অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র,মৌলভীবাজার

  • Home
  • Bangladesh
  • Maulvi Bazar
  • অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র,মৌলভীবাজার

অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র,মৌলভীবাজার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র,মৌলভীবাজার, Medical and health, ২৮৪, রাজমহল, দামিয়া ভিলা, ৪/ক শমসেরনগর রোড, পূর্ব সৈয়ারপুর, মৌলভীবাজার সদর, মৌলভীবাজার-৩২০০, Maulvi Bazar.

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট কর্তৃক বাস্তবায়িত অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রে প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিকে বিনামূল্যে থেরাপিউটিক চিকিৎসা দেওয়া হয়।

৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস- ২০২৫ " প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক ...
03/12/2025

৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস- ২০২৫
" প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি"

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, মৌলভীবাজার- এ আয়োজিত "আলোচনা সভায়", অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র, মৌলভীবাজার- এর সহকারী পরিচালক মো: যোবায়ের আহম্মেদ সেবাদান কেন্দ্রে জুলাই ২০২৪ থেকে নভেম্বর ২০২৫ পর্যন্ত প্রতিষ্ঠানের কার্যবিবরণী উপস্থাপন করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

মৌলভীবাজার এর নবাগত জেলা প্রশাসক জনাব তৌহিদুজ্জামান পাভেল- এর সাথে অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র, মৌলভীবাজার এর  সহকারী...
03/12/2025

মৌলভীবাজার এর নবাগত জেলা প্রশাসক জনাব তৌহিদুজ্জামান পাভেল- এর সাথে অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র, মৌলভীবাজার এর সহকারী পরিচালক মো: যোবায়ের আহম্মেদ, কনসালট্যান্ট (সাইকোলজি) জামান হোসেন ও কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) মো: ইয়াকুব আল আনছারী সৌজন্য সাক্ষাৎ করেন।

03/11/2025

✨ Single Word Identification & Naming in Speech and Language Therapy ✨
ভাষা শেখার প্রথম ধাপ-
একটি শব্দ চিনতে পারা আর তার নাম বলতে পারা ।💬

👶 যখন শিশু ছবি দেখে বলে “আপেল 🍎”, “বল ⚽”, “চেয়ার 🪑” তখন সে শুধু শব্দ শিখছে না, তার চারপাশের জগৎকে বুঝতেও শিখছে।

🔹 এই একক শব্দ চেনা ও নাম বলার দক্ষতা শিশুর
✅ শব্দভান্ডার (vocabulary) বাড়ায়
✅ বোঝার ক্ষমতা (comprehension) উন্নত করে
✅ যোগাযোগ দক্ষতা (communication skill) গড়ে তোলে।

🧠 অনেক সময় শিশুরা শব্দ জানে কিন্তু ঠিক সময়ে মনে করতে পারে না। তখন Speech & Language Therapist “naming” বা “word finding” এর মাধ্যমে শিশুকে সাহায্য করেন যাতে ধীরে ধীরে সে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের চিন্তা প্রকাশ করতে পারে।

💡 Speech & Language Therapy-তে থেরাপিস্টরা এই কাজের মাধ্যমে শিশুর ভাষা বিকাশের স্তর মূল্যায়ন করেন এবং প্রয়োজনীয় সহায়তা দেন।

বুশরা নওরীন
কনসালট্যান্ট SLT
অটিজম এন্ড এনডিডি সেবাদান কেন্দ্র, মৌলভীবাজার
সমাজকল্যাণ মন্ত্রণালয়

🧠 মানসিক স্বাস্থ্যের যত্ন নিন — মন ভালো থাকলে জীবনও সুন্দর হয় 🌿অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের কনসালট্যান্ট (সাইকোলজিস্...
29/10/2025

🧠 মানসিক স্বাস্থ্যের যত্ন নিন — মন ভালো থাকলে জীবনও সুন্দর হয় 🌿

অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের কনসালট্যান্ট (সাইকোলজিস্ট) একজন মানসিক রোগীর সঙ্গে কাউন্সেলিং ও সাইকোথেরাপি সেশন পরিচালনা করছেন।
এই থেরাপির মাধ্যমে রোগীর মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্নতা, রাগ নিয়ন্ত্রণসহ নানা মানসিক সমস্যার সমাধান ও আত্মবিশ্বাস বৃদ্ধির চেষ্টা করা হয়। 💬

