Dr.Afrina Akter

Dr.Afrina Akter A professional Dental Surgeon.

24/05/2026

আমিঃডায়বেটিকস,প্রেশারের সমস্যা আছে??
রোগীঃডায়বেটিস নাই,তয় প্রেশার আছে।
আমিঃ হাই-প্রেশার??
রোগীঃ না...নো প্রেশার।
আমিঃ কি প্রেশার?? 😳
রোগীঃ নো প্রেশার...😏

কার কার "নো প্রেশার" আছে???

এই গরমে ডায়রিয়াতে অনেকেই আক্রান্ত হচ্ছেন, বিশেষ করে শিশুদের আক্রান্ত হওয়ার প্রবনতা বেশি।ডায়রিয়াতে আক্রান্ত হলে কি কি করন...
23/05/2026

এই গরমে ডায়রিয়াতে অনেকেই আক্রান্ত হচ্ছেন, বিশেষ করে শিশুদের আক্রান্ত হওয়ার প্রবনতা বেশি।

ডায়রিয়াতে আক্রান্ত হলে কি কি করনীয়---

▶️ডায়রিয়ার একমাত্র ওষুধ ওরাল বা খাবার স্যালাইন।
▶️১ প্যাকেট খাবার স্যালাইন আধা লিটার বিশুদ্ধ পানিতে গুলিয়ে খেতে হবে।
▶️বড়দের ক্ষেত্রে অর্থাৎ যাদের বয়স ১০বছরের বেশি তারা প্রতিবার পায়খানার পর ১ গ্লাস বা ২৫০মিলি স্যালাইন পান করবেন।
▶️শিশুদের ক্ষেত্রে তাদের ওজন অনুযায়ী স্যালাইন পান করবেন।
▶️ডায়রিয়ার সাথে বমি থাকলে আস্তে আস্তে সময় নিয়ে স্যালাইন পান করুন।
▶️২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে স্যালাইন এর পাশাপাশি মায়ের বুকের দুধ পান করাতে হবে।
▶️৬ মাসের বেশি বয়সী বাচ্চারা মায়ের বুকের দুধের পাশাপাশি স্বাভাবিক খাবার খাবে।
▶️রোগীকে স্যালাইন এর পাশাপাশি বেশি করে তরল জাতীয় খাবার যেমন: ডাবের পানি,চিড়ার পানি,সুপ ইত্যাদি খেতে দিতে হবে।
▶️রোগীকে কোমল পানীয়,প্যাকেটজাত ফলের জুস,আঙুর,বেদানা দেয়া যাবে না।
▶️০৬মাস-৫বছর বয়সী বাচ্চাদের প্রতিদিন ১টা করে জিংক ট্যাবলেট পানিতে গুলিয়ে ১০দিন খাওয়াতে হবে।
▶️মনে রাখবেন,ডায়রিয়া তাৎক্ষনিক ভালো হয় না,ধৈর্য্য ধরে স্যালাইন ও পথ্য খাওয়ান, ধীরে ধীরে ভালো হয়।
▶️পায়খানার পর ও খাবার আগে সঠিকভাবে হাত দোয়ার অভ্যাস করুন।
▶️বাইরের খোলা,বাসি, পচা খাবার ও রাস্তা ঘাটের পানি ও পানীয় খাওয়া থেকে বিরত থাকুন।
▶️বিশুদ্ধ পানি পান করুন।

ধন্যবাদ।

Dr.Afrina Akter



ঈদের ছুটিতে আরও বাড়তে পারে হামের সংক্রমণবর্তমানে বাংলাদেশে হাম (Measles) সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে।স্বাস্থ্য অধিদপ্তর নি...
20/05/2026

ঈদের ছুটিতে আরও বাড়তে পারে হামের সংক্রমণ
বর্তমানে বাংলাদেশে হাম (Measles) সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত হাম পরিস্থিতি নিয়ে প্রেস রিলিজ প্রকাশ করছে এবং বিভিন্ন পর্যায়ে সতর্কতা জারি করেছে।

