28/07/2026
একজন ফিজিওথেরাপিস্ট বাবার করুণ মৃ*ত্যু
হাওরে ঘুরতে গিয়ে এমন এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে, যা শুধু একটি পরিবারের নয়, পুরো দেশের মানুষকে নাড়িয়ে দিয়েছে।
কিশোরগঞ্জের করিমগঞ্জ-মিঠামইন সীমান্তের হাসানপুর ব্রিজসংলগ্ন হাওরে গত শুক্রবার (২৪ জুলাই) পরিবারের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন ঢাকায় কর্মরত ফিজিওথেরাপিস্ট মো. বাছির উদ্দিন মিলন। স্ত্রী, তিন মেয়ে এবং স্বজনদের নিয়ে আনন্দভ্রমণ মুহূর্তেই পরিণত হয় শোকে।
গোসলের সময় হঠাৎ প্রবল স্রোতে তলিয়ে যেতে থাকে তাঁর মেয়ে সেমন্তী। এক মুহূর্ত দেরি করেননি বাবা। বারবার ধাক্কা দিয়ে মেয়েকে নিরাপদ জায়গায় তুলে দেন। কিন্তু নিজের আর ফিরে আসা হয়নি। তীব্র স্রোতে ভেসে গিয়ে পানিতে তলিয়ে যান তিনি। প্রায় এক ঘণ্টা পর স্থানীয়দের সহায়তায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
একজন বাবা নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেলেন, সন্তানের জীবন বাঁচানোর কাছে নিজের জীবনও তুচ্ছ হয়ে যায়।
আল্লাহ মহৎ এই বাবাকে জান্নাতবাসী করুন।তার শোকসন্তপ্ত পরিবারকে শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।