AYLIN at Shailkupa Jhenaidah

AYLIN at Shailkupa Jhenaidah 𝐀𝐥𝐥 𝐒𝐡𝐞 𝐋𝐨𝐯𝐞𝐬 – 𝐅𝐫𝐨𝐦 𝐋𝐨𝐨𝐤𝐬 𝐭𝐨 𝐁𝐨𝐨𝐤𝐬

 #শৈলকুপা : Eid Booking ⭐
19/03/2026

#শৈলকুপা : Eid Booking ⭐

শৈলকুপার আপুদের ঈদ উপহার 🌷শৈলকুপা থানা, ঝিনাইদহ।  #শৈলকুপা  #কবিরপুর
17/03/2026

শৈলকুপার আপুদের ঈদ উপহার 🌷

শৈলকুপা থানা, ঝিনাইদহ।
#শৈলকুপা #কবিরপুর

শিহাব আহ‌মেদ তু‌হিন ভাইয়ের "সম‌য়ের সীমা পে‌রি‌য়ে" বই থে‌কে-বইটি মুলত উর্দু শে‌রের সংকলন। অসাধারন সব শের, হার্ডকাভার বই এ...
08/09/2025

শিহাব আহ‌মেদ তু‌হিন ভাইয়ের "সম‌য়ের সীমা পে‌রি‌য়ে" বই থে‌কে-

বইটি মুলত উর্দু শে‌রের সংকলন। অসাধারন সব শের, হার্ডকাভার বই এবং মুল‌্যও অ‌নেক কম, সব মি‌লি‌য়ে সুন্দর একটি বই।

বোনলেস পাত্র!🙂
28/06/2025

বোনলেস পাত্র!🙂


এমন সৌভাগ্য কজনের হয়????আজ আমাকে পাত্রপক্ষ দেখতে এসেছিলো। সবার অনুমতি নিয়ে একজন মাহরামের উপস্থিতিতে আমাকে তিনি ভিন্ন ঘরে...
19/06/2025

এমন সৌভাগ্য কজনের হয়????

আজ আমাকে পাত্রপক্ষ দেখতে এসেছিলো। সবার অনুমতি নিয়ে একজন মাহরামের উপস্থিতিতে আমাকে তিনি ভিন্ন ঘরে বলেছিলেন, যদি কিছু বলার থাকে তাহলে যেন নির্দ্ধিধায় তাকে বলে দেই। ফ্লোরের দিকে তাকিয়ে শুধু বলেছিলাম-

-আমার জীবনের বড়ো একটা সময় পার হবার পর আমি পর্দার বুঝ পাই। বুঝ পাবার পর থেকে এই পর্দা ধরে রাখতে আমি নানান প্রতিকূলতার সম্মুখীন হই। তাই চাই আমার অর্ধাঙ্গ যেন পর্দা ধরে রাখতে প্রতিকূল পরিস্থিতিতে আমার সহায়ক হোন।

--------------------
আজ আমাদের বিয়ের ৩৭ বছর চলছে। দীর্ঘ ৩৭ বছরে আমি ৩ সন্তানের জননী হয়েছি। আল্লাহ পাকের রহমতে আমাকে আমার স্বামী ব্যতীত আর কেউ দেখেন নি। প্রতিবার সন্তান প্রসবের সময় মহিলা ডাক্তারই আমার ডেলিভারি করান। মাঝেমধ্যে অবাক হয়ে উনাকে যখন জিজ্ঞেস করি কিভাবে প্রতিবার আমার ডেলিভারির সময় মহিলা ডাক্তারের ব্যাবস্থা করেছেন। তিনি শুধু হেসে বলেন-

" ৩৭ বছর আগে যখন বলেছিলে তোমার অর্ধাঙ্গ যেনো তোমার পর্দার বিষয়ে সহায়ক হোন, সেদিনই নিয়ত করেছিলাম আল্লাহ চাইলে আমিই হবো তোমার অবগাহন। আল্লাহ পাক হয়তো আমার নিয়ত কবুল করেছেন তাই প্রতিবার সব সহজ হয়েছে"।

আমি তার এতো প্যাচানো জবাব বুঝে উঠতে না পারলেও শুধু জানি-

৩৭ বছর আগে চেয়েছিলাম একজন সহায়ক যিনি পর্দার ক্ষেত্রে আমাকে সাহায্য করবেন কিন্তু আমার রবের রহমতে আমি পেয়েছি আমার পোশাক... আমার ব্যক্তিগত পোশাক!

