গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

  • Home
  • Bangladesh
  • Khulna
  • গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।, Medical and health, Gangni, Meherpur, Khulna.

আজ গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেেক্স বিভিন্ন মেয়াদে কর্মরত কর্মকর্তাবৃন্দের বিদায়ী অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক...
17/08/2026

আজ গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেেক্স বিভিন্ন মেয়াদে কর্মরত কর্মকর্তাবৃন্দের বিদায়ী অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিদায়ীদের সুদীর্ঘ কর্মজীবনকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে, তাদের মাঝে স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ একরামুল হক। বিদায়ী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসপাতালের সকল ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

১৩/০৮/২০২৬আজ গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ একরামুল হক গাংনী উপজেলার অর্ন্তগত জোড়পুকুরিয়া, সাহ...
13/08/2026

১৩/০৮/২০২৬

আজ গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ একরামুল হক গাংনী উপজেলার অর্ন্তগত জোড়পুকুরিয়া, সাহারবাটি, কাজীপুর, মহাম্মদপুর, ষোলটাকা ও বাওট কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি রোগীদের চিকিৎসার সুব্যবস্থা জোরদার করার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

০৫/০৮/২০২৬আজ ৫ আগস্ট "জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬" উপলক্ষে সরকারি ছুটির দিনেও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের...
05/08/2026

০৫/০৮/২০২৬
আজ ৫ আগস্ট "জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬" উপলক্ষে সরকারি ছুটির দিনেও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসার স্বার্থে যথারীতি হাসপাতালের ইমারজেন্সি, বর্হিঃবিভাগ, অন্তঃবিভাগ, অ্যাম্বুলেন্স সহ সকল জরুরি চিকিৎসাসেবা চলমান ছিল।

ছুটির দিনে রোগীদের চিকিৎসার ভোগান্তি কমাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার এর নির্দেশে, আবাসিক মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার, এসএসিএমও, নার্স, ওয়ার্ডবয়দের নিয়ে বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়। যারা সরেজমিনে উপস্থিত থেকে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করেন।

জনস্বার্থেঃ গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

০৫-০৮-২০২৬আজ মহান "জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬" পালন উপলক্ষে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত সকল রোগীদের জন...
05/08/2026

০৫-০৮-২০২৬
আজ মহান "জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬" পালন উপলক্ষে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত সকল রোগীদের জন্য বিশেষ ও উন্নত মানের খাবারের আয়োজন করা হয় এবং পরবর্তীতে রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

০১/০৮/২০২৬আজ গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে সাহারবাটি ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গনে গ্রামীন জনগোষ্ঠীক...
01/08/2026

০১/০৮/২০২৬
আজ গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে সাহারবাটি ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গনে গ্রামীন জনগোষ্ঠীকে সচেতন করার লক্ষ্যে "সর্প দংশন সংক্রান্ত সচেতনতামূলক আলোচনা সভা" নামক সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ একরামুল হক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী এবং এলাকার বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ, সাংবাদিক ও এলাকাবাসী।

উক্ত আলোচনা সভায় সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. মাসুদুর রহমান, ডা. ইসতিয়াক আহমেদ মাসুম (মেডিকেল অফিসার) এবং ডা. সামীয়াহ সুলতানা (MODC)।

জনস্বার্থেঃ গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

২১-০৭-২০২৬বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, গাংনী, মেহেরপুর আয়োজিত এবং দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা ...
30/07/2026

২১-০৭-২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, গাংনী, মেহেরপুর আয়োজিত এবং দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (২য় পর্যায়) এর সহায়তায় অনুষ্ঠিত, এম এইচ এ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে "কৈশরকালীন স্বাস্থ্য পরিচর্যা ও মানসিক স্বাস্থ্য" বিষয়ক আলোচনা করেন ডা. ইসতিয়াক আহমেদ মাসুম (মেডিকেল অফিসার), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাংনী, মেহেরপুর। Dr. Estiak Ahmed Masum
আলোচনা শেষে পরবর্তীতে শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী ও নগদ চেক প্রদান করা হয়। এই সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, সহকারী পল্লী উন্নয়ন অফিসার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ।

২৬-০৭-২৬আজ গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন অত এলাকার মাননীয় সংসদ সদস্য মোঃ নাজমুল হুদা এবং মেহেরপুর জেলা...
26/07/2026

২৬-০৭-২৬
আজ গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন অত এলাকার মাননীয় সংসদ সদস্য মোঃ নাজমুল হুদা এবং মেহেরপুর জেলা সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদ। তাঁরা হাসপাতালের রোগীদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। পরিশেষে গাংনী হাসপাতালের চিকিৎসা সেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা, রোগীর খাবারের মান ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

আজকে ২২-০৭-২৬ ইং তারিখে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা উপসর্গ নিয়ে বেশ কয়েকটি রোগী ভর্তি হয়। খবর পেয়ে রোগীদ...
22/07/2026

