Dr. Anjan Kumar Das Clinical Oncologist Delta Hospital Ltd, Dhaka

  • Home
  • Dr. Anjan Kumar Das Clinical Oncologist Delta Hospital Ltd, Dhaka

Dr. Anjan Kumar Das Clinical Oncologist  Delta Hospital Ltd, Dhaka With 22+ years of oncology experience, Dr. Anjan supports patients at every stage of their cancer journey.

Holding an M.Phil in Oncology, he blends expertise with compassionate care to deliver comprehensive treatment.

31/05/2026
স্টেজ ফোর মানেই শেষ নয় — এন্ডোমেট্রিয়াল ক্যান্সারে নতুন আশার দিগন্ত...অনেকেই মনে করেন যে ক্যান্সার যদি ছড়িয়ে যায়, ত...
30/05/2026

স্টেজ ফোর মানেই শেষ নয় — এন্ডোমেট্রিয়াল ক্যান্সারে নতুন আশার দিগন্ত...

অনেকেই মনে করেন যে ক্যান্সার যদি ছড়িয়ে যায়, তাহলে শুধু কেমোথেরাপিই ভরসা। আর মৃত্যু শুধু সময়ের অপেক্ষা। আদতে কিন্তু তা নয়। আধুনিক মেডিক্যাল অনকোলজিতে এখন এমন অনেক নতুন ওষুধ রয়েছে, যেগুলোর সাহায্যে চতুর্থ পর্যায়ের ক্যান্সারেও অনেক রোগীকে দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। এন্ডোমেট্রিয়াম বা জরায়ুর ভেতরের আস্তরণের ক্যান্সারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। গত কয়েক বছরে এই রোগের চিকিৎসায় বড় পরিবর্তন এসেছে। আর সেই পরিবর্তনের নাম ইমিউনোথেরাপি।

আমাদের শরীরে একটা নিজস্ব প্রতিরক্ষা বাহিনী আছে। তার কাজ হলো বাইরের জীবাণুর সঙ্গে লড়াই করা এবং শরীরের অস্বাভাবিক কোষগুলোকেও চিনে ধ্বংস করা। কিন্তু ক্যান্সার খুব চালাক। অনেক সময় সে নিজেকে এমনভাবে লুকিয়ে ফেলে যে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা তাকে চিনতেই পারে না।

ইমিউনোথেরাপির কাজ হলো সেই লুকিয়ে থাকা ক্যান্সারকে সামনে এনে দেওয়া। যেন পুলিশকে বলে দেওয়া হচ্ছে, “দেখুন, অপরাধীটা ওখানেই আছে।”

পেমব্রোলিজুমাব, ডোস্টারলিমাব এবং ডারভালুমাব এই ধরনের ইমিউনোথেরাপির ওষুধ। প্রথমে মনে করা হতো যে এই ওষুধগুলো মূলত সেইসব রোগীর ক্ষেত্রেই সবচেয়ে ভালো কাজ করবে, যাঁদের টিউমারে ডিএনএ মেরামতের ব্যবস্থায় ত্রুটি আছে, অর্থাৎ MMR - Deficient বা MSI - High ধরনের ক্যান্সার।

কিন্তু চিকিৎসাবিজ্ঞান এখানেই থেমে থাকেনি। সাম্প্রতিক গবেষণাগুলো দেখিয়েছে যে যাঁদের MMR ব্যবস্থা স্বাভাবিক, অর্থাৎ MMR - Proficient ক্যান্সার, তাঁদের মধ্যেও কেমোথেরাপির সঙ্গে ইমিউনোথেরাপি যোগ করলে ভালো ফল পাওয়া যায়। ফলে আজ ইমিউনোথেরাপি শুধু একটি বিশেষ গোষ্ঠীর রোগীর মধ্যে সীমাবদ্ধ নেই, বরং অনেক বেশি সংখ্যক এন্ডোমেট্রিয়াল ক্যান্সার রোগীর চিকিৎসার অংশ হয়ে উঠছে।

এক সময় এমন রোগীদের জন্য বিকল্প চিকিৎসা খুব সীমিত ছিল। কিন্তু এখন কেমোথেরাপির সঙ্গে ইমিউনোথেরাপি যোগ করলে অনেক রোগীর ক্ষেত্রে রোগকে দীর্ঘদিন নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে। অনেকের টিউমার ছোট হয়ে যায়, অনেকের রোগ দীর্ঘদিন স্থিতিশীল থাকে।

