Health Tips

Health Tips Like this page to get Health Service and Medical Advice in your every day life.
(9)

ℹ️এই পেইজের পোস্টের উদ্দেশ্য হলো ওষুধের কার্যকারিতা তুলে ধরা। এর অর্থ এই নয় আপনি নিজে নিজে ওষুধ সেবন করবেন। একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন এবং সুস্থ থাকুন। 🧠🫀🫁🦷💀

"পারভিনের শরীরে যখন নিঃশব্দে মৃত্যু নামক ক্যান্সার বাসা বাঁধলো…"সবকিছু শুরু হয়েছিলো এক সকালে।বাম স্তনের উপরিভাগে একটা ছো...
05/06/2026

"পারভিনের শরীরে যখন নিঃশব্দে মৃত্যু নামক ক্যান্সার বাসা বাঁধলো…"
সবকিছু শুরু হয়েছিলো এক সকালে।
বাম স্তনের উপরিভাগে একটা ছোট্ট নরম টিউমার
palpable lump, non-tender, firm, irregular border”

মা বললেন, শরীরে টিউমারটা তো মাঝে মাঝে হয়, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। কিন্তু টিউমারটা ছিল painless yet persistent।
সেই " নিরীহ টিউমারটা একদিন হয়ে উঠলো—
জীবন বদলে দেওয়ার চিহ্ন।

প্রাথমিক ক্লিনিকাল ব্রেস্ট এক্সামিনেশন করালাম।
Lump was fixed to underlying tissue… Skin dimpling present.
ডাক্তার বললেন,
Suspicious. You need to do a mammogram.
Mammogram Findings:
BI-RADS 5
Highly suggestive of malignancy
Mass: spiculated margin, high density
আমার কানে তখন কেবল একটা শব্দ বারবার বাজছিল—
Malignancy… malignancy… malignancy…
Ultrasound করালে দেখা গেলো,
Hypoechoic solid mass with irregular border
Axillary lymph nodes enlarged—suggestive of metastasis

ডাক্তার বললেন,
Core needle biopsy করতে হবে। Without histopathology, কিছু বলা যাবে না।
Core Biopsy Report: Invasive Ductal Carcinoma (IDC)

তখনই বুঝলাম, এটা সেই ক্যান্সার, যা স্তনের দুধবাহী নালী (duct) থেকে শুরু হয়ে চারপাশের টিস্যুতে ছড়িয়ে পড়ে।

Immunohistochemistry (IHC) Report:
ER: Negative
PR: Weakly Positive (1%)
HER2: Negative (1+)
“Triple Negative নয়, কিন্তু হরমোন থেরাপির উপকার খুবই কম। কেমোথেরাপিই এখন একমাত্র পথ।”

মা (রোগী)তখনো বুঝে উঠতে পারেননি কিছু।
শুধু বললেন, আমি কি মরবো রে?
আমি তাকিয়ে ছিলাম।
গলার কাছে কান্না জমে ছিল।

বলতে পারিনি,
"তুমি মরছো না মা…
তোমার শরীরের কোষগুলো ধীরে ধীরে নিজের বিরুদ্ধেই যুদ্ধ করছে।"
কেমো শুরু হলো।
মায়ের hair follicle-গুলো প্রথমে পড়তে লাগলো,
তারপর oral mucositis,
neutropenia,
severe nausea,
রাতে মা (রোগী) কেঁদে বলতেন,
“কেমোটা কি মৃত্যুর চেয়েও ভয়ানক?
আমি তখন ভোরে উঠে মায়ের বালিশ ধোতাম—
চুলে ভরে যাওয়া সেই বালিশ যেন আমার পৃথিবী হারানোর ইঙ্গিত।
একটা ছোট টিউমার ছিল—
আজ সেটা একটা ঘর ভেঙে দিয়েছে।
একটা painless lump থেকে শুরু,
তারপর একে একে—
Mammogram
Biopsy
Histopathology
IHC
Chemo ports
PICC line
Blood transfusion…

মা শুধু বলেছিলেন একদিন,
“তুই তো ডাক্তার হোসনি, তবু এই যুদ্ধে আমায় ফেলে দিস না বাবা…”
ব্রেস্ট ক্যান্সার কখনো হঠাৎ আসে না,
এটা আসে নিঃশব্দে, আস্তে আস্তে, মিথ্যা আশ্বাস দিয়ে।
আর যখন ধরা পড়ে,
ততদিনে একজন মা নিজেই তার শরীরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিয়েছে।

আপনার আশেপাশে,
জানার আগেই হয়তো সময় ফুরিয়ে যায়।

শেয়ার করুন, ছড়িয়ে দিন।
এই লেখা হয়তো কাউকে তার মা, বোন বা স্ত্রীকে বাঁচাতে সাহায্য করবে।
-Al Amin Bepari

02/06/2026

শরীর ভালো রাখতে ১০টি পরামর্শ।

02/06/2026

শরীরে পুষ্টির ঘাটতি হলে কী কী সংকেত দেয় জেনে নিন।

02/06/2026

দেহের ওজন অনুযায়ী পানি পান করুন।

02/06/2026

বেশি নুডুলস খেলে কী হয় জেনে নিন।

02/06/2026

🩺 ডাক্তারদের বিভিন্ন ডিগ্রি ও নামের সংক্ষিপ্ত রূপ জানা থাকলে সঠিক রোগ নির্ণয় এবং উপযুক্ত চিকিৎসার জন্য সঠিক বিশেষজ্ঞ নির্বাচন করা সহজ হয়।

এতে প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়া যায় এবং জরুরি প্রয়োজনে সঠিক চিকিৎসকের কাছে পৌঁছানো সম্ভব হয়।

