Dr. Umme Rakiba Jahan-Mitu

Dr. Umme Rakiba Jahan-Mitu To bring hope for infertile couple in every possible way is my passion

Assistant Professor of Obstetrics & Gynaecology.An enthusiastic gynecologist focused on evidence based management with updated knowledge.Treating every patient with empathy is my moto.

04/07/2026

ব্যক্তিগত কারনে ৫/৭/২৬ তারিখ রবিবার আমার চেম্বার বন্ধ থাকবে। আগামী সোমবার (৬/৭/২৬) থেকে চেম্বার যথানিয়মে চালু থাকবে।

01/07/2026

#কেইসসিরিজ
#কেইস৩


এবার বলব খুবই সহজ কিন্তু কঠিন হয়ে যাওয়া একটা কেস নিয়ে!

রোগী আসলেন আমার কাছে অনেক হতাশা আর বিশাল ফাইল নিয়ে।আমার অন্য একজন রোগী তাকে বলেছেন আমার কাছে আসলে সমাধান হবে ইনশাআল্লাহ।
এই বিশ্বাস আমাকে আরও দায়িত্বশীল করে।কিছুটা ভয় ও কাজ করে!
যাই হোক রোগী খুবই সাধারণ একটা সমস্যা অনিয়মিত মাসিক,মাসিকের সময় অতিরিক্ত রক্তপাতের সমস্যায় ভুগছিলেন।একজন ডাক্তারের নিয়মিত ফলোআপ এই আছেন!কিন্তু সমস্যার সমাধান নেই।
এর মাঝে দুইবার শক এ গিয়ে হাসপাতালে ভর্তি হয়ে রক্ত ও নিয়েছেন।
রোগীর বয়স ৪২। মোটামুটি সব টেস্ট করা আছে। ডায়াগনোসিস লেখা আগের প্রেসক্রিপশনে PCOS ( তখন নাম এটাই ছিলো)। সেই অনুযায়ী চিকিৎসাও পেয়েছে! অনেকগুলো আল্ট্রাসাউন্ড করা আছে।TVS ও আছে কয়েকটা।
কোথাও লেখা minimal collection,কোথাও thickened endometrium!
এমনকি একবার Endometritis ভেবেও চিকিৎসা পেয়েছে!
সব ধরনের হরমোনাল ট্রিটমেন্ট পেয়েছে।কিন্তু কোন লাভ হয়নি!

B- HCG করা দুইবার।নেগেটিভ।

ঝামেলা কোথায় তবে!
আবার হিস্ট্রি নিলাম ভালো করে! তিনি কন্ট্রাসেপটিভ হিসাবে পিল এর কথা বলেছেন! যখন জিজ্ঞেস করলাম প্রতিদিন কি খেতেন উনি উত্তর দিলেন, না প্রতিদিন খেয়ে কি হবে।যেদিন লাগে সেদিন খেতাম।
তার মানে এটা প্রেগন্যান্সির কম্পলিকেশন হতে পারে। একটা ক্লু পেলাম।কিন্তু ওই যে B- HCG নেগেটিভ!
হরমোন এ যেহেতু রেসপন্স করছে না মাথায় এটাই ঘুরছে!
HCG গুলো করা অনেকদিন গ্যাপ এ! সেক্ষেত্রে নেগেটিভ আসতেও পারে।আমার সিক্সথ সেন্স আমাকে এদিকেই চিন্তা করতে বলছে কেন যেন।

আবারও Azrun Ferdousi কে ফোন দিয়ে সব জানিয়ে TVS করতে পাঠালাম। রিপোর্ট এ ওর কাছেও retained product ই মনে হলো কিন্তু vascularity high!

