Baytush Shifa Ruqyah & Hijama Service

Baytush Shifa Ruqyah & Hijama Service Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Baytush Shifa Ruqyah & Hijama Service, Medical and health, Sheikhpara, Khilkhet.

রাসুলুল্লাহ ﷺ এর সুন্নাতের আলোকে জিন, জাদু, ওয়াসওয়াসা, বদনজর এবং এ সংক্রান্ত শারীরিক-মানসিক সমস্যার শারঈ চিকিৎসা 'রুকইয়াহ' ও 'হিজামা' সেবা প্রদানে আমরা নিয়োজিত।

23/08/2026

অনেকেই বলেন, "আমল এতো করি, কিন্তু কাজ হয় না তো!" আমরা বলি - "আগে স্পষ্ট কবিরাহ গুনাহ থেকে বিরত থাকুন। কেননা গুনাহ আধ্যাতিকতার নূর কে নিভিয়ে দেয়, আর জীন-জাদুকেন্দ্রিক সমস্যা আধ্যাতিক (spiritual) সমস্যারই অন্তর্ভুক্ত!"

বারবার জাদুআক্রান্ত হচ্ছেন? অর্থাৎ জাদু বারবার রিনিউ করা হচ্ছে, সেটা স্বপ্নে খাওয়ানোর মাধ্যমেও হতে পারে, অথবা সরাসরি! যে...
20/08/2026

বারবার জাদুআক্রান্ত হচ্ছেন?

অর্থাৎ জাদু বারবার রিনিউ করা হচ্ছে, সেটা স্বপ্নে খাওয়ানোর মাধ্যমেও হতে পারে, অথবা সরাসরি! যে ভাবেই হোক, এর থেকে পরিত্রান পেতে আল্লাহ রব্বুল আলামিন এর উপর তাওয়াক্কুল রেখে আজোয়া খেজুর কে ঢাল হিসেবে ব্যবহার করতে পারে।

প্রতিদিন ৭টি আজোয়া খেজুর সকালে খালি পেতে (একসাথে সম্ভব না হলে সকালে ৪টি এবং সন্ধ্যায় ৩টি) খেয়ে ফেলুন। সর্বোত্তম ফলাফল পেতে সূরা ফাতিহা, আয়াতুল কুরসী, ৩ কুল এবং দুরুদ শরীফ ২১ বার করে পরে পড়িয়ে নিয়ে অতঃপর খাবেন। ইনশা আল্লাহ, কোনো জাদু অথবা বিষক্রিয়া শরীরে প্রভাব বিস্তার করতে পারবে না! [সহীহ আল-বুখারী: ৫৪৪৫]

ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির মানসিক বিভ্রান্তি ও এর কারণে চিকিৎসা দীর্ঘায়িত হওয়ার মূল কারণগুলো নিচে সংক্ষেপে তুলে ধ...
19/08/2026

ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির মানসিক বিভ্রান্তি ও এর কারণে চিকিৎসা দীর্ঘায়িত হওয়ার মূল কারণগুলো নিচে সংক্ষেপে তুলে ধরা হলো:

১. মানসিক বিভ্রান্তি ও চিকিৎসার স্থায়িত্বহীনতা
ওয়াসওয়াসা রোগীর যুক্তি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে সরাসরি আঘাত করে। ফলে অবচেতন মনের ভয়, সন্দেহ ও ভুল চিন্তাগুলোকে রোগী চূড়ান্ত সত্য বলে মনে করে। নিজের মনের সঙ্গে এই অনবরত যুদ্ধের কারণে চিকিৎসার অগ্রগতি বারবার পিছিয়ে পড়ে এবং আরোগ্য লাভের প্রক্রিয়া দীর্ঘায়িত হয়।

২. চিন্তা নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রভাব
নিজের চিন্তাকে বস্তুনিষ্ঠভাবে বিচার করতে না পারলে অবচেতন মনের ভ্রান্ত ধারণাই রোগীর আচরণ নিয়ন্ত্রণ করতে শুরু করে। এতে চিকিৎসা সংক্রান্ত অতি সাধারণ নির্দেশনাও সে ভুল বোঝে, যা তার সুস্থতার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়।

৩. রাক্বীর জন্য জটিলতা
রোগী নিজের কল্পনানির্ভর সন্দেহকে সত্য ভাবায় রাক্বী (চিকিৎসক) সম্পর্কেও ভুল ধারণা বা অবিশ্বাস তৈরি হতে পারে। এর ফলে চিকিৎসা প্রক্রিয়ায় অনাকাঙ্ক্ষিত মানসিক দূরত্ব ও জটিলতার সৃষ্টি হয়।

