10/09/2026
New Launched Product:"ডিম আগে না মুরগী আগে"—
নতুন কোনো product launch হলে Pharma Sales-এ আমরা প্রায়ই একটি common problem face করি।
Doctor-এর কাছে product promotion করে prescription চাইলে অনেক সময় Doctor বলেন—
“আগে product available করেন, তারপর prescription দেব।”
অন্যদিকে, Chemist-এর কাছে product order বা shelving করতে গেলে Chemist বলেন—
“আগে prescription আনেন, prescription হলে এমনিতেই product রাখব।”
এখন Sales Rep-এর dilemma কোথায়?
Prescription পেতে হলে Product Availability দরকার।
আবার Product Availability নিশ্চিত করতে হলে Prescription দরকার।
তারপর কোনোভাবে ১–২টা prescription হলেও দেখা গেল, patient pharmacy-তে গিয়ে product পেল না—prescription bounce!
ফলে Doctor-এর confidence কমে যায়, Chemist-এর interest কমে যায় এবং Sales Rep-এর initial effort-ও অনেকটা নষ্ট হয়।
এটাই আসলে Pharma Sales-এর একটি classic “Chicken-and-Egg Problem”— Prescription আগে, নাকি Availability আগে?
তাহলে আসুন এবার এটার Solution খুঁজে বের করি—
১️। Targeted Shelving
পুরো market-এ product ছড়িয়ে না দিয়ে প্রথমে target prescribers-এর আশেপাশের selected pharmacy-তে minimum stock নিশ্চিত করা।
২️। Doctor–Chemist Mapping
কোন Doctor এর Patient কোন pharmacy-থেকে মেডিসিন কেনেন—এটা identify করে একটি Doctor–Pharmacy network তৈরি করা।
৩️। Minimum Viable Stock
Chemist-কে বড় quantity নিতে চাপ না দিয়ে শুরুতে এমন quantity রাখা, যাতে initial prescriptions fulfill করা যায় এবং Chemist-এর inventory risk কম থাকে।
৪️। First Prescription Protection
নতুন product-এর প্রথম কয়েকটি prescription যেন availability-এর কারণে কোনোভাবেই bounce না হয়—এটাকে priority দেওয়া।
৫️। Prescription Tracking
শুধু “কত prescription হলো” নয়, track করতে হবে—
Prescription → Availability → Fulfillment → Repeat Prescription
৬️। Fast Replenishment
Product movement শুরু হলেই দ্রুত reorder/replenishment নিশ্চিত করা, যাতে demand তৈরি হওয়ার পর stock-out না হয়।
৭️। Small Success → Wider Expansion
প্রথমে একটি ছোট Prescription–Availability Loop সফল করা। তারপর ধীরে ধীরে আরও Doctor ও Pharmacy-তে expand করা।
কারণ—
Prescription without Availability = Lost Opportunity.
Availability without Prescription = Dead Stock.
আমি ব্যক্তিগতভাবে আরেকটি Method [D-S-P-F]-ব্যবহার করি এই উভয় সংকট কাটানোর জন্য। পরবর্তীতে সেটা নিয়ে আলোচনা করব।