লাইফ ফিট ফিজিওথেরাপি সেন্টার

  • Home
  • Bangladesh
  • Natore
  • লাইফ ফিট ফিজিওথেরাপি সেন্টার

লাইফ ফিট ফিজিওথেরাপি সেন্টার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from লাইফ ফিট ফিজিওথেরাপি সেন্টার, Health & Wellness Website, Natore.

আমাদের সেবাসমূহ:
ফ্রোজেন সোল্ডার,
ডিস্ক প্রলাপ জনিত ব্যাথা,
স্ট্রোক জনিত প্যারালাইসিস,
স্পাইনাল কর্ড ইনজুরি,
ব্যাক পেইন বা পিঠে ব্যাথা,
GBS
মুখ বেকে যাওয়া বা বেলস পালসি,
হাটু ও গোড়ালির ব্যাথা,
সায়াটিকা ব্যাথা,
মাংসপেশীর ব্যাথা ইত্যাদি

***Lumbar Scoliosis (লম্বার স্কোলিওসিস) কী?Lumbar scoliosis হলো কোমরের (lumbar spine) অংশের মেরুদণ্ড স্বাভাবিক সোজা না থ...
03/06/2026

***Lumbar Scoliosis (লম্বার স্কোলিওসিস) কী?

Lumbar scoliosis হলো কোমরের (lumbar spine) অংশের মেরুদণ্ড স্বাভাবিক সোজা না থেকে পাশে বাঁকা হয়ে যাওয়া।

***কেন হয়?

Lumbar scoliosis বিভিন্ন কারণে হতে পারে, যেমনঃ

*জন্মগতভাবে মেরুদণ্ডের ত্রুটি

*কৈশোরে অজানা কারণে (Idiopathic scoliosis)

*বয়সজনিত মেরুদণ্ডের ক্ষয় (Degenerative scoliosis)

*এক পায়ের দৈর্ঘ্য অন্য পায়ের চেয়ে কম হওয়া

*পেশী বা স্নায়ুর রোগ

*আঘাত বা মেরুদণ্ডের অপারেশনের পর

***লক্ষণ

১ কোমর ব্যথা

২ এক কাঁধ বা কোমর অন্য পাশের চেয়ে উঁচু দেখা যায়

৩ শরীর একদিকে হেলে থাকা

৪ দীর্ঘক্ষণ দাঁড়ালে বা হাঁটলে ব্যথা বৃদ্ধি

৫গুরুতর ক্ষেত্রে পায়ে ঝিনঝিনি বা দুর্বলতা

***চিকিৎসা

চিকিৎসা নির্ভর করে বাঁকার মাত্রা, বয়স এবং উপসর্গের ওপর।
... ফিজিওথেরাপি

1,Postural correction exercise

2, Core strengthening exercise

3,Stretching exercise

4,Schroth method (scoliosis-specific exercise)

5,Pain management techniques

“😭কোমর ব্যথা” বলে আমরা যেটাকে অবহেলা করি…সেটা হতে পারে মেরুদণ্ডের ভেতরে নার্ভের ওপর সরাসরি চাপ পড়ার সংকেত।এই ছবিটাতে যেট...
03/05/2026

“😭কোমর ব্যথা” বলে আমরা যেটাকে অবহেলা করি…
সেটা হতে পারে মেরুদণ্ডের ভেতরে নার্ভের ওপর সরাসরি চাপ পড়ার সংকেত।
এই ছবিটাতে যেটা দেখা যাচ্ছে,
এটাকে বলা হয় Herniated Disc।
আমাদের মেরুদণ্ডের হা ড় গুলোর মাঝখানে নরম ডিস্ক থাকে।
এগুলো ছোট্ট কুশনের মতো কাজ করে।
হাঁটা, বসা, ঝুঁকে কাজ করা, দৌড়ানো—সবকিছুর চাপ এগুলো সামলায়।
কিন্তু সমস্যা হয় তখন,
যখন কোনো ডিস্ক নিজের জায়গা থেকে ফুলে বাইরে বের হতে শুরু করে।
আর তখনই সেটা পাশের নার্ভের ওপর চাপ দিতে পারে।
শুরুতে
“সাধারণ কোমর ব্যথা…”
কিন্তু ধীরে ধীরে ব্যথাটা কোমর থেকে নিতম্বে যায়…
তারপর পায়ে নামে…
কেউ বলেন: “পা ঝিনঝিন করে…”
“কা রে ন্টে র মতো লাগে…”
“এক পায়ে টান পড়ে…”
“বেশিক্ষণ দাঁড়াতে পারি না…”
কারণ তখন শুধু মাংসপেশি না,
নার্ভই চাপে পড়ে যাচ্ছে।
এই চাপের কারণে:
নার্ভ irritated হয়ে যায়
ব্যথা নার্ভের পথ ধরে ছড়িয়ে পড়ে
পায়ে দুর্বলতা আসতে পারে
হাঁটাচলা কঠিন হয়ে যায়
সবচেয়ে কষ্টের বিষয় হলো…
অনেকেই বছরের পর বছর ব্যথার ও ষু ধ খেয়ে যান।
কেউ তেল মালিশ করেন।