অর্ধাঙ্গঃ এক অমূল্য নেয়ামত

সংগৃহীত পোস্ট

AYLIN at Shailkupa Jhenaidah
শৈলকুপা, ঝিনাইদহ

আমাদের যাপিত জীবনে কত কিছুই না ঘটে—চাকরির টেনশন, ব্যবসার চাপ, বন্ধু বা সহকর্মীর সাথে ভুল বোঝাবুঝি, লেনদেনের ঝামেলা। এসবে...
18/06/2025

আমাদের যাপিত জীবনে কত কিছুই না ঘটে—চাকরির টেনশন, ব্যবসার চাপ, বন্ধু বা সহকর্মীর সাথে ভুল বোঝাবুঝি, লেনদেনের ঝামেলা। এসবের মাঝে রাগ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। রাগ, কষ্ট, হতাশা—এসব মানুষের জীবনের একটি অংশ। এটা মানবিক বিষয়।

কিন্তু প্রশ্ন হলো—আপনার এই ব্যক্তিগত রাগ কি আপনার সন্তানদের উপরও প্রভাব ফেলবে? এই রাগের বিষ কি তাদের কোমল মনটাকে বিষাক্ত করে তুলবে?

ধরুন, আপনি বাইরের কারো সাথে ঝগড়ায় জড়ালেন। সেটা হতে পারে সহকর্মীর সাথে, বসের সঙ্গে, কিংবা ব্যবসার ক্লায়েন্টের সাথে। এই রাগের আগুন বহন করে যদি আপনি ঘরে নিয়ে আসেন, তাহলে সবচেয়ে আগে দগ্ধ হবে কারা?

আপনার স্ত্রী। আপনার সন্তান।

একটু ভেবে দেখুন—আপনার ৬ বছরের ছোট্ট মেয়ে আপনার মুখ দেখে ভয় পায়। আপনার ছোট্ট ছেলেটি কাছে এসে কিছু বলতে চায়, কিন্তু চুপ করে সরে যায়। তারা জানে, “বাবা আজ রেগে আছেন।”

এমনটা যদি ঘন ঘন হতে থাকে, তাহলে সেই ভয় একসময় স্থায়ী হয়ে যাবে। আর ভয় যখন স্থায়ী হয়ে যায়, তখন বাবাদের সাথে সন্তানদের এক অস্বাভাবিক দূরত্ব বেড়ে যায়। চাইলেও তারা বাবার কাছে আসতে চায় না, ভয় পায়, আতঙ্কে থাকে।

সন্তানরা আপনার রেগে থাকা অবস্থাটা বোঝে, কিন্তু প্রকাশ করে না। অনেক বাবা-মা ভাবেন, “ও তো ছোট, কিছু বুঝে না।” আসলে সন্তানেরা সব বোঝে, কিন্তু বলার মত শক্তি তাদের বয়স অনুসারে তৈরি হয় না। তারা বলতে গিয়েও গুছিয়ে বলতে পারেনা। যার কারণে কিছু বলা থেকে তারা বিরত থাকে। আপনার কণ্ঠের ধরণ, চোখের দৃষ্টি, দরজা বন্ধ করার শব্দ—সবই তারা টের পায়। কিন্তু তারা প্রতিক্রিয়া দেখায় না। কারণ তারা ভয় পায়। তারা মনে করে, "আমার কিছু বলার অধিকার নেই।"

আর এই ভয় থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, মানসিক দূরত্ব। কারো কারো মাঝে আবার দেখা দেয় স্থায়ী মানসিক ক্ষত।

একটা বাস্তব দৃশ্য চিন্তা করুন। বাবা রেগে গিয়ে দরজা ধাক্কা দিয়ে ঢুকলেন, মুখে কথা নেই, চোখে আগুন। মেয়ে খেলতে খেলতে চুপসে গেল। ছেলে বই নিয়ে বসেছিল, কলমটা হাত থেকে পড়ে গেল, কিছু না বলেই ঘরে চলে গেল। স্ত্রী কিছু বলার চেষ্টা করল, কিন্তু তার কণ্ঠ থেমে গেল। আর আপনি ভাবলেন, “আমি তো কিছু বলিনি!”