কি করা যায়! diagnostic D & C করার চিন্তা ছিলো কিন্তু আটকে গেলাম।
রোগীকে সব বুঝিয়ে বলে Inj Methotrexate দিয়ে ১ সপ্তাহ অপেক্ষা করে আবার আল্ট্রাসাউন্ড করালাম।
এবার vascularity নরমাল।

খুব ই সাবধানে MVA করলাম।অনেকটুকু product বের হলো। usg তে যতটুকু বলা ছিলো তারচেয়ে অনেক বেশি।একদম পঁচে যাওয়া।
Hitopathology তে product of conception ই আসলো।

আমিও শান্তি পেলাম।রোগী ভালো আছেন।খুব ই খুশি! ওনার হাসিমুখ আমাকেও স্বস্তি দিয়েছে।

রিপোর্ট যাই বলুক AUB যেটা হরমোন এ রেসপন্স করছে না তাতে D/D হিসেবে pregnancy & its complication কে আনতেই হবে!!!!

25/05/2026

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ২৬/০৫/২৬ থেকে ৩১/০৫/২৬ তারিখ পর্যন্ত চেম্বার বন্ধ থাকবে। ১/৬/২৬ তারিখ সোমবার থেকে চেম্বার যথানিয়মে চালু থাকবে।সবার ঈদ ভালোভাবে কাটুক।

23/05/2026

#কেইসসিরিজ
#কেইস২


এবারের রোগীটা আমার কাছে এসেছে একটু অন্যরকম ভাবে।আমার এক পুরাতন রোগীর লোক আমাকে রোগীর রিপোর্ট পাঠিয়ে লিখেছেন এই অপারেশন টা কি আমি করে দিতে পারব কিনা।অন্য একজনকে দেখিয়ে অপারেশন এর সিদ্ধান্ত হয়েছে।রিপোর্ট দেখে খটকা লাগলো। ১৬ সপ্তাহের প্রেগ্ন্যাসির সাথে bilateral ovarian enlargement( multicystic)।১৪ সেমি,আর ১২ সেমি।

অপারেশন কেন তবে?
আমি রোগীকে নিয়ে আসতে বললাম।আরও বললাম অপারেশন লাগার সম্ভাবনা কম।দেখতে হবে।

যাই হোক ৩ দিন পর উনি রোগীকে আমার কাছে নিয়ে আসলেন।রোগীর বয়স ১৭ বছর। প্রথম প্রেগন্যান্সি।জানুয়ারী তে বিয়ে। সেই মাসেই কন্সিভ করেছে।

আবারও একটা usg করে এসেছে।একদম টিপিক্যাল ovarian hyperstimulation syndrome এর মত ওভারি।
usg রিপোর্ট এও এবার তাই লেখা।সমস্যা একটাই সে তো কোন ওভারিয়ান স্টিমুলেশন ই পায় নাই! তাহলে হাইপারস্টিমুলেশন কিভাবে হবে।
রোগীকে ইনভেস্টিগেশন করতে পাঠিয়ে কেস রিপোর্ট ঁখুজতে থাকলাম।আবারো ভরসার জায়গা Azrun Ferdousi কে রিপোর্ট এর ছবি পাঠালাম।

এবার ইউরেকা! ডায়াগনোসিস
Hyperreactio Luteinalis!!!!!

একেবারেই benign condition.ট্রিটমেন্ট কন্সারভেটিভ।
রোগী রিপোর্ট নিয়ে আসার আগেই আমি যতগুলো কেইস রিপোর্ট পেলাম পড়ে ফেললাম।পরদিন রোগী আসলো রিপোর্ট নিয়ে।
আবার ভালো করে দেখলাম।ক্লিনিক্যালি একদমই স্ট্যাবল।হালকা ব্যাথার কথা বললেও কোন tenderness নাই।

রোগীকে তার রোগের কথা বুঝিয়ে বলার পর তাদের চোখে মুখে যে স্বস্তি দেখেছি তা এক কথায় অতুলনীয়।
অপারেশন লাগবেনা শুধু এই কথাটাই অনেক শান্তির তাদের জন্যে।

আর আমি খুশি ডায়াগনোসিস করতে পেরে।দিন দিন গাইনীর প্রতি ভালোবাসা বাড়ছে এই রকম কেসগুলোর জন্যে আর কিছু ডিফিকাল্ট সার্জারীর জন্যে।

এবার আর ভুল করিনি।রোগীর অনুমতি নিয়ে ছবি তুলে রেখেছি কেইস রিপোর্ট বের জন্যে!

