16/08/2026
আব্দুল জলিল সাহেব - দুই চোখেই তাঁর দৃষ্টি ছিলো চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলে Hand Movement. বহু জায়গায় চিকিৎসার পথ পেরিয়ে তিনি যেন কোথাও কাঙ্ক্ষিত স্বস্তি বা আশার আলো খুঁজে পাননি। অবশেষে আমাদের আই প্যাভিলিয়ন অ্যান্ড ফ্যাকো সেন্টারে আসেন। আমাদের কথা ও চিকিৎসা সম্পর্কে জানতে পেরে ধীরে ধীরে তাঁর মনে আস্থা ও ভরসা তৈরি হয়। সেই ভরসা থেকেই তিনি অপারেশনের সিদ্ধান্ত নেন।
১চোখের অপারেশনের পর আজ পরীক্ষায় চোখের দৃষ্টি 6/6 যা একজন স্বাভাবিক মানুষের দৃষ্টির সাথে তুলনীয়। যে চোখ একসময় চাইলেও পৃথিবীটাকে স্পষ্ট করে দেখতে পারত না, সে চোখেই আজ তিনি ষোলো আনা পরিষ্কার দেখছেন। তার আনন্দ যেন অন্ধকার কারাগারের দরজা পেরিয়ে হঠাৎ নতুন সূর্যের আলোয় এসে দাঁড়ানোর মতো।
সেই আনন্দের ভাষা শুধু কথায় নয়—খুশিতে, আবেগে, কৃতজ্ঞতায় আমাদের জন্য উপহার নিয়ে এসেছেন তিনি। তাঁর চোখেমুখের এই নির্মল হাসিই যেন বলে দেয়—দৃষ্টি ফিরে পাওয়ার আনন্দ কতটা গভীর হতে পারে।
🤝 YOUR VISION, OUR MISSION
📍 ১ম চেম্বার: ৪৮ কেডিএ এভিনিউ (প্রাক্তন জনকন্ঠ ভবন), খলিল চেম্বারের বিপরীতে, খুলনা।
📞 ০১৮১৬৩৪০৮৪০ | ০১৩২০৬৩৫০৬১
📍 ২য় চেম্বার: পুলিশ লাইন্স গেটের বিপরীতে ২য় তলা (হোন্ডা শো-রুমের উপরে), যশোর রোড, রসুলপুর, সাতক্ষীরা।
(প্রতি শুকবার সারাদিন)
📞 ০১৮৭৮৭৩৩৭৮৫