ওয়াসওয়াসা শুধুই সাধারণ কোনো চিন্তা নয়; এটি বাস্তবতা ও কল্পনার মধ্যকার সীমানা আবছা করে দেয়। তাই এই অবস্থায় শুধু রুকইয়াহ নয়—ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং নিজের ভুল চিন্তাকে চ্যালেঞ্জ করার মানসিক শক্তিই সুস্থতার আসল চাবিকাঠি।

জানেন কি,শয়তান কোথায় হানা দেয়? চিনে নিন আপনার দুর্বল জায়গাগুলো -শয়তানের ক্ষমতা কিন্তু সীমাহীন নয়—আল্লাহ তাআলা স্পষ...
18/08/2026

জানেন কি,শয়তান কোথায় হানা দেয়? চিনে নিন আপনার দুর্বল জায়গাগুলো -

শয়তানের ক্ষমতা কিন্তু সীমাহীন নয়—আল্লাহ তাআলা স্পষ্ট বলেই দিয়েছেন, "নিশ্চয়ই শয়তানের ষড়যন্ত্র দুর্বল।" (সূরা আন-নিসা: ৭৬)। তবুও সে আমাদের কিছু মানসিক ও আত্মিক দুর্বলতাকে কাজে লাগিয়ে ফাঁদে ফেলার চেষ্টা করে।

শয়তানের প্রধান আক্রমণ ক্ষেত্রসমূহ:

ওয়াসওয়াসা ও মানসিক চাপ: কু-চিন্তা, অহেতুক ভয়, ভবিষ্যৎ নিয়ে তীব্র দুশ্চিন্তা ও হতাশা তৈরি করা।

অনিয়ন্ত্রিত রাগ: রাগের মাথায় মানুষকে দিয়ে ভুল কথা বা অন্যায় কাজ করিয়ে নেওয়া।

অন্যায় কামনা-বাসনা: হারাম দৃষ্টি, অশ্লীলতা ও অবৈধ সম্পর্কের দিকে মনকে প্রলুব্ধ করা।

দারিদ্র্যের ভয়: দান-সদকায় বাধা দিতে অভাবের ভয় দেখানো—"শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয়।" (সূরা আল-বাকারা: ২৬৮)।

সম্পর্কে ফাটল ধরাণো: বিশেষ করে স্বামী-স্ত্রীর মধ্যে সন্দেহ ও ভুল বোঝাবুঝি সৃষ্টি করে বিচ্ছেদ ঘটানো (সহিহ মুসলিম: ২৮১৩)।

ইবাদতে অলসতা: নামাজে বিলম্ব করা, কুরআন ও যিকির থেকে মনকে দূরে সরিয়ে রাখা।

নিজেকে সুরক্ষিত রাখার ৭টি উপায়:

১. সময়মতো সালাত আদায়: পাঁচ ওয়াক্ত নামাজে যত্নশীল হওয়া।

২. নিয়মিত তিলাওয়াত ও যিকির: কুরআন তিলাওয়াত এবং সকাল-সন্ধ্যার মাসনূন দুআ পড়া।

৩. ঘুমানোর আগের আমল: আয়াতুল কুরসি ও শেষ তিন সূরা (ইখলাস, ফালাক, নাস) পাঠ করা।

৪. আশ্রয় প্রার্থনা: খারাপ চিন্তা বা ওয়াসওয়াসা এলেই পড়া—আ‘ঊজু বিল্লাহি মিনাশ শায়ত্বানির রাজীম।

৫. রাগ নিয়ন্ত্রণ: মেজাজ গরম হলে নীরব থাকা ও অবস্থান পরিবর্তন করা।

৬. পাপের পরিবেশ ত্যাগ: অশ্লীলতা ও গুনাহের সুযোগ থেকে দূরে থাকা।

৭. বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি: সব মানসিক চাপ বা শারীরিক সমস্যাকে 'শয়তানের আছর' না ভেবে প্রয়োজনমতো ডাক্তার ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া।

মনে রাখবে, ঈমান ও সচেতনতাই হলো শয়তানের বিরুদ্ধে আপনার সবচেয়ে বড় ঢাল। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে হিফাজত করুন!