04/05/2026

#কেইসসিরিজ
#কেইস ১


একজন রোগী ধরা যাক তার নাম আয়েশা।আমার চেম্বারে আসলেন আপাতদৃষ্টিতে খুব সাধারণ গাইনোকলজিকেল সমস্যা নিয়ে।
👍সাদা স্রাব,যোনীপথে চুলকানি
👍সহবাসে ব্যাথা
👍আর প্রস্রাবের রাস্তার নিচ দিয়ে পঁুজ যাওয়ার সমস্যা নিয়ে
খুব ই কমন একটা সমস্যা।চিকিৎসা ও তেমন জটিল কিছু না।
নিজে দেখেও পেলাম
cervix - broad congested, discharge present( thick curdy white)

একদম টেক্সটবুক কেস।

হঠাৎ রোগীর একটা কথায় নড়েচড়ে বসলাম।টেবিল এ ৫ টা মোটা ফাইল রাখলেন!বললেন ওনাদের সবাইকে দেখিয়েছি যা করতে বলেছে করেছি,সব ওষুধ খেয়েছি কিন্তু ভালো হয়নি।
আমি সাধারণত রোগীর সব ফাইল ভালো করে দেখি।একটু অবাক ই হলাম।খুব ই সিনিয়র ম্যাডামরা দেখেছেন,ঢাকায় ও দেখিয়েছেন ২ জন কে।সবার clinical findings,diagnosis এক ই।

এবার আমি তার ৩ নাম্বার complain টা আবার জিজ্ঞেস করলাম।বললেন শক্ত পঁুজের মত আসে। TVS করালাম কিন্তু অস্বাভাবিক কিছু নেই।

রোগীকে ওষুধ লিখে ছেড়ে দিতে চাইলে তিনি বললেন আমি ওষুধ নিব না, আপনি আমার রোগ ধরে দিতে না পারলে আমি যাব না। মহা মুশকিল!

রোগীর মনের শান্তির জন্যে ভর্তি করলাম,প্রস্রাবের নল দিয়ে রাখলাম আর বললাম খেয়াল রাখতে যে পঁুজ কোন দিক থেকে আসে।
পরদিন আসলেন এবং জানালেন যে প্রস্রাবের রাস্তার নিচ থেকেই শক্ত পঁুজ আসে!
Inspissated pus এর source কি এখানে? TVS যেখানে নরমাল।
OT তে নিয়ে ভালো করে দেখলাম,আসলেই vaginal wall এ একটা ছোট punctum এর মত আছে।আগেরবার সবার মত cuscos দিয়ে দেখায় আমিও মিস করেছি!

আমার সব diagnostic dilemma case এর সাথী Azrun Ferdousi কে ফোন দিয়ে আবার রোগীটা পাঠালাম জায়গাটা মার্ক করে।এবার TVS এ পাওয়া গেলো ওই যায়গাটায় nebothian cyst!
আসলে মন যা খোঁজে না চোখ তা দেখেনা! তাই আগের বার TVS এ কিছু পাওয়া যায়নি।

রোগী আর ওষুধ খেতে চান না।সমাধান চান।
কিছুটা ইতস্তত করেই অপারেশন এর জন্যে রাজি হলাম, ডায়াগনস্টিক দিক চিন্তা করে।
ভেবেছিলাম ছোট করে incision দিয়ে cyst eneucleation করব।কিন্তু এখানেও চমক।incision দেয়া পর দেখি ওখানে আসলে অনেকগুলো mucous retention cyst,২ - ১ টার ভেতরে inspissated pus ও আছে।সবগুলো আস্তে আস্তে সময় নিয়ে eneucleation করলাম।
histopathology রিপোর্ট এ mucous retention cyst ই আসলো।
রোগী একমাস পর ফলোআপ এ আসলেন।আর কোন সমস্যা নেই।মাথায় হাত দিয়ে দোয়া করে অনেক কঁাদলেন।
আফসোস রয়ে গেলো একটা, অপারেশন এর সময় কোন ছবি না তোলার কারনে এত চমৎকার একটা কেইস রিপোর্ট পাবলিশ করা গেলো না।

Ultrasound রিপোর্ট  এর ছোট্ট  একটা হার্টবিট  অনেকের কাছেই পরম পাওয়া।বিয়ের বয়স ১১ বছর।আমার কাছে এসেছিলেন হতাশ অবস্থায়, অন...
28/04/2026

Ultrasound রিপোর্ট এর ছোট্ট একটা হার্টবিট অনেকের কাছেই পরম পাওয়া।

বিয়ের বয়স ১১ বছর।
আমার কাছে এসেছিলেন হতাশ অবস্থায়, অনেকগুলো মোটা ফাইল সাথে করে!

