OMS - Online Medical Service

OMS - Online Medical Service A faithful, reliable online organization for medical purposes.

মানবদেহ আসলেই এক বিস্ময়…কখনো কখনো চিকিৎসাবিজ্ঞানকে অলৌকিক বলেও মনে হয়।এক ভয়াবহ দুর্ঘটনায় যুবকের আঙুলগুলো এতটাই পিষ্ট হয়ে...
15/05/2026

মানবদেহ আসলেই এক বিস্ময়…
কখনো কখনো চিকিৎসাবিজ্ঞানকে অলৌকিক বলেও মনে হয়।
এক ভয়াবহ দুর্ঘটনায় যুবকের আঙুলগুলো এতটাই পিষ্ট হয়েছিল যে, অনেকেই ভেবেছিলেন হয়তো আর বাঁচানো সম্ভব না। কেটে ফেলাই হবে শেষ সিদ্ধান্ত।
কিন্তু চিকিৎসকরা হাল ছাড়েননি।
তারা বেছে নিলেন এক অবিশ্বাস্য পদ্ধতি।
ক্ষতিগ্রস্ত আঙুলগুলোকে সাময়িকভাবে তার পেটের ভেতরে বিশেষভাবে তৈরি করা “পকেট”-এর মধ্যে স্থাপন করা হয়। প্রায় এক মাস ধরে পেটের টিস্যু থেকে রক্ত, অক্সিজেন ও পুষ্টি পেতে থাকে সেই মৃতপ্রায় আঙুলগুলো।
ধীরে ধীরে আবার জীবন্ত হয়ে ওঠে টিস্যু।
ফিরে আসে রক্ত চলাচল।
আশা ফিরে পায় একটি হাত…
একটি জীবন…
শেষ পর্যন্ত যুবক তার হাত প্রায় স্বাভাবিকভাবেই ফিরে পান।
ভাবতেই অবাক লাগে,
আল্লাহ মানুষের শরীরকে কী অসাধারণ পুনর্গঠনের ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন!
আর সেই রহস্যকে কাজে লাগিয়ে চিকিৎসাবিজ্ঞান প্রতিনিয়ত অসম্ভবকে সম্ভব করে যাচ্ছে।
স্যালুট সেই চিকিৎসকদের মেধা, ধৈর্য আর মানবতার প্রতি।

Cp. ডা.আব্দুর রহমান

রোগীর বুকে লাগানো নলটিকে বলা হয় Hemodialysis Catheter বা Permcath। কিডনি প্রায় অকার্যকর হয়ে গেলে রোগীকে বেঁচে থাকার জন্য...
12/05/2026

রোগীর বুকে লাগানো নলটিকে বলা হয় Hemodialysis Catheter বা Permcath। কিডনি প্রায় অকার্যকর হয়ে গেলে রোগীকে বেঁচে থাকার জন্য ডায়ালাইসিসের উপর নির্ভর করতে হয়।

লাল অংশ দিয়ে শরীরের দূষিত রক্ত মেশিনে যায়, সেখানে রক্ত পরিষ্কার হওয়ার পর নীল অংশ দিয়ে আবার শরীরে ফিরে আসে। পুরো প্রক্রিয়াটি চলতে প্রায় ৪ ঘণ্টা সময় লাগে, আর একজন রোগীকে সপ্তাহে প্রায় ৩ দিন এই কষ্ট সহ্য করতে হয়।

অথচ আমাদের সুস্থ কিডনি প্রতিদিন কোনো বিরতি ছাড়াই নিঃশব্দে এই কাজটাই করে যাচ্ছে। তাই কিডনির যত্ন নিন—পর্যাপ্ত পানি পান করুন, অতিরিক্ত লবণ এড়িয়ে চলুন এবং ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন।
আল্লাহ সবাইকে সুস্থতার নেয়ামত দান করুক।

❤️
10/05/2026

❤️

২০১৯ সাল। রাজশাহীর একটা গ্রাম।১২ বছরের একটা ছেলে। নাম ধরুন রাফি।পাড়ার কুকুর কামড়েছিল হাতে।ছোট কামড়। রক্তও বেশি বের হয...
04/04/2026

