Dr. Shama najnin, General and Laparoscopic surgeon

Dr. Shama najnin, General and Laparoscopic surgeon General and Laparoscopic surgeon
MBBS,MCPS(Surgery),FCPS (Surgery)
CMH Jashore MBBS,MCPS,FCPS

Outcome of ventral hernia repair.
20/01/2026

Outcome of ventral hernia repair.

14/01/2026

ছুটিতে আছি।
১৭ তারিখ থেকে নিয়মিত চেম্বার করবো ইনশাআল্লাহ।

মধ্য বয়সী মহিলা, ব্রেস্টে ফোড়া নিয়ে আসলে ,আমি অপারেশন করি।পুজ,রক্তের সাথে তিনটি একই সাইজের সুই পাই এবং খুব অবাক হই।রুগীর...
24/11/2025

মধ্য বয়সী মহিলা, ব্রেস্টে ফোড়া নিয়ে আসলে ,আমি অপারেশন করি।

পুজ,রক্তের সাথে তিনটি একই সাইজের সুই পাই এবং খুব অবাক হই।

রুগীর লোকদের সাথে কথা বলে জানতে পারি ,তাকে জাদু টোনা করা হয়েছিল।
কিভাবে সুই ঢুকলো রুগী কিছুই জানেনা।
এও কি সম্ভব???

17/07/2025

শরীরের দ্বিতীয় হৃদপিণ্ড কোথায় অবস্থিত এবং কিভাবে কাজ করে জেনে নিন🙏

আমাদের শরীরের দ্বিতীয় হৃদপিণ্ড কাফমাসুলে অবস্থিত। এর সঠিক যত্ন না নিলে জটিল জটিল সমস্যার সৃষ্টি হয়। তারমধ্য সবচেয়ে জটিল রোগ তাকওয়া আর্থারাইট্রিস। যদি ও এ বিষয়ে খুব কম চিকিৎসকই এটা ধরতে পারে। প্রায় চিকিৎসক বাত ব্যথা, নিউরো সমস্যা ইত্যাদির চিকিৎসা দিয়ে পরিস্থিতি আরো জটিল করে তোলে। লাইফ স্টাইল খাদ্যভাস পরিবর্তন এর পাশাপাশি প্রাণায়াম যোগ করলে খুব সহজেই এই রোগ থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। আসুন আজ সেই দ্বিতীয় হৃদপিণ্ড সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে জানতে চেষ্টা করি - হৃদপিণ্ড দেহের রক্ত সঞ্চালনের মূল চালিকাশক্তি হলেও, পায়ের গভীরে একটি বিশেষ পেশি রয়েছে যা অগোচরেই একইরকম গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে। এটি হলো সোলিয়াস পেশি, যাকে প্রায়শই “দ্বিতীয় হৃদপিণ্ড” নামে অভিহিত করা হয়। বৈদ্যুতিক স্পন্দনের মাধ্যমে নয়, বরং গতির মাধ্যমেই এই গভীর ও নীরব পেশি রক্ত সঞ্চালনে অবদান রাখে।

প্রতিবার হাঁটার সময়, সিঁড়ি দিয়ে ওঠানামার সময় অথবা পায়ের আঙুলের ওপর ভর করে দাঁড়ানোর সময় সোলিয়াস পেশি সক্রিয় হয়ে ওঠে। সক্রিয় হওয়ার সাথে সাথেই এটি অসাধারণ ভাবে কাজ সম্পূর্ণ করে – অভিকর্ষের বিরুদ্ধে পায়ের শিরা থেকে রক্তকে পুনরায় হৃদপিণ্ডে পাঠায়।

এই অসাধারণ পেশির অবস্থান পায়ের পিছনের অংশে, গ্যাস্ট্রোকনেমিয়াস (পেণ্ডুলাম বা কাফ মাসল) পেশির গভীরে। এই মাসল বিস্ফোরক বা দ্রুতগতির না হলেও, অত্যন্ত দৃঢ় এবং সহনশীল। দেহের ভারসাম্য ও স্থায়িত্ব রক্ষায় এর ভূমিকা অপরিসীম।

কেন সোলিয়াস এত গুরুত্বপূর্ণ?