মেধাবী সন্তান, তবুও পড়তে বসলেই সমস্যা?পড়ার টেবিলে বসলেই মাথাব্যথা, হঠাৎ ঘুম, মেজাজ খিটখিটে হওয়া কিংবা সহজ পড়া মনে রাখতে ...
18/08/2026

মেধাবী সন্তান, তবুও পড়তে বসলেই সমস্যা?

পড়ার টেবিলে বসলেই মাথাব্যথা, হঠাৎ ঘুম, মেজাজ খিটখিটে হওয়া কিংবা সহজ পড়া মনে রাখতে না পারা—এগুলো সবসময় অলসতা বা বাহানা নয়। শারীরিক ও মানসিক কারণের পাশাপাশি বদনজর ও হাসাদের (ঈর্ষা) প্রভাবও এর পেছনে থাকা অস্বাভাবিক নয়।

আপনার করণীয়:

সহানুভূতিশীল হন: শুধু বকাঝকা না করে সমস্যার আসল কারণ বুঝুন।

সঠিক পরিবেশ ও স্বাস্থ্য: পড়ার পরিবেশ ঠিক রাখুন এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন।

শারঈ রুকইয়াহ ও আমল: প্রতিদিন মাসনুন দোয়া ও শারঈ রুকইয়াহর মাধ্যমে সন্তানকে ফু দিন।

আল্লাহ রব্বুল আলামিন আপনার-আমাদের সন্তানদের যাবতীয় ক্ষতি, হিংসা, বদনজর-কুনজর থেকে মাহফুজ রাখুন!

#রুকইয়াহ #বদনজর #সন্তানের_পড়াশোনা #ইসলামিক_রিমাইন্ডার

স্বপ্নে সাপ দেখার তাৎপর্য ও ব্যাখ্যা:রুকইয়াহ শারিয়াহ তে স্বপ্নে সাপ দেখা একটি বহুমাত্রিক প্রতীক। তবে শুধু সাপ দেখলেই কোন...
17/08/2026

স্বপ্নে সাপ দেখার তাৎপর্য ও ব্যাখ্যা:

রুকইয়াহ শারিয়াহ তে স্বপ্নে সাপ দেখা একটি বহুমাত্রিক প্রতীক। তবে শুধু সাপ দেখলেই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসা যায় না; স্বপ্নদ্রষ্টার মানসিক অবস্থা, পারিপার্শ্বিক পরিস্থিতি এবং স্বপ্নের বিস্তারিত ঘটনার ওপর এর সঠিক ব্যাখ্যা নির্ভর করে। সাধারণভাবে সাপ—শত্রুতা, হিংসা, ষড়যন্ত্র বা ক্ষতিকর কোনো ব্যক্তির ইঙ্গিত বহন করে। নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন সর্বাধিক জ্ঞানী!

নিচে বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী স্বপ্নে সাপ দেখার সম্ভাব্য অর্থগুলো তুলে ধরা হলো:

১. সাপের আকার ও রং:-
বড় ও ছোট সাপ: বড় সাপ শক্তিশালী শত্রু বা বড় কোনো বিপদের প্রতীক। অন্যদিকে, ছোট সাপ তুলনামূলক দুর্বল শত্রু বা কোনো সমস্যার প্রাথমিক পর্যায়ের ইঙ্গিত দেয়।

কালো সাপ: এটি তীব্র শত্রুতা, গভীর ষড়যন্ত্র বা ক্ষেত্রবিশেষে জাদুর আলামত হতে পারে।

সবুজ সাপ: এমন ক্ষতিকর ব্যক্তিকে বোঝায়, যে বাইরে বন্ধুত্বের ভান করে। এটি ফিতনারও ইঙ্গিত হতে পারে।

সাদা সাপ: এটি এমন কোনো দুর্বল শত্রুর প্রতীক, যার আপনার ওপর তেমন কোনো প্রভাব খাটানোর ক্ষমতা নেই।

২. স্বপ্নের পরিস্থিতি ও ঘটনা:-
ঘরের ভেতর সাপ: এটি পারিবারিক কলহ, কাছের মানুষের সঙ্গে বিরোধ বা পরিবারের ভেতরেই লুকিয়ে থাকা কোনো সমস্যার ইঙ্গিত দেয়।

