হেলথ হারবাল বিডি

হেলথ হারবাল বিডি "দেশীয় পুরনো চিকিৎসা নতুন করে। "

"পথের ধারে অযত্নে বেড়ে উঠা গাছটি আপনার জীবন বাঁচাতে পারে।

হার্বস তথা ভেষজ চিকিৎসা সেবা প্রদান।
প্রয়োজনীয় চিকিৎসা বিষয়ক পরামর্শ ও পরীক্ষিত হারবাল মেডিসিন তথা ইউনানী আয়ুর্বেদ ও হার্বস বা ভেষজ মেডিসিন বিক্রয়।
যে কোন পরামর্শের জন্য ইনবক্স করুন (ম্যাসেজ দিন) একজন হাকিম (ডাক্তার) ও ভেষজবীদ আপনাদের প্রশ্নের উত্তর দিবেন।
আপনি লাইক,কমেন্ট,শেয়ার ও আপনার বন্ধুদের ইনভাইট করুন আমাদের ফেইসবুক ফ্যান পেইজ,গ্রুপ পেইজ ও ব্লগে।

(অগ্রিম টাকা পরিশোধের শর্তে প্রয়োজনীয় ও পরিক্ষিত মেডিসিন বিক্রয় করা হয়। মেডিসিনের কোন গ্যারিন্টি দেওয়া হয় না।)

এই লেখাটা স্কিপ করার আগে ৩০ সেকেন্ড সময় দেন ভাই।কালকে সকালে হয়তো এই লেখাটাই আপনার আব্বুর পা টা বাঁচিয়ে দেবে।আমার চেম্বার...
01/08/2026

এই লেখাটা স্কিপ করার আগে ৩০ সেকেন্ড সময় দেন ভাই।
কালকে সকালে হয়তো এই লেখাটাই আপনার আব্বুর পা টা বাঁচিয়ে দেবে।

আমার চেম্বারে বসে আমি একটা জিনিস প্রায়ই দেখি।
মানুষ পায়ে ব্যথা নিয়ে আসে, আর প্রথমেই বলে - "ভাই, বাতের ব্যথা মনে হয়। বয়স তো হইছে।"

কিন্তু সব পায়ে ব্যথা বাত না।

গল্প ১: রহমান চাচা, ৫৮ বছর

ময়মনসিংহের রহমান চাচা। রিটায়ার্ড স্কুল শিক্ষক। সারাজীবন সৎ মানুষ ছিলেন।
শেষ ৬ মাস ধরে একটা অদ্ভুত জিনিস খেয়াল করছেন। বাজার করতে গেলে ১০ মিনিট হাঁটলেই ডান পায়ের মাংসপেশি শক্ত হয়ে আসে। কামড় দিয়ে ধরে। মনে হয় কেউ ভেতর থেকে টেনে ধরছে।

দাঁড়িয়ে একটু জিরিয়ে নিলে আবার ঠিক হয়ে যায়। আবার হাঁটলে আবার ব্যথা।
তিনি ভাবলেন, "বাত।" পাড়ার ফার্মেসি থেকে ব্যথার মলম, গরম সেঁক, ক্যালসিয়াম নেন।
কিন্তু ব্যথা কমে না, বরং দিন দিন হাঁটার রাস্তাটা ছোট হয়ে আসছে। আগে ১ কিলো হাঁটতে পারতেন, এখন ১০০ মিটার হাঁটলেই বসে পড়তে হয়।

চাচীর একটা কথা আমাকে কাঁদিয়ে দিয়েছিল। চাচী বললো, "বাবা, মানুষটা এখন মসজিদেও যেতে চায় না। লজ্জায়। হাঁটতে হাঁটতে রাস্তায় বসে পড়ে মানুষ কী ভাববে..."

গল্প ২: সজল, ৪২ বছর

সজল ভাই, গাজীপুরে গার্মেন্টসে চাকরি করেন। বয়স মাত্র ৪২, কিন্তু দিনে ১৫-২০টা সিগারেট খান ২০ বছর ধরে।
সাথে ডায়াবেটিস আছে, ওষুধ খান মাঝে মাঝে, মন চাইলে।
তার সমস্যা অন্য জায়গায়। পায়ের আঙুলের একটা ছোট ঘা। একটা ফোস্কা থেকে। ২ মাস ধরে শুকাচ্ছে না। কালো হয়ে আসছে চারপাশ।

গ্রামের ডাক্তার বলছে, "ইনফেকশন।" অ্যান্টিবায়োটিক খাচ্ছে।
কিন্তু আমি তার পা টা ধরে দেখি, পা ঠান্ডা। অন্য পায়ের চেয়ে বেশি ঠান্ডা। পায়ের পাতার উপর যে নার্ভের লাফানি থাকে (Pulse), সেটা পাচ্ছি না।

