সবুজ ভেটেরিনারি ফার্মেসি

সবুজ ভেটেরিনারি ফার্মেসি এখানে গরু,ছাগল,মহিষ,হাসঁ,মুরগী সহ সকল গবাদি পশু-পাখির চিকিৎসা এবং সূলভমূল্যে ঔষধ বিক্রি করা হয়।

সঠিক হিট  নির্ণয়
23/03/2026

সঠিক হিট নির্ণয়

একটা পরিবারের স্বপ্ন হয়তো এখানে সমাপ্তি হয়েছে 😓
23/03/2026

একটা পরিবারের স্বপ্ন হয়তো এখানে সমাপ্তি হয়েছে 😓

লোক লজ্জার ভ'য়ে বলতে পারি না গরুর ভু'ড়ি আমার ভীষণ প্রিয় 😋❤️
10/11/2024

লোক লজ্জার ভ'য়ে বলতে পারি না গরুর ভু'ড়ি আমার ভীষণ প্রিয় 😋❤️

ওলানের বাটে ইনফেকশন হলে করনীয় কি কি?আডার চেক/ ম্যাষ্টি 29 পাউডার রোজ একটা পরপর 3-5 দিন, পরে হাফ প্যাকেট রোজ 15 দিন।জিংক ...
18/09/2024

ওলানের বাটে ইনফেকশন হলে করনীয় কি কি?আডার চেক/ ম্যাষ্টি 29 পাউডার রোজ একটা পরপর 3-5 দিন, পরে হাফ প্যাকেট রোজ 15 দিন।
জিংক সিরাপ রোজ 80-100 মিলি। এক সপ্তাহ পরে 60-80 মিলি ! 6% জিংক হতে হবে। FZinc/,Ziflu..
লেবুর রস রোজ চারটা লেবুর রস!চিনি সহ সেবন।
আয়ুমিন প্লাস রোজ 50-70 গ্রাম।
ওরাক্যালভেট ভেট রোজ 150-200 মিলি
ডিবি পাউডার রোজ 50 গ্রাম।
আক্রান্ত বাটে মেষ্টিনল টিউব দিতে পারেন।কর্পূর সরিষার/নারিকেল তেলে ম্যাসেজ করেন। এক সপ্তাহ পর জানান। এ ভাবে এন্টিবায়োটিক ছাড়া কতটুকু ভাল হয় দেখুন। Let me know how it's working...দাদার গরু ভাল হয়েছে!নাতির গরু ও ভাল হবে। এন্টিবায়োটিক ও ইনজেকশন মুক্ত চিকিৎসা।।
ধন্যবাদ

আলহামদুলিল্লাহ । আজকের আলোচনার বিষয় হলো ""  🌼গরুকে দ্রুত হিটে আনা 🌼"" । 🔷"গরু হিটে না আসা" আমাদের একটি অতি পরিচিত সমস্য...
14/09/2024

আলহামদুলিল্লাহ । আজকের আলোচনার বিষয় হলো "" 🌼গরুকে দ্রুত হিটে আনা 🌼"" ।

🔷"গরু হিটে না আসা" আমাদের একটি অতি পরিচিত সমস্যা । এই সমস্যায় পড়ে অনেক খামারি খামার নিয়ে হুমকির মুখে পড়ে আছে এবং অনেক খামার প্রায় বন্ধ হয়ে গেছে 😔। তাই ধর্য নিয়ে আলোচনা টি পড়বেন ইনশাআল্লাহ হিটে না আসার সমস্যা থেকে মুক্ত হবেন । 🥰

🔶 আমাদের মধ্যে অনেক খামারি আছে যারা , গরুকে হিটে আনতে পারে না । এবং এর পিছনে অনেক অর্থ খরজ করে এবং অনেক ওষুধ খাওয়ায় তবুও সমস্যা সমাধান করতে পারে না কিছু কিছু ভুলের জন্য । ইনশাআল্লাহ যেভাবে (20 হতে 25 দিনের মধ্যে দ্রুত গরুকে 100 ℅ হিটে আনা যায় সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবো । আলহামদুলিল্লাহ যার ফলাফল আমি নিজে পেয়েছি ।।

🔷 গরুকে দ্রুত হিটে আনতে গেলে আগে আপনাকে খুঁজতে হবে বা জানতে হবে যে , একটা গরু মূলত কি কারণে বা কিসের অভাবে থাকলে হিটে আসে না । যদি আপনি এটা খুঁজে বের করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি দ্রুত গরুকে হিটে আনতে পারবেন ।