নিচে বহুল ব্যবহৃত কিছু ডিগ্রির পরিচিতি ও এর উপকারিতা দেওয়া হলো:
সাধারণ ডিগ্রিMBBS: ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি। এটি চিকিৎসাবিজ্ঞানের প্রাথমিক স্নাতক ডিগ্রি।

BDS: ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি। দাঁত ও মুখের রোগের জন্য।উচ্চতর বা বিশেষজ্ঞ ডিগ্রি (পোস্ট গ্র্যাজুয়েশন)।

FCPS: ফেলো অব কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস। এটি বাংলাদেশে চিকিৎসাবিজ্ঞানের একটি অত্যন্ত সম্মানিত উচ্চতর ডিগ্রি।

MD: ডক্টর অব মেডিসিন। এটি মেডিসিন বা অভ্যন্তরীণ রোগের উপর একটি উচ্চতর ডক্টরেট ডিগ্রি।

MS: মাস্টার অব সার্জারি। এটি সার্জারি বা শল্যচিকিৎসার উপর উচ্চতর ডিগ্রি।

MRCP / FRCP: মেম্বার অব / ফেলো অব দ্য রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানস (যুক্তরাজ্য)।

MRCS / FRCS: মেম্বার অব / ফেলো অব দ্য রয়্যাল কলেজ অব সার্জনস (যুক্তরাজ্য)।ডিপ্লোমা ডিগ্রি (স্বল্পমেয়াদী বিশেষত্ব)।

DCH: ডিপ্লোমা ইন চাইল্ড হেলথ (শিশুরোগ বিশেষজ্ঞ)।

DA: ডিপ্লোমা ইন অ্যানেসথেসিয়া (অজ্ঞান বা চেতনানাশক বিশেষজ্ঞ)।

D-Card: ডিপ্লোমা ইন কার্ডিওলজি (হৃদরোগ বিশেষজ্ঞ)।

DO: ডিপ্লোমা ইন অপথালমোলজি (চোখেরোগ বিশেষজ্ঞ)।

✅ ডিগ্রি জানার সুবিধা::
১. সঠিক বিশেষজ্ঞ নির্বাচন: রোগীর উপসর্গ অনুযায়ী তিনি মেডিসিন, সার্জারি, গাইনি, নাকি হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যাবেন, তা বুঝতে সুবিধা হয়।

২. অভিজ্ঞতা যাচাই: চিকিৎসক সাধারণ মানের, নাকি উচ্চতর ডিগ্রিধারী (যেমন: এফসিপিএস বা এমডি), তা বোঝা যায়।
৩. প্রতারণা থেকে সুরক্ষা: নামের পাশে অপরিচিত বা ভুয়া কোনো ডিগ্রি লেখা থাকলে তা সহজেই চিহ্নিত করা যায়।

অনলাইন সংগৃহীত তথ্য

02/06/2026
☕🌿 কখনও তাজা আদা পিষে ফুটন্ত মশলা তৈরি করেছেন? মশলা চা খেয়ে প্রতিদিন আরাম পেতে চান!কিভাবে বানাবেন মশলা চা (দ্রুত এবং আর...
01/06/2026

☕🌿 কখনও তাজা আদা পিষে ফুটন্ত মশলা তৈরি করেছেন? মশলা চা খেয়ে প্রতিদিন আরাম পেতে চান!
কিভাবে বানাবেন মশলা চা (দ্রুত এবং আরামদায়ক):
১ কাপ পানিতে ½ চা চামচ কুঁচি করা আদা, ২টি লবঙ্গ, ২টি এলাচ, এক চিমটি দারুচিনি এবং একটি স্টার অ্যানিস দিয়ে ফুটিয়ে নিন।
১ চা চামচ আলগা চা যোগ করুন এবং ২ মিনিট ফুটিয়ে নিন।
½ কাপ দুধ এবং ১-২ চা চামচ চিনি যোগ করুন। সিদ্ধ করুন।
ছেঁকে নিন এবং গরম করে নিন।
টিপস: সর্বাধিক স্বাদের জন্য ফুটানোর আগে মশলাগুলো সামান্য ভেঙে ফেলুন।
সুরক্ষা: দুধ বেশি ফুটিয়ে ফেলবেন না, নাহলে তা ছড়িয়ে পড়তে পারে—দুধ যোগ করার পরে আলতো করে সিদ্ধ করুন।

পেট ফাঁপা, পেট ব্যথা, পেট ভরা ভরা থাকা, টক ঢেঁকুর ওঠা, পেট বুট বুট করা, এছাড়াও খাবারের রুচি বাড়ায় বু**কের দুধ বৃদ্ধি ...
01/06/2026

পেট ফাঁপা, পেট ব্যথা, পেট ভরা ভরা থাকা, টক ঢেঁকুর ওঠা, পেট বুট বুট করা, এছাড়াও খাবারের রুচি বাড়ায় বু**কের দুধ বৃদ্ধি করে গ্যাস্ট্রিকের ওষুধ এর পাশাপাশি ওষুধটি খেলে খুবই দ্রুত গ্যাস্ট্রিক জনিত পেট জ্বা**লাপোড়া দূর করে।

খাবার নিয়মঃ ১ + ০ +১ খাবার আগে।

ওষুধটি সবাই বাসায় রাখবেন

31/05/2026

✅ কোন প্রাণীর কামড়ে ভ্যাকসিন দিতে হবে আর কোন প্রাণীর কামড়ে ভ্যাকসিন দিতে হবে না জেনে নিন।

Address

Sher-E-Bangla Nagar
Nagar
1207

Alerts

Be the first to know and let us send you an email when Health Tips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Health Tips:

Share