🕊️ অনেক সময় আমরা শারীরিক অসুস্থতায় চিকিৎসকের কাছে ছুটি, কিন্তু মানসিক কষ্টকে অবহেলা করি। অথচ মনও অসুস্থ হতে পারে — এবং সেটিরও সঠিক চিকিৎসা প্রয়োজন।

👉 নিজের কিংবা পরিবারের কারও মানসিক সমস্যা থাকলে দেরি না করে একজন মনোবিজ্ঞানীর পরামর্শ নিন।
সুস্থ মনই সুস্থ জীবনের ভিত্তি। 🌸

#মানসিকস্বাস্থ্য

একজন সাইকোলজিস্ট হিসেবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মানসিক, বুদ্ধিবৃত্তিক ও সামাজিক বিকাশে সহায়তা করা শুধু একটি পেশা নয়...
26/10/2025

একজন সাইকোলজিস্ট হিসেবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মানসিক, বুদ্ধিবৃত্তিক ও সামাজিক বিকাশে সহায়তা করা শুধু একটি পেশা নয় — এটি এক গভীর মানবিক দায়িত্ব। 💙

ছবিতে দেখা যাচ্ছে, আমাদের সেবা কেন্দ্রের কনসালট্যান্ট ( সাইকোলজি ) নিবিড় মনোযোগে বিশেষ শিশুর মেধা বিকাশ, আচরণ ও শেখার সক্ষমতা উন্নয়নে কাজ করছেন। ✨
প্রতিটি শিশুই আলাদা, প্রতিটি শিশুই সম্ভাবনাময় — শুধু প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, ধৈর্য ও ভালোবাসা। 🌈

আমরা বিশ্বাস করি, সহমর্মিতাই পরিবর্তনের সূচনা। 💫

বিশ্ব ফিজিওথেরাপি দিবস প্রতি বছর ৮ই সেপ্টেম্বর পালিত হয়। এই দিনের মূল উদ্দেশ্য হলো ফিজিওথেরাপির গুরুত্ব সম্পর্কে মানুষক...
08/09/2025

বিশ্ব ফিজিওথেরাপি দিবস প্রতি বছর ৮ই সেপ্টেম্বর পালিত হয়। এই দিনের মূল উদ্দেশ্য হলো ফিজিওথেরাপির গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা এবং যারা শারীরিক সমস্যায় ভুগছেন, তাদের পুনরুদ্ধারে ফিজিওথেরাপির অবদান তুলে ধরা। বিভিন্ন ব্যথা, আঘাত বা অপারেশনের পর সুস্থ হতে ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পেশায় নিযুক্ত ফিজিওথেরাপিস্টরা আমাদের জীবনের মান উন্নত করতে নিরলস পরিশ্রম করেন। বিশ্ব ফিজিওথেরাপি দিবসে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, সেমিনার ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়, যাতে মানুষ এই চিকিৎসা পদ্ধতির সুফল সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারে।

07/09/2025

এই ছেলেটির বয়স ৭ বছর। তার স্পিচ ডিলে রয়েছে।
সে ঠিকঠাক কথা বলতে পাড়লেও ২টা থেকে ১ টা বেছে নিতে পারে না ।যেমন:আপেল, কলা, বই কিংবা খেলনার নাম ঠিকই বলতে পারে। জিনিস চিনতে কোনো সমস্যা হয় না তার। কিন্তু যখন কেউ বলে,
“একটা বেছে নাও,”সে থেমে যায়। চোখ বড় বড় করে দু’টো জিনিসের দিকে তাকিয়ে থাকে। হাত বাড়ায় একটার দিকে, আবার সরিয়ে নেয়। যেন সিদ্ধান্ত নেওয়ার বোঝাটা তার কাঁধে অনেক ভারী।সে অনেকটা ভয় পেয়ে যায়,নার্ভাস হয়ে যায় মানুষের সামনে ।
আমরা স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিতে তাকে ধীরে ধীরে গাইড করি,সহজ প্রশ্ন করি, ভিজ্যুয়াল সাপোর্ট দিই, আর তাকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করি।
সময় এবং নিয়মিত স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির মাধ্যমে, সে ধীরে ধীরে নিজের পছন্দগুলো প্রকাশ করতে শিখছে এবং সমস্যা গুলো সমাধান করতে আগ্রহী হচ্ছে । অন্যদের সাথে কমিউনিকেশন করতে আগ্রহী হচ্ছে ।

