05/09/2026
অর্থোপেডিক সার্জারীতে একটা কথা আছে জেরিয়েট্রিক ফ্রাকচার বা বয়স্ক মানুষের ভাংগা।
এটা হয় মুলত
* বয়স্ক মানুষের হাড় এমনিতেই দুর্বল।
* তার উপর শরীরের ব্যালান্স থাকে না।
*লাঠি নিয়ে হাটতে বললে বলে এই বয়সে লাঠি নিয়ে হাটলে মানুষ কি বলে😃। অথচ বয়স ৭০+।
*চোখে দেখে না। কিন্তু চশমা ব্যাবহার করবে না।
*আর আমাদের শোচাগারের লাইট থাকে মিটি মিটি তারার মত।
*আর সেন্ডেল! বাইরে ব্যাবহার করে ক্ষয় হয়ে যখন তলা ফুটা হয়ে যায় তখন সেটা শৌচাগারে ব্যাবহার হয়।
ফলশ্রুতিতে হয় এই ধরনের ভাংগা। নিজ গ্রামের আপনজন। এই ভাংগা নিয়ে এসেছিল। অপারেশন করে ফিক্স করে দিলাম। আল্লাহ দ্রুত তাকে শেফা দান করুন। আমিন।