01/09/2026
আমরা যারা কোম্পানিতে চাকরি করি তাদের বেশিরভাগ মধ্যবিত্ত পরিবার। আমরা কিন্তু সরকারকে সঠিক ভাবে tax প্রদান করে আসছি। আমার সরকারের কাছে অভিযোগ আমাদের চাকুরী থাকা কালীন আমরা নিয়ম অনুযায়ী ব্যতামূলক Tax দিয়ে আসছি কিন্তু আমরা যখন চাকুরিচ্যুত হয়ে দীর্গদিন যাবৎ বেকার থাকি তখন কিন্তু সরকার আমাদের কোনো খোঁজ নেয় না। আমরা খেয়ে আছি না খেয়ে আছি এটা দেখার কেউ থাকে না কিন্তু Tax দিলাম কিনা সেটা দেখার অনেক লোক সেট করা আছে। আমরা যে লেভেলে ইনকাম করি ওখান থেকে কোনো প্রকার সেভিং করা অসম্ভব অথচ সরকার আমাদের থেকে ঠিকই Tax কেটে নিচ্ছে। আমরা এক প্রকার বৈষম্যের শিকার আমরা এর একটা সঠিক সগশোধন চাই।