ডোস্টারলিমাব নিয়ে প্রকাশিত RUBY Trial, পেমব্রোলিজুমাব নিয়ে NRG-GY-018 Trial এবং ডারভালুমাব নিয়ে DUO-E Trial, আমাদের দেখিয়েছে যে এই নতুন পদ্ধতি ভবিষ্যতের চিকিৎসার পথ বদলে দিচ্ছে।

তবে একটা বিষয় মনে রাখা জরুরি। সব রোগীর ক্ষেত্রে একই চিকিৎসা প্রযোজ্য নয়। টিউমারের বৈশিষ্ট্য, রোগের বিস্তার, রোগীর শারীরিক অবস্থা এবং বিভিন্ন পরীক্ষার ফল বিচার করেই চিকিৎসার পরিকল্পনা করা হয়।

ক্যান্সারের চিকিৎসা ধীরে ধীরে বদলাচ্ছে। আগে আমরা শুধু ক্যান্সারকে আক্রমণ করতাম। এখন আমরা শরীরের নিজের প্রতিরক্ষা ব্যবস্থাকেও সেই লড়াইয়ে অংশ নিতে সাহায্য করছি।

আর এটাই চিকিৎসাবিজ্ঞানের সবচেয়ে সুন্দর দিক। যত দিন যাচ্ছে, আমরা শুধু নতুন ওষুধই পাচ্ছি না, রোগীদের জন্য নতুন আশা-ও পাচ্ছি। এন্ডোমেট্রিয়াল ক্যান্সারে ইমিউনোথেরাপির গল্প সেই আশারই আরেকটি অধ্যায়।

27/05/2026

Maldives 🇲🇻

27/05/2026

⚠️ সবচেয়ে Aggressive (দ্রুত ছড়ায়) কিছু ক্যান্সার সম্পর্কে জানুন
সব ক্যান্সার একরকম নয়। কিছু ক্যান্সার খুব দ্রুত বাড়ে ও শরীরে ছড়িয়ে পড়ে। তাই সময়মতো ধরা পড়া খুব জরুরি।
🔴 সবচেয়ে aggressive ক্যান্সারগুলোর মধ্যে আছে —
1️⃣ Pancreatic Cancer (অগ্ন্যাশয়ের ক্যান্সার)
👉 খুব চুপচাপ শুরু হয়, লক্ষণ দেরিতে দেখা যায়
👉 দ্রুত শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ে
2️⃣ Lung Cancer (ফুসফুসের ক্যান্সার)
👉 বিশেষ করে Small Cell Lung Cancer খুব দ্রুত বাড়ে
👉 অনেক সময় ধরা পড়ে late stage এ
3️⃣ Brain Cancer – Glioblastoma
👉 খুব দ্রুত grow করে
👉 চিকিৎসা কঠিন ও relapse হওয়ার ঝুঁকি বেশি
4️⃣ Liver Cancer (লিভার ক্যান্সার)
👉 দ্রুত ছড়াতে পারে
👉 বেশিরভাগ সময় late stage এ ধরা পড়ে
5️⃣ Blood Cancer – Acute Leukemia
👉 হঠাৎ করে দ্রুত বাড়ে
👉 তাড়াতাড়ি চিকিৎসা শুরু না করলে বিপজ্জনক হতে পারে





26/05/2026

“ওভারি বা ডিম্বাশয়ের ক্যান্সারে কি কেমোথেরাপি ছাড়া অন্য কোনও ওষুধ আছে?”

“হ্যাঁ আছে। আরও মজার ব্যাপার হলো, শাড়ি যেমন সিন্থেটিক মেটেরিয়ালের হয়, ক্যান্সারের চিকিৎসাতেও আমরা কিছু ক্ষেত্রে ক্যান্সারকে সিন্থেটিক ভাবে মেরে দিতে পারি।”

জটিল লাগছে? চিকিৎসাবিজ্ঞানে কিছু বিষয় আছে যেগুলো প্রথম শুনলে ভীষণ কঠিন লাগে। কিন্তু গল্প দিয়ে বুঝলে আসলে খুব সহজ। “সিন্থেটিক লেথালিটি” ঠিক সেরকমই একটা বিষয়। বিশেষ করে ডিম্বাশয়ের ক্যান্সারে কিছু নতুন ওষুধ কীভাবে কাজ করে, সেটা বুঝতে এই জিনিসটা জানা দরকার।

