ডা: শেখ শামীমা জেরিন: গাইনী, মেডিসিন, চর্ম,মা ও শিশু রোগের চিকিৎসক

  • Home
  • Bangladesh
  • Maulvi Bazar
  • ডা: শেখ শামীমা জেরিন: গাইনী, মেডিসিন, চর্ম,মা ও শিশু রোগের চিকিৎসক

ডা: শেখ শামীমা জেরিন: গাইনী, মেডিসিন, চর্ম,মা ও শিশু রোগের চিকিৎসক Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ডা: শেখ শামীমা জেরিন: গাইনী, মেডিসিন, চর্ম,মা ও শিশু রোগের চিকিৎসক, Medical and health, ফাতেমা টাওয়ার (নীচতলা), থানা রোড, কুলাউড়া, Maulvi Bazar.

আমি ডা: শেখ শামীমা জেরিন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ থেকে এম বি বি এস ডিগ্রি অর্জন করি৷বর্তমানে গাইনী, মেডিসিন, শিশু এবং চর্মরোগে অভিজ্ঞ হিসেবে রোগীদের সেবা দিয়ে আসছি৷
চেম্বার:
লাইফস্প্রীং ডক্টর' চেম্বার
ফাতেমা টাওয়ার, ভাংগারি পট্টি, থানা রোড কুলাউড়া

17/05/2026

ফ্যাটি লিভার (Fatty Liver) কী?
যখন লিভারের ভেতরে অতিরিক্ত চর্বি জমে যায়, তখন তাকে ফ্যাটি লিভার বলা হয়। স্বাভাবিকভাবে লিভারে সামান্য চর্বি থাকতে পারে, কিন্তু অতিরিক্ত চর্বি জমলে লিভার ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে পারে।
ফ্যাটি লিভার সাধারণত দুই ধরনের—
🔹 Alcoholic Fatty Liver — অতিরিক্ত অ্যালকোহল সেবনের কারণে
🔹 Non-Alcoholic Fatty Liver Disease (NAFLD) — অ্যালকোহল ছাড়াই, মূলত জীবনযাপন ও খাদ্যাভ্যাসের কারণে
কেন ফ্যাটি লিভার হয়?
✅ অতিরিক্ত ওজন বা স্থূলতা
✅ ডায়াবেটিস
✅ অতিরিক্ত তেল-চর্বি ও জাঙ্ক ফুড খাওয়া
✅ নিয়মিত ব্যায়াম না করা
✅ রক্তে চর্বি (Triglyceride/Cholesterol) বেশি থাকা
✅ অতিরিক্ত মিষ্টি ও কোমল পানীয় খাওয়া
✅ কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
✅ ঘুমের অনিয়ম ও অস্বাস্থ্যকর জীবনযাপন
ফ্যাটি লিভারের লক্ষণ
অনেক সময় শুরুতে কোনো লক্ষণ থাকে না। তবে কিছু মানুষের ক্ষেত্রে দেখা যেতে পারে—
⚠️ ডান পাশে পেট ভার লাগা
⚠️ দুর্বলতা ও ক্লান্তি
⚠️ অরুচি
⚠️ পেট ফাঁপা
⚠️ ওজন বৃদ্ধি
কীভাবে ফ্যাটি লিভার থেকে মুক্তি পাওয়া যায়?
🌿 ওজন কমান — ধীরে ধীরে ৭–১০% ওজন কমাতে পারলে লিভারের চর্বি অনেক কমে।
🥗 স্বাস্থ্যকর খাবার খান — শাকসবজি, ফল, মাছ, ডাল বেশি খান।
🚫 ভাজাপোড়া, ফাস্টফুড ও কোমল পানীয় কমান
🏃‍♀️ নিয়মিত ব্যায়াম করুন — প্রতিদিন অন্তত ৩০–৪৫ মিনিট হাঁটা বা ব্যায়াম।
🍚 অতিরিক্ত ভাত, চিনি ও মিষ্টি কমান
💧 পর্যাপ্ত পানি পান করুন
😴 পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন
💊 ডায়াবেটিস, কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন
🚭 ধূমপান ও অ্যালকোহল পরিহার করুন
গুরুত্বপূর্ণ কথা
ফ্যাটি লিভার অবহেলা করলে ধীরে ধীরে লিভার ইনফ্লামেশন, সিরোসিস এমনকি লিভার ফেইলিউর পর্যন্ত হতে পারে। তাই শুরুতেই জীবনযাত্রার পরিবর্তন ও চিকিৎসকের পরামর্শ খুব গুরুত্বপূর্ণ।
সুস্থ খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং সচেতনতাই ফ্যাটি লিভার প্রতিরোধের মূল চাবিকাঠি।

