23/09/2026
কয়েকদিন আগে অনলাইনে একটা পোস্ট দেখে এক সিনিয়র ভাইকে নক দিয়েছিলাম। উনি AI নিয়ে কাজ করেন, Website-ও বানান।
ফোনে কথা বলার পর উনি বললেন, একটা Website বানাতে উনার চার্জ শুরুই হবে প্রায় ৪০ হাজার টাকা থেকে। কাজ অনুযায়ী খরচ আরও বাড়তে পারে। সময়ও লাগবে প্রায় ২–৩ মাস।
কথা শেষ করে ভাবলাম—এই মুহূর্তে Website-এর পেছনে এত টাকা invest করা আমার জন্য একটু কঠিন।
তারপর মাথায় আসলো—
আচ্ছা, নিজেই চেষ্টা করে দেখি না কেন?
আমি তো professional web developer না। Coding-ও তেমন জানি না। 😄
বসলাম ChatGPT আর Claude নিয়ে।
একটা একটা করে বুঝলাম, ভুল করলাম, আবার ঠিক করলাম। কখনো একটা জিনিস করতে গিয়ে আরেকটা নষ্ট করেছি। আবার AI-কে ধরে ধরে বলেছি—এটা ঠিক করো, ওটা এভাবে করো। 😂
এভাবেই ধীরে ধীরে Website-টা দাঁড়িয়ে গেল।
কালকে রাতে বসে Claude Assistant দিয়ে বাকি অনেকগুলো কাজও শেষ করিয়ে নিলাম।
এখন মোটামুটি সব কাজ শেষ।
আর কিছু জিনিস upload করলেই Website পুরোপুরি ready. ❤️
সবচেয়ে মজার ব্যাপার—
যে Website বানানোর জন্য আমাকে ৪০,০০০+ টাকা খরচ করতে হতো, সেখানে এখন পর্যন্ত আমার খরচ হয়েছে প্রায় ২,০০০ টাকা।
তবে টাকার চেয়েও আমার কাছে বড় বিষয় অন্য জায়গায়।
Website-টা আমি নিজে বানিয়েছি।
হয়তো professional developer-এর বানানো Website-এর মতো perfect হয়নি। হয়তো এখনো অনেক ভুল আছে, অনেক কিছু improve করতে হবে।
কিন্তু নিজের হাতে, নিজে শিখে, AI-কে কাজে লাগিয়ে শূন্য থেকে একটা জিনিস দাঁড় করানোর যে আনন্দ—সেটা অন্যরকম। ❤️
আগে কোনো কিছু না জানলে মনে হতো—
“এটা তো আমি পারব না।”
এখন মনে হয়—
“আগে চেষ্টা করে দেখি। AI আছে, শেখা যাবে।”
AI হয়তো সবকিছু আপনার হয়ে করে দেবে না।
কিন্তু আপনি যদি শিখতে চান, প্রশ্ন করতে জানেন আর লেগে থাকতে পারেন—AI আপনাকে এমন অনেক কাজ করার ক্ষমতা দেবে, যেগুলো আগে নিজের পক্ষে সম্ভব বলেই মনে হতো না।
আমার নিজের হাতে বানানো Website 👇
🔗 https://drsabbirahmed.com/
সময় পেলে ঘুরে দেখে আসবেন।
কোথাও কোনো ভুল চোখে পড়লে বা কিছু improve করা যায় মনে হলে জানাবেন। ❤️
Official website of Dr. Sabbir Ahmed, providing pregnancy, abdominal, Doppler, TVS and other ultrasonography services in Mymensingh. View services, chambers and appointment information.