Dr. Kishan

Dr. Kishan Dr. Kishan Sarker
MBBS, BCS (Health)
MD ( Endocrinology & Metabolism)
BMU ( EX BSMMU/PG Hospital)
CCD (BIRDEM)
MACP (USA)
MACE (USA)

ডা: কিষান সরকার (দিলীপ)
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি (এন্ডোক্রাইনোলজি)
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
সিসিডি (বারডেম)

ডায়াবেটিস l থাইরয়েড l হরমোন বিশেষজ্ঞ

চেম্বার: এশিয়ান মেডিকেল সেন্টার, বাসস্ট্যান্ড, মানিকগঞ্জ।
সিরিয়াল: ০১৬৩৫-৩৫৯৭৯৭

31/05/2026

A Random Rainy duty day at outdoor.
Videography: Ushno biswas

দেশ ও প্রবাসের সকলকে জানাই পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা।
27/05/2026

দেশ ও প্রবাসের সকলকে জানাই পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা।

আজ World Thyroid Day ( বিশ্ব থাইরয়েড দিবস)আমাদের শরীরের ছোট্ট একটি গ্রন্থি “থাইরয়েড” নিয়ন্ত্রণ করে শক্তি, বিপাকক্রিয়া , ...
25/05/2026

আজ World Thyroid Day ( বিশ্ব থাইরয়েড দিবস)

আমাদের শরীরের ছোট্ট একটি গ্রন্থি “থাইরয়েড” নিয়ন্ত্রণ করে শক্তি, বিপাকক্রিয়া , হৃদস্পন্দন, ওজন, মানসিক অবস্থা ও সার্বিক সুস্থতা।

কিন্তু অনেক সময় ক্লান্তি, ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া, চুল পড়া, গলা ফুলে যাওয়া, হৃদস্পন্দন বেড়ে যাওয়া কিংবা মাসিকের অনিয়মকে আমরা গুরুত্ব দিই না।

অথচ সময়মতো রোগ শনাক্ত ও সঠিক চিকিৎসা নিলে থাইরয়েডজনিত অধিকাংশ সমস্যাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

থাইরয়েড সুস্থ রাখতে:
• সুষম খাদ্য গ্রহণ করুন
• প্রয়োজনীয় আয়োডিন নিশ্চিত করুন
• অকারণে হরমোন বা সাপ্লিমেন্ট গ্রহণ করবেন না
• উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন
• নিয়মিত ফলো-আপ করুন

সচেতন হোন, সুস্থ থাকুন।
কারণ একটি সুস্থ থাইরয়েড মানেই আরও প্রাণবন্ত জীবন।

#থাইরয়েড #থাইরয়েড_সচেতনতা

মহান মে দিবস!ডায়াবেটিস থাকলেও থামবে না আপনার পথচলা!যাদের ডায়াবেটিস আছে এবং সারাদিন পরিশ্রম করেন, তাদের জন্য কিছু স্বাস্থ...
01/05/2026

মহান মে দিবস!
ডায়াবেটিস থাকলেও থামবে না আপনার পথচলা!

যাদের ডায়াবেটিস আছে এবং সারাদিন পরিশ্রম করেন, তাদের জন্য কিছু স্বাস্থ্য টিপস।

১. কাজের চাপেও সময়মতো খাবার খান, খাবার মিস করলে সুগার কমে যেতে পারে।

২. হালকা নাস্তা সঙ্গে রাখুন, যেমন: বিস্কুট, কলা, চিড়া—লো সুগার হলে দ্রুত খেয়ে নিতে পারবেন।

৩. গরমে প্রচুর পানি পান করুন, শরীর শুকিয়ে গেলে সুগার বেড়ে যেতে পারে।

৪. খালি পায়ে কাজ করবেন না, পায়ের যত্ন নিন নিয়মিত।
আঘাত পেয়ে শরীরে কেটে গেলে, ঘা হলে চিকিৎসক এর পরামর্শ নিন। ডায়াবেটিস কন্ট্রোল এ রাখুন, না হয় ঘা শুকাতে দেরী হতে পারে।

এই মে দিবসে প্রতিজ্ঞা হোক
"কাজের সাথে স্বাস্থ্যও থাকবে সমান গুরুত্বে"