দুইটা মানুষ, দুইটা বয়স, দুইটা জীবন... কিন্তু ভিলেন একজনই...
তার নাম Peripheral Artery Disease - PAD

আপনারা হার্টের ব্লক চেনেন, ব্রেইনের স্ট্রোক চেনেন। PAD হলো ঠিক একই জিনিস, কিন্তু পায়ে।

একদম সহজ করে বুঝাই।

আমাদের হার্ট থেকে পায়ে রক্ত যাওয়ার জন্য পাইপ আছে, নাম Artery বা রক্তনালী। যখন আমরা ধূমপান করি, ডায়াবেটিস, প্রেশার, কোলেস্টেরলকে পাত্তা দেই না, তখন এই পাইপের ভেতরে ময়লা জমে, চর্বি জমে। পাইপটা আস্তে আস্তে চিকন হয়ে যায়।

তখন কী হয়? আপনি যখন বসে থাকেন, অল্প রক্তে কাজ চলে যায়। কিন্তু যখন হাঁটেন, পায়ের মাংসপেশির বেশি রক্ত লাগে। চিকন পাইপ দিয়ে সেই বেশি রক্তটা আর যেতে পারে না। তখন মাংসপেশি চিৎকার করে ওঠে - "আমার রক্ত লাগবে!" আর সেই চিৎকারটাই হলো ব্যথা।

ডাক্তারি ভাষায় এটাকে বলে Claudication। আর এই রোগটাই হলো PAD।

এটা কিন্তু শুধু পায়ের রোগ না ভাই। যার পায়ের পাইপে ব্লক, তার হার্ট আর ব্রেইনের পাইপেও ব্লক থাকার চান্স অনেক বেশি। এটা হার্ট অ্যাটাক আর স্ট্রোকের আগাম সতর্কবার্তা।

তাহলে এই ভিলেন কেন আসে? সবচেয়ে বড় ৪টা কারণ -

১. সিগারেট / বিড়ি / জর্দা: এক নাম্বার ভিলেন। আপনি একটা টান দিচ্ছেন, আর ভেতরে আপনার রক্তনালীটা একটু একটু করে শক্ত আর চিকন হচ্ছে। আমার দেখা ১০ জন PAD রোগীর ৮ জনই ধূমপায়ী।

২. অনিয়ন্ত্রিত ডায়াবেটিস (HbA1c বেশি): রক্তে চিনি বেশি মানে রক্তটা আঠা আঠা। এই আঠা রক্তনালীর ভেতরের দেয়ালটাকে নষ্ট করে দেয়। সজল ভাইয়ের মতো "ওষুধ মাঝে মাঝে খাই" - এই মানুষগুলোর পায়ের ঘা কখনো শুকায় না।

৩. হাই প্রেশার আর LDL কোলেস্টেরল বেশি: প্রেশার বেশি মানে পাইপের ভেতরে পানির ফোর্স বেশি, দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। আর LDL হলো খারাপ চর্বি, যেটা সরাসরি পাইপের ভেতরে ময়লা হিসেবে জমে। খাসির চর্বি, ভাজাপোড়া, ফাস্টফুড - এগুলো রোজ খেলে এই ময়লা জমতেই থাকবে।

৪. বয়স ৫০ এর বেশি আর বসে থাকা জীবন: বয়সের সাথে সাথে পাইপে মরিচা ধরবেই। তার উপর যদি সারাদিন বসে থাকেন, হাঁটাচলা না করেন, তাহলে রক্ত চলাচল আরো কমে যায়।

যে লক্ষণগুলোকে আমরা "বাত" বলে ভুল করি, খবরদার অবহেলা করবেন না -

১. হাঁটলে পায়ের ডিমে বা থাইতে কামড়ানো ব্যথা, দাঁড়ালে ২-৫ মিনিটে কমে যায়। এটা PAD এর একদম সিগনেচার লক্ষণ।
২. এক পা আরেক পায়ের চেয়ে বেশি ঠান্ডা লাগা।
৩. পায়ের লোম পড়ে যাওয়া, পায়ের নখ মোটা হয়ে ভেঙে যাওয়া।
৪. পায়ের কোনো ঘা, ফোস্কা ২-৩ সপ্তাহেও না শুকানো।
৫. রাতে শুয়ে থাকলে পায়ের পাতায় জ্বালাপোড়া করা, আর পা ঝুলিয়ে দিলে আরাম লাগা।

এই ৫টার একটাও থাকলে এটাকে বাত বলে বসে থাকবেন না।

ভয় পাইয়েন না ভাই... সুখবর হচ্ছে...