সাপ মারা বা বেঁচে ফেরা: স্বপ্নে সাপ মেরে ফেলার অর্থ হলো শত্রুর বিরুদ্ধে জয়লাভ বা সমস্যা থেকে মুক্তি। আর সাপ থেকে পালিয়ে বাঁচার অর্থ হলো কোনো বিপদ থেকে নিরাপদে সরে আসা।

সাপের কামড়: এর মানে হলো কারও কথায় বা কাজে আঘাত পাওয়া অথবা বাস্তবে কোনো ক্ষতির সম্মুখীন হওয়া।

অনেকগুলো সাপ: চারপাশে একাধিক সমস্যা, উদ্বেগ বা অসৎ মানুষের উপস্থিতিকে নির্দেশ করে।

৩. ব্যক্তিভেদে সাপের ভিন্ন অর্থ:-
অবিবাহিত নারী: কোনো প্রতারক ব্যক্তি বা ক্ষতিকর সম্পর্কে জড়িয়ে পড়ার সতর্কতা হতে পারে।

বিবাহিত নারী: পারিবারিক কলহ বা সংসারে অন্য কারও অবাঞ্ছিত হস্তক্ষেপের ইঙ্গিত হতে পারে।

গর্ভবতী নারী: গর্ভাবস্থার মানসিক চাপ, দুশ্চিন্তা বা ভয়ের প্রতিফলন হিসেবে স্বপ্নে সাপ আসতে পারে।

পুরুষ: ব্যক্তিজীবন বা কর্মক্ষেত্রে কোনো প্রতিদ্বন্দ্বী বা শত্রুর উপস্থিতি বোঝায়।

রুকইয়াহ চিকিৎসা গ্রহণ করতে সরাসরি কল করুন এই নম্বরে:
01838-951751

সংসারে অশান্তি—সাধারণ মনোমালিন্য নাকি সিহরুত তাফরীক? Pattern বুঝতে হবে!অনেক পেশেন্ট এসে বলেন—“হুজুর, আগে আমাদের সম্পর্ক ...
17/08/2026

সংসারে অশান্তি—সাধারণ মনোমালিন্য নাকি সিহরুত তাফরীক? Pattern বুঝতে হবে!
অনেক পেশেন্ট এসে বলেন—

“হুজুর, আগে আমাদের সম্পর্ক অনেক ভালো ছিল। এখন সামান্য কথাতেই ঝগড়া হয়। একে অপরকে সহ্য করতে পারি না!”

প্রশ্ন হলো—এটা কি সাধারণ দাম্পত্য সমস্যা? নাকি **سحر التفريق — সিহরুত তাফরীক**, অর্থাৎ স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ও ঘৃণা তৈরির যাদুর প্রভাব?
স্বামী-স্ত্রীর মাঝে মতভেদ, রাগ, ভুল বোঝাবুঝি হওয়া স্বাভাবিক।

কিন্তু যখন অশান্তি **অস্বাভাবিক, Repetitive এবং Targeted Pattern**-এ চলতে থাকে—তখন বিষয়টা একটু গভীরভাবে দেখতে হয়।
Pattern-1: আগে সম্পর্ক ভালো ছিল, হঠাৎ সব বদলে গেল!**
অনেক case-এ আমরা দেখি—

বছরের পর বছর স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালো ছিল।

হঠাৎ কোনো একটা সময় থেকে অকারণে দূরত্ব বাড়তে শুরু করল।

যে মানুষটার সাথে কথা না বলে থাকা যেত না, এখন তার কণ্ঠস্বর শুনলেও বিরক্তি লাগে!

তার উপস্থিতি অসহ্য লাগে।

তার ছোট ছোট ভুলগুলোও পাহাড়সম বড় মনে হয়।
কিছু পেশেন্টের ক্ষেত্রে—

▪️ স্বামী বাসায় ঢুকলেই স্ত্রীর মেজাজ খারাপ হয়ে যায়।

▪️ স্ত্রীকে দেখলেই স্বামীর অকারণ রাগ বা বিরক্তি শুরু হয়।

▪️ বাইরে থাকলে দুজন দুজনকে Miss করে, কিন্তু একসাথে হলেই ঝগড়া শুরু!