বুশরা নওরীন
কনসালট্যান্ট এসএলটি
অটিজম ও এনডিডি সেবাদানকেন্দ্র,মৌলভীবাজার
সমাজকল্যাণ মন্ত্রণালয়।

28/08/2025

সফলতার গল্প-

রুদ্র একজন ৭ বছর বয়সী বাচ্চা।সে অতিরিক্ত ও নিয়ন্ত্রণহীন লালা পরা সমস্যার কারণে অটিজম এন্ড এনডিডি সেবাদান কেন্দ্রে আসেন। শিশুটির মা জানান, সে নিজের লালা গিলতে পারে না, ফলে মুখ দিয়ে লালা সবসময় বাইরে বের হয়ে আসে। এর কারণে খাবার খাওয়া সম্ভব হয় না, খাবার মুখ থেকে বেরিয়ে আসে এবং কথা বলতেও অসুবিধা হয়।

বিনামূল্যে একাধিক স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপি সেশনের পর শিশুটির অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বর্তমানে লালা পরা অনেকটাই কমে এসেছে এবং নিয়ন্ত্রণে আছে। সে এখন খাবার খাওয়ার সময় ও কথা বলার সময় মুখের ভেতরের সিক্রেশন আগে থেকে ভালো নিয়ন্ত্রণ করতে পারছে। এ ক্ষেত্রে স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপির ইতিবাচক ভূমিকা প্রমাণিত হয়েছে, যা শিশুটির খাওয়া-দাওয়া, যোগাযোগ এবং জীবনের মান উন্নত করেছে।

বুশরা নওরিন
কনসালট্যান্ট,( স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি )
অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র,
মৌলভীবাজার।
সমাজকল্যাণ মন্ত্রণালয়

♦অটিজম(Autism) বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার(ASD) কি?অটিজম (Autism) বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (ASD) হলো একটি স্নায়ব...
27/08/2025

♦অটিজম(Autism) বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার(ASD) কি?

অটিজম (Autism) বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (ASD) হলো একটি স্নায়বিক ও বিকাশজনিত অবস্থা। এটি সাধারণত শি শুর জন্মের পর থেকে দেখা দিতে শুরু করে এবং পুরো জীবনব্যাপী থাকে। অটিজমে আক্রান্ত ব্যক্তিদের মস্তিষ্ক তথ্য গ্রহণ ও প্রক্রিয়াকরণে ভিন্নভাবে কাজ করে।

♦অটিজমের মূল বৈশিষ্ট্যগুলো হলো—

#সামাজিক যোগাযোগের সমস্যাঃ

চোখে চোখে কথা বলতে না চাওয়া

অন্যদের অনুভূতি বা আবেগ বুঝতে অসুবিধা

কথা বলার ধরণ অস্বাভাবিক বা সীমিত

#আচরণগত বৈশিষ্ট্যঃ

একই কাজ বা শব্দ বারবার করা

নির্দিষ্ট বিষয়ে অতিরিক্ত আগ্রহ

রুটিন ভাঙলে অস্বস্তি বোধ করা

#ইন্দ্রিয়গত সমস্যাঃ

শব্দ, আলো, স্পর্শ বা গন্ধের প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা

আবার কেউ কেউ এসব বিষয়ে একদমই কম প্রতিক্রিয়া দেখাতে পারে

♦কেন হয়?

অটিজমের সঠিক কারণ এখনো পুরোপুরি জানা যায়নি। তবে কিছু বিষয়কে কারণ হিসেবে ধরা হয়—

#জেনেটিক কারণ (বংশগত প্রভাব)

মস্তিষ্কের গঠন ও কার্যপ্রণালীর পার্থক্য

গর্ভাবস্থায় সংক্রমণ, পরিবেশগত বা রাসায়নিক প্রভাব

♦চিকিৎসা বা ব্যবস্থাপনা

অটিজমের কোনো স্থায়ী চিকিৎসা নেই, তবে বিভিন্ন থেরাপি ও প্রশিক্ষণের মাধ্যমে জীবনকে অনেক সহজ করা যায়, যেমন—

