Dr. Rabia Akter Anny

Dr. Rabia Akter Anny Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Rabia Akter Anny, Medical and health, Nangalkot.
(1)

ডা. রাবেয়া আক্তার এ্যানি
এমবিবিএস (ঢাকা), এফসিপিএস (শিশু) এফ পি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)
চেম্বার: লাকসাম মর্ডান হাসপাতাল( তিশা কাউন্টারের অপর পাশে), লাকসাম, কুমিল্লা
সিরিয়াল: 01825049587, 01898814490

17/07/2026

নিচের শিশুটির ভিডিও পিজি হাসপাতালের লেবার রুম থেকে ধারন করা আমার একটি সদস্যজাত শিশু রোগীর। শিশুটি একটি প্রিম্যাচিওর বেবি। আজকে এ ধরনের বাচ্চাদের বিষয়ে কিছুটা ধারনা দিচ্ছি:

প্রিম্যাচিউর বেবি (Premature Baby):
যে শিশুর জন্ম ৩৭ সপ্তাহের আগেই হয়।
এদের শরীরের অনেক অঙ্গ (বিশেষ করে ফুসফুস, ব্রেন, পরিপাকতন্ত্র) পুরোপুরি বিকশিত হয় না।

⚖️ লো বার্থ ওয়েট বেবি (Low Birth Weight Baby):
যাদের জন্মের সময় ওজন ২.৫ কেজির নিচে।
এরা সময়মতো জন্মালেও (Full-term) হতে পারে, কিন্তু গর্ভে পর্যাপ্ত পুষ্টি না পেলে ওজন কম থাকে।

কেন এমন হয়?

গর্ভকালীন রক্তস্বল্পতা বা অপুষ্টি
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা সংক্রমণ
ধূমপান, নেশা বা ওষুধের ভুল ব্যবহার
ঘন ঘন বা অল্প বয়সে গর্ভধারণ
মানসিক চাপ ও শারীরিক পরিশ্রম

প্রিম্যাচিউর ও কম ওজনের শিশুর ঝুঁকি

শরীরের তাপমাত্রা ধরে রাখতে পারে না
সহজে সংক্রমণ (ইনফেকশন) হয়
বুকের দুধ খেতে কষ্ট হয়
শ্বাসকষ্ট বা নিউমোনিয়ার ঝুঁকি বেশি
মস্তিষ্ক, দৃষ্টি ও শ্রবণ সমস্যার আশঙ্কা
ওজন না বাড়া ও বিকাশে বিলম্ব

কেমন যত্ন লাগবে?

জন্মের পর মায়ের বুকের দুধ যত দ্রুত সম্ভব দিন — এটি ওদের জন্য সেরা পুষ্টি ও প্রতিরক্ষা।

কাংগারু কেয়ার (Kangaroo Care): মায়ের বুকের সঙ্গে শিশুকে ত্বক ছোঁয়া অবস্থায় রাখা। এতে উষ্ণতা, ভালো শ্বাস, ওজন বৃদ্ধি এবং মানসিক সংযোগ বাড়ে।

তাপমাত্রা বজায় রাখুন: ঠান্ডা বাতাস বা ভিজে কাপড় থেকে শিশুকে দূরে রাখুন।

পরিষ্কার ও সংক্রমণমুক্ত পরিবেশে রাখুন।
টিকা, ভিটামিন ও ডাক্তার ফলোআপ সময়মতো দিন।
প্রয়োজন হলে নিওনেটাল আইসিইউ (NICU) তে ভর্তি করে বিশেষ যত্ন দিন।

🌸 মায়ের জন্য করণীয়

গর্ভাবস্থায় নিয়মিত অ্যান্টেনেটাল চেকআপ করুন

আয়রন, ক্যালসিয়াম, ফোলিক অ্যাসিড নিয়মিত নিন

পর্যাপ্ত পুষ্টিকর খাবার ও বিশ্রাম নিন

ধূমপান, নেশা, অপ্রয়োজনীয় ওষুধ থেকে দূরে থাকুন

মানসিক প্রশান্তি ও ইতিবাচক মনোভাব বজায় রাখুন

ডা. রাবেয়া আক্তার এ্যানি
এম.বি.বি.এস( ঢাকা) , এফ সি পি এস (পার্ট-২)
(শিশুরোগ)( বি এম ইউ)

⚠️ Medical Education & Awareness Purpose Only

This video is shared strictly for educational and awareness purposes. Patient identity and confidentiality have been fully maintained.

