06/08/2026
প্রথমে একটি বড় গামলায় পানি ভর্তি করে তার মধ্যে বেকিং সোডা (Sodium bicarbonate) ভালো করে মেশান।
অনুপাত: ২ লিটার পানিতে ১ চা চামচ / ৩ লিটার পানিতে ১.৫ (দেড়) চা চামচ / ৪ লিটার পানিতে ২ চা চামচ বেকিং সোডা।
এরপর গামলাতে ফল বা সবজি এমনভাবে রাখুন যেন সেগুলো পুরোপুরি পানির নিচে থাকে। (তবে ফল ও সবজি একসাথে ভেজাবেন না, আলাদাভাবে ভেজাতে হবে)।
এভাবে ১৫-২০ মিনিট রেখে দিন। এরপর সিঙ্কে নিয়ে ট্যাপের প্রবহমান পানিতে খুব ভালোভাবে ধুয়ে নিন। পুরোপুরি শুকিয়ে ব্যবহার করুন বা ভবিষ্যতের জন্যে ফ্রিজে রেখে দিন। আশা করা যায়, এতে ফল বা সবজির গায়ের ৯০% কেমিক্যাল মুক্ত হয়ে যাবে!