🌼 গরু হিটে না আসার কারণ 🌼...........----...............------.............-----..........---..........
গরু 🚫 হিটে না আসার 🚫 বেশ কিছু কারণ আছে । তার মধ্যে মুল কারণ গুলো হলো :
1. গরুর স্বাভিক স্বাস্থ বৃদ্ধির হার নিম্ন মুখি থাকা ।
2. গরুকে সময় মত কৃমি মুক্ত না করা ।
3.ক্যালসিয়াম ও আয়রণ এর ঘাটতি থাকা ।
4. বিভিন্ন ধরণের ভিটামিন উপাদান এর ঘাটতি থাকা ।
যেমন :( ভিটামিম A, ভিটামিন D3 , ভিটামিন E, ভিটামিন C, ও সেলিনিয়াম )

🔷 গরু হিটে আসা হলো প্রকৃতিক নিয়ম ( আল্লাহর দেওয়া) । যখন একটি গরুর মধ্যে এই ঘাটতি গুলো পূর্ণ থাকবে তখন এমনিতেই গরু হিটে চলে আসবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ।আর যদি একটি গরুতে উপরোক্ত উপাদানের ঘাটতি থাকে তাহলে সেই গরুকে কিছু ঔষুধ মাধ্যমে অন্যথায় "একটি মাত্র খাদ্যর" মাধ্যমে ঘাটতি গুলো পূর্ণ করে দিলেই ইনশাআল্লাহ হিটে চলে আসবে ।

🔶 আর এই ঘাটতি গুলো পূর্ণ করার আগে গরুকে কৃমি মুক্ত করতে হবে (টেবলেট দিয়ে) এবং "জিঙ্ক ও লিভার টনিক (5 দিন)" খাওয়াতে হবে । উপরোক্ত গরুর ঘাটতি গুলো পূর্ণ করা যায় "দুইটি" মাধ্যমে । কৃমি মুক্তকরন নিয়ম দিয়ে, ঘাটতি পূর্ণ এর মাধ্যম 2 টি দিচ্ছি ইনশাআল্লাহ ।।

🌼 কৃমি মুক্ত করন 🌼.....//......../......//.........//..........//......./.......//......./...
গরুকে সকাল বেলা কৃমির টেবলেট দিতে হবে :
এলটি ভেট / রেনাডেক্স / (50 হতে 60 কেজির জন্য 1টা)
এর পরের দিন থেকে লিভার টনিক ও জিঙ্ক দিতে হবে:

"লিভার টনিক: লিভা ভিট / লিভা প্লেক্স / লিভারেক্স
. ( 20-30 মিলি করে দিনে একবার ) 5 দিন
জিঙ্ক সিরাপ : জিস ভেট / রেনা জিঙ্ক / জিঙ্ক ভেট
( 70 -100 মিলি করে দিনে একবার)5 দিন

. 🌼 প্রথম মাধ্যম 🌼.....-.......-......//..............-......-........../...//........-.....;..
প্রথমত স্বাস্থকর কিছু খাদ্য দৈনিক খাওয়াতে হবে যাতে গরুর স্বাস্থ বৃদ্ধি উর্ধগতি থাকে । এর পাশাপাশি
1. ফসক্যাল ডিবি টেবলেট ( দৈনিক 2 টি টেবলেট)
2. এনক্স ডি/সেলক্স ডি/সেল ই টেবলেট (দৈনিক 2 টা করে )
3. রেনাসল এডি ইনজেকশন (5 মিলি করে 3 দিন পর পর 3 দিন )
4 . দেশি মুরগির ডিম ( 1 দিন পর পর 3 দিনে 3 টা )

🌼 দ্বিতীয় মাধ্যম 🌼......../...._.......-.......-......//.........-.......-.-.......-../......
প্রথম মাধ্যমটি প্রায় একটু ব্যায়বহুল এবং একটু কস্টকর তাই প্রথম মাধ্যমটি বাদ দিয়ে একটু কম খরজে একবারে ঝামেলা মুক্ত ভাবে গরুকে হিটে আনার জন্য আমরা রেডিমিক্স " নিল ফিড"(100 কেজি লাইভ ওয়েটে দের হতে দুই কেজি) খাওয়াই যাতে 100 % গরু 20 দিনের মধ্যে হিটে আসে ,, । গরুর স্বাস্থ একবারে হাড্ডিসার হলেও 20 দিনের মধ্যে হিটে আসে , আলহামদুলিল্লাহ্ ।

🔷 আজকের আলোচনা এই পর্যন্ত । যারা এই "হিটে আনার " সমস্যায় ভুকতেছেন তারা গরুকে কৃমি মুক্ত করে 2 টি মাধ্যম এর যেকোনো 1 টি মাধ্যম ব্যবহার করে গরুকে হিটে আনতে পারেন ইনশাআল্লাহ । সবাই দোয়া করবেন ।

