in Google Maps.

[গোবিন্দগঞ্জ রুকইয়াহ সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বারে এক বোনের ম্যাসেজ - যে সমস্ত বোনেরা একই ধরনের সমস্যায় ভুগছেন, লেখাটি ...
14/09/2026

[গোবিন্দগঞ্জ রুকইয়াহ সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বারে এক বোনের ম্যাসেজ - যে সমস্ত বোনেরা একই ধরনের সমস্যায় ভুগছেন, লেখাটি তাদের সবার উদ্দেশ্যে পোস্ট করা হলো]

ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, বোন। আপনার কথাগুলো মনোযোগ দিয়ে দেখেছি। একজন মুসলিম নারীর জন্য এ ধরনের পরিস্থিতি অত্যন্ত বেদনাদায়ক ও পরীক্ষামূলক। তবে একজন মুমিন নারী হিসেবে আপনার ইজ্জত, সম্মান ও পরকালের মুক্তির কথা চিন্তা করে আপনাকে কিছু নসিহত করতে চাই, আশা করি মন দিয়ে পড়বেন।
ইসলামি শরিয়তের দৃষ্টিতে পরপুরুষের সাথে যেকোনো ধরনের অবৈধ বা হারাম সম্পর্ক কবিরা গুনাহ। আল্লাহ তাআলা আমাদের এসব সম্পর্ক থেকে কঠোরভাবে দূরে থাকার নির্দেশ দিয়েছেন।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এরশাদ করেছেন- ​“আর তোমরা জেনার (ব্যভিচার বা অবৈধ সম্পর্কের) কাছেও যেও না। নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং অত্যন্ত মন্দ পথ।” (সুরা বনি ইসরাইল, আয়াত: ৩২)
বিয়ের আগে কোনো পরপুরুষের সাথে একান্তে মেলামেশা, প্রেম বা শারীরিক-মানসিক সম্পর্ক শরিয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম এবং আল্লাহর অসন্তুষ্টির কারণ।
যে সম্পর্ক আল্লাহকে নারাজ করে শুরু হয়, তাতে প্রকৃত শান্তি বা স্থায়িত্ব থাকে না। মানুষ যা নিজের জন্য কল্যাণকর মনে করে, অনেক সময় তা তার জন্য অকল্যাণকর হয়।
আল্লাহ তাআলা বলেন- ​“তোমরা হয়তো কোনো বিষয় অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, এবং হয়তো কোনো বিষয় পছন্দ করো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহ জানেন, তোমরা জানো না।” (সুরা আল-বাকারা, আয়াত: ২১৬)
বোন আমার, দুনিয়ার কোনো মানুষের ভালোবাসা বা মোহের পেছনে ছুটে নিজের দ্বীন ও পরকাল ধ্বংস করবেন না। যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, অবহেলা করছে, তার পিছু না ছুটে আপনি বরং সর্বশক্তিমান আল্লাহর দিকে ফিরে আসুন। খাঁটি তওবা করে অতীত ভুলের জন্য ক্ষমা চান।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন- ​“যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার কোনো কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন।” (মুসনাদ আহমাদ)

আপনি যদি মানসিক কষ্ট, জাদুটোনা বা অন্য কোনো সমস্যয় ভুগে থাকেন, তবে তার সমাধান হলো কোরআনি চিকিৎসা বা রুকইয়াহ শরিয়াহ, কোনো হারাম সম্পর্কের মাধ্যমে নয়। আল্লাহর কাছে রোনাজারি করুন, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করুন এবং ইস্তিগফার বাড়িয়ে দিন।

​আল্লাহ তাআলা আপনাকে এই কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠার তাওফিক দান করুন এবং আপনার জীবনকে ইসলামের নূর দ্বারা আলোকিত করুন। আমীন।

রাকী- সৈয়দ মেহরাব হোসেন।
(যে সমস্ত বোনেরা একই ধরনের সমস্যায় ভুগছেন, লেখাটি তাদের সবার সচেতনতা ও নসিহতের উদ্দেশ্যে শেয়ার করা হলো)
#শরয়ী_রুকইয়াহ #গোবিন্দগঞ্জ_রুকইয়াহ_সেন্টার #ঈমান #সুন্নাহ #রুকইয়াহ_শারইয়াহ

আমাদের গোবিন্দগঞ্জ_রুকইয়াহ_সেন্টারে  ছয় মাসের ফ্রী  রুকইয়াহ সেশন পেতে whatsapp গ্রুপে জয়েন করে রেজিস্ট্রেশন করুন,  ফ্রী...
13/09/2026

আমাদের গোবিন্দগঞ্জ_রুকইয়াহ_সেন্টারে
ছয় মাসের ফ্রী রুকইয়াহ সেশন পেতে whatsapp গ্রুপে জয়েন করে রেজিস্ট্রেশন করুন,
ফ্রী সেশন তারিখ - প্রতি শুক্রবার।রুকইয়াহ সেন্টার, গোবিন্দগঞ্জ।
ছয় মাসের এককালীন রুকইয়াহ সেশন এর রেজিষ্ট্রেশন ফি- ১,৫০০ টাকা মাত্র।
Join my WhatsApp group. https://chat.whatsapp.com/FCracNlzdGjE04afN2Il1e?s=qt&p=a&mlu=4&ilr=4