*স্পিচ থেরাপি

*বিহেভিয়ার থেরাপি

*অকুপেশনাল থেরাপি

*শিক্ষামূলক সহায়তা ও বিশেষ প্রশিক্ষণ।

স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি (Speech and Language Therapy – SLT) হলো এমন একটি থেরাপি, যা অটিজম আক্রান্ত শিশু ও প্রাপ্তবয়স্কদের কথা বলা, ভাষা বোঝা এবং যোগাযোগের দক্ষতা উন্নত করতে সাহায্য করে।

অটিজম পেশেন্টদের জন্য স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির কাজঃ

🗣️ ১. কথা বলার দক্ষতা (Speech Skills) বৃদ্ধি

যারা ঠিকভাবে শব্দ উচ্চারণ করতে পারে না, তাদের উচ্চারণ পরিষ্কার করা।

ভোকাবুলারি (শব্দভাণ্ডার) বাড়ানো।

সঠিকভাবে বাক্য গঠন শেখানো।

💬 ২. ভাষা বোঝা ও ব্যবহার (Language Skills) উন্নয়ন

অন্যের কথা বা নির্দেশ বুঝতে সাহায্য করা।

প্রশ্ন করা ও উত্তর দেওয়া শেখানো।

দৈনন্দিন জীবনের সাধারণ যোগাযোগের ভাষা ব্যবহার শেখানো।

👀 ৩. সামাজিক যোগাযোগ দক্ষতা (Social Communication)

চোখে চোখ রেখে কথা বলা অনুশীলন।

পালা করে কথা বলা (turn-taking) শেখানো।

বিভিন্ন সামাজিক পরিস্থিতিতে সঠিকভাবে ভাষা ব্যবহার করা।

🎭 ৪. অভিব্যক্তি ও অঙ্গভঙ্গি ব্যবহার

কথা না বলতে পারলে ইশারা, ছবি বা সাইন দিয়ে যোগাযোগ শেখানো।

পিকচার এক্সচেঞ্জ কমিউনিকেশন সিস্টেম (PECS) ব্যবহার শেখানো।

📱 ৫. বিকল্প যোগাযোগ (AAC – Augmentative and Alternative Communication)

যারা একেবারেই কথা বলতে পারে না, তাদের জন্য ট্যাবলেট/অ্যাপ, ভয়েস ডিভাইস, অথবা ছবির কার্ড ব্যবহার শেখানো।

🧠 ৬. আচরণ নিয়ন্ত্রণে সহায়তা

হঠাৎ চিৎকার, শব্দ করা, বা অপ্রাসঙ্গিক কথা বলা কমাতে সহায়তা করা।

ধীরে ধীরে গঠনমূলকভাবে যোগাযোগ করতে শেখানো।

👉 সহজভাবে বললে, স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপি অটিজম আক্রান্তদের "মনের ভাব প্রকাশ" করতে সাহায্য করে, সেটা কথা, অঙ্গভঙ্গি বা বিকল্প প্রযুক্তি যেভাবেই হোক।

#অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র,মৌলভীবাজার।

প্রতিবন্ধীতার ধরণ অনুযায়ী বিভিন্ন ধরণের সেবা প্রদান করা হয়। এগুলো হলো:
#ফিজিওথেরাপি
#অকুপেশনাল থেরাপি
#স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি
#মেডিসিন
#সাইকোথেরাপি

আমাদের রোগীদের জন্য শহরের ভেতরে এবং আশেপাশের এলাকায় সম্পূর্ণ ফ্রি পরিবহন সুবিধা চালু করা হয়েছে।শিশু ও অভিভাবকদের জন্য ...
26/08/2025

আমাদের রোগীদের জন্য শহরের ভেতরে এবং আশেপাশের এলাকায় সম্পূর্ণ ফ্রি পরিবহন সুবিধা চালু করা হয়েছে।
শিশু ও অভিভাবকদের জন্য যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ।
আপনাদের সেবায় আমরা সর্বদা প্রস্তুত।

অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র,
মৌলভীবাজার

Address

২৮৪, রাজমহল, দামিয়া ভিলা, ৪/ক শমসেরনগর রোড, পূর্ব সৈয়ারপুর, মৌলভীবাজার সদর, মৌলভীবাজার-৩২০০
Maulvi Bazar
3200

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র,মৌলভীবাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share