হ্যাঁ, আপনি কিছু বলেননি। কিন্তু আপনার রাগের আবহ পুরো ঘরকে এক মিনিটেই কাঁপিয়ে দিল।

আমরা কি এটাই চাই?

আমরা কি এটা চাইতে পারি? না, কখনোই না। শান্ত হয়ে ঘরে ফিরুন। দরজা পেরুনোর আগে মনে মনে বলুন—“রাগটা বাইরে ফেলে এলাম। পরিবার আমার শান্তির জায়গা।”

সন্তানদের দেখুন। তাদের চোখের দিকে তাকান। দেখুন কত মায়াভরা চোখে আপনার দিকে তাকিয়ে আছে তারা। দীর্ঘক্ষণ ধরে আপনার আগমনের অপেক্ষা করছে। তারা আপনার হাসি চায়, আপনার স্নেহ চায়, আপনার সাহচর্য চায়।

তাদের এই চাওয়া পূরণ করুন। দেখবেন, আপনার নিজের রাগও কমে গেছে। পরিবার থেকে যে প্রশান্তি আপনি পাবেন, তা বাইরের শত ঝামেলাকেও নিঃশেষ করে দিতে পারবে।

মনে রাখবেন, আপনার একদিনের রাগ যেন সন্তানদের সারা জীবনের অভিজ্ঞতা না হয়ে দাঁড়ায়।

এজন্য বলব, রাগ যেখানে করে আসছেন সেখানেই রেখে আসেন। বাইরের রাগ বাইরেই থাকুক। অযথা ঘরে এনে সন্তানদের মন-মানসিকতা নষ্ট করবেন না। সন্তানরা মাসুম। তারা সব সময় আপনাকে স্বাভাবিক দেখতে পছন্দ করে। আপনি যখন রেগে থাকবেন, তখন তাদের মধ্যে এক অস্বাভাবিক আতঙ্ক বিরাজ করবে। এই আতঙ্ক থেকে তারা সহজে বের হতে পারবে না। এটা খুবই ভয়ংকর। মুখ ফুটে কিছু বলবেও না, আমার প্রতিক্রিও দেখাবে না। বরং ভিতর থেকে নিজের সাথে নিজেই লড়াই করতে থাকবে।

JoySuper JY-2218 রিচার্জেবল মুভিং ফ্যান!এই প্রচণ্ড গরম আর লোডশেডিংয়ের ভোগান্তি থেকে মুক্তি পেতে এখনই নিয়ে নিন JoySuper ব...
21/05/2025

JoySuper JY-2218 রিচার্জেবল মুভিং ফ্যান!

এই প্রচণ্ড গরম আর লোডশেডিংয়ের ভোগান্তি থেকে মুক্তি পেতে এখনই নিয়ে নিন JoySuper ব্র্যান্ডের অত্যাধুনিক JY-2218 মুভিং ফ্যান!

এক কথায় অসাধারণ – ছোট আকার, বড় সুবিধা!
এটি ৯০° কোণে ডানে-বামে ঘুরে ঘুরে বাতাস সরবরাহ করতে সক্ষম, যা আপনার শরীরে শীতলতা হিমল বাতাস দিবে। ব্রাশলেস মটর হওয়ায় একদম সাউন্ডলেস।

ব্যবহার উপযোগী – যেকোনো স্থানেই মানানসই!
বেডরুম, বসার ঘর, রান্নাঘর, অফিস ডেস্ক বা ডাইনিং স্পেস—যেখানেই রাখুন না কেন, এই ফ্যানটি দিবে ঠাণ্ডা আরাম।

স্পেসিফিকেশনঃ
✅ ফুল চার্জে চলবে ৩-৪ ঘন্টা পর্যন্ত (একটানা)
✅ স্পিড মোডঃ নরমাল / মিডিয়াম / ফুল স্পিড
✅ ব্যাটারিঃ ৪০০০ এমএএইচ লিথিয়াম ব্যাটারি
✅ সাইজঃ ১২.৫ ইঞ্চি ব্লেড
✅ কালার অপশনঃ সাদা, কালো, গোলাপি

🔴 প্রি অর্ডার অফারে প্রাইস মাত্র ৯৯০৳
[ রেগুলার প্রাইস ১২৮০৳ ]

Address

শৈলকুপা, ঝিনাইদহ
Jhenida
7320

Website

Alerts

Be the first to know and let us send you an email when AYLIN at Shailkupa Jhenaidah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share