▪️ ফোনে স্বাভাবিক কথা হয়, সামনে এলেই Conflict।

▪️ সামান্য বিষয় কয়েক মিনিটের মধ্যে বড় ঝগড়ায় পরিণত হয়।

▪️ দুজনের একজন বারবার Divorce বা Separation-এর কথা বলতে থাকে—যদিও পরে নিজেই আফসোস করে।

▪️ একে অপরের ভালো দিকগুলো যেন চোখেই পড়ে না; শুধু ভুলগুলোই prominent হয়ে ওঠে।
এখানে খেয়াল করার বিষয় হলো—

Problem শুধু “ঝগড়া হচ্ছে” না। বরং সম্পর্কের Natural Emotional Balance যেন হঠাৎ উল্টে গেছে।**
Pattern-2: ভালোবাসা আছে, কিন্তু কাছে গেলেই ঘৃণা!
সিহরুত তাফরীকের কিছু case-এ আমরা অদ্ভুত একটা Contradiction দেখি।

স্বামী বাইরে থাকলে স্ত্রী তাকে নিয়ে চিন্তা করে।

স্ত্রী বাবার বাড়ি গেলে স্বামী তাকে ফেরত আনতে চায়।

কিন্তু দুজন একসাথে হলেই—

রাগ, অস্বস্তি, বিতৃষ্ণা, সন্দেহ, ঝগড়া!

অর্থাৎ Distance-এ Attachment, Presence-এ Aversion.
কিছু পেশেন্ট বলেন—

“আমি জানি আমার স্বামী খারাপ মানুষ না, কিন্তু সামনে আসলেই কেন জানি অসহ্য লাগে।”

অথবা—

“স্ত্রীকে তালাক দিতে চাই না, কিন্তু তার সাথে থাকলেই মাথা গরম হয়ে যায়।”

এই ধরনের statement আমাদের কাছে গুরুত্বপূর্ণ History।
Pattern-3: দাম্পত্য ঘনিষ্ঠতায় অস্বাভাবিক পরিবর্তন
কিছু ক্ষেত্রে সমস্যা শুধু ঝগড়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না।

বরং Husband-Wife Intimacy-তেও হঠাৎ অস্বাভাবিক বাধা তৈরি হতে পারে।

যেমন—

▪️ স্বামী বা স্ত্রীর প্রতি হঠাৎ Sexual Aversion।

▪️ কাছে গেলে ভয়, অস্থিরতা বা বিরক্তি।

▪️ আগে স্বাভাবিক দাম্পত্য সম্পর্ক থাকলেও হঠাৎ সম্পূর্ণ অনীহা।

▪️ Spouse-এর শরীর বা গন্ধ অস্বাভাবিকভাবে বিরক্তিকর মনে হওয়া।

▪️ ঘনিষ্ঠ হওয়ার সময় হঠাৎ মাথাব্যথা, শরীর ভার বা অস্বস্তি।

▪️ ঘনিষ্ঠতার আগে-পরে অস্বাভাবিক ঝগড়া।
Pattern-4: সন্দেহ আর Waswasah দিয়ে সম্পর্ক ধ্বংস
আরেকটা common pattern হলো—

কোনো Evidence ছাড়াই একে অপরকে সন্দেহ করা।

“সে নিশ্চয় আমাকে ভালোবাসে না।”

“তার নিশ্চয় অন্য কারো সাথে সম্পর্ক আছে।”

“সে আমাকে ঠকাচ্ছে।”

“এই সংসার আর কোনোদিন ঠিক হবে না।”

এই ধরনের Negative Thought একসময় এত Strong হয়ে যায় যে, বাস্তব ঘটনাও মানুষ ভুলভাবে Interpret করতে শুরু করে।
একটা ছোট ভুলকে মনে হয় বড় Betrayal।

একটা সাধারণ কথাকে মনে হয় Insult।

একটা ছোট Delay-কে মনে হয় ইচ্ছাকৃত অবহেলা।

ফলে ভুল বোঝাবুঝি → রাগ → দূরত্ব → আরও সন্দেহ—এই Cycle চলতেই থাকে।
**তবে এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ Point—**

প্রতিটি সংসারের অশান্তি **সিহরুত তাফরীক নয়।**

Communication Problem, Financial Stress, In-Laws Issue, Extra-marital Relationship, Anger Issue, Sexual Dysfunction, Addiction, Personality Conflict—এসব বাস্তব কারণেও সংসার ভাঙতে পারে।
তাই শুধু—

“আমাদের অনেক ঝগড়া হয়”

এটা শুনেই কোনো অভিজ্ঞ রাক্বী বলবেন না—

“আপনাদের বিচ্ছেদের যাদু করা হয়েছে!”
একজন অভিজ্ঞ রাক্বী দেখবেন—

History + Trigger + Repeating Pattern + Dream Pattern + Behavioral Change + Ruqyah Reaction
বিশেষ করে যদি দেখা যায়—