ঈদের ছুটিতে যা হতে পারে—
▪️ গ্রাম-শহরে ব্যাপক যাতায়াত।
▪️ শিশুদের নিয়ে আত্মীয় বাসার
য় ভিড়।
▪️ গণপরিবহনে অতিরিক্ত জনসমাগম।
▪️ অসুস্থ শিশুকে নিয়েও চলাফেরা।
▪️ টিকা না নেওয়া শিশুদের সংস্পর্শ বৃদ্ধি।

হাম অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ।
একজন আক্রান্ত শিশু থেকে অনেক শিশুর মাঝে দ্রুত ছড়িয়ে যেতে পারে।

সর্বশেষ বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে হামের প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ৪০০-এর বেশি শিশু মারা গেছে বলে জানানো হয়েছে।

🔹 DGHS-এর হালনাগাদ তথ্যে মে ২০২৬ পর্যন্ত confirmed ও suspected মিলিয়ে মৃত্যুর সংখ্যা প্রায় ৪০৯ বলা হয়েছে।
🔹 WHO এপ্রিলের রিপোর্টে জানিয়েছিল, মার্চের মাঝামাঝি থেকে অন্তত ১৬৬ জন measles-related মৃত্যু হয়েছিল, যাদের বেশিরভাগই ৫ বছরের কম বয়সী শিশু।
🔹 UNICEF-এর আগের পরিস্থিতি প্রতিবেদনে এপ্রিলের শুরুতেই ১২৮টি suspected মৃত্যু উল্লেখ করা হয়েছিল।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো—
আক্রান্তদের বড় অংশই ৫ বছরের নিচের শিশু
💉 অনেক শিশুর MR টিকা অসম্পূর্ণ বা নেয়া হয়নি।
🦠 হাম অত্যন্ত দ্রুত ছড়ায়, বিশেষ করে ভিড় ও ভ্রমণের সময়।

তাই সবাই সচেতন থাকুন,বাচ্চাদের নিরাপদে রাখুন।





Dr.Afrina Akter

18/05/2026

দাঁতের ছোট সমস্যা অবহেলা করতে করতে বড় বিপদ হতে পারে!!!

অনেক সময় দাঁত ভেঙে গিয়ে শুধু “retained root” মুখের ভেতরে রয়ে যায়।
ব্যথা না থাকলে আমরা ভাবি — “এখন না তুললেও চলবে”।
কিন্তু দীর্ঘদিন ফেলে রাখলে সেই জায়গায় ইনফেকশন হয়ে তৈরি হতে পারে discharging sinus — অর্থাৎ মাড়ি বা মুখের বাইরের ত্বকে ছোট ছিদ্র দিয়ে পুঁজ বের হওয়ার রাস্তা।
ছবিতে দেখা যাচ্ছে এমনই একটি অবস্থা — যেখানে দীর্ঘদিনের infected retained root থেকে মুখের বাইরে sinus তৈরি হয়েছে।

যেসব লক্ষণ অবহেলা করবেন না:
• মাড়িতে বারবার ফোলা
• পুঁজ বা রক্ত বের হওয়া।
• মুখে দুর্গন্ধ।
• মাঝে মাঝে ব্যথা কমে আবার বাড়ে।
• মুখের ত্বকে ছোট গর্ত বা ব্রণের মতো ক্ষত।

মনে রাখবেন: শুধু অ্যান্টিবায়োটিক খেলেই স্থায়ী সমাধান হয় না।
মূল কারণ অর্থাৎ infected retained root এর চিকিৎসা করতেই হবে।

করণীয়:
✔️ দ্রুত ডেন্টিস্টের পরামর্শ নিন।
✔️ প্রয়োজন হলে X-ray করুন।
✔️ Root extraction করে ফেলুন।

❌ নিজে নিজে চাপ দিয়ে পুঁজ বের করার চেষ্টা করবেন না।

একটি ছোট অবহেলা পরবর্তীতে বড় ইনফেকশন, মুখে দাগ কিংবা হাড়ের ক্ষতির কারণ হতে পারে।

