07/08/2026
"মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন" উপলক্ষে আজ ছিলাম বাংলাদেশ ন্যাজারিন মিশন, শ্রীমঙ্গল এ। মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের অধীনে একটি বিশেষ কর্মসূচি হচ্ছে "শিশু সুরক্ষা" কর্মসূচি। উক্ত কর্মসূচির আওতায় অভিভাবকদের মাতৃদুগ্ধের উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্বন্ধে অবগত করতে আজকের এই অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলাম।
চা বাগান ও প্রান্তিক পর্যায়ের মা বাবা ও অভিভাবকদের অংশগ্রহণে আয়োজিত এ প্রোগ্রামটি অত্যন্ত স্বতঃস্ফূর্ত ছিল। উনাদের জানার আগ্রহ ছিল,বক্তব্য ছাড়াও প্রশ্নোত্তরের মাধ্যমে উনারা অনেক কিছুই জানতে চেয়েছেন। অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ও প্রাণখোলা অংশগ্রহণ এর কারনে সেশনটি অনেক উপভোগ্য ছিল!
#ডা_সুভাষ_দেবনাথ_স্নিগ্ধ
#মাতৃদুগ্ধ_সপ্তাহ