PAD মানেই পা কেটে ফেলতে হবে না। শুরুতেই ধরতে পারলে ওষুধ, নিয়মকানুন আর হাঁটার মাধ্যমেই এটাকে আটকে দেওয়া যায়। CDC আর WHO বলছে, সঠিক সময়ে চিকিৎসা নিলে ৮০% ক্ষেত্রেই বড় অপারেশন এড়ানো সম্ভব।

আজ থেকে ৩টা কাজ করেন, একদম বাস্তবসম্মত -

১. ৫ মিনিটের হাঁটার পরীক্ষা: কাল সকালেই বাবা বা মাকে নিয়ে একটু হাঁটতে বের হন। খেয়াল করেন, নির্দিষ্ট দূরত্ব হাঁটার পর কি পায়ে ব্যথা হয় যা দাঁড়ালে কমে? হলে লজ্জা না পেয়ে একজন ডাক্তারকে বলেন। ডাক্তার একটা সহজ পরীক্ষা দেবে - ABI Test। হাত আর পায়ের প্রেশার মেপে বলে দেবে ব্লক আছে কিনা। কোনো ব্যথা নেই, ১০ মিনিটের পরীক্ষা।

২. পায়ের যত্ন আর ধূমপানকে না: আজ থেকে বিড়ি-সিগারেটটাকে "না" বলুন। এটা আপনার পায়ের রক্তনালীর জন্য বিষ। আর রোজ রাতে ২ মিনিট সময় নিয়ে পায়ের পাতা, আঙুলের ফাঁকা দেখুন। কোনো কাটা, ঘা, কালো দাগ আছে কিনা। ডায়াবেটিস থাকলে খালি পায়ে হাঁটবেন না।

৩. রিপোর্টগুলোকে কন্ট্রোলে আনুন: আপনার HbA1c (৩ মাসের ডায়াবেটিসের গড়), Blood Pressure, LDL Cholesterol - এই ৩টা সংখ্যাকে টার্গেটে আনুন। ডাক্তারের পরামর্শে নিয়মিত ওষুধ খান, হাঁটুন, আর ভাজাপোড়া কমান। এই ৩টা কন্ট্রোলে থাকলে পায়ের পাইপ পরিষ্কার থাকবে, হার্টও ভালো থাকবে।

আমি অনেক বাবাকে দেখেছি যারা শেষ সময়ে এসে বলে, "আগে জানলে..."
আমি চাই না আপনি সেই দলে থাকেন।

এই পোস্টটা সেভ করে রাখেন। আপনার পরিবারের গ্রুপে শেয়ার করে দেন। হয়তো আপনার একটা শেয়ারে আপনার কোনো আত্মীয় বুঝতে পারবে তার বাতের ব্যথাটা আসলে বাত না।

বুকে হাত দিয়ে বলেন তো...
আপনার বাবা বা মা কি হাঁটতে গেলে পায়ে ব্যথার জন্য মাঝরাস্তায় দাঁড়িয়ে জিরিয়ে নেয়? আর আপনারা ভাবছেন এটা বয়সের জন্য স্বাভাবিক?

লাইক কমেন্ট ও শেয়ার করুন।

#পায়ে_ব্যথা #হাঁটলে_পায়ে_ব্যথা #হেলথহারবালবিডি #লাইফস্টাইল #হেলদিলাইফ

28/07/2026
ভাই, এই পোস্টটা যদি এখন না পড়েন, রাতে ঘুমানোর আগে মাথায় শুধু একটা কথাই ঘুরবে — "ইশ, আগে জানলে..."গত পরশু রাত ২টা। আমার ছ...
13/07/2026

ভাই, এই পোস্টটা যদি এখন না পড়েন, রাতে ঘুমানোর আগে মাথায় শুধু একটা কথাই ঘুরবে — "ইশ, আগে জানলে..."

গত পরশু রাত ২টা। আমার ছোটবেলার বন্ধু সাকিব হাউমাউ করে কাঁদতেছে ফোনে।
"দোস্ত, আমার বোনটা আর নাই রে..."

২১ বছরের মেয়ে। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। ক্যাম্পাসের সবচেয়ে হাসিখুশি মেয়েটা। ৩ মাস ধরে খালি বলতো, "ভাইয়া, রাতে ঘুম আসে না। খাবার দেখলেই বমি আসে। শরীরটা কেমন জানি ম্যাজম্যাজ করে।"
আমরা সবাই ভাবছি, "আরে সেমিস্টার ফাইনাল, টেনশনে এমন হয়। একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে।"
সাকিব ওষুধের দোকান থেকে গ্যাসের ওষুধ আর ঘুমের ট্যাবলেট এনে দিছে। মা বলছে, "নজর লাগছে, হুজুর ডাক।"

হাসপাতালে নেওয়ার পর ডাক্তার রিপোর্ট দেখে আমাদের দিকে তাকায় থাকলো। তারপর বললো, "অনেক দেরি করে ফেলছেন। ওর লিভারে টিউমারটা ছড়ায় গেছে পুরাটা। লাস্ট স্টেজ।"

বিশ্বাস করেন ভাই, মেয়েটা ৩ মাস আগেও টিএসসিতে আড্ডা দিছে, ছবি তুলছে। দেখে কেউ বলবে ওর ভিতরে মৃত্যু বসে আছে?