“ব্যথা নেই মানেই সমস্যা নেই — এটা সবসময় সত্য না।”

Dr.Afrina Akter

মনটা আজ একটু  বেশি অস্থির, খুব বেশি বিচলিত…কারণ দুটো।এক,Karina Kaiser মারা গেছেন।“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...
16/05/2026

মনটা আজ একটু বেশি অস্থির, খুব বেশি বিচলিত…
কারণ দুটো।

এক,
Karina Kaiser মারা গেছেন।
“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

মৃত্যু…
এই পৃথিবীর সবচেয়ে নির্মম অথচ সবচেয়ে নিশ্চিত সত্য।
যে জন্মেছে, তাকে একদিন চলে যেতেই হবে।
এখানে কোনো অহংকার টিকে থাকে না, কোনো পরিচয় স্থায়ী হয় না, কোনো জনপ্রিয়তাও না।

কিন্তু তার মৃত্যুর সংবাদের নিচে যা দেখলাম, সেটা আরও বেশি ভয়ংকর।
হাসির রিয়্যাক্ট…
বিদ্রূপ…
অশ্লীল মন্তব্য…
একজন মৃত মানুষকে নিয়েও এত ঘৃণা, এত নিষ্ঠুরতা!

আমরা কবে এত পাথর হয়ে গেলাম!!!

আচ্ছা, আমরা কে.. কাউকে চূড়ান্ত বিচার করার?
আমি কি মৃত্যুর বাইরে?
আপনি কি অমর?
শেষ বিচারের ময়দানে কি শুধু সে দাঁড়াবে, আর আমরা সবাই মুক্তি পেয়ে যাবো?

কেউ কি সেই নিশ্চয়তা দিয়েছে?

আমরা যখন বলি,
“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”
তার মানে শুধু মৃত ব্যক্তির জন্য দোয়া না।
এটা নিজের জন্যও একটা ভয়ংকর রিমাইন্ডার—
আমাকেও একদিন চলে যেতে হবে।
আমার নামের পাশেও একদিন “মরহুম” লেখা হবে।
আমাকেও মাটির নিচে একা যেতে হবে।

দুই,
শরীয়তপুরে একজন চিকিৎসককে রোগীর স্বজনরা নির্মমভাবে মারধর করেছেন।
ভিডিওটা দেখে বুকটা কেঁপে উঠেছে।

একজন ডাক্তার প্রাণ বাঁচানোর জন্য দৌড়াচ্ছেন…
আর কিছু মানুষ তাকে খুঁজে খুঁজে মারছে!

কী ভয়ংকর সময়ের মধ্যে আমরা বাস করছি!

আচ্ছা, কোন চিকিৎসক ইচ্ছে করে চান তার রোগী মারা যাক?
একজন ডাক্তার দিনের পর দিন নিজের ঘুম, পরিবার, মানসিক শান্তি বিসর্জন দেন শুধু মানুষের জীবন বাঁচানোর জন্য।
এই কি তার প্রতিদান!!!

ডাঃ নাসিরের শারীরিক ক্ষত হয়তো একদিন শুকিয়ে যাবে…
কিন্তু এই ভয়, এই অপমান, এই মানসিক ট্রমা—
তিনি কি কোনোদিন ভুলতে পারবেন?

এর সুষ্ঠু বিচার হওয়া দরকার।
খুব দ্রুত, খুব কঠোরভাবে।

আর আল্লাহর দরবারে শুধু একটাই দোয়া
হে আল্লাহ, আমাদের অন্তরগুলোকে নরম করে দিন।
মানুষের মৃত্যু দেখে যেন আমরা শিক্ষা নিই, উল্লাস না করি।
মানুষের কষ্ট দেখে যেন আমরা সহানুভূতিশীল হই, হিংস্র না হই।
আর এই সমাজটাকে একটু মানবিক করে দিন…
কারণ দিনশেষে আমরা সবাই ক্ষণস্থায়ী পথিক।