আগে সম্পর্ক ভালো ছিল,

তারপর হঠাৎ Extreme Change,

একই অস্বাভাবিক Cycle বারবার Repeat করছে,

বাস্তব কারণের তুলনায় Reaction অনেক বেশি,

এবং Ruqyah-এর সময় সিহর, তাফরীক বা জিন-সম্পর্কিত আয়াতে Strong Reaction হচ্ছে—

তখন সিহরের Possibility গুরুত্ব দিয়ে Assessment করা হয়।
আর সমস্যা আরও Complex হয় যখন **সিহরুত তাফরীক + আশিক জিন** একসাথে থাকে।

তখন একদিকে যাদুর উদ্দেশ্য থাকে স্বামী-স্ত্রীকে আলাদা করা,

অন্যদিকে আশিক জিন আক্রান্ত ব্যক্তিকে নিজের জন্য চাইতে পারে।

ফলে দাম্পত্যের প্রতি বিতৃষ্ণা, ঘনিষ্ঠতায় বাধা, ভয়ংকর বা অশ্লীল স্বপ্ন, spouse-এর প্রতি অকারণ ঘৃণা—সবগুলো Pattern একসাথে দেখা যেতে পারে।
এক্ষেত্রে আপনার করণীয় কী?
প্রথমেই তাবিজ, কবিরাজি, কুফুরী বা অশরঈ চিকিৎসা থেকে সম্পূর্ণ দূরে থাকুন।

৫ ওয়াক্ত সালাত ঠিক করুন।

হারাম সম্পর্ক, পর্নোগ্রাফি, অশ্লীলতা ও প্রকাশ্য গুনাহ থেকে তাওবা করুন।

নিয়মিত কুরআন তিলাওয়াত, সকাল-সন্ধ্যার হিফাযতের আমল, ইস্তিগফার ও দুরুদের অভ্যাস করুন।
সমস্যা যদি দীর্ঘদিনের হয় এবং Pattern স্পষ্ট হয়, তাহলে একজন অভিজ্ঞ ও ইখলাসপূর্ণ রাক্বীর কাছ থেকে **Ruqyah Diagnosis Session** নিন।

এরপর তার Assessment অনুযায়ী নিয়মিত Self Ruqyah চালিয়ে যান।

দুইদিন রুকইয়াহ করে তিনদিন বন্ধ নয়—

Consistency Maintain করতে হবে।
মনে রাখবেন—

সিহরের উদ্দেশ্য হতে পারে সম্পর্ক ভাঙা,

শয়তানের উদ্দেশ্য হতে পারে আপনাদের মাঝে শত্রুতা তৈরি করা,

কিন্তু আপনার সংসারের Final Outcome তাদের হাতে নয়।

সবকিছু আল্লাহর ইচ্ছার অধীন।
তাই ঝগড়ার সময় Ego দিয়ে Decision নেবেন না।

Treatment নিন, দুজনেই নিজের ভুল সংশোধন করুন, রুকইয়াহ চালিয়ে যান এবং আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখুন।

আল্লাহ তাআলা সকল মুসলিম পরিবারকে সিহর, হাসাদ, জিন ও শয়তানের অনিষ্ট থেকে হিফাযত করুন এবং ভেঙে যাওয়া সম্পর্কগুলোকে রহমত ও ভালোবাসার মাধ্যমে পুনরায় জোড়া লাগিয়ে দিন। আমীন।

রিযিকে বাঁধার যাদু নাকি বদনজর—দুটো দেখতে একই, কিন্তু Pattern এক নয়!অনেক পেশেন্ট এসে বলেন— “হুজুর, আমার রিযিক একদম আটকে গ...
12/08/2026

