Malek Bazar Community Clinic

Contact the business

Malek Bazar Community Clinic ফ্রি তে সেবা দেওয়া হয়

ভদ্রলোক বিলে গিয়েছিলেন মাছ ধরতে। মাছ ধরা শেষে পানি থেকে উঠার সময় দেখলেন একটা জোঁক(Leech)তার পেনিস আকড়ে ধরেছে। উনি সরানোর...
01/09/2026

ভদ্রলোক বিলে গিয়েছিলেন মাছ ধরতে। মাছ ধরা শেষে পানি থেকে উঠার সময় দেখলেন একটা জোঁক(Leech)তার পেনিস আকড়ে ধরেছে। উনি সরানোর চেষ্টা করতে করতেই এই জোঁক তার প্রস্রাবের রাস্তা দিয়ে ঢুকে হারিয়ে যায়।কিছুক্ষণের মধ্যেই তার প্রস্রাব বন্ধ হয়ে যায়। প্রস্রাবকরার চেষ্টা করলে শুধু টাটকা র-ক্ত বের হয়। প্রস্রাব না হওয়ার কারণে তার মুত্তথলি ফুলতে থাকে আর ব্যথা বাড়তে থাকে।ব্যথায় অস্থির ভদ্রলোক আমার চেম্বারে আসেন। আমি তার প্রস্রাবের রাস্তায় নল(Catheter) দেই এবং লবনাক্ত স্যালাইন (Normal saline) দিয়ে প্রায় দেড় ঘন্টা ধরে ওয়াস করি। শুধু তাজা আর জমাট র-ক্তছাড়া আর কিছু পাইনা। ভাবসিলাম এতো লবণ পানিতে জোঁকটা হয়তো মরে যাবে। নতুন করে আর মুত্রথলির ক্ষতি করবে না, জমাট রক্ত দিয়ে ক্যাথেটার ব্লক হবে না
তারপর রুগী ওটিতে নিয়ে যাই প্রস্রাবের রাস্তা দিয়ে ক্যামেরা ঢুকিয়ে (Cystoscopy) জোঁক বের করার জন্যে। ক্যামেরা দিয়ে শুধু র-ক্ত ছাড়া আর কিছুই দেখা যায় না। অনেকক্ষণ ধরে ওয়াস করেও কোনকিছুই দেখা যাচ্ছে না।
হঠাৎ একটা কালো বস্তুর মতো দেখে সন্দেহের উপর তা ধরে টান দেই। দেখি সেই কাঙ্খিত জোঁক...অনেক লম্বা, মোটাতাজা। প্রায় ৮ ঘন্টা পরেও সে নড়ছে, পুরাই জীবিত।

এখন রুগী ভাল আছে।

Collected

জীবনের একদম লাস্ট স্টেজে গিয়ে যখন মানুষ আইসিইউতে এডমিট থাকে, তখন এভাবেই গ্লোভসের ভেতরে হালকা উষ্ণ পানি ভরে তার হাতে রাখ...
15/08/2026

জীবনের একদম লাস্ট স্টেজে গিয়ে যখন মানুষ আইসিইউতে এডমিট থাকে, তখন এভাবেই গ্লোভসের ভেতরে হালকা উষ্ণ পানি ভরে তার হাতে রাখা হয়, যেন সে অনুভব করতে পারে, কেউ তার হাত ধরে আছে, সে একা নয়।

কত নির্মম একটা সত্য, তাই না?
কারো কারো স্পর্শ, কারো কারো উপস্থিতি এতটাই দামী যে-
জীবন যখন শেষ নিঃশ্বাস গুনতে থাকে, তখনও মানুষ ওষুধের চেয়ে বেশি খোঁজে প্রিয় একজোড়া হাতের উষ্ণতা।
Samir Rahaman
👇
থেকে কপি পোস্ট

ঘটনাটি মেক্সিকোর চিয়াপাস (Chiapas) প্রদেশের। ৭ বছর বয়সী এক শিশু হঠাৎ প্রচণ্ড পেটব্যথা, পেট ফুলে যাওয়া এবং অনবরত বমি ন...
30/06/2026

ঘটনাটি মেক্সিকোর চিয়াপাস (Chiapas) প্রদেশের। ৭ বছর বয়সী এক শিশু হঠাৎ প্রচণ্ড পেটব্যথা, পেট ফুলে যাওয়া এবং অনবরত বমি নিয়ে হাসপাতালে ভর্তি হয়। প্রাথমিকভাবে এটি সাধারণ কোনো পেটের সমস্যা বা ফুড পয়জনিং মনে হলেও, চিকিৎসকরা দেখলেন, তা চমকে দেওয়ার মতো।

