Health 360

Health 360 স্বাস্থ্যসেবা নয়,বরং স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি ই আমাদের একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য।
ধন্যবাদ।
(6)

23/08/2026

শিশুর বিকাশে জেনে রাখুন।

23/08/2026

রক্ত স্বল্পতার লক্ষণ।

যে হাত দিয়ে আপনি পৃথিবীকে ছুঁয়ে দেখেন, সেই হাতেরই একটি অংশ একদিন হয়ে উঠতে পারে আপনার হারিয়ে যাওয়া কথার সঙ্গী!ছবিটা প্রথম...
23/08/2026

যে হাত দিয়ে আপনি পৃথিবীকে ছুঁয়ে দেখেন, সেই হাতেরই একটি অংশ একদিন হয়ে উঠতে পারে আপনার হারিয়ে যাওয়া কথার সঙ্গী!

ছবিটা প্রথম দেখলে হয়তো মনে হবে, জিহ্বা কেন এমন অন্যরকম? কিন্তু এর পেছনে আছে এক অবিশ্বাস্য চিকিৎসার গল্প।

জিহ্বার ক্যান্সারে আক্রান্ত অংশ অপসারণ করার পর, অনেক সময় রোগীর কথা বলা ও খাবার খাওয়ার ক্ষমতা ফিরিয়ে দিতে চিকিৎসকরা হাতের চামড়া ও টিস্যু দিয়ে জিহ্বার নতুন অংশ তৈরি করেন।

জিহ্বার কোনো ঘা যদি ২-৩ সপ্তাহেও না শুকায়, বারবার রক্ত পড়ে, সাদা বা লাল দাগ দেখা যায়, শক্ত কোনো অংশ অনুভব হয়, ব্যথা থাকে বা গিলতে কষ্ট হয়, তাহলে অবহেলা করবেন না

আজ আয়নায় নিজের জিহ্বাটার দিকেও একবার তাকান... একটি ছোট পরিবর্তনই আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করতে পারে।

ছবি: ডা:জি এম আব্দুস সালাম

গতকাল রাত ৩.৪৪ মিনিটে এক রোগী এসে বললো তাকে সাপে কামড় দিয়েছে। কামড়ানোর ইতিহাস, সাপের ধরণ শুনে বুঝলাম কালাচ সাপের কামড় হত...
22/08/2026

গতকাল রাত ৩.৪৪ মিনিটে এক রোগী এসে বললো তাকে সাপে কামড় দিয়েছে। কামড়ানোর ইতিহাস, সাপের ধরণ শুনে বুঝলাম কালাচ সাপের কামড় হতে পারে।

পরে উনি ছবি দেখালে নিশ্চিত হলাম এটা কালাচ সাপ। উনারা সাপ মেরে ছবি তুলে এনেছিলেন।

রাতে উনি প্রসাব করার জন্য উঠে মাত্রই খাট থেকে নিচে পা দিয়েছে আর সাথে সাথেই কামড়। পরে আলো দিয়ে দেখে কালাচ সাপ চলে যাচ্ছে।

উনি দ্রুত সিদ্ধান্ত নিয়ে ৩০মিনিটের মধ্যেই হাসপাতালে চলে আসছে কবিরাজের কাছে না গিয়ে তার জন্য ভাইকে ধন্যবাদ জানিয়েছি। মূলত সে জন্য সে বেঁচে ফিরছে।

কিছু লক্ষণ প্রকাশ পেয়েছিলো সাথে সাপ তীব্র বিষধর হওয়ায় আমি সময়ক্ষেপন না করে আমাদের কাছে থাকা এন্টিভেনাম দিয়ে দিই এবং ফলোআপে রাখি।

ঐ রোগীকে ফলোআপ দিতে দিতেই সকাল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ রোগী এখন ভালো আছে, আশা করি আগামীকাল ছুটি দিতে পারবো।

সাপে কাটলে প্রথম কাজ হলো হাসপাতালে যাওয়া, সময় নষ্ট না করা।
সাপে কাটার পর করণীয়:
১. আতঙ্কিত হবেন না, শান্ত থাকুন।
২. আক্রান্ত অঙ্গ যতটা সম্ভব স্থির রাখুন।
৩. দ্রুত নিকটস্থ হাসপাতালে যান, যেখানে এন্টিভেনাম ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা আছে।
৪. সম্ভব হলে নিরাপদ দূরত্ব থেকে সাপের ছবি তুলে আনতে পারেন, তবে ছবি তুলতে গিয়ে সময় নষ্ট করবেন না।
৫. সাপ মেরে ফেলার জন্য ঝুঁকি নেবেন না।

