Dr. Avijit Bose

Dr. Avijit Bose Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Avijit Bose, Medical and health, 53/5/C Nabab salimullah Road, Narayanganj.

ডা:অভিজিৎ বসু (অভি)
এমবিবিএস, সিসিডি (বারডেম হসপিটাল )
ডি এম ইউ (আল্ট্রাসনোগ্রাফি)
মেডিসিন, ডায়বেটিকস,শিশু,চর্ম ও যৌন রোগে অভিজ্ঞ।

📞অনলাইনে অথবা সরাসরি রোগী দেখাতে ইনবক্সে যোগাযোগ করুন অথবা ফোন করুন☎️ 01745942510 (WhatsApp)

02/06/2026

ভাত খাওয়ার সাথে সাথে পানি পান করলে যে ৩টি সমস্যা হতে পারে:
১. হজমশক্তি দুর্বল হয়ে যায়
ভাত খাওয়ার সময় পেটে পাচক রস (গ্যাস্ট্রিক জুস) তৈরি হয়। সঙ্গে সঙ্গে পানি পান করলে সেই রস পাতলা হয়ে যায়, ফলে খাবার ঠিকমতো হজম হয় না এবং পেট ভার লাগে।

২. রক্তে শর্করা দ্রুত বাড়তে পারে
পানি খাবারকে দ্রুত পাকস্থলী থেকে অন্ত্রে পাঠিয়ে দেয়। এতে ভাতের কার্বোহাইড্রেট খুব দ্রুত শোষিত হয়, যা রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ বাড়িয়ে দিতে পারে — বিশেষত ডায়াবেটিস রোগীদের জন্য এটি ক্ষতিকর।

৩. অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা বাড়ে
হজম প্রক্রিয়া ব্যাহত হওয়ার কারণে খাবার পেটে বেশিক্ষণ অপাচ্য থাকে। এতে গাঁজন প্রক্রিয়া শুরু হয় এবং পেটে গ্যাস, অ্যাসিডিটি ও অস্বস্তি তৈরি হয়।

পরামর্শ: খাওয়ার অন্তত ৩০ মিনিট আগে বা পরে পানি পান করা উত্তম। খাওয়ার মাঝে সামান্য পানি পান করা যেতে পারে, কিন্তু বেশি নয়।

14/05/2026

☀️ সবসময় ক্লান্ত লাগে? Vitamin D কমে যাওয়ার লক্ষণ হতে পারে!

শরীরে Vitamin D কমে গেলে যেসব সমস্যা হতে পারে-
বর্তমানে Vitamin D deficiency খুবই সাধারণ একটি সমস্যা।
অনেকেই দীর্ঘদিন ধরে শরীরে বিভিন্ন উপসর্গ অনুভব করলেও বুঝতে পারেন না এর পেছনে Vitamin D এর ঘাটতি থাকতে পারে।

Vitamin D আমাদের শরীরে শুধু হাড়ের জন্যই নয়, পেশি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 🦴

🔍 Vitamin D কমে গেলে কী কী লক্ষণ দেখা দিতে পারে?
✅ শরীরে দুর্বলতা বা ক্লান্তি
✅ হাড় বা কোমরে ব্যথা
✅ পেশিতে ব্যথা বা টান ধরা
✅ সহজে অবসাদ লাগা
✅ মুড খারাপ বা মনমরা ভাব
✅ বারবার অসুস্থ হয়ে পড়া
✅ চুল পড়া বাড়তে পারে (অন্যান্য কারণও থাকতে পারে)

⚠️ কারা বেশি ঝুঁকিতে থাকেন?
🔸 যারা খুব কম রোদে যান
🔸 সারাদিন ঘরের ভিতরে থাকেন
🔸 অতিরিক্ত সানস্ক্রিন ব্যবহার করেন
🔸 বয়স্ক ব্যক্তি
🔸 স্থূলতা থাকলে
🔸 কিছু দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তি

☀️ Vitamin D এর উৎস কী?
✔️ সকালের নরম রোদ( তবে মনে রাখবেন ভিটামিন ডি রোদে থাকেনা, আপনার শরীরের ইনএক্টিভ ফরম রোদে গেলে এক্টিভেট হয়)
✔️ ডিমের কুসুম
✔️ সামুদ্রিক মাছ
✔️ দুধ ও কিছু fortified খাবার

❗সবসময় নিজে নিজে Vitamin D খাওয়া ঠিক নয়
অনেকেই পরীক্ষা ছাড়াই উচ্চ মাত্রার Vitamin D সাপ্লিমেন্ট খেয়ে থাকেন, যা অতিরিক্ত হলে শরীরের জন্য ক্ষতিকরও হতে পারে।

তাই প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা ও চিকিৎসা নিন.

