Manikganj Crushes and confessions

Manikganj Crushes and confessions say what is in your heart, write Here YOUR CONFESSION- throw message. WRIGHT HEAR YOUR CONFESSION -THE LINK GIVEN BELOW - OR MASSAGE US- https://goo.gl/L6PEMj

05/05/2026

নোটিফিকেশন দিয়ে পুর ভরে গেছে । এত নাড়াচারা দিল কিডা?

আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভাল আছেন। তবে আমাদের বাংলাদেশের কিছু কিছু অঞ্চল যেমন নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, ব্র...
22/08/2024

আসসালামু আলাইকুম
আশা করি আপনারা সবাই ভাল আছেন। তবে আমাদের বাংলাদেশের কিছু কিছু অঞ্চল যেমন নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এইসব অঞ্চলের মানুষজন ভালো নেই। আপনারা সবাই অবগত আছেন ভারত থেকে ছেড়ে দেওয়া পানির কারণে এসব অঞ্চলে তীব্রমাত্রায় বন্যা দেখা দিয়েছে যার ফলে সেখানকার জনজীবন খুবই মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এইসব অঞ্চলের ভয়াবহতা চিত্র আপনারা ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যা আমাদের হৃদয়কে মারাত্মকভাবে ব্যথিত করেছে।

তাই আমরা মানিকগঞ্জের সাধারণ ছাত্র সমাজের পক্ষ থেকে সেই সব অঞ্চল গুলোর মধ্য থেকে যেকোনো একটি অঞ্চলে আমাদের সাধ্য অনুযায়ী কিছু সাহায্য পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। আমরা ইতিমধ্যে কিছু অর্থ সংগ্রহ করেছি তবে এটি আমাদের জন্য পর্যাপ্ত নয় আমাদের আরো কিছু ভালো পরিমান অর্থের প্রয়োজন রয়েছে। এর জন্য আপনাদের সকলের যথেষ্ট পরিমাণ সাহায্য আমাদের দরকার।

আমরা শনিবার বন্যাকবলিত অঞ্চলগুলোতে কিছু সাহায্য নিয়ে যেতে চাচ্ছি।(আপনাদের সবার মতামত কাম্য)

আমরা আশা করবো আপনারা যে যার অবস্থান থেকে যতটুকু সাহায্য করা যায় করবেন। আমরা ফান্ডের টাকা কোথায় কিভাবে খরচ করব তার সম্পূর্ণ হিসাব গ্রুপে আপডেট দেওয়া হবে।

01886843115(বিকাশ)
01880843115(নগদ)
রাকিবুল হাসান সিয়াম
ভাষাবিজ্ঞান বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়

রেফারেন্সে নিজের নামটি অবশ্যই দিবেন

বিশেষ দ্রষ্টব্য: আমরা আমাদের ফান্ড কিভাবে কালেকশন করতে পারি এবং সার্বিক কর্ম পরিকল্পনার জন্য আগামীকাল(বৃহস্পতিবার) সকাল ১১ টায় স্টেডিয়ামের সামনে একটি মিটিং এর আয়োজন করা হয়েছে। যারা আমাদের সাথে ফিল্ড পর্যায়ে কাজ করতে ইচ্ছুক তারাও দয়া করে আগামীকাল(বৃহস্পতিবার)উপস্থিত থাকবেন।

ধন্যবাদ সবাইকে❤️

https://www.facebook.com/share/g/sK1XN7GjwkttrXbH/?mibextid=K35XfP

02/07/2024

From: আপনার প্রেমের পাগল একজন🥺 (Rocky)
To. : Nur 🌺

প্রিয়🖤🌸
“প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ ”

সবার কাছে নিছক কবিতা হলেও, আমার কাছে জীবনের এক সুন্দর সত্যি এই লাইন দুটো। আমি তোমার চোখের সর্বনাশে নিপীড়িত এক প্রেমিক, তোমার চোখের মায়ায় হারিয়ে যাওয়া এক পথভোলা পথিক,
আমি তোমার চোখে নিজের সর্বনাশ দেখেছি। আজীবন সেই সর্বনাশের মায়ায় ডুবে থাকতে চায়।
সুযোগ কি দেবে মায়াবিনী।
শুধুমাত্র শব্দ দিয়ে কিছু জিনিস ব্যাখ্যা করা কঠিন। তেমনি আমার লেখা দিয়ে তোমার সৌন্দর্য ব্যাখ্যা করতে আমি ব্যর্থ।
তুমি কি আমার স্বপ্নের চিত্র হবে যাকে নিয়ে আঁকতে চাই জীবনের শেষ দিন পর্যন্ত।
কপালে টিপ ছাড়াই তুমি সুন্দরী, একটা পরী।
অনেক বেশি সুন্দর লাগে তোমাকে দেখতে।
অমায়িক মধুরতা আর সুকরুন স্তব্ধতায় তুমি
শুধু তুমি । সাধারণের মাঝে তুমি অনন্য।
তুমি নন্দিত এক পুষ্পালয়ে প্রস্ফুটিত হয়ো,
আমি তোমায় চেয়ে চেয়ে দেখবো।
তুমি নিখুত -সুনিপুণ এক বিধাতার সৃষ্টি।
কৃষ্ণচূড়া রোডে হাত ধরে হাটতে চাই কোন এক বসন্তে ,বৃষ্টি ভেজা কোন এক দুপুরে। ছোট ছোট দুষ্টামি করতে চাই সারাদিন তোমার সাথে।