যা করবেন না:
১/ ওঝা, কবিরাজ বা ঝাড়ফুঁকের কাছে গিয়ে সময় নষ্ট করবেন না।
২/ ক্ষতস্থান কেটে রক্ত বের করার চেষ্টা করবেন না।
৩/ শক্ত করে দড়ি বা কাপড় দিয়ে বাঁধবেন না।
৪/ কোনো অজানা ওষুধ বা রাসায়নিক লাগাবেন না।

বিশেষ করে কালাচ সাপের কামড় অনেক সময় রাতে ঘটে এবং প্রথমদিকে ব্যথা বা বড় ক্ষত না থাকায় মানুষ গুরুত্ব কম দিতে পারে। কিন্তু এর বিষ স্নায়ুতন্ত্রে মারাত্মক প্রভাব ফেলতে পারে।

একটি কথা মনে রাখবেন,
সাপের কামড়ে মৃত্যু অনেক সময় বিষের কারণে নয়, বরং হাসপাতালে পৌঁছাতে দেরি হওয়ার কারণে হয়।
তাই সচেতন হোন।
সাপে কাটলে ভয় নয়, দ্রুত সঠিক সিদ্ধান্ত নিন।
সময়মতো হাসপাতালে পৌঁছানোই হতে পারে আপনার সবচেয়ে বড় জীবন রক্ষাকারী পদক্ষেপ।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা ডা. আরিফুল ইসলাম
সহকারী সার্জন
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
কালীগঞ্জ,,ঝিনাইদহ ভাইকে যিনি এ জীবন বাঁচাতে অগ্রণী ভুমিকা রেখেছেন। অনেক বড় হোন দোয়া রইলো।

22/08/2026

স্ত'ন ক্যা'ন্সার বাঁচতে জেনে নিন।

টাকা দিতে পারবো নাদোয়া তো করতে পারি।আল্লাহ তুমি বাচ্চাটাকে সুস্থতা দান করো।
22/08/2026

টাকা দিতে পারবো না
দোয়া তো করতে পারি।
আল্লাহ তুমি বাচ্চাটাকে সুস্থতা দান করো।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম ও দায়িত্ব পালনে চরম অবহেলার নজির! ছবিটি একজন মৃত ব্যাক্তির। তিনি গত ১৩ আগস্ট ২০২৬...
22/08/2026

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম ও দায়িত্ব পালনে চরম অবহেলার নজির!

ছবিটি একজন মৃত ব্যাক্তির। তিনি গত ১৩ আগস্ট ২০২৬ বৃহঃস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগে মৃত্যুবরণ করেন। কিডনি রোগে আক্রান্ত মানুষের ডায়ালাইসিসের জন্য এই পাইপ গুলো শরীরে সংযুক্ত করা হয়। মৃত্যুবরণকারী ব্যাক্তি নিজেও একজন চিকিৎসক ছিলেন।

যেকোন মানুষের মৃত্যুর পর এই পাইপগুলো হাসপাতাল থেকেই খুলে দেয়ার কথা। কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এসব কিছুই খুলে দেয়না। এমনকি রোগীর হাতে বা পায়ে ক্যানেলাও খুলে দেয়া হয় না।
এমন ঘটনা যে শুধু কিডনি বিভাগে হয় তা নয়। আইসিইউ, সিসিইউ, সার্জারী, শিশু ওয়ার্ড, গাইনি ও প্রসূতি ওয়ার্ড থেকেও মৃত রোগীর এই বস্তু গুলো অপসারণ করা হয় না।

অনেকেই জানেন সামাজিক দায়িত্ব থেকে আমি লাশের গোসল করাই। এই গোসল করাতে গিয়ে প্রায়ই এরকম অসঙ্গতিপূর্ণ ছবি আমার চোখে পড়ে।

লাশের গোসল ধর্মীয় ভাবে খুবই গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর।
লাশের সঙ্গে এই ধরনের কিছুই রাখা যায় না। শরীর থেকে সংযুক্ত সব কিছুই সরিয়ে পবিত্র গোসল দিতে হয়।
এটা হিন্দু - মুসলমানসহ যেকোন ধর্মের মানুষের বেলায় একই নিয়ম প্রযোজ্য।