কিন্তু ভেতরে ভেতরে নার্ভের ওপর চাপ বাড়তেই থাকে।
কখনও কখনও এতটাই বাড়ে যে:
পায়ে শক্তি কমে যায়
হঠাৎ পড়ে যাওয়ার মতো অবস্থা হয়
এমনকি প্র স্রা ব-পা য় খা না র নিয়ন্ত্রণও ন ষ্ট হতে পারে
এই কারণেই দীর্ঘদিন কোমর ব্যথা অবহেলা করা উচিত না।
বিশেষ করে যদি ব্যথা পায়ে ছড়িয়ে যায়।
মেরুদণ্ড আমাদের শরীরের “মেইন তারের লাইন”।
সময়মতো চিকিৎসা নিলে অনেক রোগীই ভালো থাকেন।

ফিজিওথেরাপি, ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ, সঠিক বসা-উঠা,কোমড় বা কাঁ করে দীর্ঘসময় কাজ না করা,ঝুকেঁ কাজ না করা, সঠিক পজিশনে বসা—এসব খুব গুরুত্বপূর্ণ

মো:শাকিল হোসেন
ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট
বিপিটি (ব্যাচেলর অব ফিজিওথেরাপি)
ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা অনুষদ
রে জি নং:৯২৫১

#লাইফ ফিট ফিজিওথেরাপি সেন্টার
#মদিনা মার্কেট, মালিপাড়া রোড, বনপাড়া বাজার, বড়াইগ্রাম, নাটোর
#ফোন নাম্বার :01740446155

[বিদ্র :ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার আগে অবশ্যই জেনে নিবেন আপনি যার কাছে চিকিৎসা সেবা নিচ্ছেন তিনি একজন গ্যাজুয়েট ফিজিওথেরাপিস্ট কি না ]

আমাদের হটলাইন : 01740-446155

সঠিক অঙ্গবিন্যাস বজায় রাখলে শরীরের হাড় এবং জয়েন্টগুলো সঠিক অবস্থানে থাকে, যা পেশির ওপর অতিরিক্ত চাপ কমায়। এতে আপনার:🔅​প...
04/04/2026

সঠিক অঙ্গবিন্যাস বজায় রাখলে শরীরের হাড় এবং জয়েন্টগুলো সঠিক অবস্থানে থাকে, যা পেশির ওপর অতিরিক্ত চাপ কমায়। এতে আপনার:

🔅​পিঠ ও ঘাড়ের ব্যথা প্রতিরোধ হয়।

🔅​শরীরের শক্তি ও কার্যক্ষমতা বৃদ্ধি পায়।

🔅​ফুসফুসের কার্যকারিতা উন্নত হয় (সোজা হয়ে বসলে শ্বাস নিতে সুবিধা হয়)।

🔅​মানসিক আত্মবিশ্বাস বাড়ে।

​💡 সুস্থ থাকতে ফিজিওথেরাপিস্টের ৫টি পরামর্শ:
১. ​সোজা হয়ে বসুন: চেয়ারে বসার সময় পিঠ সোজা রাখুন এবং দুই পা মাটিতে সমান্তরালভাবে রাখুন। ঝুকে কাজ করার অভ্যাস ত্যাগ করুন।