১. ইনসুলিন দেওয়ার জন্য সবচেয়ে আদর্শ জায়গা হলো পেট। এছাড়া উরু বা বাহুর পেছনের অংশেও দেওয়া যায়।২. ইনসুলিন দিতে হয় চামড়ার ঠ...
22/04/2026

১. ইনসুলিন দেওয়ার জন্য সবচেয়ে আদর্শ জায়গা হলো পেট। এছাড়া উরু বা বাহুর পেছনের অংশেও দেওয়া যায়।

২. ইনসুলিন দিতে হয় চামড়ার ঠিক নিচের স্তরে (Subcutaneous layer)। মাংসপেশিতে নয়। বর্তমানের ছোট নিডলগুলোর ক্ষেত্রে সিরিঞ্জ বা পেন একদম খাঁড়াভাবে, ৯০ ডিগ্রি কোণে ধরে পুশ করতে হবে।

৩. ইনসুলিন পুরোটা পুশ করার পর সাথে সাথে সিরিঞ্জ বা পেন তুলে ফেলা যাবে না। অন্তত ১০ সেকেন্ড অপেক্ষা করতে হবে। এতে ইনসুলিন লিক হওয়ার ভয় থাকে না এবং পুরো ডোজটি শরীরে প্রবেশ নিশ্চিত হয়।

৪. প্রতিদিন একই জায়গায় ইনসুলিন না নেয়া শ্রেয়। আগের দিনের জায়গা থেকে অন্তত ১ ইঞ্চি বা দুই আঙুল দূরত্ব বজায় রেখে নতুন জায়গায় দেওয়া যেতে পারে। একই জায়গায় বারবার দিলে ওই স্থানের চামড়া শক্ত হয়ে চর্বির চাকা (Lipohypertrophy) হয়ে যেতে পারে, যা ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে দেয়।

৫. ইনসুলিন যথাযথ ডোজে প্রেসক্রাইব করার পরেও ডায়াবেটিস নিয়ন্ত্রণে না এলে ডোজ বাড়ানোর আগে যাচাই করে নেয়া উচিত পেশেন্ট সঠিকভাবে ইনসুলিন নিতে পারছে কি-না।

নাফিস বিয়ে করবে, কিন্তু বিয়ে হচ্ছে না কারন তার মুখে 𝐕𝐢𝐭𝐢𝐥𝐢𝐠𝐨 আছে। পাত্রীপক্ষ এটা দেখে বলে যে তার বাচ্চার ও এটা হবে তাই ব...
21/04/2026

নাফিস বিয়ে করবে, কিন্তু বিয়ে হচ্ছে না কারন তার মুখে 𝐕𝐢𝐭𝐢𝐥𝐢𝐠𝐨 আছে। পাত্রীপক্ষ এটা দেখে বলে যে তার বাচ্চার ও এটা হবে তাই বিয়ে ভেংগে যায় বার বার। কিন্তু
কত টুকু।
উত্তর - কোন সম্ভাবনাই নাই কারন হল 𝐕𝐢𝐭𝐢𝐥𝐢𝐠𝐨 হল একটা 𝐚𝐮𝐭𝐨 𝐢𝐦𝐦𝐮𝐧𝐞 𝐝𝐢𝐬𝐞𝐚𝐬𝐞.