ধরুন একটা শহর আছে। সেই শহরের রাস্তা ভাঙলে মেরামত করার জন্য দুটো আলাদা দল আছে। একটা বড় দল, একটা ছোট দল। বড় দল না থাকলেও ছোট দল কোনওরকমে কাজ চালিয়ে নিতে পারে। আবার ছোট দল না থাকলেও বড় দল সামলে নিতে পারে। ফলে শহরটা মোটামুটি চলতে থাকে।

আমাদের শরীরের কোষও অনেকটা সেরকম। শরীরের ভিতরের জিনিসপত্র প্রতিদিন একটু একটু করে নষ্ট হয়, আবার শরীরই সেগুলো সারায়। রোদ, ধোঁয়া, দূষণ, শরীরের ভিতরের নানা বিক্রিয়া — সব মিলিয়ে কোষের ভিতরের ডিএনএ-তে ছোটখাটো ক্ষতি হতেই থাকে।

এই ক্ষতি সারানোর জন্য শরীরের ভিতরে অনেক “মিস্ত্রি” আছে। ব্রাকা নামের জিন অনেকটা সেই বড় মিস্ত্রিদের দলের মতো। আর পার্প নামের আরেকটা জিন হলো ছোট দলের মিস্ত্রি।

এবার ডিম্বাশয়ের ক্যান্সারের কিছু রোগীর শরীরে ব্রাকা জিন খারাপ হয়ে যায়। মানে বড় মিস্ত্রিদের দল আগেই কাজ ছেড়ে দিয়েছে। এর ফলে ডিএনএ-তে ছোট ছোট ভুল জমতে থাকে, যেখান থেকে পরে বড় মিউটেশন হয়ে ক্যান্সার তৈরি হয়। কিন্তু পার্প নামের ছোট দলটা কোনওরকমে কাজ চালিয়ে কোষটাকে বাঁচিয়ে রাখছে।

বিজ্ঞানীরা তখন ভাবলেন — “কোনও ওষুধ দিয়ে যদি এই ছোট দলটাকেও, মানে পার্পটাকেও বন্ধ করে দেওয়া যায়?”

ব্যাস, তখন ক্যান্সারের কোষ পুরো অসহায় হয়ে পড়ে। ভাঙাচোরা ডিএনএ-কে আর যেমন তেমন করে সারাতে পারে না। একের পর এক ভুল জমতে থাকে। শেষে কোষটা মারা যায়।

এটাই হলো সিন্থেটিক লেথালিটি।

মানে আলাদা আলাদা ভাবে একটা সমস্যা হয়তো কোষকে মারতে পারছে না। কিন্তু দুটো সমস্যা একসঙ্গে হলে ক্যান্সারের কোষ আর বাঁচতে পারছে না।

এখানেই আসে ওলাপারিব, নিরাপারিব, রুকাপারিবের মতো ওষুধ। এগুলো বিশেষ করে ব্রাকা খারাপ থাকা ডিম্বাশয়ের ক্যান্সারে খুব ভালো কাজ করতে পারে। অনেক রোগীর ক্ষেত্রে কেমোথেরাপির পরে দীর্ঘদিন রোগটাকে নিয়ন্ত্রণে রাখা যায়।

সবচেয়ে মজার বিষয় হলো, এই চিকিৎসাটা অনেকটা ক্যান্সারের দুর্বল জায়গা খুঁজে সেখানে আঘাত করার মতো। সুস্থ কোষের ভিতরে এখনও কিছু মিস্ত্রি কাজ করছে, তাই তারা কোনওরকমে বেঁচে যায়। কিন্তু ক্যান্সারের কোষটাই বেশি বিপদে পড়ে।

আগে আমরা ভাবতাম কেমোথেরাপি দিয়েই ক্যান্সারের চিকিৎসা সম্ভব। কেমোথেরাপি অনেকটা সৈন্যদের মতো। কোথাও গণ্ডগোলের সন্ধান পেলেই তারা গিয়ে সবাইকে একসঙ্গে মারধর করে গণ্ডগোল থেকে হঠিয়ে দেবে।

কিন্তু এখন ধীরে ধীরে আমরা ক্যান্সারের ভিতরের দুর্বলতা খুঁজে তাকে লক্ষ্য করে আক্রমণ করতে শিখছি। আমাদের কাজটা হয়ে যাচ্ছে গোয়েন্দাদের মতো।

25/05/2026

ESMO 2025 summary

🔔 Breaking News from ESMO 2025 (Berlin, Oct 17–21)

Key highlights across breast, prostate, lung, and sarcoma — all condensed for expert readers