ডা শেখ শামীমা জেরিন

PCOS/PCOD রোগীদের জন্য ১৫টি টিপস:১. প্রতিদিন ৩০-৪৫ মিনিট ব্যায়াম করুন। হাঁটা, সাইক্লিং, সাঁতার বা হালকা ওজন প্রশিক্ষণ কর...
02/03/2026

PCOS/PCOD রোগীদের জন্য ১৫টি টিপস:

১. প্রতিদিন ৩০-৪৫ মিনিট ব্যায়াম করুন। হাঁটা, সাইক্লিং, সাঁতার বা হালকা ওজন প্রশিক্ষণ করুন। ওজন ৫-১০ শতাংশ কমলে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে এবং হরমোনের ভারসাম্য ফিরে আসে।
২. লো-গ্লাইসেমিক ইনডেক্স এবং উচ্চ ফাইবারযুক্ত খাদ্য গ্রহণ করুন। শাকসবজি যেমন পালং শাক, ব্রকোলি, লাউ, আপেল, বেরি, ওটস, ডাল, বাদাম খান। প্রতি খাবারে প্রোটিন এবং ফাইবার রাখুন।
৩. চিনি, ময়দা এবং প্রক্রিয়াজাত খাবার পুরোপুরি এড়িয়ে চলুন। সাদা ভাত, মিষ্টি, জুস, ফাস্টফুড এগুলো ইনসুলিন স্পাইক করে PCOD/PCOS আরও খারাপ করে।নোমান
৪. স্পিয়ারমিন্ট চা দিনে ২ কাপ পান করুন। গবেষণায় দেখা গেছে এটি টেস্টোস্টেরন কমায়, অতিরিক্ত লোম এবং ব্রণ কমাতে সাহায্য করে।
৫. দারুচিনি গুঁড়ো প্রতিদিন ১ চা চামচ খান। দই, ওটস বা চায়ে মিশিয়ে নিন। এটি ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় এবং মাসিক নিয়মিত করে।
৬. মেথি দানা রাতে ভিজিয়ে রেখে সকালে খান। অথবা, ১ চা চামচ মেথি গুড়া পানিতে ভিজিয়ে পান করুন। এটি ইনসুলিন রেজিস্ট্যান্স কমায় এবং ওভুলেশন উন্নত করে।
৭. তিসি দানা গুঁড়ো করে ১-২ চা চামচ খান। সালাদ বা স্মুদিতে মিশিয়ে নিন। এতে অ্যান্টি-অ্যান্ড্রোজেনিক উপাদান এবং ওমেগা-৩ থাকে, সিস্ট কমাতে সাহায্য করে।
৮. রাতে হলুদ দুধ পান করুন। ১/২ চা চামচ খাঁটি হলুদ গুঁড়ো গরম দুধে মিশিয়ে খান। এটি শরীরের প্রদাহ কমায় এবং হরমোনের ভারসাম্য রক্ষা করে।
৯. গ্রিন টি দিনে ২-৩ কাপ পান করুন। এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ওজন কমাতে এবং ইনসুলিন নিয়ন্ত্রণে সাহায্য করে।
১০. অশ্বগন্ধা ডাক্তারের পরামর্শে গ্রহণ করুন। এটি স্ট্রেস হরমোন কর্টিসল কমায়, যা PCOD/PCOS এর একটি বড় কারণ।
১১. মায়ো-ইনোসিটল সাপ্লিমেন্ট গ্রহণ করুন। এটি PCOD/PCOS-এর জন্য সবচেয়ে প্রমাণিত সাপ্লিমেন্ট, ওভুলেশন বাড়ায় এবং ইনসুলিন উন্নত করে।
১২. প্রতিদিন ১৫-২০ মিনিট যোগা বা মেডিটেশন করুন। স্ট্রেস কমলে হরমোন স্বাভাবিকভাবে ভারসাম্যপূর্ণ হয়।
১৩. রাতে ৭-৮ ঘণ্টা গভীর ঘুম নিন। ঘুমের অভাবে কর্টিসল বাড়ে এবং রোগ আরও খারাপ হয়।
১৪. দিনে ৩-৪ লিটার পানি পান করুন। পর্যাপ্ত হাইড্রেশন টক্সিন বের করে এবং মেটাবলিজম বাড়ায়।
১৫. ভিটামিন ডি এবং ওমেগা-৩ সাপ্লিমেন্ট নিন।