আরেকটা ঘটনা শোনেন। আমার অফিসের বস, বয়স ৩৪। সিক্স প্যাক বডি, প্রতিদিন জিম করে। প্রোটিন শেক ছাড়া দিন চলে না। লাস্ট মাসে অফিস ট্যুরে কক্সবাজার গেলাম। সি-বিচে ফুটবল খেলতে গিয়ে হঠাৎ পেটের ডান পাশটা চেপে ধরে বসে পড়লো।
ভাবলাম মাসল পুল।
হোটেলে ফিরে দেখি চোখ হলুদ, গায়ে জ্বর ১০২।
ঢাকায় এনে আল্ট্রা করায় ডাক্তার বললো, "আপনার লিভারে ফ্যাট জমে জমে শক্ত হয়ে গেছে। অবস্থা ভালো না। সিরোসিসের দিকে যাচ্ছে।"
সিক্স প্যাকওয়ালা বসের লিভার নষ্ট! কারণ? রাতে জিম করে এসে ডেইলি রেড মিট, ফাস্টফুড, আর উইকেন্ডে বন্ধুদের সাথে "চিল" করা।

দুইটা মানুষ, দুইটা লাইফস্টাইল। কিন্তু শত্রু একটাই।
এইটার নাম — ফ্যাটি লিভার। আমাদের সময়ের নতুন সাইলেন্ট কিলার।

ভাই, #লিভার নষ্ট হইলে শরীর আগে থেকে ব্যথা দেয় না কেন?
এইটাই সবচেয়ে বড় ট্র্যাজেডি। লিভারের কোনো নার্ভ নাই। মানে ব্যথার তারই নাই ওর। আপনি ওরে দিনের পর দিন বিষ খাওয়ান, ও চুপচাপ হজম করবে।
গাড়ির ইঞ্জিনে মবিল না থাকলে যেমন শব্দ করে, লিভার সেটাও করে না।
ও ৮০% ড্যামেজ না হওয়া পর্যন্ত আপনারে কোনো সিগন্যালই দিবে না। যেদিন দিবে, সেদিন আপনি আর উঠে দাঁড়ানোর মতো অবস্থায় থাকবেন না।

আমাদের শরীরের ল্যাবরেটরি হইলো লিভার। আপনি যা খান, যা পান করেন — সব ফিল্টার করে ও।
কিন্তু সমস্যা হইলো, আমরা এখন ফিল্টারটারেই জ্যাম করে দিতেছি।

তাইলে এই বয়সে #লিভারটা পচাইতেছি কেমনে?

১. "আমি তো মদ খাই না" এই ভুল ধারণা: ভাই, বাংলাদেশে এখন ৭০% ফ্যাটি লিভারের রোগী কোনোদিন অ্যালকোহল ছুঁয়েও দেখে নাই। এর নাম নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। ভিলেন কে? সয়াবিন তেলে ভাজা সিঙ্গারা, কোল্ড ড্রিংকস, প্যাকেটের জুস, মেয়োনিজ, আর রাত ১টায় ফুডপান্ডা থেকে অর্ডার করা কাচ্চি।

২. "ডায়েট করি তো" বলে মুড়িমুড়কির মতো ওষুধ খাওয়া: ইউটিউব দেখে পেইন কিলার, ফেসবুকের পেজ থেকে স্লিমিং টি, ফ্যাট কাটার, লিভার ক্লিনজিং পিল। ভাই, ব্যথার ওষুধ আর ভুয়া সাপ্লিমেন্ট গুলা ডিরেক্ট লিভারে গিয়ে আঘাত করে। লিভার আপনারে বাঁচাইতে গিয়ে নিজেই মরে যায়।

৩. ভুঁড়িটারে "ভালো খাই" এর সাইনবোর্ড ভাবা: আয়নায় দাঁড়ায় ভুঁড়ি দেখে বলেন, "আলহামদুলিল্লাহ, স্বাস্থ্য ভালো।" ভাই, এই ভুঁড়ি মানে আপনার লিভারের চারপাশে তেলের ডিপো। এই তেলই ধীরে ধীরে লিভারের সেলগুলারে মেরে ফেলে। চিকন মানুষেরও কিন্তু ভিতরে #ভুঁড়ি থাকে — #টফি (TOFI) বলে এটারে। Thin Outside, Fat Inside।

