12/08/2026
মানসিক স্বাস্থ্য আমাদের সমাজে প্রায় অবহেলিত একটা বিষয়। এটা নিয়ে অনেক স্টিগমা, অনেক মিথ বিরাজমান। যারা এই স্টিগমা এবং মিথ ওভারকাম করে মনোরোগ বিশেষজ্ঞ এর পরামর্শ্ব নিতে পারে তাদের চলার পথ একরকম হয় আর যারা এই চিকিৎসা নিতে ভয় বা লজ্জা পায় তাদের ফলাফল আরেক রকম হয়, জীবনে থেকে তারা অনেক পিছিয়ে যায়।
নিচের স্ক্রিনশট টা একজন শিক্ষার্থীর যে কিনা পরীক্ষা ই ডিসকন্টিনিউ করতে চেয়েছিলো সে চিকিৎসা নেওয়ার পর সব বিষয়েই ভালো করেছে, তাও আবার যে ময়মনসিংহ বোর্ডে, যেখানে পাশের হার ই অন্যান্য বিভাগের তুলনায় সর্বনিম্ন।
মেয়েটা এতোটাই অবসেশন+ডিপ্রেসিভ সিম্পটম নিয়ে ভুগতেছিলো, যে পরীক্ষার আগের রাতেও তার মা পড়াশোনা বাদ দিয়ে আমার চেম্বারে নিয়ে আসতে বাধ্য হয়েছিলো।
বলা বাহুল্য, সে অত্যন্ত ব্রিলিয়্যান্ট ছিলো। আমি তাকে শুধুমাত্র পরীক্ষা দেওয়ার আগ্রহ এবং সাহস জন্য টা দিতে পেরেছি।
আপনার যেকোন মনকষ্ট, স্ট্রেস, দুঃশ্চিন্তা হলে মনো্রোগ বিশেষজ্ঞ এর পরামর্শ নিন। নিজের কষ্টকে জয় করুন। আগামী দিন টা আপনার ই হবে ইনশাআল্লাহ।