29/08/2026
একটি টিকটিকি পরীর জন্ম আর একটি বিয়ে বাড়ির ড্রেস এর গল্প....
আজ দুপুর ১২.৩০ এ হঠাৎ চিৎকার "ম্যাডাম,তাড়াতাড়ি সিঁড়ির কাছে আসেন," গিয়ে দেখলাম রোগী ফ্লোরে শুয়ে আছে আর এই টিকটিকি পরী কপাল পর্যন্ত বাইরে বের হয়ে যাচ্ছে, না পেলাম মেকেনটুস পড়ার সময়,না পেলাম গ্লাভস পড়ার সময়,এটা আনেন,সেটা আনেন চিল্লাতে চিল্লাতে পরীকে টান মেরে বের করলাম, টিকটিকির মতোন আঙুল দিয়ে আমার গ্লাভস বিহীন হাত ধরে আছে,যার মা কিনা এক কাপড়ে কোনমতন হাসপাতালের সিঁড়ি পর্যন্ত আাসতে পেরেছে।এরমধ্যে আমার জামা রক্তে পানিতে একাকার।কিছুক্ষন আগে পারসেল আসা বিয়ে বাড়ির জামা পড়তে হলো ডিউটিতে,কিন্তু টিকটিকি পরীর মা তো তার জন্য কিছুই আনেনি,আরেক বাচ্চার কাঁথা চেয়ে তাকে জোড়ানো হয়েছে।
এই পেশা যেমন ক্লান্তিকর তেমন সুন্দর, এই যে এখন ড্রেসের সাথে ম্যাচ করতে সেজেগুজে আছি,মনটাই ভালো লাগছে,টিকটিকি পরী আর তার মাও সুস্থভাবে বাসায় যাচ্ছে।