শেষ সময়ে লিভার যেই ৪টা সিগন্যাল দেয়, আমরা গ্যাস্ট্রিক ভেবে উড়ায় দেই:

দুপুরে খাওয়ার পর অসহ্য ঘুম, আর সারাদিন ক্লান্তি: মনে হবে ১০ ঘণ্টা ঘুমালেও এনার্জি নাই।

পেটের ডান পাশে উপরের দিকে ভার ভার লাগা: গ্যাস্ট্রিকের মতো, কিন্তু গ্যাসের ওষুধে কমে না।

হঠাৎ করে চেহারা মলিন, চোখের নিচে কালি: আয়নায় দেখলে নিজেরেই চিনবেন না।

হাত-পা চুলকানো, বিশেষ করে রাতে: লিভার বিলিরুবিন ফিল্টার করতে না পারলে চামড়ার নিচে জমে চুলকায়।

ভয় পাওয়ার কিছু নাই ভাই। খবর ভালো।
লিভার হইলো শরীরের একমাত্র অর্গান যেটা নিজে নিজে ঠিক হইতে পারে। ১০% ভালো থাকলেও বাকি ৯০% রিকভার করার ক্ষমতা ওর আছে।
শুধু ওরে একটু সময় দেন, একটু রেস্ট দেন।

আজকে থেকে ৩টা কাজ করেন, লিভার আপনারে সালাম দিবে:

২০০ টাকার টেস্ট: বয়স ২০ পার হইলে একটা আর আল্ট্রাসনোগ্রাম করেন। এই দুইটা রিপোর্টই বলে দিবে আপনার লিভার হাসতেছে না কাঁদতেছে। একটা পিৎজার দাম, কিন্তু আপনার পুরা ফ্যামিলির কাঁন্না থামায় দিতে পারে।

চিনিরে না বলেন: কোল্ড ড্রিংকস, প্যাকেট জুস, মিষ্টি — এইগুলা ডিরেক্ট লিভারে গিয়ে ফ্যাট হয়। পানি খান, ডাবের পানি খান, লেবুর শরবত খান চিনি ছাড়া। ৩০ দিন পর নিজেই টের পাবেন শরীর হালকা।

রাত ১১টার মধ্যে ঘুম: লিভার তার মেরামতের কাজটা করে রাত ১১টা থেকে ৩টার মধ্যে। আপনি যদি ওই সময় জেগে থেকে ফোন টিপেন বা নেটফ্লিক্স দেখেন, লিভার তার কাজ করতে পারে না। আবর্জনা জমতেই থাকে।

ভাই, আমরা ৩০ হাজার টাকার ফোন কিনলে ২ হাজার টাকার গ্লাস প্রটেক্টর লাগাই। আর আল্লাহর দেওয়া একমাত্র ল্যাবরেটরি, যেটা একবার নষ্ট হলে লাখ টাকা দিয়েও ফেরত পাওয়া যায় না — ওইটার যত্ন নিই না।

এই পোস্টটা সেভ করে রাখেন।
আর আপনার ওই বন্ধুটারে মেনশন দেন, যে সারাদিন বসে থাকে, ভুঁড়ি নিয়ে গর্ব করে, আর বলে "খাইলে মোটা হয় না"।
একটা শেয়ার হয়তো কারো বোনরে, কারো বাপরে বাঁচায় দিবে।

আমরা তো "কালকে থেকে" বলতে বলতে অনেক দেরি করে ফেলি।
আজকেই একটা SGPT টেস্ট করান ভাই। নিজের জন্য, ফ্যামিলির জন্য
করবেন তো?

©

#সুস্থলিভার_সুস্থজীবন #হেলথহারবালবিডি #লাইফস্টাইল #হেলদিলাইফ #লিভার #কলিজা #লিভারডিটক্স

শুরুতেই একটা কথা বলি ভাই - এই পোস্টটা স্ক্রল কইরা চইলা গেলে নিজের পা নিজেই কাটবেন। ১ মিনিট দাঁড়ান, কারণ এইবার কাহিনীটা আ...
12/07/2026

শুরুতেই একটা কথা বলি ভাই - এই পোস্টটা স্ক্রল কইরা চইলা গেলে নিজের পা নিজেই কাটবেন। ১ মিনিট দাঁড়ান, কারণ এইবার কাহিনীটা আপনার ঘরের ভিতরের।

গত পরশু রাত ২টায় আমার কলেজের বেস্ট ফ্রেন্ডটা কল দিলো। ফোন ধইরাই হাউমাউ কইরা কান্না। "দোস্ত, আম্মু কথা বলতেছে না রে... খালি একদিকে তাকায় আছে। ডাক্তার বলতেছে বড় কিছু হইছে।"