১. দেহের নিম্নভাগে রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে এবং সুষ্ঠু রক্ত প্রবাহ নিশ্চিত করে।

২. রক্ত জমাট বাঁধা ও শিরায় রক্ত জমাটবদ্ধতা প্রতিরোধ করে।

৩. পায়ের অপ্রয়োজনীয় পানি জমা (এডেমা) প্রতিরোধ করে ফোলাভাব কমায়।

৪. হৃদপিণ্ডের ওপর চাপ কমিয়ে সামগ্রিক কার্ডিওভাসকুলার স্বাস্থ্য রক্ষায় সহায়তা করে।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই পেশি স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকলেও কাজ করে।

দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে কাজ করার অভ্যাস থাকলে সোলিয়াস পেশিকে সক্রিয় রাখা অত্যন্ত জরুরি। এর জন্য কয়েকটি সহজ উপায় অবলম্বন করা যেতে পারে:

❥ কয়েক মিনিট হাঁটা।
❥ পায়ের গোড়ালি বারবার ওঠানো-নামানো
(হিল রেইজ)।
❥ গোড়ালি বা অ্যাঙ্কেল ফ্লেক্স করা।
❥ পায়ের পাতা দিয়ে বৃত্তাকার নড়াচড়া করা।

এগুলো ছোট ছোট দৈনন্দিন অঙ্গভঙ্গি মনে হলেও, সোলিয়াস পেশির কার্যকারিতা বৃদ্ধিতে এবং সামগ্রিক সুস্থতায় এর ফলাফল সুদূরপ্রসারী।

(বিভিন্ন জার্নাল থেকে সংকলিত)

20/06/2025

ক্যালরি চার্ট.. ♥♥
খাদ্যের নাম পরিমান ক্যালরি(কিলো ক্যালরি)মান

সাদা চালের ভাত এক কাপ ২০০-২৪২
লাল চালের ভাত এক কাপ ২১৮
সাদা পাউরুটি এক স্লাইস ৬৭-৯৬
লাল পাউরুটি এক স্লাইস ৬০-৮৯
বান রুটি একটি ১৫০
সাদা আটার রুটি একটি ৭২
লাল আটার রুটি একটি ৬০
পরোটা তেলে ভাজা একটি ২৪৩-২৯০
আলু পরোটা একটি ৩০০
লুচি একটি ১৪০
নান রুটি একটি ৩১২
নান রুটি মাখন সহ একটি ৪২৪
চালের রুটি একটি ১০৫
রুমালি রুটি একটি ২০০
রুমালি রুটি ঘি সহ একটি ২৪৫
তন্দুরি রুটি ঘি সহ একটি ১০২-১২০
তন্দুরি রুটি ঘি ছাড়া একটি ১৪৭
মুগ ডাল খিচুড়ি ৩/৪ কাপ ১৭৬-২১৫
পোলাউ এক কাপ ২৫৮
চিকেন বিরিয়ানি এক কাপ ৪১৮
সবজি বিরিয়ানি এক কাপ ২২০
খাসির বিরিয়ানি এক প্লেট ৪৭০
ফ্রাইড রাইস এক কাপ ১২০-৩৯০
নুডুলস সিদ্ধ এক কাপ ২২০
চাওমেই এক প্লেট ১৮২০-২৪৩০

ময়দা এক কাপ ৪৫৫
সাদা আটা এক কাপ ৪০০
লাল আটা এক কাপ ৩৫৬
চালের আটা এক কাপ ৫৭৮

দুধ এক কাপ ১৪৬
লো ফ্যাট দুধ এক কাপ/২৪০ মিলি ৯০
কনডেন্সড মিল্ক ১/২ কাপ ৪৯০
সয়া দুধ এক কাপ ৯০

মসুর ডাল রান্না করা এক কাপ১০০ গ্রাম ২২৬১১০
মুগ ডাল রান্না করা এক কাপ ১৫০
বুটের ডাল রান্না করা এক কাপ১০০ গ্রাম ১০৭১৪৫

