26/09/2026
🩺 ময়মনসিংহে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। 🩺
✔ প্রায় ১০ × ১০ সেমি আকারের বড় লিভার হেমানজিওমা (লিভারের রক্তনালীর টিউমার), সফলভাবে অপারেশন করা হয়েছে।
✔আলহামদুলিল্লাহ, অপারেশনের পর রোগী ভালো আছেন।
আমাদের উপর আস্থা রেখে রোগীটি রেফার করেছিল ময়মনসিংহের উদ্যমী হেপাটোলজিস্ট Arif Uddin Sumon স্যার
✔ময়মনসিংহে মেজর লিভার সার্জারি-এর পরিধি আরও বিস্তৃত হচ্ছে—এটি নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দ ও গর্বের বিষয়। একই সঙ্গে এটি প্রমাণ করে, জটিল হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়াটিক ও গ্যাস্ট্রো-লিভার রোগের চিকিৎসার জন্য সবসময় ঢাকায় ছুটে যাওয়ার প্রয়োজন নাও হতে পারে; যথাযথ দক্ষতা, অবকাঠামো ও টিমওয়ার্ক থাকলে অনেক এডভান্সড সার্জারি নিজ শহরেও করা সম্ভব।
✔এই সফলতার পেছনে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন—anaesthesia team Mamun Hossain sir, OT team, nursing staff এবং সংশ্লিষ্ট সকল সহকর্মীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
রোগীর আস্থা ও সুস্থ হয়ে ফিরে আসাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
✔ ময়মনসিংহেই এখন বিশ্বমানের হেপাটোবিলিয়ারি এন্ড প্যানক্রিয়াটিক সার্জারিগুলা হচ্ছে।
চাই সচেতনতা আর আস্থা। ❤️
আমাদের রোগীরা সুস্থ হয়ে উঠুক উন্নত সেবার মাধ্যমে। 🙏
#গ্যাস্ট্রো_লিভার #পিত্তথলি #পিত্তনালী #প্যানক্রিয়াস #লিভার #পাকস্থলী #খাদ্যনালী_কোলন #ক্যান্সার #হেপাটোবিলিয়ারি #কোলন #পিত্তথলি #গলব্লাডার #পাথর #ল্যাপারোস্কোপি #জন্ডিস #ময়মনসিংহ #ক্যান্সার #স্প্লীন
ডা: আজফার বিন আনিস
হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়াটিক,
গ্যাস্ট্রো-লিভার ক্যান্সার ও
এডভান্সড ল্যাপারোস্কোপিক সার্জন