২. ​২০-২০-২০ নিয়ম: প্রতি ২০ মিনিট অন্তর কাজ থেকে বিরতি নিন, অন্তত ২০ ফুট দূরে তাকান এবং শরীরকে একটু স্ট্রেচ (Stretch) করুন।

৩. ​মোবাইল ব্যবহারের সঠিক নিয়ম: ফোন চোখের উচ্চতায় রাখার চেষ্টা করুন, যাতে ঘাড় অতিরিক্ত নিচের দিকে ঝুঁকে না থাকে।

৪. ​ভারী বস্তু তোলা: নিচ থেকে কিছু তোলার সময় কোমর না ঝুঁকিয়ে হাঁটু ভাজ করে বসুন, তারপর বস্তুটি তুলুন।

৫.​ নিয়মিত ব্যায়াম: মেরুদণ্ডের নমনীয়তা বজায় রাখতে প্রতিদিন অন্তত ১৫-২০ মিনিট ফিজিওথেরাপিস্ট নির্দে্রতিরোধ প্রতিকারের চেয়ে উত্তম।"

ভুল পোস্চারের (Posture) কারণে দীর্ঘদিনের ব্যথা পুষে না রেখে আজই সচেতন হোন। প্রয়োজনে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিন।

মো:শাকিল হোসেন
ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট
ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা অনুষদ
রে জি নং:৯২৫১

#লাইফ ফিট ফিজিওথেরাপি সেন্টার
#মদিনা মার্কেট, মালিপাড়া রোড, বনপাড়া বাজার, বড়াইগ্রাম, নাটোর
#ফোন নাম্বার :01740446155

[বিদ্র :ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার আগে অবশ্যই জেনে নিবেন আপনি যার কাছে চিকিৎসা সেবা নিচ্ছেন তিনি একজন গ্যাজুয়েট ফিজিওথেরাপিস্ট কি না ]

আমাদের হটলাইন : 01740-446155

কোমর ব্যথা (Low Back Pain) হলো কোমরের নিচের অংশে হওয়া এক ধরনের সাধারণ ব্যথা, যা পেশি বা লিগামেন্টের টান, মেরুদণ্ডের ডিস্...
17/02/2026

কোমর ব্যথা (Low Back Pain) হলো কোমরের নিচের অংশে হওয়া এক ধরনের সাধারণ ব্যথা, যা পেশি বা লিগামেন্টের টান, মেরুদণ্ডের ডিস্ক সরে যাওয়া (Herniated Disc), সায়াটিকা (Sciatica), ভুলভাবে বসা বা শোয়া, অতিরিক্ত ওজন, বা মেরুদণ্ডের কাঠামোগত সমস্যার কারণে হতে পারে, যা তীব্র বা ভোঁতা অনুভূতি দিতে পারে এবং কখনো কখনো পায়ে ছড়িয়ে পড়ে।

কোমর ব্যথার সাধারণ কারণসমূহ:

১/ পেশি বা লিগামেন্টের টান: ভারী কিছু তোলা বা হঠাৎ নড়াচড়া করলে হতে পারে।
২/ ডিস্কের সমস্যা: মেরুদণ্ডের ডিস্ক সরে গেলে বা ফেটে গেলে স্নায়ুতে চাপ পড়ে, যা সায়াটিকা বা পায়ে ছড়িয়ে পড়া ব্যথার কারণ হয়।
৩/ ভুল ভঙ্গি: দীর্ঘক্ষণ বসে থাকা, দাঁড়িয়ে থাকা, বা ভুলভাবে শোয়ার কারণে পেশির ভারসাম্যহীনতা তৈরি হয়ে ব্যথা হতে পারে।
৩/ অতিরিক্ত ওজন: মেরুদণ্ডের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে।
৪/ সায়াটিকা: সায়াটিক নার্ভে চাপ পড়লে কোমর থেকে পায়ের দিকে ব্যথা, ঝিনঝিন বা অসাড়তা অনুভূত হয়।
অন্যান্য কারণ: বয়সজনিত ক্ষয়, অস্টিওপোরোসিস, কিডনির সমস্যা, বা কিছু ক্ষেত্রে টিউমার ও ইনফেকশন থেকেও কোমর ব্যথা হতে পারে।

