30/03/2026
আসুন মিজেলস বা হাম নিয়ে বেশি দুঃশ্চিন্তা না করে সচেতন হয়। হাম খুবই ছোঁয়াচে একটা ভাইরাস জনিত রোগ। এটা মুলত হাঁচি, কাশির দ্বারা মুহূর্তেই বাতাসের মাধ্যমে আক্রান্ত শিশুর কাছ থেকে আশপাশে থাকা অনেক সুস্থ শিশুকে আক্রান্ত করতে পারে। এমনকি গোটা এলাকায় ছড়াতে পারে। শিশুর খুব বেশি জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ উঠা, মুখের ভিতর ঘা হওয়া এবং জ্বরের চার দিনের মাথায় সারা শরীরে লালচে র্যাশ উঠতে পারে। বেশি জটিলতা হলে নিউমোনিয়া, ডায়রিয়া বা কান পাকতে পারে। আসলে হামের নির্দিষ্ট কোন চিকিৎসা নেই। সিম্পটমেটিক চিকিৎসা করতে হয়। নিউমোনিয়া বা সেকেন্ডারি ইনফেকশন হলেই কেবলমাত্র এন্টিবায়োটিক ব্যবহার করা হয়। তবে ভিটামিন-এ এর ঘাটতির জন্য চোখের যেন ক্ষতি না হয় এজন্য বাচ্চাকে ভিটামিন এ ক্যাপ্সুল দেওয়া হয়। তাই আসুন হাম নিয়ে বেশি ভয় না পেয়ে সচেতন হয়, বাচ্চাকে আক্রান্ত বাচ্চাদের থেকে দূরে রাখি, নিয়মিত টিকা দেয়, তাহলে আল্লাহ নিশ্চয় আমাদের সহায় হবেন।
@ Dr. Md. Mahadi Hassan