চিকিৎসকরা স্ক্যান করে দেখতে পান, শিশুটির অন্ত্র (Intestine) পুরোপুরি ব্লক হয়ে আছে। এরপর জরুরি ভিত্তিতে অপারেশন থিয়েটারে নেওয়া হয় তাকে। অস্ত্রোপচার করে তার পেট থেকে একে একে বের করা হয় ১৪২টি কৃমি! এর মধ্যে কিছু কৃমির দৈর্ঘ্য ছিল প্রায় ২৭ সেন্টিমিটার (প্রায় ১০.৬ ইঞ্চি) পর্যন্ত। মূলত 'অ্যাসকারিস লামব্রিকয়ডেস' (Ascaris lumbricoides) নামক এই গোলকৃমিগুলো ভেতরে বংশবৃদ্ধি করে এমন ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছিল, যা শিশুটির জীবন প্রায় কেড়ে নিচ্ছিল।

সৌভাগ্যবশত, সফল অস্ত্রোপচারের পর শিশুটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। বিশেষজ্ঞদের মতে, অনুন্নত স্যানিটেশন ব্যবস্থা, দূষিত পানি পান এবং নিয়মিত কৃমির ওষুধ না খাওয়ার কারণেই শিশুদের মধ্যে এমন ভয়াবহ সংক্রমণ দেখা যায়। চিকিৎসকদের মতে, এটি সাধারণ মানুষের জন্য একটি বড় সতর্কবার্তা। শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নির্দিষ্ট সময় পরপর চিকিৎসকের পরামর্শে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর ব্যাপারে আমাদের সবারই সচেতন হওয়া উচিত। 🧑‍⚕️

আমার সেহেরি | Lean Muscle Maintain 💪প্লেট একই, শুধু পরিমাণ বদলালেই রেজাল্ট বদলায়।🍚 লাল চালের ভাত – ২৫০g🍳 ডিম – ২টা ফ্রাই...
22/02/2026

আমার সেহেরি | Lean Muscle Maintain 💪
প্লেট একই, শুধু পরিমাণ বদলালেই রেজাল্ট বদলায়।
🍚 লাল চালের ভাত – ২৫০g
🍳 ডিম – ২টা ফ্রাই (ক্যাপসিকাম দিয়ে)
🐟 প্যাঙ্গাস মাছ – ৪ পিস
🥗 টমেটো সালাদ + লেবু

প্রোটিন যথেষ্ট, কার্ব কন্ট্রোলড, অপ্রয়োজনীয় ভাজাপোড়া নেই। সারা দিন এনার্জি + মাসল প্রটেকশন দুটোই থাকবে।

✅ওজন কমাতে ও বাড়াতে পরিমাণ:
🎯 যারা ওজন কমাতে চান:
✔️ ভাত ১২০–১৫০ গ্রাম করুন
✔️ মাছ ২–৩ পিস
✔️ ডিম ১টা পুরো + ১টা সাদা অংশ
✔️ তেল সর্বোচ্চ ১ চা চামচ
✔️ সালাদ বাড়ান

ফোকাস:
প্রোটিন ঠিক রেখে কার্ব কমান।
না খেয়ে নয়, হিসাব করে খেয়ে ফ্যাট কমান।

💪 যারা ওজন বাড়াতে চান:
✔️ ভাত ৩৫০–৪০০ গ্রাম
✔️ মাছ ৩-৪ পিস অথবা আরো বেশি
✔️ ডিম ৩-৪টা
✔️ সাথে ১ গ্লাস দুধ যোগ করতে পারেন

ফোকাস:
ক্যালোরি সারপ্লাস + উচ্চ প্রোটিন।
সেহেরিতে কম খেলেই সারাদিন ক্যাটাবলিক হয়ে যাবেন।

16/02/2026
°__ সবাই শেয়ার করবেননাপা এক্সট্রা (Napa Extra) মূলত তীব্র মাথা ব্যথা, মাইগ্রেন, শরীর ব্যথা, পিঠে ব্যথা, দাঁত ব্যথা, এবং ...
28/01/2026