🩷 BREAST CANCER

🧬 1️⃣ Adjuvant CDK4/6 inhibitors show durable survival benefit (monarchE & NATALEE)
• monarchE (LBA13):
• 7-year OS: HR 0.842 (p = 0.0273) → 15.8% risk reduction in death.
• 7-year IDFS HR 0.734; DRFS HR 0.746 (p < 0.0001).
• 26.6% ↓ risk of invasive recurrence.
• NATALEE (LBA14):
• 5-year IDFS HR 0.716 (p < 0.0001).
• OS trend HR 0.80 (p = 0.026).
• Benefit seen even in node-negative high-risk population.
• Interpretation: Adjuvant CDK4/6 inhibition (abemaciclib or ribociclib) + ET confirms long-term disease control with early OS signal.



💊 2️⃣ SGNTUC-019: Tucatinib + Trastuzumab effective for HER2-mutated MBC
• Final ORR 41.9%; median DOR 18.2 mo; PFS 10.9 mo; OS 32.7 mo.
• Excellent tolerability (6% discontinuation, no treatment-related deaths).
• Highlights HER2 mutations in lobular histology as important target.



💉 3️⃣ APHINITY final OS: Dual HER2 blockade works in node-positive disease
• 11.3-yr follow-up: 10-yr OS 91.6% vs 89.8%; HR 0.83 (p = 0.044).
• Benefit limited to node-positive and HR+ tumors.
• Confirms pertuzumab + trastuzumab + chemo as standard for high-risk EBC.



🌸 4️⃣ TROPION-Breast01 final: Dato-DXd maintains durable PFS advantage
• OS not significant (HR 1.01), but PFS2, TFST, and QoL favour Dato-DXd.
• Adjusted HR 0.86 after subsequent ADC use imbalance.
• Safety manageable; half the rate of grade ≥3 AEs vs chemo.
• Takeaway: Dato-DXd remains a valuable post-chemo option for HR+/HER2- MBC, but T-DXd still dominates HER2-low space.



🧠 5️⃣ KEYNOTE-756 update: Pembrolizumab + NACT in ER+/HER2- EBC
• pCR 24.3% vs 15.6% (p < 0.01).
• Stronger effect with PD-L1 ≥ 10% and ER < 10%.
• No new safety concerns; EFS pending.
• First signal that immunotherapy may improve chemo efficacy in luminal high-risk disease.



🔥 6️⃣ ABIGAIL trial: Abemaciclib + ET vs chemo in aggressive HR+/HER2– ABC
• ORR at 12 weeks: 58.8% vs 40.2% (p = 0.019).
• Indicates CDK4/6i can be as fast-acting as chemo for visceral crisis-like cases.
• Safety consistent with known profiles.



🖤 7️⃣ Triple-Negative Breast Cancer – new frontiers
• Ivonescimab + Taxane: ORR 72%, DCR 100% (China).
• PM8002/BNT327 + Nab-Paclitaxel: ORR 73.8%, median PFS 13.5 mo.
• Triple-B Study: Paclitaxel + Atezolizumab → best PFS (6.5 mo); preferable backbone for PD-L1 ≥ 10%.
• Message: Dual PD-L1 + VEGF targeting emerging as next-gen IO for TNBC.



🩸 OTHER TUMOURS

🔷 RC48-C016: ADC + IO revolution in urothelial cancer
• Disitamab Vedotin + Toripalimab vs chemo:
• OS 31.5 vs 16.9 mo (HR 0.54, p < 0.0001)
• PFS 13.1 vs 6.5 mo (HR 0.36)
• ORR 76% vs 50%
• Grade ≥3 AEs 55% vs 87%
• Sets new benchmark in HER2-expressing urothelial carcinoma; global validation underway.



🧬 PSMAddition + PR21: 177Lu-PSMA-617 in Prostate Cancer
• PSMAddition (mHSPC): rPFS HR 0.72 (p = 0.002); trend to OS improvement.
• PR21 (mCRPC): Docetaxel outperforms Lu-PSMA for OS (18.2 vs 14.3 mo).
• Insight: Lu-PSMA best reserved for later lines; early use still exploratory.



🫁 OptiTROP-Lung04: Sacituzumab Tirumotecan sets new standard post-EGFR TKI
• PFS 8.3 vs 4.3 mo (HR 0.49, p < 0.0001).
• OS ↓ 40% risk of death (HR 0.60, p = 0.0006).
• Confirms TROP2 as robust target post-TKI; well tolerated.
• Global TroFuse-009 ongoing.



