18/03/2026
আসসালামু আলাইকুম। বর্তমানে আমি ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে গাইনি ও অবস (Gynae & Obs) বিভাগে কাজ করতে গিয়ে প্রতিদিন আমি এমন কিছু বাস্তব সমস্যার সম্মুখীন হচ্ছি, যা আপনাদের সাথে শেয়ার করা অত্যন্ত জরুরি বলে মনে করি।
প্রতিদিনই মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাদারীপুর ও রাজবাড়ী থেকে অনেক গর্ভবতী মা আমাদের এখানে আসেন। তাদের অনেকেরই গর্ভাবস্থা ৩০-৩২ সপ্তাহ (Premature), কিন্তু শারীরিক জটিলতা অনেক বেশি। যেমন—মারাত্মক উচ্চ রক্তচাপ (Severe Eclampsia) বা গর্ভের বাচ্চার পানি একদম শুকিয়ে যাওয়া (Severe Oligohydramnios)।
এই অবস্থায় মায়ের জীবন বাঁচাতে আমাদের দ্রুত ডেলিভারি বা সিজার (LUCS) করার সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু সমস্যাটি হয় তখন, যখন ২৮ থেকে ৩৪ সপ্তাহে জন্ম নেওয়া এই অপরিণত বাচ্চাগুলোর জন্য জরুরি ভিত্তিতে NICU (নবজাতক আইসিইউ) সাপোর্টের প্রয়োজন পড়ে।
কিন্তু কঠিন বাস্তবতা হলো
ফরিদপুর মেডিকেল কলেজে বা পুরো ফরিদপুরেই বর্তমানে পর্যাপ্ত NICU সাপোর্ট নেই। ফলে আমরা প্রায় সব রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করতে বাধ্য হই। অনেক পরিবার দূরত্বের কথা ভেবে বা সামর্থ্যের অভাবে ঢাকা যেতে চান না এবং ফরিদপুরেই থেকে যান। এই সিদ্ধান্তটি বাচ্চার জীবনের জন্য এক বিশাল ঝুঁকি তৈরি করে।
আমাদের পরামর্শ ও সচেতনতা
যদি গর্ভাবস্থার শুরু থেকেই আপনারা জানেন যে কোন হাসপাতালে কী সুবিধা আছে, তবে জরুরি মুহূর্তে সময় নষ্ট হবে না। অকাল প্রস্রবের (Premature birth) ঝুঁকি থাকলে বা বাচ্চার ওজন কম হওয়ার সম্ভাবনা থাকলে, সময়ক্ষেপণ না করে সরাসরি ঢাকার এমন হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিন যেখানে NICU সুবিধা আছে। এতে মা ও বাচ্চা—উভয়ের জীবনই নিরাপদ থাকবে।
সঠিক তথ্য ও সঠিক সময়ে নেওয়া একটি সিদ্ধান্তই পারে একটি প্রাণ বাঁচাতে। গর্ভাবস্থার যেকোনো জটিলতায় বা রিপোর্টের সঠিক ব্যাখ্যার জন্য পরামর্শ নিতে পারেন Medicare Telehealth-এর মাধ্যমে।
সবশেষে, আপনার সচেতনতাই আপনার সন্তানের সুস্থ জীবন নিশ্চিত করবে। ধন্যবাদ।
📍 Medicare Telehealth — Smart Approach, Good Health.
📞 সিরিয়াল বা অ্যাপয়েন্টমেন্টের জন্য কল/হোয়াটসঅ্যাপ: ০১৭৭৭৬৭৮৪৫৫
🔗 আমাদের পেজ: [Medicare Telehealth]