From: আপাতত অজানাই থাক....To : moheimanul Islam🌺 এমন একটা পাবলিক পেইজে তোমাকে নিয়ে এসব বলতেছি তার জন্য শুরুতেই তোমার কা...
16/06/2024

From: আপাতত অজানাই থাক....
To : moheimanul Islam🌺

এমন একটা পাবলিক পেইজে তোমাকে নিয়ে এসব বলতেছি তার জন্য শুরুতেই তোমার কাছে ক্ষমা চাচ্ছি। অনেকেই হয়তো এটা নিয়ে অনেক হাসাহাসি করবে। তবে আমার এ অনুভূতি সত্যিই কোনো মজা নেওয়ার বিষয় নাহ।

তোমার প্রতি ভালোলাগা টা একদিনে তৈরি হয়নি। আসলে কারো ব্যাক্তিত্ত্বের মায়ায় আটকে গেলে তা থেকে নিজেকে সরিয়ে নেওয়া যায় না😅। তোমাকে দেখে, এইটাই মনে হয় যে খুব সরল ভাবে চলাফেরা করাই পছন্দ তোমার। খুব বেশি কিছু বলার নেই আমার। তাই আজকে এ কথাগুলো না বলে আর পারলাম না। জানিনা তোমার জীবনে কেউ আছে কিনা?তবে এইদিকে তোমার প্রতি আমার অনুভূতি প্রকাশ করে আমি সবার কাছে হাসির পাত্রী হতে চাইনাহ🙂। যদি কোনোদিন তোমাকে পেয়ে যাই, সেদিনই নাহয় বলব তোমাকে কতটা ভালোবাসি💖! ততদিন পর্যন্ত আমি কে সেটা না হয় অজানাই থাক।তবুও এই আসা নিয়ে থাকব যে তোমার কাছে হয়তো এই কথাগুলা পৌঁছাবে। এতোটুকুতেই শান্তি৷🙂

আমার  ইচ্ছা আমি নীল শাড়ি পরে আর আপনি একটা নীল পাঞ্জাবী পরবেন...আমি আপনাকে বলতে চাই আমার খোপার গোলাপ ফুল হবেন? আমি আপনাকে...
08/06/2024

আমার ইচ্ছা আমি নীল শাড়ি পরে আর আপনি একটা নীল পাঞ্জাবী পরবেন...আমি আপনাকে বলতে চাই আমার খোপার গোলাপ ফুল হবেন? আমি আপনাকে অনেক যত্নে মাথায় করে রাখবো। কখনোই ঝরে যেতে দিবো নাহ। নষ্ট হতে দিবো নাহ।...সেই সুযোগ কি আমি আর পাবো না?
আমি একবার এই সুযোগ চাই।

আমি আপনার আসে পাশেই, একটু ভাবলেই খুঁজে পাবেন আমাকে।

প্রেরক: সেলফি বাস থেকে মোল্লা বাজারে নেমে পড়া সেই ছেলেটি।প্রাপক: অজানা সুহাসিনী। সেলফি বাসে গাবতলী থেকে মানিকগঞ্জ আসা।(০...
07/03/2024

প্রেরক: সেলফি বাস থেকে মোল্লা বাজারে নেমে পড়া সেই ছেলেটি।
প্রাপক: অজানা সুহাসিনী।