কোমর ব্যথার চিকিৎসা:
কোমর ব্যথার চিকিৎসা নির্ভর করে কারণ এবং তীব্রতার উপর।
১. ফিজিওথেরাপি
> ম্যানুয়াল ও ম্যানিপুলেশন থেরাপির মাধ্যমে ব্যাথা কমানো যায়।
> স্ট্রেচিং এবং এরোবিক এক্সারসাইজ মাধ্যমে পেশী শক্তিশালী ও ব্যথা কমাতে সাহায্য করে।
২. ওষুধ
ব্যথানাশক: প্যারাসিটামল এবং আইবুপ্রোফেন।
মাসল রিলাক্স্যান্ট: পেশীর টান কমাতে।
কর্টিকোস্টেরয়েড: প্রদাহ এবং ব্যথা কমাতে।

৪. জীবনযাত্রার পরিবর্তন
সঠিক ভঙ্গি: বসা, দাঁড়ানো এবং শোয়ার সময় সঠিক ভঙ্গি বজায় রাখুন।
ওজন কমানো: অতিরিক্ত ওজন কোমরে চাপ বাড়ায়।
নিয়মিত ব্যায়াম: কোমরের পেশী শক্তিশালী করার জন্য ব্যায়াম করুন।

কোমর ব্যথা প্রতিরোধের উপায়:

নিয়মিত ব্যায়াম এবং স্ট্রেচিং করুন।
ভারী জিনিস তোলার সময় সঠিক টেকনিক ব্যবহার করুন।
সঠিক ভঙ্গি বজায় রাখুন।
স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন।

উপসংহার: কোমর ব্যথা একটি সাধারণ সমস্যা হলেও এর কারণ অনেক। সঠিক কারণ নির্ণয়ের জন্য একজন গ্যাজুয়েট ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি, বিশেষ করে যদি ব্যথা দীর্ঘস্থায়ী হয় বা অন্যান্য লক্ষণ থাকে, যাতে সঠিক চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায়।

মো:শাকিল হোসেন
ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট
ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা অনুষদ
রে জি নং:৯২৫১

#লাইফ ফিট ফিজিওথেরাপি সেন্টার
#মদিনা মার্কেট, মালিপাড়া রোড, বনপাড়া বাজার, বড়াইগ্রাম, নাটোর
#ফোন নাম্বার :01740446155

[বিদ্র :ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার আগে অবশ্যই জেনে নিবেন আপনি যার কাছে চিকিৎসা সেবা নিচ্ছেন তিনি একজন গ্যাজুয়েট ফিজিওথেরাপিস্ট কি না ]

30/01/2026

যারা একদিন এর মধ্যেই ফিজিওথেরাপি নিয়ে ভালো হতে চাই তাঁদের জন্য এখন থেকে এই টেকনিক এপ্লাই করা লাগবে।

এখন থেকে নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা সেবা দিচ্ছি
#মদিনা মার্কেট, মালিপাড়া রোড, বনপাড়া বাজার, বড়াইগ্রাম, নাটোর
#ফোন নাম্বার :01740446155

(বিদ্র: সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার আগে অবশ্যই জেনে নিবেন আপনি যার কাছে থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন তিনি একজন গ্যাজিয়েট ফিজিওথেরাপিস্ট কি না)

মো:শাকিল হোসেন পিটি
বিপিটি (ব্যাচেলর অব ফিজিওথেরাপি)
ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা অনুষদ
রেজি নং:৯২৫১

স্ট্রোক (Stroke) হলো এমন একটি জরুরি অবস্থা যখন মস্তিষ্কের কোনো অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় বা কমে যায়, ফলে মস্তিষ্কের ...
22/01/2026

স্ট্রোক (Stroke) হলো এমন একটি জরুরি অবস্থা যখন মস্তিষ্কের কোনো অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় বা কমে যায়, ফলে মস্তিষ্কের কোষগুলো অক্সিজেন ও পুষ্টি পায় না এবং মিনিটের মধ্যে মারা যেতে শুরু করে; এটি মস্তিষ্কে রক্ত চলাচলের ব্যাঘাত, যা মস্তিষ্কের কার্যকারিতাকে প্রভাবিত করে এবং দ্রুত চিকিৎসা না পেলে স্থায়ী অক্ষমতা বা মৃত্যু ঘটাতে পারে।