👉 ফলাফল দেখতে সাধারণত ৮-১২ সপ্তাহ সময় লাগে। ধৈর্য ধরে নিয়মিত অনুসরণ করুন।
👉PCOS/PCOD আছে এমন বন্ধুদের সাথে শেয়ার করুন।

16/01/2026

এটা এমন একটা বিষয়, যেটা প্রায় সব পুরুষের জীবনেই আসে
কিন্তু খুব কম মানুষই মুখ খুলে বলে।
বন্ধুদের সাথে না।
স্ত্রীর সাথেও না।
ডাক্তারের কাছেও না—লজ্জায়, ভয়েতে, ego-তে।
শুধু একা বসে ভাবে,
“সব ঠিকই তো আছে… তবু কেন হচ্ছে না?”
রিপোর্টে লেখা থাকে -
Low count
Poor motility
Abnormal morphology

আর ভেতরে ভেতরে একটা চাপ জন্ম নেয়,
যেটা কেউ দেখে না।
এই পোস্টটা তাদের জন্য
যারা বাইরে হাসে,
কিন্তু ভেতরে প্রশ্ন জমে থাকে।

9টি অভ্যাস যা নীরবে আপনার স্পার্ম নষ্ট করছে
(Male Fertility Warning Guide)
ভালো স্পার্ম মানে শুধু সন্তান না।
এটা হরমোন, আত্মবিশ্বাস, পুরুষ স্বাস্থ্যের সাথেও জড়িত।
আর দুঃখের বিষয়
অনেক ক্ষতি হয় নীরবে, কোনো লক্ষণ ছাড়াই।

1 ধূমপান (সিগারেট, ভ্যাপ, তামাক)
“একটা সিগারেটই তো…”
কিন্তু এই একটা সিগারেটই
• স্পার্মের DNA নষ্ট করে
• সংখ্যা কমায়
• চলাচল দুর্বল করে
• বিকৃত স্পার্ম বাড়ায়
অনেক সময় গর্ভপাতের কারণও হয়।
2 অতিরিক্ত অ্যালকোহল
“আমি তো প্রতিদিন খাই না…”
কিন্তু নিয়মিত বা একসাথে বেশি খাওয়া
• টেস্টোস্টেরন কমায়
• স্পার্ম তৈরি ব্যাহত করে
• সংখ্যা ও গতি দুটোই কমায়
মাঝে মাঝে নয়, নিয়মিত খাওয়াটাই বেশি ক্ষতিকর।
3 জাঙ্ক ফুড আর বাজে খাবার
বার্গার, ফাস্টফুড, সফট ড্রিংক, মিষ্টি
পেট ভরায়, কিন্তু স্পার্ম মারে।
• শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বাড়ে
• জিঙ্ক, সেলেনিয়াম, ফোলেটের ঘাটতি হয়
• হরমোনের ভারসাম্য নষ্ট হয়
শেষে গিয়ে হয়
“সব রিপোর্ট borderline…”
4 পেটের মেদ ও ওজন বেশি
পেট বাড়ছে মানে শুধু দেখতে খারাপ না।
• শরীরে ইস্ট্রোজেন বাড়ে
• টেস্টোস্টেরন কমে
• অণ্ডকোষের তাপমাত্রা বাড়ে
• স্পার্ম উৎপাদন কমে যায়
অনেক পুরুষই এটা মানতে চায় না।
5 দীর্ঘদিনের স্ট্রেস ও ঘুমের অভাব
চাপ আছে সবারই।
কিন্তু দীর্ঘদিন হলে—
• স্ট্রেস হরমোন টেস্টোস্টেরন দমিয়ে দেয়
• স্পার্মের মান খারাপ হয়
• লিবিডো কমে যায়
ঘুম ঠিক না হলে
হরমোনের তাল কেটে যায়।
6 অতিরিক্ত গরমে অণ্ডকোষ রাখা
স্পার্ম ঠান্ডা পরিবেশে ভালো থাকে।
• গরম পানিতে গোসল
• সনা, স্টিম
• ল্যাপের উপর ল্যাপটপ
• টাইট আন্ডারওয়্যার
সবই ধীরে ধীরে ক্ষতি করে।
7 পকেটে মোবাইল রাখা
ছোট অভ্যাস, বড় ক্ষতি।
• রেডিয়েশন একদম কাছাকাছি থাকে
• স্পার্মের গতি কমে
• DNA ড্যামেজ হয়
দিনে অনেকক্ষণ হলে ঝুঁকি বাড়ে।
8 স্টেরয়েড ও নেশাজাত দ্রব্য 😎
“জিমে সবাই নেয়…”
কিন্তু— • স্টেরয়েড নিজের টেস্টোস্টেরন বন্ধ করে দেয়
• স্পার্ম একদম শূন্য হয়ে যেতে পারে
• গাঁজা, কোকেন, অপিওয়েড—সবই ক্ষতিকর
অনেক সময় বন্ধ করার পরও সমস্যা থাকে।
9 একদমই ব্যায়াম না করা
• রক্ত চলাচল কমে
• ওজন বাড়ে
• ইনসুলিন রেজিস্ট্যান্স হয়
• টেস্টোস্টেরন কমে
আবার অতিরিক্ত হার্ড এক্সারসাইজও ক্ষতি করতে পারে।
মাঝামাঝি পথটাই সেরা।