তবে একটা Condition আছে নাম 𝐀𝐥𝐛𝐢𝐧𝐢𝐬𝐦. যাদের Albinism থাকে তাদের বাচ্চার পরবর্তীতে Albinism হতে পারে কারন এটা Genetic disease( 𝐚𝐮𝐭𝐨𝐬𝐨𝐦𝐚𝐥 𝐫𝐞𝐜𝐞𝐬𝐬𝐢𝐯𝐞) যাদের 𝐀𝐥𝐛𝐢𝐧𝐢𝐬𝐦 হয় তাদের 𝐌𝐞𝐥𝐚𝐧𝐢𝐧 absent থাকে।

আর Vitiligo তে Melanin থাকে, এর against এ Ab তৈরি হয়।Ag- Ab 𝐂𝐨𝐦𝐩𝐥𝐞𝐱 হয়। immune cell 𝐦𝐞𝐥𝐚𝐧𝐨𝐜𝐲𝐭𝐞 কে 𝐝𝐞𝐬𝐭𝐫𝐨𝐲 করে।

01/04/2026

হাম একটি ভাইরাস জনিত রোগ। এর নির্দিষ্ট কোন প্রতিষেধক নাই, সবচেয়ে ভালো ব্যবস্থা নিয়মিত টীকা গ্রহণের মাধ্যমে দেওয়ার হাম প্রতিরোধ। যেহেতু বর্তমান সময়ে বাংলাদেশে শিশুরা হামে আক্রান্ত বেশি হচ্ছে, তাই হামের টীকা সংক্রান্ত কিছু সাধারণ জিজ্ঞাসা ও উত্তর।