°__ সবাই শেয়ার করবেন
নাপা এক্সট্রা (Napa Extra) মূলত তীব্র মাথা ব্যথা, মাইগ্রেন, শরীর ব্যথা, পিঠে ব্যথা, দাঁত ব্যথা, এবং সর্দি-জ্বরের চিকিৎসায় ব্যবহৃত একটি কার্যকর ব্যথানাশক ও জ্বর উপশমকারী ওষুধ [৭]। এতে ৫০০ মি.গ্রা. প্যারাসিটামল এবং ৬৫ মি.গ্রা. ক্যাফেইন থাকে, যা সাধারণ নাপার চেয়ে দ্রুত এবং কার্যকরভাবে ব্যথা কমাতে সাহায্য করে।
নাপা এক্সট্রা-র প্রধান কাজগুলো:
তীব্র মাথা ব্যথা ও মাইগ্রেন: এটি দ্রুত মাথা ব্যথা দূর করতে কার্যকর [৭]।
শরীর ও পেশী ব্যথা: মাংসপেশির ব্যথা, মচকে যাওয়া, পিঠে ব্যথা এবং বাতের ব্যথা উপশম করে [৭]।
জ্বর ও সর্দি: সাধারণ সর্দি-জ্বর, ইনফ্লুয়েঞ্জা এবং যেকোনো ধরনের জ্বরের তাপমাত্রা কমাতে কাজ করে [৭]।
দাঁত ও কানের ব্যথা: তীব্র দাঁত ব্যথা বা কানের ব্যথার ক্ষেত্রে এটি দ্রুত আরাম দেয় [৭]।
মাসিকের ব্যথা: নারীদের ঋতুস্রাবজনিত তলপেটে ব্যথায় এটি কার্যকর [৭]।
সেবনবিধি ও সতর্কতা:
প্রাপ্তবয়স্করা সাধারণত ১-২টি ট্যাবলেট প্রতি ৪-৬ ঘণ্টা অন্তর সেবন করতে পারেন, তবে দৈনিক ৮টির বেশি ট্যাবলেট খাওয়া উচিত নয় [৭]।
ক্যাফেইন থাকার কারণে এটি খালি পেটে না খেয়ে খাবারের পর খাওয়া ভালো।
লিভারের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি সেবন করবেন না।

🫀হার্ট ব্লকেজ, কী? কারণ? সমাধানঃ-হার্ট এর ওজন প্রায় 300 গ্রাম। ✅ হার্টের কাজঃপুরো শরীরে ব্লাড পাম্প করা। হার্ট ১ মিনিটে ...
27/01/2026

🫀হার্ট ব্লকেজ, কী? কারণ? সমাধানঃ-
হার্ট এর ওজন প্রায় 300 গ্রাম।
✅ হার্টের কাজঃ
পুরো শরীরে ব্লাড পাম্প করা। হার্ট ১ মিনিটে প্রায় ৭২ বার পাম্প করে।
হার্ট, প্রতিদিন প্রায় ১ লক্ষ বার পাম্প করে থাকে।
হার্ট একবার পাম্প করলো মানে পুরো বডি তে ব্লাড পৌঁছে গেলো।

✅ হার্ট এর অসুখ কী :-
হার্ট এর অসুখ মানে আর্টারি তে চর্বি জমে যাওয়া, কোলেষ্টেরোল জমে যাওয়া, ফ্যাট জমে যাওয়া।
এমন পরিস্থিতি তৈরি হলে ধীরে ধীরে হার্ট এর ব্লাড সাপ্লাই ক্ষমতা কমে যায়।
এটাকেই বলা হয় হার্টের অসুখ।
বর্তমানে হার্টের অসুখ টি বিশ্বের সব চেয়ে বড় অসুখ।
যেদিন হার্টের ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাবে সেদিন হার্ট টাও বন্ধ হয়ে যাবে, মানে হার্ট এট্যাক হয়ে যাবে।
হার্ট এর আর্টারি গুলো 3-4 mm মোটা হয়।

✅ হার্ট এ ব্লকেজ হতে কত সময় লাগে?
বছরের পর বছর ধরে ধীরে ধীরে হার্ট ব্লকেজ তৈরী হয়।
মানুষ জন্মের পর পর ই ব্লকেজ তৈরী শুরু হয় না।
18-20 বছর বয়স থেকে এই ব্লকেজ তৈরী হতে শুরু করে।
70%, 80%, 90% ব্লকেজ তৈরী হতে কম করে 30-40 বছর সময় লাগে।
50% ব্লকেজ হয়ে গেলেও মানুষ কোনো কষ্ট অনুভব করে না।
কারণ ব্লাড সাপ্লাই এর জন্য আরও 50% বাকি থাকে।