হাসপাতাল থেকে এসব পাইপ বা ক্যানালা না খুলে দিলে অনভিজ্ঞ কেউ এটা খুলতে পারে না। ফলে টান দিয়ে পাইপ খোলার সাথে সাথেই মৃত ব্যাক্তির শরীর থেকে রক্ত বের হতে থাকে। এই রক্ত মৃতের স্বজনর সহ্য করতে পারে না। কেউ ভয় পায়, কেউ কষ্ট বা আহত হয়।

হাসপাতালে এই অনিয়ম বা দায়িত্ব পালনে অবহেলা করে কারা। কারা করে এটা দেখার জন্য হাসপাতালের একটা প্রশাসনিক চেইন আছে।

মুলত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কোন শৃঙ্খলা বা তদারকি নেই। নেই কোন কঠিন নজরদারি।
সবাই কি যেন এক ধান্দায় ব্যস্ত। অনৈতিক অর্থ লাভের ধান্দায় ব্যস্ত থাকায় রোগীরা সুচিকিৎসাসহ সকল সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

আমরা চাই কঠিন প্রশাসনিক কঠিন নজরদারি। কঠিন নজরদারি থাকলে এই ধরনের স্পর্শকাতর ছবি সমাজকে দেখতে হবেনা।

সব শেষে যে কথা বলি রোগীর তুলনায় সিট বা বিছানা কম এটা আমরা মেনে নেই। রোগী তুলনায় ওষুধ সরবরাহ ঘাটতি থাকলে এটাও মেনে নিতে হবে। সবাই খাবার না পেলে পরিস্থিতির কারণে এটাও মেনে নিতে হবে।

কিন্তু মৃত ব্যাক্তির ডায়ালাইসিস পাইপ খুলে দিবে না, হাতের ক্যানেলা খুলে দিবে না। মারা যাওয়ার পর ওয়ার্ড থেকে লাশ বের দিতে টাকা দিতে হবে এসব অনিয়ম মেনে নেয়ারমত না।
এই অনিয়ম দূর করতে সব অবস্থান থেকে সবাইকে সোচ্চার হতে হবে।

22/08/2026

পাইলস্ নিয়ে জরুরি সতর্কতা জেনে রাখুন।

ব্যাপারটা আরো ভয়াবহ হয়ে যাচ্ছে...৬০ বছর বয়সের পুরুষ রোগী।মিটফোর্ড হাসপাতালে এসেছে তীব্র পেটে ব্যাথা, শক এবং পেরিটোনাইটিস...
22/08/2026

ব্যাপারটা আরো ভয়াবহ হয়ে যাচ্ছে...

৬০ বছর বয়সের পুরুষ রোগী।মিটফোর্ড হাসপাতালে এসেছে তীব্র পেটে ব্যাথা, শক এবং পেরিটোনাইটিস(পুরো পেটে ইনফেকশন) নিয়ে।

আর্জেন্ট রিসাসিটেশন করে দ্রুত পেটের একটা এক্স রে করানো হয়। ডায়াগনিস হয় Perforation of Gas containing hollow viscus( খাদ্যনালী ছিড়ে গেছে কোনো জায়গায়)

পারফোরেশনের রিলেভেন্ট কোন হিস্ট্রি রোগী দেয় নাই বা লুকিয়েছিল।

এরপর আর্জেন্ট ওটিতে নিয়ে ল্যাপারোটমি করা হয় এবং ফাইন্ড আউট হয় রেক্টাল পারফোরেশন(মলাশয় ছিড়ে গেছে)। কারণ খুজতে গিয়ে বের হয় এই বস্তু। ওয়াশরুমের জেট ফ্লাসের নজেল।

রোগী এটা নিজেই নিজের পায়ুপথে প্রবেশ করিয়েছে। এরপর আটকে যাওয়াতে টানাটানি করেছে। রেক্টাম ছিদ্র করে এটা আটকিয়ে ছিলো। এরপর পাইপ কেটে রোগীকে হাসপাতালে নিয়ে এসেছে।

ব্যাপার গুলো এখন এলার্মিং পর্যায়ে পৌছে গেছে। যেকোন বয়সের যেকোন পুরুষের ক্ষেত্রে এই গোপন পাপে লিপ্ত হওয়ার প্রবনতা আগের থেকে অনেক বেশী।আল্লাহ সবাইকে হেফাজত করুক।
. Nazmush Shakib Bappi

22/08/2026

জ'রায়ু ক্যা'ন্সারের সতর্কতামূলক লক্ষণ।

Address

Lalmonirhat

Telephone

+8801712676197

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health 360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Health 360:

Shortcuts

Share