#ডায়াবেটিস #মেডিকেলটিপস

আজ ২৪শে এপ্রিল: ওয়ার্ল্ড হরমোন ডে।হরমোনের ভারসাম্য নষ্ট হলে দেখা দিতে পারে—* ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া* অতিরিক্ত ক্লান...
24/04/2026

আজ ২৪শে এপ্রিল: ওয়ার্ল্ড হরমোন ডে।

হরমোনের ভারসাম্য নষ্ট হলে দেখা দিতে পারে—
* ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া
* অতিরিক্ত ক্লান্তি
* অনিয়মিত মাসিক
* ডায়াবেটিস, থাইরয়েড সমস্যা

ছোট কোনো উপসর্গকেও অবহেলা করবেন না। সময়মতো সঠিক চিকিৎসা নিলে বড় সমস্যা প্রতিরোধ সম্ভব।
হরমোন সমস্যার জন্য হরমোন বিশেষজ্ঞ এর পরামর্শ নিন।

আজকের এই দিনে প্রতিজ্ঞা হোক:
"নিজের হরমোন স্বাস্থ্যের যত্ন নেবো, সুস্থ জীবন গড়বো।"

নতুন বছর বয়ে আনুক সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি। আপনার জীবন ভরে উঠুক নতুন আশা, সাফল্য আর আনন্দে।শুভ বাংলা নববর্ষ ১৪...
14/04/2026

নতুন বছর বয়ে আনুক সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি। আপনার জীবন ভরে উঠুক নতুন আশা, সাফল্য আর আনন্দে।
শুভ বাংলা নববর্ষ ১৪৩৩!

আপনার শরীরে কি থাইরয়েড হরমোনের ঘাটতি রয়েছে?আপনি কিভাবে জানবেন, আপনার শরীরে থাকতে পারে থাইরয়েড হরমোনের ঘাটতি!!অনেক সময় আম...
30/03/2026

আপনার শরীরে কি থাইরয়েড হরমোনের ঘাটতি রয়েছে?
আপনি কিভাবে জানবেন, আপনার শরীরে থাকতে পারে থাইরয়েড হরমোনের ঘাটতি!!

অনেক সময় আমরা ক্লান্তি, ওজন বাড়া বা চুল পড়াকে সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যাই। কিন্তু এগুলো হতে পারে Hypothyroidism এর লক্ষণ!

সাধারণ উপসর্গগুলো জেনে রাখুন:
• সবসময় ক্লান্ত লাগে
• দিনের সময়েও ঘুম ঘুম লাগে
• অকারণে ওজন বেড়ে যায়
• মুখ ফুলে যাওয়া, পায়ে পানি আসা
• ঠান্ডা বেশি লাগে
• চুল পড়া ও ত্বক শুষ্ক হয়ে যাওয়া
• কোষ্ঠকাঠিন্য
• মন খারাপ বা ডিপ্রেশন
• স্মৃতিশক্তি কমে যাওয়া
• মাসিক অনিয়ম (মহিলাদের ক্ষেত্রে)

কেন গুরুত্ব দেবেন?
অচিকিৎসিত থাকলে এটি হার্ট, ফার্টিলিটি এবং মেটাবলিজমে প্রভাব ফেলতে পারে।

কি করবেন?
✔️ TSH ও FT4 পরীক্ষা করুন
✔️ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ নিন
✔️ নিয়মিত ফলোআপ করুন

📢 সচেতনতা বাড়াতে পোস্টটি শেয়ার করুন


সিরিয়ালের জন্য:০১৬৩৫৩৫৯৭৯৭

মহান স্বাধীনতা দিবসে , স্বাধীনতার সূর্যোদয়ে সকল শহীদকে স্মরণ করি শ্রদ্ধার সাথে এবং গভীর শ্রদ্বাঞ্জলি        #হরমোন
26/03/2026

মহান স্বাধীনতা দিবসে , স্বাধীনতার সূর্যোদয়ে সকল শহীদকে স্মরণ করি শ্রদ্ধার সাথে এবং গভীর শ্রদ্বাঞ্জলি
#হরমোন

আপনার কি অতিরিক্ত ঘাম হয়?? ওজন কমে যাচ্ছে?? বুক ধরফর করছে??তাহলে আপনার থাকতে পারে থাইরয়েড হরমোনের আধিক্য( হাইপারথাইরয়েডি...
25/03/2026

আপনার কি অতিরিক্ত ঘাম হয়?? ওজন কমে যাচ্ছে?? বুক ধরফর করছে??