রিযিকে বাঁধার যাদু নাকি বদনজর—দুটো দেখতে একই, কিন্তু Pattern এক নয়!
অনেক পেশেন্ট এসে বলেন— “হুজুর, আমার রিযিক একদম আটকে গেছে।”
কিন্তু প্রশ্ন হলো— এটা কি সত্যিই রিযিকে বাঁধার কালো যাদু বা সিহর? নাকি বদনজর ও হাসাদ বা হিংসার প্রভাব?
যাদু বা বদ-নজর উভয় ক্ষেত্রেই একই ধরনের কিছু common symptom দেখা যেতে পারে, যেমনঃ
আয় কমে যাওয়া,
ব্যবসায় Loss,
চাকরিতে সমস্যা,
Opportunity Miss হওয়া,
টাকা হাতে না থাকা,
কাজে অমনোযোগ,
অস্থিরতা, হতাশা ইত্যাদি।
তাই শুধু “টাকা কমে গেছে” শুনে Diagnosis দেওয়া যাবে না।
একজন অভিজ্ঞ রাক্বীকে History + Pattern + Trigger + Ruqyah Reaction একসাথে দেখতে হয়।
Pattern-1: বদনজর বা হাসাদের ক্ষেত্রে কী দেখা যায়?
বদনজরের ক্ষেত্রে প্রায়ই একটি Clear Trigger Point পাওয়া যায়। অর্থাৎ আগে সবকিছু ভালো চলছিল। তারপর কোনো Success, Promotion, Business Growth, নতুন গাড়ি, বাড়ি, Income Increase অথবা মানুষের সামনে কোনো ভালো অবস্থার প্রকাশের পর থেকেই Downfall শুরু হলো।
যেমন—
একজনের ব্যবসা খুব ভালো চলছিল।
সে তার আয়, নতুন দোকান বা সফলতার কথা অনেক মানুষের সামনে প্রকাশ করল।
এর কিছুদিন পর থেকেই অস্বাভাবিকভাবে Customer কমে গেল, শরীর খারাপ হতে শুরু করল, কাজে মন বসছে না, ব্যবসায় অদ্ভুত Loss শুরু হলো।
এখানে আমরা জিজ্ঞেস করি—
“সমস্যাটা শুরু হওয়ার আগে কোনো বড় Success বা মানুষের Attention এসেছিল কি?”
কিছু পেশেন্টের ক্ষেত্রে বদনজরের Pattern হয়—
▪️ হঠাৎ করে ব্যবসার Growth থেমে যাওয়া।
▪️ ভালো চলমান কাজ বা চাকরি অস্বাভাবিকভাবে Down হয়ে যাওয়া।
▪️ মানুষের প্রশংসা বা নজরের পর সমস্যা শুরু হওয়া।
▪️ মাথা ভার, শরীর ভার, অলসতা ও excessive yawning বা হাই আসা।
▪️ কাজ করতে গেলেই Energy Drop হওয়া, ঘুম ঘুম লাগা।
▪️ Ruqyah-এর সময় বারবার হাই, চোখ দিয়ে পানি, শরীর ভার হওয়া, ঘুম ঘুম ভাব ইত্যাদি Reaction।
অর্থাৎ বদনজরের ক্ষেত্রে অনেক সময় “আগে ভালো ছিল → এরপর নজর পড়ল → তারপর Downfall” এই flow পাওয়া যায়।
Pattern-2: রিযিকে বাঁধার কালো যাদু বা সিহরের ক্ষেত্রে কী দেখা যায়?
সিহরু তা‘তীলির রিযক বা রিযিক বন্ধের সিহরের ক্ষেত্রে Pattern অনেক সময় বেশি Targeted এবং Repetitive হয়।
যেমনঃ
ভিক্টিম চেষ্টা করছে।
Opportunity আসছে।
সবকিছু Final Stage পর্যন্ত যাচ্ছে।
কিন্তু শেষ মুহূর্তে বারবার অস্বাভাবিকভাবে ভেঙে যাচ্ছে!
একটা চাকরি নয়— দশটা Interview।
একটা Business নয়— Business বদলালেও একই Outcome।
একজন Partner নয়— Partner বদলানোর পরও একই সমস্যা।
এখানে একটা Repeating Cycle কাজ করে।
কিছু পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি—
▪️ চাকরি নিশ্চিত হয়েও Appointment আটকে যায়।
▪️ Final Interview পর্যন্ত গিয়ে বারবার বাদ পড়ে।
▪️ Deal Final হওয়ার মুহূর্তে Client সরে যায়।
▪️ টাকা আসার কথা থাকলেও অদ্ভুতভাবে Payment আটকে থাকে।
▪️ Business Location বদলালেও একই ধরনের Loss।
▪️ কাজ শুরু করলেই হঠাৎ severe headache, অস্থিরতা, ভয় বা কাজ ছেড়ে দেওয়ার প্রবল urge।