ডিম সিদ্ধ একটি ৭৫(৬০ কুসুম +১৫ সাদা অংশ)
ডিম ভাজি একটি ৯২-১৭৫
ডিম পোচ তেল ছাড়া একটি ৮০
ডিম পোচ তেল দিয়ে একটি ২০২
টিক্কা মুরগি ১০০ গ্রাম ১৪৮
মুরগি ভুনা ১০০ গ্রাম/আধা কাপ ১৩২—৩২৩
মুরগির কোর্মা ১০০ গ্রাম ২৫০
চিকেন ফ্রাই একটি/১২৮ গ্রাম ৩৯০
চিকেন কাটলেট একটি ৩৭৫
মাছ কারি ১০০ গ্রাম ৩২৩-৫00
চিংড়ি মাছ কারি ১০০ গ্রাম ২৬১
মাছের কাটলেট একটি ২২৮
ফিশ ফিঙ্গার তিনটি ১৬২
গরু ভুনা এক কাপ ৪৩৪
গরুর কোর্মা ১১৫ গ্রাম ১৬৭
গরুর শিক কাবাব একটি শিক ১৬০
গরুর সামি কাবাব একটি ২১০
গরুর কিমা রান্না করা ২৫০ গ্রাম/এক কাপ ৫৫৫
গরুর কাটলেট একটি ৫০০
খাসির কোর্মা ১১৪ গ্রাম ১৪৩
খাসির রেজালা ১০০ গ্রাম ৩২৩
খাসির কিমা রান্না ১০০ গ্রাম ১৭৫
গরুর কলিজা কারি ১০০ গ্রাম ১৩৫
মুরগির কলিজা কারি ১০০ গ্রাম১ কাপ ১৭২২৩৪ -৩৫৩

মিক্সড সবজি সিদ্ধ ১ কাপ ৫০
মিক্সড সবজি ভাজি ১ কাপ ১১০
মিক্সড সবজির কোর্মা ১/২ কাপ ১৭৩
মিক্সড সবজি(লাবড়া/ কারী) ২০০ গ্রাম ১৯০
সবজির কোফতা কারি ১০০ গ্রাম ১৪৭
মিক্সড সবজি স্টার ফ্রাই ১ কাপ/ ২০৭ গ্রাম ৪০-১১২
লাল শাক ভাজি ১/২ কাপ ৫০
পালং শাক সিদ্ধ ১ কাপ ৪১
বেগুন ভর্তা ১০০ গ্রাম ৭০
আলু ভর্তা ১০০ গ্রাম ১৫০
ঢেরস ভাজি ১ কাপ ১৩০
আলুর দম ১০০ গ্রাম ১০৫
বেগুন ভাজি এক পিস ১১৪

আলুর চিপস এক মুঠো ১৬০
ফ্রেঞ্চ ফ্রাই ১০০ গ্রাম ২৯৪
বিফ বার্গার একটি ১১০-৬৬০
চিকেন বার্গার একটি ২১০-৪৫০
চিকেন স্যান্ডউইচ একটি ২৭৫
পিজ্জা ছোট আকারের ১৬৮০-২৩১০
হট ডগ একটি ২৫০
চিকেন রোল একটি ২৩৫
চিকেন শর্মা একটি ৪৭৫
ফুসকা একটি ৫০
চটপটি ১/২ কাপ ৫০০
পাপড় তেলে ভাজা একটি ৪৩
পাপড় গ্রিল্ড/ মাইক্রোওভেন একটি ৩০
নিমকি একটি ১৬৩

ক্রিম বিস্কিট একটি ৭০-১৪০
এনার্জি/গ্লুকোস বিস্কিট একটি ২৩-৩৩
টোস্ট বিস্কিট একটি মাঝারি আকারের ৮৮
Digestive বিস্কিট একটি ৭৪
মেরী বিস্কিট একটি ১৬-২৮
নোনতা বিস্কিট একটি ৪০
চানাচুর ২০ গ্রাম ১১০

পেয়াজু/ পাকোড়া একটি ৬০—২১১
ডালপুরি একটি ১২৪
সিঙ্গারা একটি ২০০
সমসা একটি ১০৩-২৫৬
আলুর চপ একটি ১৫০-২৭৫

টমেটো সস এক টেবিল চামচ ২৫
মেয়নেইস এক টেবিল চামচ ১১০
লো ফ্যাট মেয়নেইস এক টেবিল চামচ ৪৫
পিনাট বাটার এক টেবিল চামচ ৯৪
মাখন এক টেবিল চামচ ১০০
মার্জারিন এক টেবিল চামচ ৬৮
সয়াবিন তেল এক টেবিল চামচ ১২০
জলপাই তেল এক টেবিল চামচ ১১৯
ক্যানোলা তেল এক টেবিল চামচ ১২৪
সরষের তেল এক টেবিল চামচ ৫৫
ঘি এক টেবিল চামচ ১১২