⚠️ গবাদী পশুর বিভিন্ন সমস্যার সমাধান ও হাড্ডিসার গরু ২ মাসে মোটাতাজা করতে আমাদের সাথে থাকুন 🥰

🌼 প্রয়োজনে 🌼
☎️☎️: 01310139583 ( হোয়াটস্যাপ/ইমু)
❤️ যাজাকাল্লাহ খাইরুন ❤️

#সবুজব সবুজ ভেটেরিনারি ফার্মেসি Cow Lovers of Bangladesh Cow lovers community of Dhaka, Bangladesh

03/09/2024

খামার করার ইচ্ছে আছে কার কার🖐️

গাভী বাচ্চা প্রসবের পর করণীয়ঃ1) গাভীর বাচ্চা প্রসব করার পর বেশ কিছুদিন গাভীকে সব সময় শুকনো খাবার খাওয়ানোর চেষ্টা করতে হব...
31/08/2024

গাভী বাচ্চা প্রসবের পর করণীয়ঃ

1) গাভীর বাচ্চা প্রসব করার পর বেশ কিছুদিন গাভীকে সব সময় শুকনো খাবার খাওয়ানোর চেষ্টা করতে হবে। যতটা সম্ভব গাভীকে রসালো খাদ্য খেতে দেওয়া থেকে বিরত রাখতে হবে। তবে রসালো খাদ্য খেতে না দেওয়াই সবচেয়ে ভাল।

2) গাভী তার বাচ্চা প্রসব করার পরে এর ওলান বা তার পাশের অংশে নাভীর নিচে ফোলা থাকতে দেখা যায়। এটিকে অনেকেই তাদেরঅঞ্চলের ভাষায় গয়ালি নামা কিংবা বাত নামাও বলে থাকে। গাভীর এই অবস্থা কাটিয়ে ওঠার জন্য 15 থেকে 16 দিন রসালো খাদ্য যেমন ভুট্টার গুঁড়া, মাসকলাই ভুষি, সয়াবিন, ভাতের মাড় দেওয়া থেকে দূরে থাকতে হবে। তা না হলে গাভী পেটের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

3) কোন কারণে যদি গাভীকে খাদ্য প্রদানে নিয়ম মানা না হয় তাহলে গাভীর পেট ফাঁপাসহ পেটের মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। সে জন্যই গাভীকে সঠিক নিয়ম অনুযায়ী খাদ্য প্রদান করতে হবে।

4) গাভীর ওলান যদি ফোলা থাকে তাহলে এই অবস্থায় গাভীর দুধ চার-পাঁচ ঘণ্টা পরপর দোহান করতে হবে। এই অবস্থায় গাভীর দুধ দোহান করা না হলে অনেক সময় গাভীর ওলান বা বাট নষ্ট হয়ে যেতে পারে। এ সংকটময় সময়ে গাভীকে শুকনো খাদ্য প্রদান করতে হবে এবং একই সাথে হাল্কা গরম পানি করে এর সাথে গমের ভুষি মিশ্রিত করে তারপর গাভীকে খাওয়াতে হবে।

5) গাভীর বাচ্চা প্রসবের পর গাভীকে ও তার বাচ্চাকে যথাসম্ভব শুকনো স্থানে রাখার ব্যবস্থা করতে হবে। শুকনো স্থানে না রাখা হলে গাভী ও তার বাচ্চার শরীরে জীবাণু প্রবেশ করতে পারে। আর এই জীবাণুর মাধ্যমে গাভী মারাত্মক কোন রোগের দ্বারা আক্রান্ত হতে পারে।

6) গাভী বাচ্চা প্রসব করার বেশ কয়েকদিন পর পর্যন্ত গাভীকে নিয়মিত হাল্কা গরম পানি দিয়ে গোসল করিয়ে দিতে হবে। এতে করে গাভীর প্রসব পরবর্তী সমস্যাগুলো খুব দ্রুত কেটে উঠবে ইনশাআল্লাহ্।

নিয়মিত পরামর্শ ও চিকিৎসা পেতে
যোগাযোগ রাখবেন,,,,
প্রাণী সেবক মোঃ সারোয়ার আহমেদ
মোবাঃ 01310139583
ধন্যবাদ

🥰
30/08/2024

🥰

Address

চিকনা চৌরাস্তার মোড়, ত্রিশাল
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when সবুজ ভেটেরিনারি ফার্মেসি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share