২০১৯ সাল। রাজশাহীর একটা গ্রাম।
১২ বছরের একটা ছেলে। নাম ধরুন রাফি।
পাড়ার কুকুর কামড়েছিল হাতে।
ছোট কামড়। রক্তও বেশি বের হয়নি।
বাবা বললেন — "আরে, পরিচিত কুকুর। কিছু হবে না।"
মা সাবান দিয়ে ধুয়ে দিলেন।
কেউ হাসপাতালে নিয়ে যায়নি।
৪৫ দিন পর রাফির গলা শুকিয়ে যায়।
পানি খেতে চায়, কিন্তু গলায় দিলেই তীব্র খিঁচুনি।
এক গ্লাস পানি সামনে রাখলে সে চিৎকার করে কাঁদে।
ডাক্তার দেখেই বুঝলেন।
বললেন — "এখন আর কিছু করার নেই।"
রাফির মা জিজ্ঞেস করলেন, "মানে?"
ডাক্তার চোখ নামিয়ে নিলেন।
রাফি ৩ দিন পর মারা গেল।
পানির পিপাসায় কাঁদতে কাঁদতে।
জলাতঙ্ক রোগে একবার লক্ষণ দেখা দিলে বাঁচার হার প্রায় শূন্য।
এটা পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর রোগগুলোর একটা।
ভাইরাসটা ধীরে ধীরে স্নায়ু বেয়ে মস্তিষ্কে ঢোকে।
মস্তিষ্কে পৌঁছালে — খেলা শেষ।
কিন্তু সবচেয়ে কষ্টের কথা কী জানেন?
এই মৃত্যুটা সম্পূর্ণ প্রতিরোধযোগ্য ছিল।
শুধু একটা কাজ করলেই হতো।
কামড়ানোর পরপরই হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নেওয়া।
কুকুর বা বাদুড় বা যেকোনো স্তন্যপায়ী প্রাণী কামড়ালে বা আঁচড় দিলে — তিনটা কাজ এখনই করুন:
✅ প্রথমে — কামড়ের জায়গা সাবান-পানি দিয়ে ১৫ মিনিট ধুতে থাকুন। থামবেন না।
✅ তারপর — সরাসরি হাসপাতালে যান।ভ্যাকসিন পাওয়া গেলে দিয়ে দিন,রিজার্ভ না থাকলে ফার্মেসি থেকে কিনে দিন,দিতেই হবে,এর কোন বিকল্প অপশন নেই⁉️
✅ ভুলেও — "পরিচিত কুকুর", "ছোট কামড়", "কিছু হবে না" — এই কথা বলবেন না।
কুকুর পরিচিত হলেও র‍্যাবিস থাকতে পারে।
লক্ষণ নাও থাকতে পারে কুকুরের মধ্যে।
এবং সবচেয়ে ভয়ের কথা —
ভ্যাকসিন নিতে দেরি হলে ভ্যাকসিনও কাজ করে না।
রাফির মা এখনো বেঁচে আছেন।
কিন্তু যারা তাকে চেনেন, তারা বলেন —
তিনি আসলে সেদিনই মরে গেছেন যেদিন তার ছেলে পানির গ্লাস দেখে কাঁদছিল,আর সে কিছু করতে পারছিল না‼️
এই পোস্টটা শেয়ার করুন।
আপনার একটা শেয়ারে হয়তো একটা রাফি বেঁচে যাবে।

বাংলাদেশের শীর্ষ ৫০টি ওষুধ কোম্পানির তালিকা ।২০২৫ সালের বাজারভিত্তিক ও বর্তমান জনপ্রিয়তার ভিত্তিতে সাজানো: বাংলাদেশের শ...
14/01/2026

বাংলাদেশের শীর্ষ ৫০টি ওষুধ কোম্পানির তালিকা ।

২০২৫ সালের বাজারভিত্তিক ও বর্তমান জনপ্রিয়তার ভিত্তিতে সাজানো:

বাংলাদেশের শীর্ষ ৫০ মেডিসিন কোম্পানি (২০২৫)