প্রশ্ন: হামের কয় ধরণের টীকা বাজারে পাওয়া যায় (বাংলাদেশে)?
উত্তর: দুই ধরণের টীকা পাওয়া যায় (MR সরকারীভাবে ও MMR বেসরকারীভাবে)
প্রশ্ন: বাংলাদেশে হামের টীকা সাধারণত কত বয়সে দেওয়া হয়?
উত্তর: সরকারী ভাবে ই.পি.আই সিডিউল অনুযায়ী দুই ডোজ টীকা দেওয়া হয়
প্রথম ডোজ নয় মাস বয়সে এবং দ্বিতীয় ডোজ পনের মাস বয়সে
প্রশ্ন: হাম প্রতিরোধে এই টীকার কার্যকারিতা কত?
উত্তর: নিয়মিত ২ ডোজ টীকা নিলে, হাম রোগ প্রতিরোধের ক্ষেত্রে টীকা ৯৭-৯৯% কার্যকরী
প্রশ্ন: ৯ মাস বয়সের আগে শিশুকে হামের টীকা দেওয়া হয় না কেন?
উত্তর: মায়ের শরীর থেকে প্রাপ্ত (প্যাসিভ/পরোক্ষ) অ্যান্টিবডির মাধ্যমে নবজাতকের শরীরে তৈরি হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা শিশুকে সুরক্ষা দিয়ে থাকে।
প্রশ্ন: ৯ মাস বয়সের আগে শিশুকে হামের টীকা দেওয়া যাবে কি?
উত্তর: ক্ষেত্র বিশেষে ৬ মাসের পর হতে হামের টীকা দেওয়া যেতে পারে (যেমন: হামের প্রার্দুভাবের সময়, যখন শিশুদের ভ্যাকসিন ক্যাম্পেইনের সময়)। তবে সেক্ষেত্রে অবশ্যই পরবর্তীতে ৯ মাস এবং ১৫ মাসে বয়সে যথারীতি ২ ডোজ টীকা দিতে হবে।
প্রশ্ন: যদি কেউ ই.পি.আই সিডিউল অনুযায়ী টীকা না দিয়ে থাকেন, তবে করণীয় কি?
উত্তর: সর্ম্পূণ ২ ডোজ টীকা দিতে হবে। তবে এক্ষেত্রে প্রথম ডোজের ন্যূনতম ১ মাস পরে দ্বিতীয় ডোজ দিতে হবে।
প্রশ্ন: আমার শিশুর বয়স ৩ বছর কিন্তু তাকে হামের টীকা দেওয়া হয়নি, সেক্ষেত্রে করণীয় কি?
উত্তর: সর্ম্পূণ ২ ডোজ টীকা দিতে হবে। তবে এক্ষেত্রে প্রথম ডোজের ন্যূনতম ১ মাস পরে দ্বিতীয় ডোজ দিতে হবে।
প্রশ্ন: আমার শিশুর বয়স ২ বছর কিন্তু তাকে হামের ১ম ডোজ টীকা দেওয়ার পর দ্বিতীয় ২য় ডোজ টীকা দেওয়া হয়নি, সেক্ষেত্রে করণীয় কি?
উত্তর: যত দ্রুত সম্ভব ২য় ডোজ টীকা দিতে হবে।
প্রশ্ন: হামের ২ ডোজ টীকা দেওয়ার পর, বুস্টার ডোজ টীকা দেওয়ার প্রয়োজ আছে কি?
উত্তর: সর্ম্পূণ ২ ডোজ হামের টীকা দেওয়া থাকলে, বুস্টার ডোজ দেওয়ার কোন দরকার নেই।
প্রশ্ন: কিশোর-কিশোরি অথবা বড়রা কি হামের টীকা নিতে পারবেন?
উত্তর: নিতে পারবেন, যদি ইতিপূর্বে হামের কোন টীকা গ্রহণ না করে থাকেন এবং Measles Serology test Negative হয়।
প্রশ্ন: কোন কোন ক্ষেত্রে হামের টীকা দেওয়া যাবে না ?
উত্তর: Severe Immunocompromised patient, pregnant woman
প্রশ্ন: হামের টীকা দেওয়ার পরেও কি হাম হতে পারে?
উত্তর: ২ ডোজ হামের টীকা নেওয়ার পরে হাম হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম বা অতি দূলর্ভ, তবে যদি হয়েও থাকে তবে সেটি খুব স্বল্প মাত্রায় হয়।
প্রশ্ন: ভিটামিন-এ ক্যাপসুল কি হামের চিকিৎসা?
উত্তর: হাম হলে ভিটামিন-এ ক্যাপসুল দিতে হবে। WHO এর নিয়ম অনুযায়ী হামের রোগিকে ভিটামিন-এ ক্যাপসুল দিলে রাতকানা রোগ ও শিশু সংক্রামক ব্যাধির কারনে মৃত্যু হার অনেক কমে আসে।
প্রশ্ন: হামের রোগির সংস্পশে আসলে post-exposure prophylaxis ভূমিকা আছে কি?
উত্তর: কিছু কিছু ক্ষেত্রে হামের রোগির সংস্পশে (প্রথম বার) আসলে post-exposure prophylaxis (৬ দিনের মধ্যে) দিতে হয় এবং MMR Vaccine ও Immunoglobin ব্যবহার করা হয়।
প্রশ্ন: কোন কোন ক্ষেত্রে post-exposure prophylaxis দিতে হয়?
উত্তর:
# Severe Immunocompromised ক্ষেত্রে Immunoglobin দিতে হবে
# বয়স: জন্ম থেকে ৫ মাস পযর্ন্ত Immunoglobin দিতে হবে, যদি মায়ের ২ ডোজ টীকা না দেওয়া না থাকে এবং মায়ের ইতোঃপূর্বে কখনো হাম না হয়ে থাকে, মায়ের measles IgG Negative হয়।
# বয়স: ৬ থেকে ১৮ মাস (ইতোঃপূর্বে হামের কোন টীকা দেওয়া হয়নি)- MMR Vaccine (৭২ ঘণ্টার মধ্যে) অথবা Immunoglobin (৭২ ঘণ্টা থেকে ৬ দিনের মধ্যে)
# গর্ভবতী মহিলা (ইতোঃপূর্বে হামের কোন টীকা দেওয়া হয়নি/ হাম হয়নি )- Immunoglobin (৬ দিনের মধ্যে)
আপনার শিশুকে নিয়মিত টীকা দিন ও যত্ন নিন এবং হামের কোন লক্ষণ দেখা দিলে অতি সত্তর নিকটস্থ হাসপাতাল অথবা শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিবেন।

Ref:
1.EPI_Guide book DGHS
2.World Health Organization (2020). The immunological basis for immunization series: module 7: measles: update 2020
3.Guidance UK Complete routine immunization Schedule 2026
4.Australian immunisation Handbook, 2022
Coppy by

Dr Md Abu Talha
MBBS, FCPS (Pead)

17/03/2026

সকালে পায়খানা ক্লিয়ার হয় না কেন?