#প্রিম্যাচিউর_শিশু #লো_বার্থ_ওয়েট #শিশুস্বাস্থ্য #মায়ের_দুধ #কাংগারু_কেয়ার #জনসচেতনতা #নবজাতক_যত্ন #লাকসাম

03/07/2026

ক্রুপ (Croup) চিনে রাখুন: এই শব্দটি অবহেলা করবেন না!

ভিডিওতে দেখা যাচ্ছে আমার হাসপাতালে ক্রুপে আক্রান্ত একটি শিশুর শ্বাসকষ্টের ধরন। অভিভাবকদের সচেতন করার উদ্দেশ্যেই ভিডিওটি শেয়ার করা হলো। (রোগীর পরিচয় গোপন রাখা হয়েছে।)

ক্রুপ সাধারণত ভাইরাসজনিত সংক্রমণের কারণে হয় এবং ছোট শিশুদের মধ্যে বেশি দেখা যায়।
🔹 যেসব লক্ষণ খেয়াল করবেন—

- ঘেউ ঘেউ ধরনের কাশি (Barking cough)
- কণ্ঠস্বর ভেঙে যাওয়া(ছবিতে আমার রোগিটির মতো)
- শ্বাস নেওয়ার সময় বাঁশির মতো শব্দ (Stridor)
-বুকের মাঝখান বা পাঁজরের ফাঁকে ভেতরে দেবে যাওয়া (Chest retraction)

এটা একটি medical emergency. এ ধরনের লক্ষন দেখা দিলে দ্রুত নিকটস্থ শিশু ডাক্তারের শরনাপন্ন হন। তিনি শিশুর অবস্থা যাচাই করবেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিবেন।

সচেতনতা বাড়ুক, দ্রুত চিকিৎসা নিশ্চিত হোক।

ডা. রাবেয়া আক্তার এ্যানি
এমবিবিএস(ঢাকা)
এফসিপিএস(শিশু) ( ফাইনাল পার্ট)
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়(পিজি হাসপাতাল)

⚠️ Medical Education & Awareness Purpose Only

This video is shared strictly for educational and awareness purposes. Patient identity and confidentiality have been fully maintained

টাং টাই (Tongue Tie) সম্পর্কে জানুনঅনেক শিশুর জন্মগতভাবে জিহ্বার নিচের পাতলা টিস্যু (frenulum) স্বাভাবিকের তুলনায় ছোট, ম...
01/07/2026

টাং টাই (Tongue Tie) সম্পর্কে জানুন

অনেক শিশুর জন্মগতভাবে জিহ্বার নিচের পাতলা টিস্যু (frenulum) স্বাভাবিকের তুলনায় ছোট, মোটা বা টানটান থাকে। একে বলা হয় টাং টাই (Ankyloglossia)

কী কী সমস্যা হতে পারে? • বুকের দুধ খাওয়াতে অসুবিধা
• খাওয়ার সময় ক্লিক শব্দ হওয়া
• শিশুর ওজন ঠিকমতো না বাড়া
• মায়ের স্তনে ব্যথা বা ক্ষত হওয়া
• বড় শিশুদের ক্ষেত্রে কিছু শব্দ উচ্চারণে অসুবিধা হতে পারে

আপনার শিশুর এ ধরনের সমস্যা থাকলে নিকটস্থ শিশু ডাক্তারের পরামর্শ নিন

ছবিটি আমার বহিঃবিভাগ এর একজন রোগীর জিহ্বার। বাচ্চাটি এসেছিলো শব্দ উচ্চারণের সমস্যা নিয়ে

