08/10/2026
✅ডেংগু জ্বর
বর্ষাকাল এলেই আমাদের দেশে ডেংগু জ্বরের প্রকোপ দেখা যায়। মশাবাহিত এই ভাইরাল রোগটি অনেক ক্ষেত্রেই ভয়াবহ রূপ নিতে পারে, যদি শুরুতেই লক্ষণগুলো চিনে যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়।
✅ ডেংগু জ্বরের সাধারণ লক্ষণসমূহ:
1.উচ্চ জ্বর (১০১–১০৪ ডিগ্রি ফারেনহাইট)
2.পাতলা পায়খানা ও পেট ব্যথা।
3.চোখের পেছনে ব্যথা
4.পেশি ও অস্থিসন্ধিতে ব্যথা (যাকে অনেকে "ব্রেক বোন ফিভার" তথা হাড় ভাঙ্গা ব্যথা বলেন)
5.বমি বা বমিভাব
6.ত্বকে র্যাশ বা ফুসকুড়ি
7.তীব্র মাথাব্যথা ।
✅ কী করবেন, কী করবেন না?
✅ যা করবেন:
➤প্রচুর বিশুদ্ধ পানি ও তরল জাতীয় খাবার খান
➤পূর্ণ বিশ্রামে থাকুন
➤ডাক্তারের পরামর্শে প্যারাসিটামল খান।
➤নিয়মিত CBC পরীক্ষা করে প্লেটলেট কাউন্ট, হেমাটোক্রিট লেভেল, টোটাল WBC কাউন্ট দেখতে হবে।
➤চিকিৎসক এর পরামর্শে প্রয়োজনে অন্যান্য রক্ত পরীক্ষা করান।
➤জ্বর বা পাতলা পায়খানা শুরু হলে দেরি না করে হাসপাতালে যান।
❌ যা করবেন না:
➤নিজে থেকে এন্টিবায়োটিক বা ব্যথানাশক (যেমন: আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক) সেবন করবেন না
➤জ্বর বা পাতলা পায়খানাকে হালকাভাবে নেবেন না
➤মশার কামড়কে অবহেলা করবেন না
✅প্রতিরোধই সবচেয়ে ভালো প্রতিকার
ডেংগু নিরাময়যোগ্য হলেও এর কোনো নির্দিষ্ট প্রতিষেধক নেই। তাই প্রতিরোধই একমাত্র উপায়:
➤বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখুন
➤দিনে এবং রাতে মশারি ব্যবহার করুন
➤ফুলহাতা জামা পরুন
➤ঘরের জানালায় মশা প্রতিরোধী নেট ব্যবহার করুন
ডা. মোঃ জামিরুল ইসলাম
সহকারী রেজিস্ট্রার,
নিউরোমেডিসিন বিভাগ,
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।
#চেম্বার: সেবা ক্লিনিক, শান্তিমোড়, চাঁপাইনবাবগঞ্জ (রুম নং: ২০৯)।
#সাক্ষাত: প্রতিদিন: বিকেল ৪টা হতে রাত ৯টা
ও শুক্রবার সারাদিন (সকাল ৯টা থেকে রাত ৯টা)
#সিরিয়াল:০১৩৩১৭৪৭৪২২