স্ট্রোকের প্রকার: প্রধানত ২ প্রকার
১/ ইসকেমিক স্ট্রোক (Ischemic Stroke): মস্তিষ্কে রক্ত সরবরাহকারী ধমনী রক্ত জমাট (clot) বা ফ্যাট জমে বন্ধ হয়ে গেলে এটি ঘটে (বেশিরভাগ স্ট্রোক এই ধরনের)।
২/ হেমোরেজিক স্ট্রোক (Hemorrhagic Stroke): মস্তিষ্কের কোনো দুর্বল রক্তনালী ফেটে গেলে এবং মস্তিষ্কের ভেতরে বা আশেপাশে রক্তক্ষরণ হলে এটি ঘটে।

কারণসমূহ:
>উচ্চ রক্তচাপ (High Blood Pressure)
>বেশি কোলেস্টেরল
>রক্ত জমাট (Blood Clot)
>ধমনীতে ফ্যাট জমা (Plaque buildup)
>ডায়াবেটিস বা বহুমূত্র রোগ
>ধূমপান, মদ্যপান
>পারিবারিক ইতিহাস (Genetic factor)
>মস্তিষ্কের রক্তনালী ফেটে যাওয়া (Ruptured blood vessel)

সাধারণ লক্ষণসমূহ (F.A.S.T. পদ্ধতি)
F (Face Drooping): মুখের একপাশ ঝুলে যাওয়া।
A (Arm Weakness): এক হাত দুর্বল হয়ে যাওয়া বা নিচে পড়ে যাওয়া।
S (Speech Difficulty): কথা জড়িয়ে যাওয়া বা বলতে অসুবিধা হওয়া।
T (Time to call): দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া।

স্ট্রোক–পরবর্তী সমস্যা :
● শরীরের এক পাশ অথবা অনেক সময় দুই পাশ দীর্ঘ সময়ের জন্য অবশ হয়ে যায়।
● মাংসপেশির টান প্রথমে শিথিল হয়ে কমে গেলেও পরে আস্তে আস্তে টান বাড়তে থাকে ও শক্ত হয়ে যায়।
● হাত–পায়ে ব্যথা, পেশি শুকিয়ে যাওয়া, হাঁটাচলা ও নড়াচড়ার ক্ষমতা হ্রাস, শুয়ে থাকার জন্য চাপজনিত ঘা দেখা দেওয়া, শোল্ডার বা ঘাড়ের জয়েন্টে সমস্যা।

চিকিৎসা :
স্ট্রোকে আক্রান্ত হলে ৭২ ঘণ্টার পর থেকেই ফিজিওথেরাপি শুরু করা উচিত। মনে রাখবেন, স্ট্রোকের পর যত দ্রুত ফিজিওথেরাপি শুরু করা যাবে, রোগীর কার্যক্ষমতা ফিরে আসার সম্ভাবনা তত বেশি থাকবে।

ফিজিওথেরাপির গুরুত্ব :
● শ্বাসপ্রশ্বাস স্বাভাবিককরণ।
● সঠিক পজিশনিং।
● মাংসপেশির স্বাভাবিক দৈর্ঘ্য বজায় রাখা।
● শরীরের স্বাভাবিক অ্যালাইনমেন্ট ফেরানো।
● বিভিন্ন জয়েন্টের স্বাভাবিক নাড়ানোর ক্ষমতা বা মুভমেন্ট ফেরানো।
● ব্যালান্স ও কো-অর্ডিনেশন উন্নত করা এবং স্বাভাবিক হাঁটার ক্ষমতা ফেরানো।
রোগীর কর্মদক্ষতা বাড়ানো।
● রোগীর মানসিক অবস্থা উন্নতি করা।
●রোগীকে সমাজের মূলস্রোতে ফেরতে সহায়তা করা।

[[[ এখন থেকে নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা সেবা নিতে চলে আসুন লাইফ ফিট ফিজিওথেরাপি সেন্টারে,
#মদিনা মার্কেট,মালিপাড়া রোড,বনপাড়া বাজার, বড়াইগ্রাম নাটোর।
#ফোন নাম্বার :01740446155]]]

Address

Natore
BAGATIPARA

Website

Alerts

Be the first to know and let us send you an email when লাইফ ফিট ফিজিওথেরাপি সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share