1. Square Pharmaceuticals Ltd.

2. Incepta Pharmaceuticals Ltd.

3. Beximco Pharmaceuticals Ltd.

4. Healthcare Pharmaceuticals Ltd.

5. Renata Ltd.

6. Eskayef Pharmaceuticals Ltd.

7. Opsonin Pharma Ltd.

8. Aristopharma Ltd.

9. Popular Pharmaceuticals PLC

10. ACME Laboratories Ltd.

11. ACI Pharmaceuticals Ltd.

12. Radiant Pharmaceuticals Ltd.

13. Drug International Ltd.

14. Unimed Unihealth Ltd.

15. Beacon Pharmaceuticals PLC

16. Novo Nordisk (Bangladesh)

17. Nipro JMI Pharma

18. General Pharmaceuticals Ltd.

19. Ziska Pharma Ltd.

20. IBN Sina Pharmaceutical Ind.

21. Synovia Pharma Ltd.

22. Navana Pharmaceuticals Ltd.

23. Nuvista Pharma Ltd.

24. Novartis (Bangladesh) Ltd.

25. Sun Pharmaceutical (Bangladesh) Ltd.

26. Roche Bangladesh

27. Orion Pharma (Bangladesh)

28. Servier Bangladesh

29. Eli Lilly Bangladesh

30. Sandoz (Bangladesh)

31. Labaid Pharmaceuticals Ltd.

32. Everest Pharma Ltd.

33. Delta Pharma Ltd.

34. Biopharma Ltd.

35. OSL Pharma Ltd.

36. Pacific Pharma Ltd.

37. Jenphar Bangladesh

38. Mundi Pharma (Bangladesh)

39. Pharmasia Ltd.

40. DBL Pharma Ltd.

41. Orion Infusion Ltd.

42. Globe Pharma Ltd.

43. Jayson Pharma Ltd.

44. Team Pharma Ltd.

45. Pharmacil Ltd.

46. Goodman Pharma Ltd.

47. Whitehorse Pharma Ltd.

48. One Pharma Ltd.

49. SMC (SMC Healthcare Ltd.)

50. Sharif Pharma Ltd.

মন্তব্য:

এই তালিকাটি বাংলাদেশের ওষুধ শিল্পের বর্ষিক টার্নওভার, বাজার শেয়ার ও জনপ্রিয়তা ভিত্তিতে সাজানো।

কিছু স্থানীয় ও আন্তর্জাতিক কোম্পানি দুটোই রয়েছে যেটি বাংলাদেশে কার্যক্রম চালায়।

ইদানীং দীর্ঘ সময় মোবাইল ল্যাপটপ বা টিভি স্ক্রিনে থাকার কারণে চোখে চাপ পড়ে, দৃষ্টি ঝাপসা হয় এবং রাতে দেখার ক্ষমতাও কমে যে...
11/11/2025

ইদানীং দীর্ঘ সময় মোবাইল ল্যাপটপ বা টিভি স্ক্রিনে থাকার কারণে চোখে চাপ পড়ে, দৃষ্টি ঝাপসা হয় এবং রাতে দেখার ক্ষমতাও কমে যেতে পারে। Ocuberry 160 প্রাকৃতিকভাবে চোখে প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে রেটিনাকে সুরক্ষিত রাখতে সহায়তা করে। এটি চোখের রক্তসঞ্চালন উন্নত করে এবং ন্যাচারাল ডিফেন্স সিস্টেমকে আরও শক্তিশালী করে তোলে।

📰 ৩২ ঘণ্টা ধরে ব্রেন সার্জারি করে মেঝেতে লুটিয়ে পড়লেন দুই চিকিৎসক — চীনের এক ছবিতে কেঁদে উঠলো মানবতা 💙চীনের এক হাসপাতা...
09/11/2025

📰 ৩২ ঘণ্টা ধরে ব্রেন সার্জারি করে মেঝেতে লুটিয়ে পড়লেন দুই চিকিৎসক — চীনের এক ছবিতে কেঁদে উঠলো মানবতা 💙
চীনের এক হাসপাতালের ছবি ছুঁয়ে গেছে সারা বিশ্বের হৃদয়। ফুজিয়ান মেডিকেল ইউনিভার্সিটির ফার্স্ট অ্যাফিলিয়েটেড হাসপাতালে দুই সার্জন — ডাঃ দাই এবং ডাঃ তিয়ান, টানা ৩২ ঘণ্টা ধরে এক জটিল মস্তিষ্কের অস্ত্রোপচার চালান। রোগীর মস্তিষ্কে ধরা পড়েছিল প্রাণঘাতী ব্রেন অ্যানিউরিজম, যেখানে সামান্য ভুলও মৃত্যুর কারণ হতে পারত।