Dr.Afrina Akter

॥ PCOS-এর নতুন নাম PMOS॥নামে কি যায় আসে? PCOS-এর নতুন নাম দেওয়া হয়েছে PMOS। অবশ্য এর ফলে মূল রোগের কোনও পরিবর্তন হবে ...
15/05/2026

॥ PCOS-এর নতুন নাম PMOS॥

নামে কি যায় আসে? PCOS-এর নতুন নাম দেওয়া হয়েছে PMOS। অবশ্য এর ফলে মূল রোগের কোনও পরিবর্তন হবে না। মাঝখান দিয়ে মেডিক্যাল স্টুডেন্টদের জন্য আরেকটি নতুন প্রশ্ন যুক্ত হলো। তবে “PCOS মানেই ওভারিতে অসংখ্য সিস্ট” - এই ধারণা থেকে অবশেষে বের হয়ে আসছে চিকিৎসাবিজ্ঞান।

বহু বছর ধরে আল্ট্রাসনোগ্রামে “Polycystic Ovary” লেখা দেখেই অসংখ্য মহিলা ভয় পেতেন। মনে করতেন ওভারিতে বিপজ্জনক সিস্ট হয়েছে। অথচ বাস্তবতা হলো, PCOS-এর “cyst” আসলে প্রকৃত সিস্ট নয়। এগুলো মূলত অপরিপক্ব ফলিকল, যেগুলো বড় হতে না পেরে ছোট ছোট পানিপূর্ন গোলক হিসেবে দেখা যায়।

আসল সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে হরমোন ও মেটাবলিজমে।

ইনসুলিন রেজিস্ট্যান্স, উচ্চ মাত্রার ইনসুলিন, অ‍্যান্ড্রোজেন হরমোনের আধিক্য, অনিয়মিত ওভুলেশন, ওজন বৃদ্ধি, ব্রন, ইনফার্টিলিটি, ডায়াবেটিসের ঝুঁকি, মানসিক চাপ - সব মিলিয়ে এটি একটি জটিল এন্ডোক্রিন মেটাবলিক সমস্যা। এই কারণেই আন্তর্জাতিক বিশেষজ্ঞরা PCOS-এর নতুন নাম দিয়েছেনঃ PMOS (Polyendocrine Metabolic Ovarian Syndrome)। নতুন নামটি দিয়ে বোঝানো হচ্ছে যে, এটি শুধু “ovary” বা “cyst” এর রোগ নয়। এটি পুরো শরীরের হরমোন ও মেটাবলিজম-এর একটি দীর্ঘমেয়াদী অবস্থা। সবচেয়ে বড় কথা, “ওভারিতে সিস্ট” শুনে অযথা আতঙ্কিত হওয়ার দিন হয়তো এবার শেষ হতে চলেছে।

এই নাম বদলের ঘটনা ২০২৬ সালে একটি আন্তর্জাতিক কনসেনসাস ও নাম পরিবর্তন উদ্যোগের মাধ্যমে সম্পন্ন হয়েছে। নেতৃত্ব দিয়েছেন হেলেনা টিড (Helena Teede) এবং আন্তর্জাতিক পিসিওএস নেটওয়ার্ক (International PCOS Network)। হেলেনা টিড অস্ট্রেলিয়ার মোনাস ইউনিভার্সিটিতে ক্লিনিক্যাল সায়েন্টিস্ট এবং এন্ডোক্রিনোলজিস্ট হিসেবে কাজ করেন। তিনি মূলতঃ মহিলাদের স্বাস্থ্য নিয়ে গবেষণা করছেন।

রোগটির নতুন নাম “PMOS” বা Polyendocrine Metabolic Ovarian Syndrome আনুষ্ঠানিকভাবে
প্রকাশিত হয়েছে The Lancet-এ এবং European Congress of Endocrinology-তে উপস্থাপিত হয়েছে।