সেলফি বাসে গাবতলী থেকে মানিকগঞ্জ আসা।
(০৬-০৩-২০২৪) সন্ধ্যার সময়।

কনফেশন টা আপনি পাবেন কিনা জানিনা, তবে কোনো পথ না পেয়ে এখানে লেখা।

ড্রাইভারের পিছনে ৩নাম্বার সিটের জানালার পাশে বসা ছিলেন আপনি, বাসে উঠে পিছনেই সিট খালি আছে কিনা তাকাতেই আপনার হরিণী চোখ কাজল কালো কেশ দেখে মুহূর্তের জন্য মনে হচ্ছিলো আমার হৃদয় স্পন্দন বন্ধ হয়ে গেছিলো। একটা মেয়ে এতো মিষ্টি হতে পারে জানা ছিলোনা। এই প্রথম হৃদয়ে কিঞ্চিৎ মৃদু আঘাত অনুভব হলো।
বাসে অনেক পিছনে সিট পাইলেও পর্বত মোড়ে আসার পর আপনার পিছনের সিট খালি হওয়ার সাথে সাথে সেখানে এসে বসি। জানালার বাতাসে আপনার কেশ কালো চুলগুলো যেভাবে দোল খাচ্ছিলো মুগ্ধতায় যেন আমি অন্য এক দুনিয়ায় হারিয়ে গেলাম কিছুক্ষণ এর জন্য। একবার ভাবছিলাম সাহস করে কথা বলবো, কিন্তু সাহস পাচ্ছিলাম না যদি কোনো খারাপ সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়। আপনার মা যখন কল দিয়েছিলো তখন ফোন হাতে নিছিলেন ভাবছিলাম কোনোভাবে আপনি ফেসবুকে ডুকলে আইডিটা নেওয়া যায় কিনা। আবার ভাবছিলাম আপনার সাথেই মানিকগঞ্জ বাস স্টান্ডে যায় নামবো তারপর কথা বলবো, পরক্ষণে মনে হলো সন্ধ্যার পর তাই ব্যাপারটা ভালো দেখাবেনা।

যায়হোক আপনাকে দেখার তীব্র অসুখ অনুভব হচ্ছে আমার। আপনার সাথে আর দেখা হবে কিনা জানিনা। তবে আপনাকে স্মৃতির মধ্যে বন্দী করে রেখে দিয়েছি মৃত্যুর পূর্বকাল পর্যন্ত।

অনুমতি না নিয়ে ছবি তোলার জন্য লজ্জিত।
আর হ্যাঁ, জীবনে হটাৎ স্মৃতি হয়ে আসার জন্য আপনাকে ধন্যবাদ।

From : ordinary person To: হারিয়ে ফেলেছি Facebook এ পরিচয়। প্রথম দেখেই ভালো লেগেছিল। কিন্ত হঠাৎ একদিন Facebook এ massa...
31/01/2024

From : ordinary person
To: হারিয়ে ফেলেছি

Facebook এ পরিচয়। প্রথম দেখেই ভালো লেগেছিল। কিন্ত হঠাৎ একদিন Facebook এ massage check করতে গিয়ে দেখি সে তার Facebook account deactivate করে দিয়েছে। তাকে অনেক খুজেছি কিন্ত খুঁজে পাচ্ছি না । যদি কেউ চিনে থাকো তাহলে comment box এ জানিয়ে দিও ।

03/01/2024

প্রেরক: তুমি খুজে নাও
প্রাপক:গোপন থাকুক
প্রিয়তমা: আশা করি ভালো আছো?

আমার বাড়ি সাটুরিয়া থানার হরগজ ইউনিয়ন এ
তোমাকে প্রথম দেখেছিলাম আমাদের বাড়ির সামনে তখন তুমি ঢাকা থেকে এসেছিলে যেহেতু তোমাদের বাড়ি আমাদের বাড়ির ২/৩ বাড়ির পিছনে আমি জানি যে তোমরা ঢাকায় থাকতে হঠাৎ তোমরা শহর ছেড়ে গ্রামে চলে এসেছিলে সেদিন তোমাকে দেখেছিলাম আমার তখনই তোমাকে ভালো লেগে যায় তারপরও তোমাকে কিছু বলতে পারিনি তুমি তখন ক্লাস সেভেনে পড়ো আর আমি নাইনে তোমার বড় বোন আমাদের ক্লাসমেট তোমাকে দেখার জন্য তোমাদের বাড়ির সামনে দিয়ে আমি ঘোরাঘুরি করতাম বন্ধুদের বলতাম ওই দেখ তোদের ভাবি হয়তো তুমিও জানো আমি তোমাকে অনেক লাইক করি যেহেতু তোমার বড় বোন আমার ক্লাসমেট সেহেতু তার সাথে আমার এই বিষয় নিয়ে আলোচনা হয়েছিল সোশ্যাল মিডিয়ায় কিন্তু তোমার সামনে গিয়ে বলার সাহস পাইনি তুমি যখন ভোর এ প্রাইভেটে যেতে তখন আমি প্রতিদিন আমাদের বাসার ছাদ থেকে তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম আমি তোমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম কিন্তু তুমি আমার রিকোয়েস্ট একসেপ্ট করো নি আমি তোমাকে লাইক করি তাই তুমি যখন বিকেলে বাহিরে বের হতে আমি তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম তোমাকে সবচেয়ে সুন্দর লাগতো স্কুল ড্রেসে তোমার সেই চোখের মায়াবী চাহনি আর মাথা ভর্তি একরাশ একরাশ ঘন কালো কেশ আমাকে মুগ্ধ করেছিল তোমার সে মায়াবী চোখ দেখতে দেখতে কখন যেন দুটি বছর কেটে গেছে তা টেরই পাইনি তোমার অবহেলায় আমি ক্লান্ত রিক্ত অব্যক্ত হতাশাগ্রস্থ বিধ্বস্ত মন নিয়ে আজও তোমার অপেক্ষায় আমি বসে আছি 😌😔