আপনার শিশুর স্বাস্থ্য জনিত পরামর্শের জন্য আগামী শুক্রবার (০৩/০৭/২৬) তারিখ থাকছি লাকসাম মর্ডান হসপিটালে। সিরিয়ালের জন্য কল করুন
01825049587, 01898814490

ডা. রাবেয়া আক্তার এ্যানি
এমবিবিএস(ঢাকা)
এফসিপিএস(শিশু) ( ফাইনাল পার্ট)
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়(পিজি হাসপাতাল)

14/06/2026

শিশুর খিঁচুনি সব সময় একই রকম হয় না

অনেকেই মনে করেন খিঁচুনি মানেই হাত-পা শক্ত হয়ে যাওয়া বা পুরো শরীর কাঁপা। কিন্তু বাস্তবে শিশুদের খিঁচুনি বিভিন্নভাবে প্রকাশ পেতে পারে, যা অনেক সময় অভিভাবকদের চোখ এড়িয়ে যায়।

নিচের ভিডিও গুলা আমি বিভিন্ন সময়ে আমার রুগীদের থেকে নিয়েছি যেটা তারা বাচ্চার খিচুনির সময় করে রেখেছিলো

ভিডিওগুলোতে দেখুন খিঁচুনির বিভিন্ন রুপ:-

🔹 Infantile Epileptic Spasms Syndrome (IESS) — শিশুর শরীর হঠাৎ ঝুঁকে যাওয়া বা বারবার ছোট ছোট ঝাঁকুনি।
🔹 Benign Infantile/Neonatal Seizure — নবজাতক বা ছোট শিশুর খিঁচুনির একটি বিশেষ ধরন।
🔹 Sudden Jerk During Walking — হাঁটার সময় হঠাৎ শরীর ঝাঁকুনি খেয়ে ভারসাম্য হারানো।
🔹 One-sided Mouth Deviation — মুখ একদিকে বেঁকে যাওয়া, যা ফোকাল সিজারের লক্ষণ হতে পারে।
🔹 Lip Smacking Followed by Drooling — বারবার ঠোঁট চাটা বা চোষার মতো নড়াচড়া, এরপর লালা পড়া; এটিও খিঁচুনির একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে।

মনে রাখবেন, খিঁচুনি সব সময় নাটকীয়ভাবে প্রকাশ পায় না। অনেক সময় মাত্র কয়েক সেকেন্ডের অস্বাভাবিক নড়াচড়া, আচরণগত পরিবর্তন বা ফাঁকা দৃষ্টিতেও এর প্রকাশ হতে পারে।

এমন কোনো লক্ষণ দেখলে ভিডিও ধারণ করুন এবং দ্রুত শিশু ডাক্তারের পরামর্শ নিন। সঠিক সময়ে রোগ নির্ণয় ও চিকিৎসা শিশুর সুস্থ বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডা. রাবেয়া আক্তার এ্যানি
এমবিবিএস(ঢাকা)
এফসিপিএস(শিশু) ( ফাইনাল পার্ট)
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়(পিজি হাসপাতাল)

⚠️ Medical Education & Awareness Purpose Only

This video is shared strictly for educational and awareness purposes. Patient identity and confidentiality have been fully maintained.

ডা. রাবেয়া আক্তার এ্যানি এমবিবিএস (ঢাকা), এফসিপিএস (শিশু) এফ পি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)চেম...
17/05/2026

ডা. রাবেয়া আক্তার এ্যানি এমবিবিএস (ঢাকা), এফসিপিএস (শিশু) এফ পি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)

চেম্বার: লাকসাম মর্ডান হাসপাতাল(তিশা কাউন্টারের অপর পাশে), লাকসাম, কুমিল্লা

সিরিয়াল: 01825049587, 01898814490

🩺💊ফ্রি মেডিকেল ক্যাম্প আপনার শিশুর ছোট সমস্যাগুলো কি আমরা এড়িয়ে যাচ্ছি?অনেক বাচ্চাই আছে—বারবার সর্দি-কাশি হয়,খেতে চায় না...
03/05/2026

