15/04/2022
সতর্ক হই
আজ আমার একজন কাস্টমার আমার কাছ থেকে খেজুর কিনেছেন। আমি নিজে তার বাসাতে খেজুর ডেলিভারি দেয়।
তখন সে আমাকে বলে তিনি যশোর বাজার/আরত থেকে ৩ কেজি আজোয়া খেজুর কিনেছেন ১২০০ টাকা দিয়ে। আমি তাকে বললাম এইটা সম্ভব না কারণ পাইকারি দাম এ ১৮০০+ তারপর তার খেজুর দেখতে চাইলাম, দেখলাম খেজুরের ভিতর পোকা ধরে গেছে এবং সেই পোকা জন্য পিপড়া ধরে গেছে যেটা আমার কাস্টমার জানতেন না। পরে দেখি এই খেজুরের তারিখ আছে আর দুই মাস।
সবাইকে সতর্ক করার জন্য পুরা ঘটনা উল্লেখ করলাম। সস্তায় কোন কিছু পেলে অবশ্য দেখে শুনে কিনবেন। বেশি সস্তা পন্যের ভেজাল অবশ্যই আছে।
আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমিন।