মেয়র আইভি মুক্তি পরিষদ

মেয়র আইভি মুক্তি পরিষদ নারায়ণগঞ্জ এর মাটি ও মানুষের নেত্রী, ডাক্তার সেলিনা হায়াৎ আইভি'র নিঃশর্ত মুক্তি চাই

শিশু রামিসার হত্যাকারীর মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর হবে, সেই প্রত্যাশা করি।
07/06/2026

শিশু রামিসার হত্যাকারীর মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর হবে, সেই প্রত্যাশা করি।

শুভ জন্মদিন নারায়ণগঞ্জের রানী❤️
06/06/2026

শুভ জন্মদিন নারায়ণগঞ্জের রানী❤️

৬০ বছরে পা রেখেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিনবারের নির্বাচিত সাবেক মেয়র ও আলোচিত রাজনীতিক ডা. সেলিনা হায়াৎ আইভী। ১৯৬...
06/06/2026

৬০ বছরে পা রেখেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিনবারের নির্বাচিত সাবেক মেয়র ও আলোচিত রাজনীতিক ডা. সেলিনা হায়াৎ আইভী। ১৯৬৬ সালের ৫ জুন তিনি জন্মগ্রহণ করেন।

গতবছর জন্মদিন ও ঈদ কারাগারে কাটালেও এবার জামিনে মুক্তি পেয়ে বাড়িতেই পরিবার-পরিজনদের সঙ্গে দিনটি কাটিয়েছেন সাবেক এ জনপ্রতিনিধি।

দীর্ঘ ১৩ মাস কারাভোগের পর গত বৃহস্পতিবার জামিনে মুক্তি পেয়ে বর্তমানে নিজ বাসভবনে অবস্থান করছেন তিনি। ঠিক এক বছর আগের এই সময়টা ছিল সম্পূর্ণ ভিন্ন। ২০২৫ সালের ৫ জুন, নিজের জন্মদিন এবং পরবর্তী ঈদুল আজহা দুটিই তাকে কাটাতে হয়েছিল কারাগারের ভেতরে।

গত বছরের ৯ মে সকালে নারায়ণগঞ্জ শহরের দেওভোগে নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে তাকে আটক করে পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হতাহতের ঘটনায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে মোট ১২টি মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

এরপর দীর্ঘ ১৩ মাস কারাগারে থাকতে হয় তাকে। সেই সময় তার জন্মদিন এবং ঈদ দুটি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও ধর্মীয় দিন কেটেছিল বন্দিদশায়।

১৯৬৬ সালের ৫ জুন নারায়ণগঞ্জ শহরের দেওভোগে জন্মগ্রহণ করেন সেলিনা হায়াৎ আইভী। এ বছর তিনি ৬০ বছরে পা রাখলেন। তার বাবা আলী আহাম্মদ চুনকা ছিলেন নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা। মা মমতাজ বেগম। পারিবারিকভাবেই রাজনীতির পরিবেশে বেড়ে ওঠেন তিনি।

শিক্ষাজীবনে তিনি দেওভোগ আখড়া বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শেষে নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুল ও মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। ১৯৭৯ সালে জুনিয়র স্কলারশিপ, ১৯৮২ সালে এসএসসি এবং ১৯৮৪ সালে এইচএসসি পাস করেন। পরে রাশিয়ার ওডেসা পিরাগোভ মেডিকেল ইনস্টিটিউট থেকে ১৯৯২ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

১৯৯৫ সালে কম্পিউটার ইঞ্জিনিয়ার কাজী আহসান হায়াৎকে বিয়ে করে নিউজিল্যান্ডে পাড়ি জমান তিনি। সেখানে মেডিকেল ল্যাব সায়েন্সে পড়াশোনা করেন। তাদের দুই ছেলে—সাদমান হায়াৎ সীমান্ত ও সাদরিল হায়াৎ অনন্ত।

রাজনীতিতে তার উত্থান শুরু নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক হিসেবে। ২০০৩ সালে দেশে ফিরে মাত্র ১৭ দিনের প্রস্তুতিতে নারায়ণগঞ্জ পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন এবং হন প্রথম নারী চেয়ারম্যান।

এরপর ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন। পরবর্তীতে ২০১৬ ও ২০২২ সালেও পুনর্নির্বাচিত হয়ে টানা তিন মেয়াদে মেয়রের দায়িত্ব পালন করেন। পৌর চেয়ারম্যানসহ টানা প্রায় ২২ বছর জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির অভিযোগ না ওঠা, দখলদার ও সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান এবং দলীয় সীমার বাইরে গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি “পরিচ্ছন্ন ইমেজের” রাজনীতিক হিসেবে পরিচিতি পান।

আন্তর্জাতিক পরিমণ্ডলেও স্বীকৃতি পেয়েছেন আইভী। ২০১৬ সালে দক্ষিণ কোরিয়ার প্রভাবশালী সাময়িকী ‘দি এশিয়ান’ তাকে এশিয়ার প্রভাবশালী নারী মেয়রদের তালিকায় সপ্তম স্থানে স্থান দেয়। এছাড়া বাংলা একাডেমি থেকে সমাজসেবা ক্যাটাগরিতে সম্মানসূচক ফেলোশিপ অর্জন করেন তিনি।

গত বছরের বন্দিদশার জন্মদিনের স্মৃতি পেছনে ফেলে, পরিবারের মাঝে এবার জন্মদিন কাটালেন আইভী।

লিখেছেন@ ইথুন ইসলাম।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি মুক্তি পেয়েছেন রাষ্ট্রের আইন অনুযায়ী।আইভি আপার দোষ ত্রুটি নিয়ে অ...
05/06/2026

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি মুক্তি পেয়েছেন রাষ্ট্রের আইন অনুযায়ী।

আইভি আপার দোষ ত্রুটি নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু আখেরে তেমন কিছু দাঁড়ায়নি।
সেটা স্বয়ং পরাক্রমশালী শামীম ওসমানই পারেনি আর অন্যরাতো হিসেবেই আসেনা।

আইভি আপার সকল দোষ ত্রুটির উর্দ্ধে একটা বড় বিষয় হলো, তিনি গণমানুষের। তিনি মানুষের জন্য কাজটাই করে গেছেন।

যে কারণে সরাসরি জাকির খানের মহল্লায় বাড়ি হওয়া সত্বেওে আইভি আপা সেখানে গিয়েছেন রাজসিক অভ্যর্থনা নিয়ে।
মানুষের উন্মাদনা নিয়ে।

এটা অনিবার্য ঘটনা।
হতোই।

কিন্তু এর মাঝে একটা ছোট ঘটনা ঘটেছে।
আইভি আপাকে দেখতে গিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সামান্য অফিস সহকারী তরিককে চাকরি হারাতে হয়েছে।

চাকরি হারানোর কারণ হয়তো দেখতে যাওয়া ছাড়া আরেকটু বেশি কিছু করে থাকতে পারে। কিন্তু সেটা কতটা বেশি?
সে তো আর নতুন সরকার পতনের স্লোগান দেয়নি। গিয়েছে অফিস ডিউটি শেষেই।

কিন্তু এই কারণে একজন সিটি করপোরেশনের প্রশাসক এই অফিস সহকারীকে ডেকে নিয়ে ফায়ার করবেন?

এগুলো হয়তো সরকারের উচ্চমহলের নিদের্শনা না।
এগুলো হয়তো মন্ত্রী তো পরে স্থানীয় এমপিগণও জানে না।

কিন্তু যদি আমলে নেওয়া হয়, তবে এগুলো দূরবর্তী ফ্যাসিজমের লক্ষণ। এগুলোই অল্প করে সরকারের ভিত্তিতে আঘাত করতে থাকে।
নড়বড়ে হয়ে পড়ে সরকার ব্যবস্থা।

আশা করি, প্রশাসনের উচ্চ পর্যায় থেকে এই লক্ষণ দ্রুত মুছে ফেলার চেষ্টা করবে।
না হয়, পরিনতি কী হবে, সেটা আমাদের ইতিহাসের দেয়ালে সবসময়ই ঝোলানোই থাকে।
শুধু একটু দেখে নিতে হয়...

@লিখেছেন, ইশতিয়াক আহমেদ

এই শহরে একদিন ফুলের বর্ষা হবেহলুদ গাঁদা আর লাল গোলাপে রাস্তা ঘাট প্লাবিত হবেরানী যখন আটপৌরে শাড়িতে পা রাখবেন ভূমিতে নগরী...
03/06/2026

এই শহরে একদিন ফুলের বর্ষা হবে
হলুদ গাঁদা আর লাল গোলাপে রাস্তা ঘাট প্লাবিত হবে
রানী যখন আটপৌরে শাড়িতে পা রাখবেন ভূমিতে
নগরীর উত্তর দক্ষিণ সবকূল উদ্বেলিত হবে বিজয় ধ্বনিতে

লোহার গরাদ ভাঙার শব্দে কাঁপুক সিংহাসন,
বজ্রকণ্ঠে জেগে উঠুক এই লাঞ্ছিত জনগন।
ধুয়ে যাক আজ সব কলঙ্ক, সব অন্যায়ের বিষ,
আকাশ ছেয়ে উড়ুক আবার বিজয় ধ্বনি অহর্নিশ ।

মমতাময়ী হাতের ছোঁয়ায় জুড়াক তপ্ত মাটি,
এই জনপদ চিনেছে তারে—যার ভালোবাসা খাঁটি।
আঁধার চিরে আসুক ফিরে ভোরের সেই নতুন রবি,
মুক্তির রঙে আঁকা হোক আজ এই প্রিয় শহরের ছবি।

শীতলক্ষ্যার প্রতিটি ঢেউয়ে বাজুক তাঁরই নাম,
যাঁর সাহসে এই মাটি আজ পেয়েছে নতুন দাম।
ভয় নেই আর, রুদ্ধ আকাশ হবেই একদিন নীল,
বিজয় ধ্বনিতে মেলবে ডানা— ঐ জনতার গাঙচিল।

আইভী নামা- মেয়র আইভী মুক্তি পরিষদ

সত্যিকারের বাঘিনী, অভিনন্দন❤️
03/06/2026

সত্যিকারের বাঘিনী, অভিনন্দন❤️

অবশেষে মুক্ত বাতাসে নগর মাতা আইভী❤️নারায়ণগঞ্জের জনতার ভালোবাসা রুখবে, আছে এমন সাধ্য কার✌️✌️✌️আলহামদুলিল্লাহ্‌ ।
03/06/2026

অবশেষে মুক্ত বাতাসে নগর মাতা আইভী❤️
নারায়ণগঞ্জের জনতার ভালোবাসা রুখবে, আছে এমন সাধ্য কার✌️✌️✌️
আলহামদুলিল্লাহ্‌ ।

রাত ১০ টায় মুক্তি পেয়েছেন নগর মাতা। আছেন নারায়ণগঞ্জ এর পথে। আলহামদুলিল্লাহ্‌ , সুম্মা আলহামদুলিল্লাহ্‌❤️❤️❤️
03/06/2026

রাত ১০ টায় মুক্তি পেয়েছেন নগর মাতা।
আছেন নারায়ণগঞ্জ এর পথে।
আলহামদুলিল্লাহ্‌ , সুম্মা আলহামদুলিল্লাহ্‌❤️❤️❤️

Address

Narayanganj City Corporation
Narayanganj
1400

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেয়র আইভি মুক্তি পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share