আজকে ২২-০৭-২৬ ইং তারিখে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা উপসর্গ নিয়ে বেশ কয়েকটি রোগী ভর্তি হয়। খবর পেয়ে রোগীদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে আসেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ একরামুল হক। তিনি বিকাল থেকে রাত পর্যন্ত সরেজমিনে হাসপাতালে উপস্থিত থেকে রোগীর চিকিৎসার তদারকি করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রতিটি রোগী প্রাথমিক চিকিৎসা পাওয়ার পরে এখন সুস্থ আছেন।

বর্ষাকালে এই সময়টাতে চারদিকে সাপের উপদ্রব বেশি থাকে। যেকোনো সাপে কাটা রোগীকে ওঝার কাছে না নিয়ে, দ্রুত হাসপাতালে নিয়ে আসুন ও প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করুন। মনে রাখবেন আপনার একটি সঠিক সিদ্ধান্ত একজন মানুষের প্রাণ রক্ষা করতে পারে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

স্বাস্থ্য মন্ত্রনালয় কর্তৃক আয়োজিত ও ইসলামিক ফাউণ্ডেশন, মেহেরপুর এর সহযোগিতায় আজকে ২১/০৭/২০২৬ ইং গাংনী উপজেলা মডেল মসজিদ...
21/07/2026

স্বাস্থ্য মন্ত্রনালয় কর্তৃক আয়োজিত ও ইসলামিক ফাউণ্ডেশন, মেহেরপুর এর সহযোগিতায় আজকে ২১/০৭/২০২৬ ইং গাংনী উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত "ডেঙ্গু ও সর্প দংশন সংক্রান্ত সচেতনতামূলক কর্মশালায়" উপস্থিত সকলের উদ্দেশ্যে এই বিষয়ে জনসচেতনতামূলক ও শিক্ষনীয় বক্তব্য রাখেন ডা. ইসতিয়াক আহমেদ মাসুম, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাংনী মেহেরপুর।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এ জে এম সিরাজুম মূনীর, উপ-পরিচালক, ইসলামিক ফাউণ্ডেশন, মেহেরপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, গাংনী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মতিয়র রহমান, উপজেলা কৃষি অফিসার, গাংনী।

উক্ত আলোচনা সভায় ডেঙ্গুরোগের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধ, সর্প দংশনে সচেতনতা, প্রথমিক ভাবে কি কি করনীয়-বর্জনীয় ও এন্টি ভেনম দেয়া, কুকুর/বিড়াল/শেয়াল/বেজী ইত্যাদি প্রাণীর কামড়ের ঝুঁকি ও টিকাদান, শিশুদের টিকাদান এর গুরুত্ব, প্রসূতি মা ও নারী স্বাস্থ্য, রক্তশূণ্যতা, ডায়াবেটিস, হাইপ্রেসার ইত্যাদি রোগ নিয়ন্ত্রনে করনীয়-বর্জনীয়, মানসিক স্বাস্থ্য এবং সমসাময়িক বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোকপাত করা হয়।

08/07/2026

০৮/০৭/২০২৬
আজ গাংনীর রাইপুর বাজারের নিকটে গরু একটি গাড়ী উল্টে বেশ কয়েকজন ব্যক্তি হতাহত হয়, দুর্ঘটনার পরে আহতদের চিকিৎসার জন্য গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন এবং একজনকে মৃত (Brought Dead) ঘোষণা করা হয়।

উক্ত সময় রোগীদের চিকিৎসার স্বার্থে গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নির্দেশে ও সরাসরি তত্ত্বাবধানে অত্র হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার, কর্তব্যরত ইমার্জেন্সি মেডিকেল অফিসার, অন্যান্য ডাক্তার, নার্স, ওয়ার্ডবয়দের নিয়ে একটি জরুরী টিম গঠন করে দ্রুত আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। এর মধ্যে কিছু রোগীর অবস্থা গুরুতর থাকায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

উক্ত ঘটনার সময়েও হাসপাতালের ভর্তি রোগী, অন্য রোগী, মা ও শিশুসহ বাকি রোগীদের ইনডোর, আউটডোর, প্যাথলজি ল্যাব, টিকাদান কার্যক্রমসহ অন্যান্য নিয়মিত সেবা যথারিতি চলমান ছিল।

আজকের এই সঙ্কটাপন্ন দিনে রোগীদের স্বার্থে যারা নিরলসভাবে সেবা দিয়ে হাসপাতালের আহত এবং অন্যান্য সকল রোগীদের যারা সুচিকিৎসার ব্যবস্থা করেছেন, সেই ডাক্তার, নার্স, ওয়ার্ডবয়সহ সকলকে সাধুবাদ জানাই। এইভাবেই উপজেলা বাসীর বিপদের মুহূর্তে যেকোনো সময়ে পাশে আছে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এর সকল ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জনস্বার্থেঃ গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

Address

Gangni, Meherpur
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share