13/08/2026
আলহামদুলিল্লাহ আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী
গতরাতে সারারাত ট্রায়াল দেওয়ার পরেও আমার একটা রোগীর নরমাল ডেলিভারি না হয়ে সিজার করা লেগেছিল।সেটি পোস্ট দেওয়ার পরে একা আপু কমেন্ট করেছেন"নরমালে তো পারেন না, শুধু সিজার করাই শিখেছেন। " ওই আপুর কমেন্ট বক্সে আমার উত্তর দেওয়া লাগেনি। আল্লাহতালা নিজেই ব্যবস্থা করে দিয়েছেন।
দ্বিতীয় ছবিটি এখনকার তোলা। এইমাত্রই একটি নরমাল ডেলিভারি সম্পন্ন করে আসলাম। আমার পেশেন্ট নরমাল ডেলিভারির জন্য রিনাউন্ড Dr.Sanjukta Shaha ম্যামের কাছে দেখাতেন।উনার বাড়ি দর্শনা তে হওয়াই উনি আমাকে চুজ করেছিলেন তার নরমাল ডেলিভারির জন্য।
আলহামদুলিল্লাহ।
প্রথম ছবিটি আগস্ট মাসের ১ তারিখে তোলা। এই বাচ্চাটিও নরমালে হয়েছিল। এই রোগীর ফ্যামিলির প্রত্যেকটি প্রেগনেন্সি মা'ই আমাকে দেখায়। ওনারাও এসেছিলেন আমার কাছে নরমাল ডেলিভারি করানোর বিশ্বাস নিয়ে। আলহামদুলিল্লাহ সেটাও সফল হয়েছিল।
সেই আপুর পোস্ট অনুযায়ী দশটায় একটি নয় আমরা দশটায় অলরেডি দুইটি নরমাল ডেলিভারি করে ফেলেছি। আমি সাধারণত আমার প্রথম প্রেগনেন্সি রোগীগুলোকে প্রথমেই নরমাল ডেলিভারি ট্রাই করি। যেটা হয় ভালো কথা, আর যেটা না হয় সেটা সময় অনুযায়ী সিদ্ধান্ত নেই।
আর সবচেয়ে বড় কথা রোগীকে যখন একজন ডাক্তার দেখেন, তখন ওই রোগীর ভালো-মন্দ ওই ডাক্তারি বোঝেন। তাই অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা না ঘটিয়ে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারাই একজন ডাক্তারের কাজ।