অথচ মাত্র ৭ দিন আগে আন্টি আমার বাসায় আইসা পিঠা বানায় দিয়া গেলো। হাসতে হাসতে বলতেছিলো, "বাবা, একটু মাথা ঘোরায় আজকাল। বয়স হইতেছে তো।" আমরা হাসছিলাম। ভাবছি প্রেশার লো।

আজকের টপিক: ব্রেইন স্ট্রোক - যেটা আসার আগে কলিংবেল বাজায়, কিন্তু আমরা দরজা খুলি না।

২টা ঘটনা শোনেন।

১. আমার অফিসের সিনিয়র কলিগ, শোভন ভাই। বয়স ৩২। সারাদিন কম্পিউটার, রাতে গেমিং। স্মোক করে না, ড্রিংকসও না। সুস্থ-সবল মানুষ। লাস্ট ৩ মাস ধইরা হঠাৎ হঠাৎ ডান হাতটা ঝিনঝিন করতো। ২-৩ মিনিটের জন্য কথা জড়ায় যাইতো। আমরা মজা কইরা বলতাম "বেশি গেম খেললে এমন হয়"। ভাবছে ভিটামিনের অভাব।

গত মাসে মিটিং-এর মধ্যে হঠাৎ চেয়ার থিকা পইড়া গেলো। হাসপাতাল নেওয়ার পর CT Scan-এ ধরা পড়লো - মেজর ব্রেইন স্ট্রোক। এখনো বাম সাইড প্যারালাইজড। ডাক্তার বললো, "ওই যে ২-৩ মিনিটের ঝিনঝিন, ওইটাই ছিলো Mini Stroke। শরীর ওয়ার্নিং দিছিলো। আপনারা বুঝেন নাই।"

২. আমার ফুপি, বয়স ৪৮। ডায়াবেটিস আছে, কিন্তু কন্ট্রোলেই থাকে। সমস্যা একটাই - প্রচণ্ড জেদি। মাথা ব্যথা করলে বলতো "এইটা আমার মাইগ্রেন, ছোটবেলা থিকা আছে"। লাস্ট শুক্রবারে জুম্মার নামাজ পড়তে গিয়া হঠাৎ কইরা মুখটা একদিকে বাঁকা হয়া গেলো। কথা অস্পষ্ট। সবাই ভাবছে জ্বিনে ধরছে। কবিরাজ ডাকতে ডাকতে ৪ ঘণ্টা শেষ।

হাসপাতালে নেওয়ার পর ডাক্তার শুধু একটা কথাই বললো, "আর ২ ঘণ্টা আগে আনলে মানুষটা হাঁইটা বাড়ি যাইতো। এখন ব্রেইনের ৪০% ড্যামেজ।" ৪ ঘণ্টায় একটা জীবন শেষ।

ভাই, স্ট্রোক কেন এত ডেঞ্জারাস? কারণ ব্রেইন হইলো আপনার শরীরের সিপিইউ।

হার্ট ১ মিনিট বন্ধ থাকলে CPR দিয়া ফেরানো যায়। কিন্তু ব্রেইনে ১ মিনিট রক্ত না গেলে ওই কোষগুলা চিরতরে মইরা যায়। নষ্ট হয়া যাওয়া মেমোরি কার্ডের মতো - যা গেছে, তা আর ফেরে না। এই জন্যেই স্ট্রোকের রোগী কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চিনতে পারে না।

তাইলে এই ঘরে বইসা থাকা ভিলেনরে ডাইকা আনি কারা?

১. "আমার তো প্রেশার নাই" - এই ভুল ধারণা: ভাই, হাই প্রেশারই স্ট্রোকের ১ নম্বর কারণ। কিন্তু মজার কথা হইলো, ৫০% মানুষ জানেই না তার প্রেশার হাই। কারণ হাই প্রেশারের কোনো সিম্পটম নাই। নীরবে ব্রেইনের রগগুলারে পাইপের মতো ফাটায় দেয়।

২. সারাদিন বইসা থাকা আর রাত জাগা: আপনি যখন ঘণ্টার পর ঘণ্টা বসে থাকেন, রক্ত জমাট বাঁধার চান্স ২ গুণ বাড়ে। আর রাত ১২টার পর জাগলে শরীরে স্ট্রেস হরমোন বাইড়া রক্তনালী চিকন কইরা দেয়। রগে জ্যাম লাগার পারফেক্ট রেসিপি।

৩. সিগন্যালগুলারে "গ্যাস্ট্রিক" বইলা চালায় দেওয়া: এইটা সবচেয়ে বড় ক্রাইম। স্ট্রোক আসার আগে শরীর ৩টা কোড ওয়ার্ডে সিগন্যাল দেয় - **FAST**। কিন্তু আমরা পাত্তাই দেই না।