প্রধান কিছু কারণ হলো খাদ্যতালিকায় পর্যাপ্ত ফাইবার ও পানি না থাকা, শারীরিক পরিশ্রমের অভাব, মানসিক চাপ, এবং কিছু নির্দিষ্ট ওষুধ।

১. ফল, সবজি এবং গোটা শস্যের মতো আঁশযুক্ত খাবার কম খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে।

২. পর্যাপ্ত পরিমাণে পানি বা অন্যান্য তরল পান না করলে মল শক্ত হয়ে যায়।

৩. শারীরিক পরিশ্রম বা ব্যায়াম কম করলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়।

৪.মানসিক চাপ, উদ্বেগ এবং অপর্যাপ্ত ঘুম কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে।

৫. ক্যালসিয়াম, আয়রন বা ব্যথানাশক ওষুধের মতো কিছু ওষুধ সেবনের কারণেও এমনটা হতে পারে।

৬. ফাস্ট ফুড ও ভাজাপোড়া খাবার: চা-কফি, ফাস্ট ফুড এবং অতিরিক্ত ভাজাপোড়া খাবার হজমে সমস্যা সৃষ্টি করতে পারে।

13/03/2026
26/02/2026

দ্রুত বী*র্যপাত ও লিং*গ উত্থান জনিত সমস্যা :

🔴১. দ্রুত বী*র্যপাত বা প্রিম্যাচিউর ইজাকুলেশন হলো এমন একটি যৌ*ন সমস্যা যেখানে যৌ*ন কার্যকলাপ শুরু করার পরপরই বা সামান্যতম উদ্দীপনায় বী*র্যপাত ঘটে যায়।

🔶এটি পুরুষদের মধ্যে একটি সাধারণ যৌ*ন অক্ষমতা এবং এটি মানসিক, জৈবিক বা উভয় কারণের জন্য হতে পারে।

🔶এটি উভয় সঙ্গীর জন্য হতাশাজনক হতে পারে।😔😔

🔶যদিও এটি একটি বিব্রতকর বিষয়, তবে দ্রুত বী*র্যপাত নিরাময়যোগ্য একটি সমস্যা।

🔴২. লিং*গ উত্থান জনিত সমস্যা বা ইরেক্টাইল ডিসফাংশন:
এর ফলে লি*ঙ্গ উত্থান ধরে রাখতে বা যৌ*ন মিলনের জন্য যথেষ্ট শক্ত হতে পারে না।

🔷এই সমস্যার পেছনে শারীরিক ও মানসিক কারণ থাকতে পারে।

🔷এটি একটি সাধারণ সমস্যা এবং এর জন্য লজ্জিত হওয়ার কিছু নেই, কারণ এটি অনেক পুরুষেরই হয়ে থাকে।

🔷রোগীর সমস্যা, বয়স ও ওজন বিবেচনা করে একজন ডাক্তার নিম্নলিখিত পরীক্ষা গুলো করিয়ে থাকেন:

*CBC
*S.Testosterone (সে*ক্স হরমোন)
*S.Prolactin (সে*ক্স হরমোন)
*S.TSH (থাইরয়েড হরমোন)
*RBS & HbA1C (ডায়াবেটিস)
*Lipid profile ( রক্তের চর্বি)

🔷এই পরীক্ষাগুলোর ফলাফলের উপর ভিত্তি করে উপযুক্ত চিকিৎসার পরিকল্পনা তৈরি করা হয়।

🔷এই সমস্যাগুলোর জন্য একজন চিকিৎসকের সাথে কথা বলতে দ্বিধা করবেন না, কারণ সঠিক চিকিৎসার মাধ্যমে এই সমস্যা সম্পূর্ণ ঠিক করা সম্ভব।

21/12/2025

যেসকল মায়েরা বাচ্চাদের ঠিকমতো বুকের দুধ পান করায় না, সেসব মায়েদের স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার, টাইপ-২ ডায়াবেটিকস ও হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এজন্য মায়েদের ০-৬ মাস পর্যন্ত বাচ্চাদের শুধুমাত্র বুকের দুধ পান করানো উচিত।

Address

53/5/C Nabab Salimullah Road
Narayanganj
1400

Telephone

+8801927756243

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Avijit Bose posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr. Avijit Bose:

Share