তাহলে আপনার থাকতে পারে থাইরয়েড হরমোনের আধিক্য( হাইপারথাইরয়েডিজম)!!

হাইপারথাইরয়েডিজম কী?
থাইরয়েড গ্রন্থি অতিরিক্ত হরমোন তৈরি করলে তাকে হাইপারথাইরয়েডিজম বলা হয়।

⚠️ লক্ষণসমূহ:
১. অকারণে ওজন কমে যাওয়া
২. বুক ধড়ফড় (হার্টবিট বেড়ে যাওয়া)
৩. হাত কাঁপা
৪. অতিরিক্ত ঘাম
৫. ঘুমের সমস্যা
৬. অতিরিক্ত রাগ/উত্তেজনা
৭. চোখ বড় হয়ে যাওয়া (কিছু ক্ষেত্রে)

চিকিৎসা না নিলে ঝুঁকি
১. হার্ট সমস্যা
২. গুরুতর অবস্থায় “Thyroid Storm” হতে পারে

কি করবেন?
✅ রক্তে থারয়েড লেভেল পরীক্ষা (TSH, FT4,FT3) করুন
✅ ডাক্তারের পরামর্শ নিন

সচেতন থাকুন, সুস্থ থাকুন

থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব—সময়মতো সঠিক চিকিৎসাই সমাধান।

📌 শেয়ার করুন, অন্যদের সচেতন করুন

ডা: কিষান সরকার (দিলীপ)
এমডি (এন্ডোক্রাইনোলজি)
ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন বিশেষজ্ঞ।

চেম্বার-১: আফরোজা বেগম জেনারেল হাসপাতাল,বেউথা রোড, মানিকগঞ্জ।
চেম্বার-২: এশিয়ান মেডিকেল সেন্টার, বাসস্ট্যান্ড, মানিকগঞ্জ।
সময়: প্রতিদিন বিকাল ৩.০০ থেকে সন্ধ্যা ৬.৩০ পর্যন্ত।
সিরিয়াল: ০১৬৩৫৩৫৯৭৯৭


#ডায়াবেটিসওথাইরয়েড






আপনার শরীরে কি থাইরয়েড হরমোনের ঘাটতি রয়েছে?আপনি কিভাবে জানবেন, আপনার শরীরে থাকতে পারে থাইরয়েড হরমোনের ঘাটতি!!অনেক সময় আম...
23/03/2026

আপনার শরীরে কি থাইরয়েড হরমোনের ঘাটতি রয়েছে?
আপনি কিভাবে জানবেন, আপনার শরীরে থাকতে পারে থাইরয়েড হরমোনের ঘাটতি!!

অনেক সময় আমরা ক্লান্তি, ওজন বাড়া বা চুল পড়াকে সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যাই। কিন্তু এগুলো হতে পারে Hypothyroidism এর লক্ষণ!

সাধারণ উপসর্গগুলো জেনে রাখুন:
• সবসময় ক্লান্ত লাগে
• দিনের সময়েও ঘুম ঘুম লাগে
• অকারণে ওজন বেড়ে যায়
• মুখ ফুলে যাওয়া, পায়ে পানি আসা
• ঠান্ডা বেশি লাগে
• চুল পড়া ও ত্বক শুষ্ক হয়ে যাওয়া
• কোষ্ঠকাঠিন্য
• মন খারাপ বা ডিপ্রেশন
• স্মৃতিশক্তি কমে যাওয়া
• মাসিক অনিয়ম (মহিলাদের ক্ষেত্রে)

কেন গুরুত্ব দেবেন?
অচিকিৎসিত থাকলে এটি হার্ট, ফার্টিলিটি এবং মেটাবলিজমে প্রভাব ফেলতে পারে।

কি করবেন?
✔️ TSH ও FT4 পরীক্ষা করুন
✔️ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ নিন
✔️ নিয়মিত ফলোআপ করুন

📢 সচেতনতা বাড়াতে পোস্টটি শেয়ার করুন

Address

Manikganj
Manikganj

Telephone

+8801711687064

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Kishan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr. Kishan:

Share