18/10/2025
ফিউচার লাইফ চক্ষু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার 'এ নিয়োগ বিজ্ঞপ্তি
ময়মনসিংহ সদরে মধ্য বাড়েরা, আকুয়া বাইপাস রোড, রুমডো নার্সিং কলেজের পূর্ব পাশে সদর পয়েন্টে অবস্থিত " ফিউচার লাইফ চক্ষু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার" এ জরুরী ভিত্তিতে নিম্নলিখিত পদে দক্ষ, নিবেদিত, কর্মঠ ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছেঃ
১। চক্ষু বিশেষজ্ঞ। পদ সংখ্যা - ১ টি। শিক্ষাগত যোগ্যতা ঃ MBBS, DO/ DCO/ FCPS/ MCPS/ MS(Opthalmology )।
অভিজ্ঞতা ঃ SICS এবং Phaco অপারেশনে অভিজ্ঞ।
বেতন ঃ আলোচনা সাপেক্ষে।
২। মেডিকেল অফিসার ( চক্ষু ও জেনারেল)। পদ সংখ্যা-৩টি। শিক্ষাগত যোগ্যতাঃ MBBS। যে কোন চক্ষু হাসপাতালে/ক্লিনিকে মেডিকেল অফিসার হিসেবে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। বেতনঃ আলোচনা সাপেক্ষ।
৩। মেডিকেল এসিস্ট্যান্ট। পদ সংখ্যা ২ টি। শিক্ষাগত যোগ্যতা ঃ ডিপ্লোমা ইন মেডিকেল এসিস্ট্যান্ট (৪ বছরের কোর্স সম্পন্ন, বিএমডিসি রেজিষ্ট্রেশন সম্পন্ন )। যে কোন চক্ষু হাসপাতাল/ক্লিনিক/ চক্ষু ওটি তে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বেতনঃ আলোচনা সাপেক্ষ।
৪। রিফ্রাকশনিষ্ট/ অফথালমিক অ্যাসিসটেন্ট পদ সংখ্যা-১টি। শিক্ষাগত যোগ্যতাঃ MLOP/ DOLV ও রিফ্রাকশনিষ্ট কোর্স সম্পন্নধারী হতে হবে এবং যে কোন চক্ষু হাসপাতাল/ক্লিনিকে রিফ্রাকশনিষ্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বেতনঃ আলোচনা সাপেক্ষ।
৫। নার্স/ওটি নার্স/ : পদ সংখ্যা-৬টি। শিক্ষাগত যোগ্যতাঃ ডিপ্লোমা ইন নার্সিং (৪ বছরের কোর্স সম্পন্ন)। যে কোন চক্ষু হাসপাতাল/ক্লিনিকে কাজ করার, যে কোন চক্ষু ওটি তে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বেতনঃ আলোচনা সাপেক্ষ।
৬। অপটিক্স টেকনিশিয়ানঃ পদ সংখ্যা-১টি। শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/এইচএসসি সমমান। যে কোন অপটিক্স শো-রুমে কাজ করার ও চশমা তৈরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। বেতনঃ আলোচনা সাপেক্ষ।
৭। কাউন্সিলরঃ পদ সংখ্যা-২টি। শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন বিষয়ে স্নাতকোত্তর/স্নাতক/সমমান। যে কোন চক্ষু হাসপাতাল/ক্লিনিকে কাউন্সিলর হিসেবে ন্যূনতম ১ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বেতনঃ আলোচনা সাপেক্ষ।
৮। রিসেপশনিস্ট। পদ সংখ্যা ৩ টি। শিক্ষাগত যোগ্যতা ঃ স্নাতক অধ্যয়নরত। যে কোন হাসপাতাল/ক্লিনিকে রিসেপশনিস্ট হিসেবে ন্যূনতম ১ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বেতনঃ আলোচনা সাপেক্ষ।
৯। হিসাবরক্ষক ঃ পদ সংখ্যা ১ টি। শিক্ষাগত যোগ্যতা ঃ একাউন্টিং ( স্নাতক)। যে কোন প্রতিষ্টানে হিসাবরক্ষক হিসেবে ন্যূনতম ১ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বেতনঃ আলোচনা সাপেক্ষ।
আগ্রহী প্রার্থীদের আগামী ২২ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা উল্লেখপূর্বক ম্যানেজিং ডিরেক্টর (এমডি) , ফিউচার লাইফ চক্ষু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার বরাবরে আবেদন করতে হবে।
E-mail: [email protected]
অথবা 01700670676 ( WhatsApp) নম্বরে
প্রেরণ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২৪.১০.২৫ ইং রোজ শুক্রবার সকাল ৯ টায় মোবাইল ফোন/এসএমএস এর মাধ্যমে জানানো হবে। প্রয়োজনেঃ হটলাইন: 01910-218343