✅ ব্লাড সাপ্লাই এর জন্য হার্ট এর প্রয়োজন 10%, 20%, 30% জায়গা।
10% প্রয়োজন যখন মানুষ বসে থাকে।
20% প্রয়োজন যখন হাঁটা চলা করে।
30% প্রয়োজন যখন মানুষ দৌড়ায়।
যেদিন মানুষের ব্লকেজ 70% এর বেশি হয়ে যায় সেদিন থেকে মানুষ হার্ট এর সমস্যা অনুভব করতে থাকে। সেদিন থেকে কষ্ট শুরু হয়ে যায়।

✅ যদি দৌড়ালে বুকে ব্যাথা অনুভব হয় তবে বুঝতে হবে ব্লকেজ 70% ক্রস করেছে।

যদি হাঁটতে গিয়ে ব্যাথা হয় তাহলে বুঝতে হবে ব্লকেজ 80%।

যদি সামান্য 10 ধাপ হাঁটলেই ব্যাথা হয় তবে বুঝতে হবে ব্লকেজ 90%।

✅ এখানে বোঝা গেলো হার্ট এর পেশেন্ট 70% ব্লকেজ না হওয়া পর্যন্ত কোনো সমস্যা সাধারণত বুঝতে পারে না।

✅ হাঁটতে গিয়ে ব্যাথা হলে এই পর্যায়কে বলা হয় "এনজাইনা।"
2%/year ব্লকেজ তৈরী হতে শুরু করে 20 বছর বয়সের পর থেকে।

*** আমার লিখা পড়ে হার্ট এর অসুখ সম্পর্কে বুঝতে সময় লাগলো মাত্র কয়েক মিনিট, কিন্তু আপনি যদি কোন হাসপাতাল কিংবা ক্লিনিক যান তাহলে উনারা আপনাকে এতো বিস্তারিত বোঝাবে না, শুধু বলবে আপনার "করোনারী আর্টারি ডিজিজ "এ আক্রান্ত।

✅ আধুনিক উপায়ে ব্লকেজ পরীক্ষা, যেটা ও সঠিক নয়ঃ
আধুনিক যুগের ক্যার্ডিওলোজিস্ট রা ব্লকেজ এর পার্সেন্টেজ বোঝার জন্য তার ঢুকিয়ে এনজিওগ্রাফিক করেন, যেটাতে রেজাল্ট আসে রাউন্ড ফিগার যেমন 70%, 80%, 90%।
আমাদের মতে যেটা সঠিক নয়। কারণ সঠিক হলে রাউন্ড ফিগার না হয়ে হতো 70.25%, 80.03%, 90.৮১%।

✅ হার্ট এট্যাক মানে কি?
70% ব্লকেজ এর পর ধীরে ধীরে ব্লকেজ বাড়তে থাকে। এই ব্লকেজ এর উপর একটা পর্দা থাকে এবং ব্লকেজ বাড়ার সাথে সাথে পর্দাটির উপরেও চাপ তৈরী হতে থাকে।
এই চাপ বাড়তে বাড়তে একদিন হঠাৎ পর্দাটা ছিঁড়ে যায়।
পর্দা ছিঁড়ার সাথে সাথে পর্দার নিচে থাকা কেমিক্যাল রক্তে গিয়ে মিশে যার ফলে রক্তের ঘনত্ব বেড়ে যায়।
রক্ত জমাট বেঁধে গেলে এটাকে বলা হয় "ক্লট"।
এটি আর্টারির রাস্তা পুরো পুরি ব্লক করে দেয়। ব্লক 100% হয়ে যায়, হার্ট এ রক্ত পৌঁছতে পারে না তখন এটাকেই বলা হয় "হার্ট অ্যাটাক"।

✅ হার্ট অ্যাটাক থেকে বাঁচার উপায়ঃ
ব্লকেজ 70%, 80%, 90% হয়ে গেলেও চেষ্টা করতে হবে ব্লকেজকে রুখে দেয়া।
ব্লকেজ না বাড়লে পর্দাটা ছিঁড়বে না, হার্ট অ্যাটাকও হবে না।

আরও ভালো হয় পর্দার নিচে জমে থাকা কিছু চর্বি যদি ধীরে ধীরে বের করে দেয়া যায়। সেজন্য নিয়মিত কমকরে হলেও ৪০ মিনিট হাঁটতে হবে। চর্বি জাতীয় খাদ্য বর্জন করতে হবে, ভাত, রুটি, মিষ্টি জাতীয় খাবার কমিয়ে দিতে হবে।
শরীরে ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে হবে।

✅ বুকে ব্যাথা অনুভব করলে ডাক্তারের পরামর্শ নিন।

Dr Nasim Musa

01841680659

Address

Malek Bazar, Musapur Companigonj
Noakhali

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Malek Bazar Community Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Malek Bazar Community Clinic:

Shortcuts

Share