ইতি :সুযোগ দিলে আপনার ভবিষ্যৎ প্রিয়তম🥰🥰

This post gose to :(তোমাকেই  ফিরে চাই) From:তোমার প্রিয়তমা প্রেয়সীTo: যে ছিল দৃষ্টির সীমানায় আমি তোমার কথা বলবো কাকে,,? ...
29/12/2023

This post gose to :(তোমাকেই ফিরে চাই)
From:তোমার প্রিয়তমা প্রেয়সী
To: যে ছিল দৃষ্টির সীমানায়

আমি তোমার কথা বলবো কাকে,,? 💔😔ছুঁতে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা সব,,🖤

আবার হারিয়ে ফেলবো ভাবিনি নিজের ভুলে, আমি বুঝতে পারছি ভুলটা আমার ছিল,, I am sorry sorry sorry sorry sorry sorry 😑আমি তোমাকে খুব করে চাই।

তুমি জানতেই পারোনা তোমায় কত ভালোবেসেছি,, তোমাকে ছাড়া আমার দম বন্ধ লাগে 😩একবার আমার সাথে দেখা কর Plz Plz 🥺

প্রেরক:আমিপ্রাপক:সাকিবুল ইসলাম খানপ্রিয়তম,আশা করি ভালো আছেন_আপনাকে প্রথম দেখেছিলাম এনপিআই-ক্যাম্পাসে,প্রথম দেখাতেই মনে ল...
27/12/2023

প্রেরক:আমি
প্রাপক:সাকিবুল ইসলাম খান

প্রিয়তম,
আশা করি ভালো আছেন_
আপনাকে প্রথম দেখেছিলাম এনপিআই-ক্যাম্পাসে,প্রথম দেখাতেই মনে লাড্ডু ফুটেছিল।সেদিনই আপনার আইডি খুঁজে আপনাকে ফ্রেন্ড রিকুয়েষ্ট সাথে মেসেজ রিকুয়েষ্টও দিয়েছিলাম কিন্তু আপনি আমাকে নিরাশ করে রিকুয়েষ্ট এক্সেপ্ট করেননি মেসেজের রিপ্লাইও দেন নি। এরপর আমি আপনার আশা এক প্রকার ছেড়েই দিয়েছিলাম,কিন্তু হঠাৎ ১৪ ডিসেম্বর সকালে আমি আবার আপনার দেখা পাই বাস স্ট্যান্ডের ওভার ব্রিজের উপরে,সেদিন আপনার সাথে কথা বলতে চেয়েও পারিনি কারণ আপনার সাথে হয়তো আপনার ফ্রেন্ড ছিল।আমি ওইদিন আবার আপনাকে মেসেজ দেই কিন্তু আপনি রিপ্লাই করেননি।যাইহোক,অনেক কিছু বলে ফেলেছি আর কিছু না বলি।বাকি কথা না হয় আপনাকে নিজের করে পেয়ে সামনা-সামনি বসে বলব।

এখন আপনার কাছে শুধু একটাই চাওয়া-আপনার কোনো প্রিয়তমা আছে কি না আমি জানি না,যদি থাকে তাহলে মেসেজের রিপ্লাইয়ে বলে দিয়েন আমি আমার অনুভূতি আর বাড়াবো না আর যদি না থাকে তাহলে আমাকে আপনার প্রিয়তমা হওয়ার একটা সুযোগ দিবেন_প্লিজজজ,ভালো থাকবেন।

ইতি,
আপনি সুযোগ দিলে আপনার ভবিষ্যৎ প্রিয়তমা❤️

Address

Manikganj
1800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manikganj Crushes and confessions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Manikganj Crushes and confessions:

Share