©️Saifuddin Ekram sir

২৯ মাস বয়সী ছোট্ট ফাতিহা আজ চেম্বারে এসেছিল 🥺সমস্যা—হঠাৎ দাঁত থেকে রক্ত আসছে, সাথে হালকা ব্যথা।ক্লিনিক্যালি চেক করে দেখল...
14/05/2026

২৯ মাস বয়সী ছোট্ট ফাতিহা আজ চেম্বারে এসেছিল 🥺

সমস্যা—
হঠাৎ দাঁত থেকে রক্ত আসছে, সাথে হালকা ব্যথা।

ক্লিনিক্যালি চেক করে দেখলাম,
তার মাড়ি লাল এবং কিছুটা ফুলে আছে।

আমি জিজ্ঞেস করলাম,
— “ফাতিহা, তুমি ব্রাশ করো?”

ফাতিহা মাথা নেড়ে বললো,
— “না…”

— “কেন মা?”

— “আমার তো টুথব্রাশ নেই!”

আমি অবাক হয়ে তার মায়ের দিকে তাকালাম।

তিনি বললেন,
— “ম্যাম, ও তো এখনও ছোট… ব্রাশ করার বয়স হয় নি।”

আবার বয়স জিজ্ঞেস করলাম।
২৯ মাস।

মুখের দিকে তাকিয়ে দেখলাম,
প্রায় সব দাঁতই উঠে গেছে।

আমি জিজ্ঞেস করলাম,
— “দাঁত উঠেছে কবে?”

মা বললেন,
— “১ বছরের আগেই।”

— “ও কি নিজে হাতে জিনিস ধরতে পারে?”

— “জ্বী ম্যাম, পারে।”

তখন বললাম,

“বাচ্চাদের দাঁত উঠার পর থেকেই oral care শুরু করা জরুরি।

শুরুতে নরম সুতি কাপড় দিয়ে পরিষ্কার করা যায়।
পরবর্তীতে soft brush ও অল্প পরিমাণ toothpaste ব্যবহার করা উচিত।

আর বাচ্চাকে নিজে brush ধরতে দিলে hand movement ও motor skill development-ও ভালো হয়।

আজ ফাতিহার মাকে brushing counselling করে দিলাম, সাথে brush ও toothpaste suggest করলাম।

আপনার বাচ্চা কি নিয়মিত ব্রাশ করে?
নাকি “এখনও ছোট” ভেবে অবহেলা করছেন?












Dr.Afrina Akter

14/05/2026

বাচ্চার জ্বর হলে আমরা অনেক সময় অজান্তেই কিছু ভুল করে ফেলি 😔

এই ভিডিওতে বলেছি জ্বরের সময় খুব common ৩টি ভুল সম্পর্কে।

সচেতন থাকুন, সুস্থ রাখুন।


Dr.Afrina Akter

আজকের স্পেশাল রোগী....বয়সঃ ৩০ দিনমাশ-আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।।।
10/05/2026

আজকের স্পেশাল রোগী....
বয়সঃ ৩০ দিন

মাশ-আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।।।

“তোমাদের জন্য দুটি আরোগ্য রয়েছে: মধু ও কুরআন।”— সুনানে ইবনে মাজাহরাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ“শিফা আছে তিন জিনিসে—১) মধু পান কর...
04/05/2026

“তোমাদের জন্য দুটি আরোগ্য রয়েছে: মধু ও কুরআন।”
— সুনানে ইবনে মাজাহ

রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ
“শিফা আছে তিন জিনিসে—
১) মধু পান করা,
২) হিজামা করা,
৩) আগুন দিয়ে দাগ দেওয়া।
তবে আমি আমার উম্মতকে আগুন দিয়ে দাগ দিতে নিষেধ করি।”

— সহিহ বুখারি

Address

Khulna
9300

Opening Hours

Monday 16:00 - 21:00
Tuesday 16:00 - 21:00
Wednesday 16:00 - 21:00
Thursday 16:00 - 21:00
Saturday 16:00 - 21:00
Sunday 16:00 - 21:00

Telephone

+8801914017383

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Afrina Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr.Afrina Akter:

Share