🩺💊ফ্রি মেডিকেল ক্যাম্প

আপনার শিশুর ছোট সমস্যাগুলো কি আমরা এড়িয়ে যাচ্ছি?
অনেক বাচ্চাই আছে—
বারবার সর্দি-কাশি হয়,
খেতে চায় না,
পেটে ব্যাথা,
ওজন ঠিকমতো বাড়ে না,
রাতে ঘুম ঠিক হয় না,
হঠাৎ জ্বর আসে আবার চলে যায়…

আমরা ভাবি, “ঠিক হয়ে যাবে”—
কিন্তু অনেক সময় এই ছোট সমস্যাগুলোই বড় কিছুর শুরু হতে পারে।

তাহের মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে আমরা আয়োজন করছি একটি ফ্রি মেডিকেল ক্যাম্প

যেখানে আপনার শিশুকে সময় নিয়ে দেখে, আপনার দুশ্চিন্তার উত্তর দেওয়ার চেষ্টা করবো।

📍 স্থান: পেড়িয়া ইউনিয়ন পরিষদ
📅 দিন: শুক্রবার
🕘 সময়: সকাল ৯:০০ টা – দুপুর ১:০০ টা

✅ শিশুদের স্বাস্থ্য পরীক্ষা
✅ প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ
✅ অভিভাবকদের জন্য স্বাস্থ্য বিষয়ক গাইডলাইন

আপনার শিশুর সুস্থতার জন্য চলে আসুন। আশেপাশের সম্মানিত অভিভাবকদের জানাতে অনুরোধ রইলো।

ডা. রাবেয়া আক্তার এ্যানি
এমবিবিএস (ঢাকা), এফসিপিএস (শিশু) এফ পি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)

22/04/2026
11/01/2026

অনেক সময় আমরা দেখি বাচ্চার চোখ হঠাৎ কাঁপে, টান পড়ে বা কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে যায়। অনেকেই ভাবেন “ভিটামিনের অভাব”, “ঘুম কম”, “স্বাভাবিক”— কিন্তু সত্যি কথা হলো, চোখের খিচুনি অনেক সময় স্নায়বিক সমস্যার ইঙ্গিত হতে পারে।

চোখের খিচুনি কেমন হতে পারে?
• হঠাৎ কয়েক সেকেন্ড চোখ পিটপিট করা
• একদিকে তাকিয়ে স্থির হয়ে যাওয়া
• চোখ উপরের দিকে চলে যাওয়া
• চোখ কাঁপা বা টান ধরা
• খিঁচুনির সময় সাড়া না দেওয়া

কারণ কী হতে পারে?
• শিশুদের ছোট খিঁচুনি (Absence Seizure)
• স্নায়ুর অতিরিক্ত উত্তেজনা
• ইলেক্ট্রোলাইট সমস্যা
• ঘুমের ঘাটতি
• মৃগী রোগের শুরু

কখন জরুরি চিকিৎসা প্রয়োজন?
• বারবার খিচুনি হলে
• খিঁচুনির সময় বাচ্চা সাড়া না দিলে
• চোখ উপরে উঠে গেলে
• শরীরের অন্য অংশেও খিচুনি দেখা দিলে
• বাচ্চা অস্বাভাবিক নিস্তেজ/ঘুমঘুম হয়ে গেলে

কি করণীয়?
✓ ভিডিও করে রাখুন — চিকিৎসকের জন্য খুব গুরুত্বপূর্ণ
✓ শিশুরোগ বিশেষজ্ঞ বা শিশু নিউরোলজিস্টের কাছে যান
✓ কোনো ওষুধ নিজের ইচ্ছায় শুরু করবেন না

Address

Nangalkot
3581

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Rabia Akter Anny posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share