▪️ রিযিকের বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলেই Confusion এবং ভুল Decision।
▪️ একটার পর একটা Financial Door বন্ধ হতে থাকে।
এখানে আমরা দেখি—
Problem random না, বরং যেন একটি নির্দিষ্ট উদ্দেশ্যের দিকে যাচ্ছে—Financial Obstruction.
খেয়াল করছেন - বড় Difference কোথায়?
বদনজরে অনেক সময় কোনো Success বা Ni‘mah-এর পর sudden deterioration দেখা যায়।
আর রিযিকে বাঁধার সিহরে অনেক সময় উন্নতির দরজা খুললেই বারবার সেই দরজাটা বন্ধ হয়ে যায়।
বদনজরে একজন মানুষ আগে ভালো অবস্থায় ছিল, তারপর Downfall হতে পারে।
সিহরে কখনো ব্যক্তি শুরু থেকেই বুঝতে পারে—
“আমি যতবার উঠতে চাই, ততবারই কিছু একটা আমাকে নিচে নামিয়ে দেয়।”
তবে বিষয়টি এত simple না। কেন?
কারণ অনেক সময় বদনজর + হাসাদ + সিহর একসাথে থাকতে পারে।
একজন মানুষের Business Success দেখে কেউ হাসাদ করল।
তারপর সেই হাসাদ থেকেই কেউ সিহর করাল।
তখন পেশেন্টের মধ্যে দুই ধরনের Pattern একসাথে দেখা যেতে পারে।
এ কারণে শুধু symptom list দেখে Final Diagnosis করা risky।
রুকইয়াহ Reaction-এ কী দেখা যেতে পারে?
বদনজরের ক্ষেত্রে কিছু পেশেন্টের মধ্যে—
বারবার হাই,
চোখ দিয়ে পানি,
শরীর ভার,
ঘুম,
বমিভাব,
মাথা ব্যথা—
এই ধরনের Reaction prominent হতে পারে।
অন্যদিকে সিহরের ক্ষেত্রে—
শরীরের নির্দিষ্ট স্থানে pain,
অস্বাভাবিক movement,
পেটে movement বা pressure,
অস্থিরতা,
চিৎকার,
কোনো নির্দিষ্ট আয়াতে severe Reaction—
এগুলো বেশি prominent হতে পারে।
কিন্তু আবারও বলছি— Reaction একা Final Diagnosis না। পুরো Clinical Ruqyah Picture দেখতে হবে। যা একজন অভিজ্ঞ রাক্বী স্টাডি করবেন ও ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করবেন।
তাহলে আপনার করনীয় কী?
৫ ওয়াক্ত সালাত ঠিকঠাক আদায় করুন, প্রতিদিন কুর’আন পড়ুন, ইস্তিগফার বাড়ান, দুরুদ পড়ার অভ্যাস করুন এবং একজন অভিজ্ঞ রাক্বীর কাছ থেকে রুকইয়াহ ডায়াগনোসিস সেশন করান ও আপনার সমস্যা ডায়াগনোসিস করুন।
আল্লাহ তাআলা সকল আক্রান্ত ভাই-বোনের বদনজর, হাসাদ ও সিহর নষ্ট করে দিন এবং তাদের রিযিকে প্রশস্ততা ও বরকত দান করুন। আমীন।
Raqi Abu Ibrahim

11/08/2026

রিজিকের উপর জাদু থাকার অর্থ কেবল এই না যে আপনার চাকরি বারবার চলে যাবে অথবা আপনি প্রায়ই অর্থনৈতিক সমস্যায় ভুগেন। বরঞ্চ, একের পর এক বিপদের সম্মুখীন হওয়া, অসুস্থতা সবসময় লেগেই থাকা, এবং পরিবারে ঝামেলা লেগে থাকাও রিজিকের বাধার জাদুর মৌলিক আলামতসমূহ, জি!
তাহলে সমাধান?
রুকইয়াহ ডায়াগনোসিস সেশন নিয়ে সমস্যার সনাক্তকরণ এবং সঠিক চিকিৎসা গ্রহণ।
বিস্তারিত তথ্য পেতে / সেশন বুক করতে ইনবক্সে নক করুন।

11/08/2026

হত্যা, অসুস্থতা ও ধ্বংসের কালো জাদু নষ্টের রুকইয়াহ!

Address

Sheikhpara
Khilkhet
1229

Telephone

+8801838951751

Website

Alerts

Be the first to know and let us send you an email when Baytush Shifa Ruqyah & Hijama Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Baytush Shifa Ruqyah & Hijama Service:

Shortcuts

Share