স্ট্রোকের শেষ ওয়ার্নিং - FAST সিগন্যাল। এইগুলা দেখলে দৌড় দিবেন হাসপাতালে:

√ F - Face: হাসতে বলেন। মুখের একপাশ বাঁকা হয়া যাবে।
√ A - Arms: দুই হাত সোজা উঁচা করতে বলেন। এক হাত নাইমা যাবে বা তুলতেই পারবে না।
√ S - Speech: একটা সহজ বাক্য বলতে বলেন, "আমার নাম রহিম"। কথা জড়ায় যাবে, অস্পষ্ট শোনাবে।
√ T - Time: এই ৩টার একটাও যদি মিলে, সময় নষ্ট করা যাবে না। সাথে সাথে হাসপাতালে। কারণ স্ট্রোকের চিকিৎসার গোল্ডেন টাইম মাত্র সাড়ে ৪ ঘণ্টা। এর মধ্যে ইনজেকশন দিলে ৮০% মানুষ সুস্থ হয়া যায়।

ভয়ের কিছু নাই ভাই, বাঁচার রাস্তা আপনার হাতেই। ৮০% স্ট্রোক ঠেকানো যায় শুধু এই ৩টা কাজে:

বয়স ৩০ পার হইলে ৩ মাসে একবার প্রেশার মাপেন। ফার্মেসিতে ২০ টাকা লাগে। এই ২০ টাকা আপনারে প্যারালাইসিস থিকা বাঁচাইতে পারে। প্রেশার 140/90 এর উপরে হইলেই ডাক্তার দেখান।

দিনে ৩০ মিনিট ঘাম ঝরান। জিম লাগবে না। বাসার সামনে হাঁটেন, সিঁড়ি বাইয়া উঠেন। এইটা রক্তরে পাতলা রাখে, জমাট বাঁধতে দেয় না। আপনার ব্রেইনের রাস্তার ঝাড়ুদার।

খাবারে কাঁচা লবণ আর টেস্টিং সল্ট বাদ দেন। আর পানি খান মিনিমাম ১০ গ্লাস। রক্ত ঘন হয়া গেলে স্ট্রোকের রিস্ক ডাবল।

ভাই, আমরা ১ লাখ টাকার ফোন হাত থিকা পইড়া গেলে কাইন্দা ফেলি। আর আল্লাহর দেওয়া এই ব্রেইনটা, যেটা একবার গেলে দুনিয়ার কোনো টাকা দিয়া ঠিক করা যায় না, সেটার খবর রাখি না।

পোস্টটা সেভ করেন। আর আপনার বাবা-মা, বা যেই বন্ধুটা সারারাত জাগে, প্রেশারের ওষুধ খায় না - তারে মেনশন দেন। আপনার একটা মেনশনে যদি একজন মানুষ FAST সিগন্যালটা চিনা ফেলে, বিশ্বাস করেন ভাই, আপনি একটা পুরা পরিবার বাঁচায় দিলেন।

সৃষ্টিকর্তা আমাদের মাথা ঠাণ্ডা রাখুক, সুস্থ রাখুক। বুকে হাত দিয়া বলেন তো, আজকেই বাসার প্রেশার মেশিনটা চেক করবেন?

সুস্থ থাকুন ভাল থাকুন। শুভকামনা। নিয়মিত হেলথ টিপস পেতে ফলো করে রাখুন।

কপি পেষ্ট।

#সুস্থমস্তিষ্ক_সুস্থজীবন #হেলথহারবালবিডি #প্যারালাইজড #হেলদিলাইফ #লাইফস্টাইল

এটা আমাদের হেলথ হারবাল বিডি এর ইউটিউব চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব করে বেল‌ আইকন গিয়ে অল ভিডিও দিয়ে আমাদেরকে সাপোর্ট করু...
08/06/2026

এটা আমাদের হেলথ হারবাল বিডি এর ইউটিউব চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব করে বেল‌ আইকন গিয়ে অল ভিডিও দিয়ে আমাদেরকে সাপোর্ট করুন।
অগ্রীম ধন্যবাদ প্রিয়
হেলথ হারবাল বিডি
Asem Ahmad Arman

https://youtube.com/shorts/2PubH58Rvzc?si=mDaeLcRUhp_05SrZ

তুলসী পাতার গুণাগুণ বিস্তারিত জানতে এই চ্যানেল এ একটু ঢুকে ঢু মেরে আসতে পারেন।
28/05/2026

তুলসী পাতার গুণাগুণ
বিস্তারিত জানতে এই চ্যানেল এ একটু ঢুকে ঢু মেরে আসতে পারেন।

পুদিনা পাতার গুণাগুণ।গ্যাস ও বদহজম কমায়,পেট ঠান্ডা রাখে, শরীর ঠান্ডা রাখে, মুখে সুগন্ধ তৈরি হয়, এন্টি ক্যান্সার,...