জেলি এক টেবিল চামচ ১১০
জ্যাম এক টেবিল চামচ ১০০
হরলিক্স এক টেবিল চামচ ২০
চকলেট ওভালটিন এক টেবিল চামচ ২০
ওভালটিন এক টেবিল চামচ ২০

চা ১ চা চামচ চিনি ও দুধ সহ এক কাপ ২৬
চা চিনি ও দুধ ছাড়া এক কাপ ২
কফি ১ চা চামচ চিনি ও দুধ সহ এক কাপ ৩৭
কফি চিনি ও দুধ ছাড়া এক কাপ ২
চিনি এক চা চামচ ১৬
মধু এক চা চামচ ২২
গুড় এক চা চামচ ২৫

প্লেইন কেক এক টুকরা ২১৮
চিজ কেক এক টুকরা ১৩৮০-১৬৭০
ফ্রুট কেক এক টুকরা ৩২০-৩৬৬
চকলেট কেক এক টুকরা ২৩৫
পেস্ট্রি এক টুকরা ৩৩০-৪০০
আইস ক্রিম এক কাপ ২৬৭-৭২০

কোমল পানীয় এক বোতল/ ক্যান ১৫০
আপেলের জুস(চিনি ছাড়া) এক গ্লাস ১১৭
আঙ্গুরের জুস (চিনি ছাড়া) এক গ্লাস ১৫৪
কমলার জুস (চিনি ছাড়া) এক গ্লাস ৯৫
পেপের জুস (চিনি ছাড়া) এক গ্লাস ১৪১
মিক্সড সবজি ও ফলের জুস এক গ্লাস ৭২
লাচ্ছি (চিনি সহ) এক গ্লাস ১০০-১৫০
চকলেট মিল্ক সেক এক গ্লাস ৯০০
ডাবের পানি এক গ্লাস ৫০
বোরহানি এক গ্লাস ১০০
লেবুর রস ১ টেবিল চামচ ৫

ঢাকাই পনির ২ টেবিল চামচ ৪০
মজারেলা পনির এক কাপ ৩৩৬

লাড্ডু একটি ২০০-২৫০
রসগোল্লা একটি ১৫০
চমচম একটি ১৭৫
লালমোহন একটি ২৮৮
ছানার সন্দেশ একটি ১২০
বালুসাই একটি ২৫০
রসমালাই ৪ টি ২৫০
জিলাপি বড় একটি ২০০
গাজরের হালুয়া চিনি সহ এক বাটি ২৬০-৪০০
সুজির হালুয়া ৩০ গ্রাম/এক পিস ১০০
বুটের হালুয়া/ বরফি এক পিস ১৫০-২০০
পায়েশ ১০০ গ্রাম ১৪১
জর্দা ১/২ কাপ ২০০-৪০০
নারিকেলের বরফি একটি ১৯২
ক্যারামেল পুডিং ১/২ কাপ ১২০
পাটিসাপটা একটি ৩০০
ভাপা পিঠা একটি ৬০০
তেলের পিঠা(মালপোয়া) একটি ৩২৫
মিষ্টি দই আধা কাপ ২০০
টক দই আধা কাপ ৬০
ফালুদা এক গ্লাস ৩০০
ফলের কাস্টার্ড এক কাপ ১৭২-২৩২

কাঠ বাদাম এক মুঠো ১৬৮
পেস্তা বাদাম এক মুঠো ১৮৮
কাজু বাদাম এক মুঠো ১৭৮
চিনা বাদাম এক মুঠো ১৭০
কিশমিশ ১/২ কাপ ২১০

খেজুর একটি ২৩
আপেল একটি ৯০
সাগর কলা একটি ১১০
পেয়ারা একটি ৫০
আম এক কাপ ১০৭
আঙ্গুর এক কাপ ৬২
কালো জাম একটি ৩-৪
আনারস এক কাপ ৭৮
নাশপাতি একটি ৮১
কাঠাল এক কাপ ১৫৫
তরমুজ এক কাপ ৪৬
পেঁপে এক কাপ ৫৫
লিচু এক কাপ ১২৫

শশা ১/২ কাপ ৪
গাজর ১ কাপ ৫২
টমেটো ১ টি ৩০
লেটুস ৩ টি ৫
ক্যাপসিকাম ১ টি ১৫

A surgeon’s prayer.
18/04/2025

A surgeon’s prayer.

09/04/2025

What a presentation!!!!
May Allah make our economy strong holding your hands.

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Shama najnin, General and Laparoscopic surgeon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share