সবার আগে তাকে তার কথাগুলো বলতে দিলাম।তার প্রত্যেকটা কথা শুনলাম,তার সব ফাইল দেখলাম।

ওজন বেশি
হাইপোথাইরয়েড

evaluation শেষে আর ও যোগ হলো

পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম
ডায়াবেটিস

প্রথম গুরুত্ব দিতে বললাম কি খাবেন,কখন খাবেন,কিভাবে খাবেন,কতটুকু এক্সারসাইজ করবেন।
প্রতিটা কথা মেনে চললেন,ওজন কমলো অনেকটাই,থাইরয়েড লেভেল স্বাভাবিক করা হলো,ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসলো।

Ovulation Induction শুরু করলাম।প্রতিটা সাইকেল মনিটরিং করে গেলাম।
অবশেষে ৪ মাস পর তার স্বামী আসলেন চেম্বার এ সুখবর নিয়ে!গতকাল usg করে দেখা করলেন।
তাদের উজ্জ্বল চোখের দিকে তাকাতে পারাটা এই পেশার অন্যতম প্রাপ্তি।


21/04/2026

একজন রোগীর রোগ সঠিকভাবে ডায়াগনোসিস এর জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রোগীর সমস্যাগুলো সময় নিয়ে শোনা।অনেক গুলো জটিল কেস ডায়াগনোসিস করার সৌভাগ্য হয়েছে,শুধু মাত্র এই অভ্যাস টার কারনেই। আর জটিল কেস ডায়াগনোসিস এ পড়াশোনা করতে আমার বরাবরই ভালো লাগে। এরকম কিছু কেস হিস্ট্রি নিয়ে লিখবো সামনে।

19/03/2026

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯-৩-২৬ ইং থেকে ২৪-৩-২৬ পর্যন্ত চেম্বার বন্ধ থাকবে।২৫-৩-২৬ ইং(বুধবার) থেকে যথারীতি চেম্বার চালু থাকবে।
সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা।সবার ঈদ ভালো কাটুক।

যখন একটা complicated pregnancy  কোন জটিলতা ছাড়াই সুস্থ্য মায়ের কোলে সুস্থ্য বাচ্চার মাধ্যমে শেষ হয় তখনকার স্বস্তি  টা বল...
10/03/2026

যখন একটা complicated pregnancy
কোন জটিলতা ছাড়াই সুস্থ্য মায়ের কোলে সুস্থ্য বাচ্চার মাধ্যমে শেষ হয় তখনকার স্বস্তি টা বলে বোঝানো যায় না আসলে।
এটা এমন ই একটা কেস ছিলো।তাদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ।
Bronchial asthma,hypothyroidism and recurrent episodes of thrombocytopenia.

Multidiciplinary approach এসব ক্ষেত্রে খুব ই সহায়ক।
মেডিসিন বিশেষজ্ঞ Sayem Sorwer Bappy খুবই ভালোভাবে এই complication manage করেছে।

আমি নিজেও অনেক নতুন কিছু শিখেছি যেহেতু case report পড়তে হয়েছে যাতে ভালোভাবে ম্যানেজ করা যায়।
পরম করুণাময়ের কাছে অনেক কৃতজ্ঞতা....