হেলথ হারবাল বিডি পরিবারের পক্ষ থেকে সকলকে ই জানায় পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা “ঈদ মোবারক ”তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া ম...
28/05/2026

হেলথ হারবাল বিডি পরিবারের পক্ষ থেকে সকলকে ই জানায় পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা “ঈদ মোবারক ”
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমাদের মুসলিম জাতির পিতা
হযরত ইব্রাহীম খলিল আলাইহি ওয়াসালামের আদর্শের অনুসরণ করে আমাদের প্রদত্ত কুরবানীর আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আমীন।
আমাদের সকলের যাত্রা হউক নিরাপদ ও সুস্থতার সাথে এই দোয়া কামনা করি।
#ঈদমোবারক #ঈদুলআযহা

হেলথ হারবাল বিডি এর ইউটিউব চ্যানেল লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার  করে নিত্যনতুন তথ্য নির্ভর‌ অথেনটিক ভিডিও তৈরি করতে উৎসাহ ...
25/05/2026

হেলথ হারবাল বিডি এর ইউটিউব চ্যানেল লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে নিত্যনতুন তথ্য নির্ভর‌ অথেনটিক ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করুন।
আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর বরকত দান করুন আমাদের নেক নিয়তে। আমিন।

Asem Ahmad Arman
হেলথ হারবাল বিডি

হেলথ হারবাল বিডিতে স্বাগতম আমি একজন ভেষজবিদ ও বি ক্যাটাগরির হাকীম।হালের চিকিৎসা বিজ্ঞানের যুগে মানুষ নিরোগ থাক.....

fbadcode-Q_GkBQxJ8MsmpcqJfcYckxDl5PwIr5z4dfcOiDS0gu2C7qHABTuFka5qAxGGKdPH3w
05/05/2026

fbadcode-Q_GkBQxJ8MsmpcqJfcYckxDl5PwIr5z4dfcOiDS0gu2C7qHABTuFka5qAxGGKdPH3w

09/04/2026

মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ রহমতে আমাদের ঘরোয়া ভাবে তৈরি সম্পুর্ন কেমিক্যাল মুক্ত হারবাল সেমিসলিড বা ভেষজ হালুয়া। এটি কোন ঔষধ না ।
আমরা এতে যা যা ব্যবহার করেছি তা হলো
১। কালোজিরা চূর্ণ
২। খাঁটি মধু (সুন্দরবনের)
৩। অশ্বগন্ধা চূর্ণ
৪। কচি শিমুল মূল চূর্ণ
৫। শতমুলী চূর্ণ
৬। তেঁতুল বীজ চূর্ণ
৭। তালমুলি
৮। গুলমরিচ চূর্ণ
৯। এলাচ গুঁড়া
১০। দারুচিনি
১১। লং ইত্যাদি।

উপকারীতা : এটি নিয়মিত সেবনে পানির মতো পাতলা বীর্য কে গাঢ় করে , দ্রুত বীর্যপাত বন্ধ করে,প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে, স্পার্মের পরিমাণ বাড়িয়ে তোলে এবং ধীরে ধীরে যৌন সমস্যা সমাধান করতে সহায়ক ভূমিকা পালন করে।

খাবার নিয়ম
১০ গ্রাম করে ২-৩ বার (অবশ্যই রোগীর অবস্থা জেনে ডোজ কম বেশি করা হয়)

বি.দ্র. এটা খাওয়া মাত্র ই উত্তেজনা সৃষ্টি করে না বিধায় ওয়ান টাইম হিসেবে কাজ করবে না ও আমরা কাউকে পরামর্শ ও নিই না ব্যবহার করতে।

পার্শ্বপ্রতিক্রিয়া: এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি পরিমিত পরিমাণে সেবনে।

জরুরী হলো যে কোন ঔষধ অভিজ্ঞ চিকিৎসক এর পরামর্শ ব্যতীত সেবন করা উচিত নয়।

হারবাল চিকিৎসার যে কোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন
Asem Ahmad Arman
সরাসরি ইনবক্স করুন।
#প্রাকৃতিকউপাদান #হেলথটিপস #হেলথহারবালবিডি #হালুয়া #সেমিসলিড #হারবালহালুয়া

Address

Boyla, Kishoregonj
Kishoreganj
2300

Alerts

Be the first to know and let us send you an email when হেলথ হারবাল বিডি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হেলথ হারবাল বিডি:

Shortcuts

Share