12/08/2026
🫵সেন্সরি ডায়েট (Sensory Diet) কী?
✍️সেন্সরি ডায়েট হলো একজন শিশুর ব্যক্তিগত সেন্সরি চাহিদা অনুযায়ী পরিকল্পিত কিছু কার্যক্রমের সমষ্টি, যা দিনের বিভিন্ন সময়ে নির্দিষ্টভাবে করানো হয়। এর উদ্দেশ্য হলো শিশুকে শান্ত রাখা, মনোযোগ বৃদ্ধি করা, শরীর ও মস্তিষ্কের সংবেদন (Sensory Processing) সঠিকভাবে সংগঠিত করতে সাহায্য করা এবং দৈনন্দিন কাজগুলো সহজ করে তোলা।
👩🦳কোন কোন শিশুর জন্য সেন্সরি ডায়েট উপকারী?
🌳 অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (ASD)
🌳ADHD
🌳Sensory Processing Disorder (SPD)
🌳Developmental Delay
🌳Cerebral Palsy
🌳Down Syndrome
🌳শেখা ও আচরণগত চ্যালেঞ্জ রয়েছে এমন কিছু শিশু
🧑⚕️সেন্সরি ডায়েট শিশুকে কীভাবে সাহায্য করে?
🩷মনোযোগ ও একাগ্রতা বাড়ায়
🩷অতিরিক্ত অস্থিরতা বা Hyperactivity কমাতে সহায়তা করে
🩷শরীর সম্পর্কে সচেতনতা (Body Awareness) বৃদ্ধি করে
🩷Self-regulation বা নিজের আবেগ ও আচরণ নিয়ন্ত্রণে সাহায্য করে
🩷শেখা, খেলা ও দৈনন্দিন কাজে অংশগ্রহণ বাড়ায়
🩷Meltdown বা Overload-এর ঝুঁকি কমাতে সাহায্য করে
🧑⚕️অকুপেশনাল থেরাপিস্ট কী করেন?
একজন Occupational Therapist—
1. শিশুর পূর্ণাঙ্গ Sensory Assessment করেন।
2. শিশুর শক্তি ও চ্যালেঞ্জ মূল্যায়ন করেন।
3.ব্যক্তিগত চাহিদা অনুযায়ী একটি Sensory Diet Plan তৈরি করেন।
4.পরিবারকে বাড়িতে কীভাবে কার্যক্রম করাতে হবে তা প্রশিক্ষণ দেন।
5. শিশুর অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা পরিবর্তন করেন।
🤚সেন্সরি ডায়েটে কী ধরনের কার্যক্রম থাকতে পারে?
☘️Heavy Work Activities
☘️Swing Therapy
☘️Deep Pressure Activities
☘️Balance ও Coordination Exercises
☘️Obstacle Course
☘️Jumping Activities
☘️Fine Motor ও Hand Activities
☘️Oral Sensory Activities (প্রয়োজন অনুযায়ী)
✍️গুরুত্বপূর্ণ:
"প্রতিটি শিশুর সেন্সরি চাহিদা আলাদা। তাই অন্য শিশুর জন্য তৈরি করা সেন্সরি ডায়েট অনুসরণ না করে অবশ্যই একজন যোগ্য Occupational Therapist-এর মূল্যায়নের ভিত্তিতে পরিকল্পনা করা উচিত"।