23/02/2026

প্র‍্যাকটিস শুরুর একদম প্রথম দিকের কথা।এক দম্পতি আসলেন বিয়ের অনেক বছরেও বাচ্চা হচ্ছেনা এই সমস্যা নিয়ে।চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট। আর অনেক ডাক্তার দেখিয়ে কিছুটা ক্লান্তিও আছে।সময় নিয়ে তাদের সব কথা শুনলাম,সব কাগজপত্র দেখলাম।PCOS আছে,hypothyroidism আছে।অনেকটা সময় নিয়ে কাউন্সেলিং করলাম,ডায়েট প্ল্যান করলাম।তাদের ধৈর্য ধরে আমার কথা মত চলতে বললাম।
অবশেষে প্রেগন্যান্সি টেষ্ট পজিটিভ আসলো।প্রথম আল্ট্রাসনোগ্রাম বিপোর্ট নিয়ে তারা আসলেন অনেক খুশি হয়ে।
কিন্তু আমি খুশি হতে পারলাম না।কারন ট্রিপলেট। তিনটা বাচ্চার অনেক রিস্ক থাকে।যাই হোক আবার কাউন্সেলিং করে নিয়মিত ফলোআপ চলতে থাকলো।
২৮ সপ্তাহ পার হলে রোগী অস্থির হতে থাকলেন কষ্টে।
আমার চেম্বার এর কাছেই বাসা ভাড়া নিলেন!
প্রায় প্রতিদিন এসে বলতেন আমি আর পারছি না সিজার টা করে দেন! আমি বুঝিয়ে ফেরত পাঠাতাম।
৩৫ সপ্তাহে পানি ভাংলো। সেদিন শুক্রবার , আমি পেরিফেরির চেম্বার এ যাবো। যাওয়ার আগে সিজার করে দিয়ে যাবো। টেবিল এ ওঠার পর বললেন একটু আগে ভাত খেয়েছেন! কি আর করা।
তারা এতটাই ভরসা করতেন যে বললেন আমার পেরফেরির চেম্বারেই যাবেন।কিন্তু ছোট বাচ্চা ভর্তি লাগতে পারে বলে মানা করলাম।
বললাম অন্য কেও করে দিবে সমস্যা নাই।
তারা অপেক্ষা করতে চাইলেন আমার জন্যে কিন্তু আমার দেরী হবে বলে অনেক বুঝিয়ে সিজারটা করে ফেলতে বলে গেলাম।বিকালে ভালোভাবেই তিন জনের জন্ম হলো।ভর্তি লাগেনি একজনের ও।প্রিটার্ম ডেলিভারি হতে পারে এটা ধারনা করে roxadex আগেই দিয়ে রেখেছিলাম।
পোস্ট অপারেটিভ ফলোআপ আবার আমিই করছিলাম।হঠাৎ ৩য় দিনে একটা পা ফুলে গেলো আর প্রচন্ড ব্যাথা।CBC তে সেপ্টিসেমিয়ার লক্ষণ।
আমি জটিল রোগীদের ক্ষেত্রে টিমওয়ার্ক পছন্দ করি।মেডিসিন বিশেষজ্ঞ আমার ঘরেই থাকাতে সুবিধাও পাই!
যাই হোক দুজনে মিলে আবার ভালো করে দেখলাম।ছোট্ট একটা abscess অনেক ফুলে থাকা পায়ের ভাজে!!
Broad spectrum antibiotic শুরু করলাম।
৫ দিনের মাথায় জ্বর কমলো।কিন্তু তারা আরও কিছুদিন থেকে একেবারে সেলাই কেটে ৩ বাচ্চা নিয়ে বাসায় গেলেন!

যাওয়ার সময় জানিয়ে গেলেন অনেক কৃতজ্ঞতা।
এরপর তারা আমার কাছে অনেক রোগী পাঠিয়েছেন।
তাদের ভরসার জায়গা হতে পেরেছিলাম বলে আমার ও অনেক ভালো লেগেছে।

Address

৪র্থ তলা, পিপলস ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল, ২২/১ মাসকান্দা, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ।
Mymensingh
2200

Opening Hours

Monday 15:30 - 21:30
Tuesday 15:30 - 21:30
Wednesday 15:30 - 21:30
Thursday 15:30 - 21:30
Saturday 15:30 - 21:30
Sunday 15:30 - 21:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Umme Rakiba Jahan-Mitu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share