10/07/2026
🔍 Pneumonitis আসলে কী?
"Pneumonitis" মানে ফুসফুসের টিস্যুতে প্রদাহ বা inflammation।
এটি কোনো রোগের নাম নয় — X-ray-তে প্রদাহের একটি চিহ্ন মাত্র।
এই বয়সে (৪-৬ মাস) বেশিরভাগ ক্ষেত্রেই এটি ভাইরাসজনিত এবং সঠিক চিকিৎসায় সম্পূর্ণ ভালো হয়।
🧬 কেন হয় এই Pneumonitis?
🦠 ভাইরাস (৭০-৮০% ক্ষেত্রে) — RSV, Rhinovirus, Parainfluenza, Adenovirus দিয়ে ইনফেকশন হতে পারে
🦠 ব্যাকটেরিয়া — Chlamydia trachomatis, Bordetella pertussis দিয়ে ইনফেকশন হতে পারে
🍼 Aspiration — দুধ বা খাবার শ্বাসনালিতে ঢুকে গেলে হতে পারে
💊 অ্যালার্জি — Eosinophilic Pneumonitis হতে পারে
👉 কারণ না জেনে চিকিৎসা শুরু করলে উপকারের বদলে ক্ষতি হতে পারে।
🩺 Pneumonia আর Pneumonitis কি একই?
অনেকে এই দুটো গুলিয়ে ফেলেন। আসলে এরা আলাদা:
🔹 Pneumonia হলো — জীবাণু থেকে হয়, জ্বর হঠাৎ বেশি আসে, X-ray-তে নির্দিষ্ট জায়গায় ঘন ছায়া বা consolidation দেখা যায়, চিকিৎসায় Antibiotic প্রায়ই লাগে।
🔹 Pneumonitis হলো — বিভিন্ন কারণে হয়, জ্বর কম বা ধীরে আসে, X-ray-তে ছড়ানো ঝাপসা ছায়া (infiltrate) দেখা যায়, চিকিৎসা নির্ভর করে রোগের কারণ অনুযায়ী।
👉 তবে দুটো অনেক সময় overlap করে — তাই রিপোর্ট দেখে নিজে সিদ্ধান্ত নিজে সিদ্ধান্ত নেবেন না, অবশ্যই আপনার শিশুকে শিশু বিশেষজ্ঞ দেখান।
🤒 শিশুর মধ্যে কী কী লক্ষণ দেখা যায়?
Pneumonia-তে সাধারণত যে লক্ষণগুলো দেখা যায়:
▪️ জ্বর হঠাৎ বেশি (১০২-১০৪°F)
▪️ কাশি — কফসহ হতে পারে বা শুকনো হতে পারে
▪️ শিশুর শ্বাস-প্রশ্বাস দ্রুত হবে ও কষ্টকর হবে
▪️ নাকের পাখা ফোলা হতে পারে, বুকে ঘরঘর শব্দ হতে পারে
Pneumonitis-এ সাধারণত যে লক্ষণগুলো দেখা যায়:
▪️ শিশুর জ্বর কম বা জ্বর নেই, তবু শিশু অসুস্থ থাকে
▪️ শুকনো কাশি, কান্নায় শ্বাসকষ্ট হয়
▪️ খাওয়ায় অনীহা, নিস্তেজ ভাব
▪️ ধীরে ধীরে এ লক্ষণগুলো প্রকাশ পায়
🚨 এই লক্ষণগুলো দেখলে এক মুহূর্ত দেরি নয়:
🔴 শ্বাস প্রশ্বাসের গতি যদি মিনিটে ৫০-এর বেশি হয় (শিশুর বয়স ২ হতে ৬ মাস বয়স পর্যন্ত)
🔴 বুকের নিচের অংশ শ্বাসে ভেতরে ঢুকে যাচ্ছে
🔴 নাকের পাখা ফুলছে
🔴 ঠোঁট বা আঙুলের ডগা নীলাভ হয়ে যাচ্ছে
🔴 শিশু দুধ খাচ্ছে না বা অস্বাভাবিক ঝিমিয়ে পড়েছে
🔴 জ্বর নেই, অথচ শিশু নিস্তেজ ও নির্জীব হয়
যে কোন একটি এই সমস্যা গুলো দেখা গেলে শিশুকে জরুরী ভিত্তিতে শিশুকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করাতে হবে।
✅ চিকিৎসা কীভাবে হয়?
▪️ ভাইরাল → Supportive care — অক্সিজেন, তরল খাবার , স্যালাইন পানি দিয়ে শিশুর নাক পরিষ্কার করতে হবে
▪️ ব্যাকটেরিয়াল → সঠিক Antibiotic দিতে হবে
▪️ Aspiration → Feeding technique সংশোধন করতে হবে
▪️ গুরুতর → হাসপাতালে ভর্তি ও নিবিড় পর্যবেক্ষণ করতে হবে
⚠️ মনে রাখবেন, শিশুকে নিজে নিজে Antibiotic দেবেন না। ভাইরাল কারণে রোগ হলে Antibiotic কাজ করে না — বরং শরীরে Antibiotic-প্রতিরোধী জীবাণু তৈরি হয় যা ভবিষ্যতে চিকিৎসা কঠিন করে দেয়।
💛 বুকের দুধ — প্রকৃতির সেরা ওষুধ
গবেষণা বলছে, exclusively breastfed শিশুদের Pneumonitis ও Pneumonia-তে হাসপাতালে ভর্তির হার অনেক কম।
বুকের দুধে থাকা Secretory IgA, Lactoferrin এবং সাইটোকাইন সরাসরি ফুসফুসের প্রদাহ কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
👉 শিশু অসুস্থ থাকলেও বুকের দুধ বন্ধ করবেন না — এটি ওষুধের চেয়েও বেশি কাজ করে।
🛡️ ভবিষ্যতে প্রতিরোধ করবেন কীভাবে?
✔️ সময়মতো টিকা দিন — Pneumococcal (PCV), Influenza
✔️ ধূমপায়ীদের শিশুর কাছে আসতে দেবেন না
✔️ ঘরে পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করুন
✔️ শিশুকে কোলে নেওয়ার আগে হাত ধুয়ে নিন
✔️ অসুস্থ কেউ থাকলে শিশু থেকে দূরে রাখুন
✔️ বুকের দুধ যতদিন সম্ভব চালিয়ে যান