অস্ত্রোপচারের সময় তাঁদের চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু মনোযোগে একটুও ঘাটতি ছিল না। ঘণ্টার পর ঘণ্টা অপারেশন টেবিলের সামনে দাঁড়িয়ে থেকে, তাঁরা অক্লান্তভাবে লড়েছেন রোগীর জীবনের জন্য। অবশেষে যখন সার্জারি সফলভাবে শেষ হয়, তাঁরা নিশ্চিত হন রোগী সম্পূর্ণ স্থিতিশীল। তারপরই তাঁদের শরীর আর টিকতে পারেনি — তাঁরা সোজা সেই অপারেশন থিয়েটারের ঠান্ডা মেঝেতেই শুয়ে পড়েন, যেখানে একটু আগেই তাঁরা এক জীবন ফিরিয়ে দিয়েছিলেন মৃত্যুর মুখ থেকে।

হাসপাতালের এক সহকর্মী সেই দৃশ্যের ছবি তুলেছিলেন, যেখানে দেখা যায় — দুই ডাক্তার এখনো সার্জিক্যাল পোশাক পরে মেঝেতে ঘুমিয়ে আছেন, তাঁদের চারপাশে এখনো সাজানো রয়েছে সার্জারির যন্ত্রপাতি। ছবিটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়, এবং ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। লক্ষ লক্ষ মানুষ সামাজিক মাধ্যমে লিখেছেন — “এই ছবিই মানবতার প্রকৃত মুখ।”

ডাঃ দাই ও ডাঃ তিয়ান কোনো পুরস্কার, প্রশংসা বা আলোচনার জন্য এমন কাজ করেননি। তাঁদের একমাত্র লক্ষ্য ছিল একজন মানুষের জীবন বাঁচানো। তাঁদের এই আত্মত্যাগ আজ চিকিৎসা পেশার প্রতি মানুষের শ্রদ্ধাকে আরও গভীর করেছে।

এই ছবিটি কেবল একটি মুহূর্ত নয় — এটি প্রতিদিনের সেই সংগ্রামের প্রতীক, যা হাজারো ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী নীরবে চালিয়ে যান। তাঁরা ক্লান্ত হন, কষ্ট পান, কিন্তু পিছু হটেন না। কারণ তাঁদের কাছে রোগীই প্রথম, আর মানবতাই তাঁদের ধর্ম।

বিশ্বজুড়ে অনেকেই বলেছেন — “সব নায়ক কেপ পরে না, কেউ কেউ সার্জিক্যাল স্ক্রাব পরে।” সত্যিই, আজকের দিনে যখন সমাজে চিকিৎসকদের প্রায়ই সন্দেহের চোখে দেখা হয়, তখন এই দুই সার্জনের কাজ যেন এক অমূল্য শিক্ষা — নিষ্ঠা, করুণা ও মানবতার প্রতি অবিচল বিশ্বাসই একজন প্রকৃত চিকিৎসকের আসল পরিচয়।

এই দুই নায়কের নাম হয়তো ইতিহাসের পাতায় বড় অক্ষরে লেখা হবে না,
কিন্তু তাঁদের নিঃস্বার্থ কাজ চিরকাল বেঁচে থাকবে সেই প্রতিটি হৃদয়ে,
যেখানে জীবন আবার ধ্বনিত হয়েছে তাঁদের হাতের ছোঁয়ায়। 💙

Colected

05/11/2025

ডায়বেটিস

ভাতিজার জ্বর ৭দিন হয়ে গেছে আজ ডাক্তার শেখর ভট্টাচার্য দেখানোর জন্য আসছে ন।আল্লাহর রোগ থেকে শেফায়ে কামেলা দান করুক।আজ শন...
01/11/2025

ভাতিজার জ্বর ৭দিন হয়ে গেছে আজ ডাক্তার শেখর ভট্টাচার্য দেখানোর জন্য আসছে ন।
আল্লাহর রোগ থেকে শেফায়ে কামেলা দান করুক।
আজ শনিবার বিকেলে ৪.৩০ মিনিট । ০১/১১/২৫ইং

ডাক্তার শেখর ভট্টাচার্য বৃহস্পতিবার বিকেল ২৯/১০/২০২৫ তারিখ রুগীকে চিকিৎসা  প্রদান করেন।
31/10/2025

ডাক্তার শেখর ভট্টাচার্য বৃহস্পতিবার বিকেল ২৯/১০/২০২৫ তারিখ রুগীকে চিকিৎসা প্রদান করেন।

Address

Sonapur, Sadar
Noakhali
3802

Telephone

+8801600924370

Website

Alerts

Be the first to know and let us send you an email when OMS - Online Medical Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to OMS - Online Medical Service:

Share