🩸 HARMONi-6: Bispecific Ivonescimab (PD-1 + VEGF) ↑ PFS in Squamous NSCLC
• PFS 11.1 vs 6.9 mo (HR 0.60, p < 0.0001).
• Benefit across PD-L1 subgroups.
• Grade ≥3 bleeding 1.9% — surprisingly low.
• Awaits OS validation outside China.



🧩 KRAS Inhibitor Landscape: Activity with New G12C and G12D agents
• HRS-7058 (G12C): NSCLC ORR 43.5%; CRC 34%; PDAC 75%.
• HRS-4642 / INCB161734 (G12D): PDAC ORR ~20–34%; manageable safety.
• Early ctDNA response used as surrogate biomarker.
• Future: combo strategies with PD-1 and chemo planned.



🎯 ADC Frontier: Pan-Tumour Targets Emerge
• DS-3939 (anti-MUC1): CR + 10 PRs across breast, ovarian, lung; DCR > 75%; manageable ILD risk.
• ABBV-400 (anti-MET): ORR 46% across solid tumors; PFS 8.5 mo; promising in NSCLC & GEA.
• Implication: MUC1 and MET are joining HER2 and TROP2 as major ADC targets.



🎗️ SARCOMA: EFTISARC-NEO hits primary endpoint with IO + RT
• Hyalinisation/fibrosis ↑ to 51.5% vs ~15% historical.
• ORR 13%; Grade ≥3 TRAEs 20%.
• Suggests neoadjuvant RT + eftilagimod alpha + pembro induces strong immune priming.
• TLS identified as emerging biomarker of IO response (CONgRAtS study).



🩺 OVARIAN CANCER:
• ICON8B: Weekly Paclitaxel + Bevacizumab → OS 49.8 vs 39.6 mo (HR 0.79, p = 0.010).
• FZOCUS-1: Fuzuloparib + Apatinib no added benefit overall; signal in HRP subgroup.
• Confirms weekly taxane backbone advantage with Bev in high-risk EOC.



🧭 Comprehensive Summary

The 2025 ESMO Congress in Berlin delivered a powerful message of durable benefit, refined targeting, and evolving precision oncology.
Long-term data from monarchE and NATALEE finally establish CDK4/6 inhibition as a cornerstone in early HR+/HER2– breast cancer, showing sustained relapse prevention and emerging OS advantage.

Parallel advances in HER2-mutant and HER2-positive disease — from SGNTUC-019 and APHINITY — confirm the growing reach of anti-HER2 strategies beyond traditional amplification.

For metastatic HR+/HER2– disease, Dato-DXd continues to outperform chemotherapy with sustained benefit and tolerable safety,

while KEYNOTE-756 and ABIGAIL redefine the role of immunotherapy and CDK4/6 inhibitors even in aggressive luminal tumors.

Triple-negative disease saw a wave of innovation, from dual PD-L1/VEGF antibodies to optimal IO-chemo pairing in Triple-B, all pointing toward more personalized, biology-driven regimens.

Beyond breast oncology, the congress spotlighted the maturing field of

ADC-IO combinations across tumor types: RC48-C016 achieved near-doubling of OS in HER2-expressing urothelial carcinoma,

while OptiTROP-Lung04 established Sacituzumab Tirumotecan as the first ADC to improve OS in post-EGFR TKI NSCLC.

In prostate cancer, 177Lu-PSMA-617 validated its rPFS impact in mHSPC, though survival data remain immature.

Novel KRAS inhibitors (G12C and G12D) and next-generation ADCs (anti-MUC1, anti-MET) illustrate the rapid expansion of drugable oncogenic space and the move toward pan-tumor precision medicine.

Sarcoma and ovarian sessions added further depth, demonstrating the potential of IO + RT synergy (EFTISARC-NEO) and taxane-Bev optimization (ICON8B).



In summary:
➡️ ESMO 2025 marks a turning point — long-term proof of adjuvant CDK4/6 benefit, ADC dominance beyond HER2, and cross-tumor integration of immunotherapy and radiopharmaceuticals.
The next oncology era is defined by precision, durability, and mechanistic synergy — from CDK to ADC.
Courtesy-Mohammad Sabry Al lady.

Address

26/2, Principal Abul Kashem (Former Darussalam) Road, Mirpur-1, Dhaka-1216.

1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Anjan Kumar Das Clinical Oncologist Delta Hospital Ltd, Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Health & Beauty Business?

Share