আরও কিছু কারণ
• ডায়াবেটিস
• পুরনো ইনফেকশন
• ভ্যারিকোসিল
• কীটনাশক, পরিবেশ দূষণ

পুরুষের বন্ধ্যাত্ব মানে দুর্বলতা না।
এটা একটা মেডিক্যাল ইস্যু।
অনেক অভ্যাস বদলালেই
স্পার্ম কোয়ালিটি অনেক ভালো হয়।

18/07/2025
06/06/2025

সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা।সবার কুরবানী আল্লাহ কবুল করুন। আত্মত্যাগ এর মহিমায় জীবন হোক মহিমান্বিত।

20/05/2025

গর্ভকালীন চেক-আপ যেমন মায়ের
সুস্থতার জন্য প্রয়োজন, ঠিক বাচ্চার জন্য দরকার। আপনার বাচ্চা ঠিকমত বেড়ে উঠছে কিনা জানা প্রয়োজন। তাই গর্ভধারনের প্রথম মাস থেকে নিয়মিত ডাক্তার এর পরামর্শ মত চিকিৎসা নিন।

# # গর্ভের শুরুতে যেকোনো সমস্যা হতে পারে যেমন তলপেটে অনেক বেশি ব্যথা, মাসিকের রাস্তা দিয়ে রক্ত যাওয়া, খুব বেশি বমি। যেকোনো সমস্যা হলে সাথে সাথে যোগাযোগ করুন। সঠিক চিকিৎসা নিলে গর্ভপাত হতে রক্ষা পেতে পারেন।।

যোগাযোগ করুন ০১৩০৬৮১৪১৪৩।
চেম্বার -থানা রোড কুলাউড়া, মৌলভীবাজার।

17/05/2025

আজ বিশ্ব হাইপারটেনশন দিবস।হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ থেকে মুক্তি পেতে কিছু পরামর্শ মেনে চলুন।

১.নিয়মিত রক্তচাপ মাপুন।
২. তেল,চর্বি যুক্ত খাবার পরিহার করুন।
৩.প্রতিদিন ৩০ মিনিট হাটুন।
৪.শাক-সবজি ও ফলমূল খান।
৫.লবণ কম খাবেন।
৬.মানসিক দুশ্চিন্তা কম করুন।
৭.প্রতিদিন ৫-৬ ঘন্টা ঘুমাতে হবে।
৮.৬মাস পরপর নিজের শরীর চেকআপ করান।কোন সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিন।

14/05/2025

আমার নতুন পেজ৷ সবাই লাইক, কমেন্ট করে পেইজটাকে একটিভ রাখেন৷

Address

ফাতেমা টাওয়ার (নীচতলা), থানা রোড, কুলাউড়া
Maulvi Bazar
3230

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডা: শেখ শামীমা জেরিন: গাইনী, মেডিসিন, চর্ম,মা ও শিশু রোগের চিকিৎসক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share