11/09/2026

📋 #শুক্রবারের_আমল_চেকলিস্ট

✅ সূরা কাহফ তেলাওয়াত করা
✅ বেশি বেশি দরূদ শরীফ পাঠ করা
✅ গোসল করা, পরিচ্ছন্নতা বজায় রাখা
✅ সুন্দর পোশাক পরা ও সুগন্ধি ব্যবহার করা
✅ মসজিদে আগে যাওয়া, খুতবা মনোযোগ দিয়ে শোনা
✅ দোয়া করা, বিশেষত আসর থেকে মাগরিব পর্যন্ত
✅ সদকা ও নেক কাজ বেশি বেশি করা

দুশ্চিন্তা,  ঋণ থেকে মুক্তির এবং হালাল উপার্জনের দোয়া।
09/09/2026

দুশ্চিন্তা, ঋণ থেকে মুক্তির এবং হালাল উপার্জনের দোয়া।

23/10/2025

🌿 শুক্রবারের বিশেষ আমল
১. গোসল, সুন্দর পোশাক ও সুগন্ধি ব্যবহার 💝
🔹 হাদিস : রসুল ﷺ বলেছেন—
“যে ব্যক্তি জুম‘আর দিন গোসল করে, সুন্দরভাবে পবিত্রতা গ্রহণ করে, উত্তম পোশাক পরে, তার পরিবারের কারও কাছে থাকা সুগন্ধি ব্যবহার করে, তারপর জুম‘আর নামাজে যায় এবং (অকারণে) দুজনের মাঝে বসে না, তারপর যা লিখে দেওয়া হয় তাই নামাজ পড়ে এবং ইমাম যখন খুতবা দেন তখন চুপচাপ শোনে— তার প্রতিটি কদমের বিনিময়ে এক বছরের রোজা ও কিয়ামুল লাইলের সওয়াব লেখা হয়।”
📖 (সুনান আবু দাউদ ৩৪৫, সহীহ ইবনে খুজাইমা ১৭৭৩)

-২. জুম‘আর নামাজে আগে যাওয়া 💝
🔹 হাদীস: রাসূল ﷺ বলেছেন—
“যে ব্যক্তি জুম‘আর দিন গোসল করে প্রথম সময় মসজিদে যায়, সে যেন আল্লাহর পথে একটি উট কোরবানি করলো। আর যে দ্বিতীয় সময়ে যায়, সে যেন গরু কোরবানি করলো... যে চতুর্থ সময়ে যায়, সে যেন মুরগি কোরবানি করলো, আর যে পঞ্চম সময়ে যায়, সে যেন একটি ডিম সদকা করলো। তারপর যখন ইমাম খুতবার জন্য বের হন, ফেরেশতারা খুতবা শোনার জন্য উপস্থিত হয়।”
📖 (সহীহ বুখারী ৮৮১, সহীহ মুসলিম ৮৫০)

-৩. সূরা কাহফ তেলাওয়াত করা 💝
🔹 হাদীস: “যে ব্যক্তি জুম‘আর দিনে সূরা কাহফ পাঠ করবে, তার জন্য দুই জুম‘আর মাঝখান পর্যন্ত আলোকিত করা হবে।”
📖 (আল-মুস্তাদরাক আলা সহীহাইন ২/৩৬৮, সহীহ বলেছেন হাকিম; ইমাম যাহাবী একমত)

-৪. বেশি বেশি দরূদ শরীফ পড়া 💝
🔹 হাদীস: রাসূল ﷺ বলেছেন—
“তোমরা জুম‘আর দিনে আমার প্রতি অধিক পরিমাণে দরূদ পাঠ করো। কারণ তোমাদের দরূদ আমার নিকট পেশ করা হয়।”
📖 (সুনান আবু দাউদ ১৫৩১, ইবনে মাজাহ ১০৮৫ – সহীহ)

-৫. দোয়া কবুলের বিশেষ সময় 💝
🔹 হাদীস: রাসূল ﷺ বলেছেন—
“জুম‘আর দিনে একটি বিশেষ সময় আছে, যখন কোনো মুসলিম বান্দা নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করলে আল্লাহ তা তাকে অবশ্যই দান করেন।”
📖 (সহীহ বুখারী ৯৩৫, সহীহ মুসলিম ৮৫২)
❝[অধিকাংশ সাহাবা ও আলেমের মতে এ সময় হলো আসর থেকে মাগরিব পর্যন্ত অথবা ইমামের খুতবা শুরু থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত।]❞

--৬. সদকা ও নেক আমল বেশি করা 💝
🔹 হাদীস: আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন—
“জুম‘আর দিন হলো সপ্তাহের সেরা দিন ও মুসলিমদের ঈদ।”
📖 (সুনান ইবনে মাজাহ ১০৯৮, সহীহুল জামে ২১৯২)

Address


Opening Hours

Monday 08:00 - 20:00
Tuesday 09:00 - 17:00
Saturday 08:00 - 20:00
Sunday 08:00 - 20:00

Telephone

+8801756695980

Alerts

Be the first to know and let us send you an email when রুকইয়াহ শারইয়াহ الرقية الشرعية posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রুকইয়াহ শারইয়াহ الرقية الشرعية:

Shortcuts

  • Want your business to be the top-listed Health & Beauty Business?

Share