Dr.Fahim Foisal Hridoy

  • Home
  • Dr.Fahim Foisal Hridoy

Dr.Fahim Foisal Hridoy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Fahim Foisal Hridoy, Medical and health, Hospital Road, Santhia, .

ডা.ফাহিম ফয়সাল হৃদয়
এমবিবিএস,বিসিএস(স্বাস্থ্য)
এফ.সি.পি.এস --শেষ পর্ব(গ্যাস্ট্রোএন্টারোলজি)
পি.জি.টি(মেডিসিন,ঢাকা মেডিকেল কলেজ)
সিসিডি(বারডেম),সিএমইউ(আল্ট্রা)
মেডিকেল অফিসার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাঁথিয়া,পাবনা

আউটডোরে একজন রোগী আসলো শুধু মাত্র জ্বর নিয়ে তাও ৭-৮ দিনের জ্বর। ফার্মেসি থেকে  এন্টিবায়োটিক(azithromycin)  আর নাপা খেয়েছ...
24/07/2026

আউটডোরে একজন রোগী আসলো শুধু মাত্র জ্বর নিয়ে তাও ৭-৮ দিনের জ্বর। ফার্মেসি থেকে এন্টিবায়োটিক(azithromycin) আর নাপা খেয়েছে ৫ দিন।তাও এখনো জ্বর আছেই।জ্বরের সাথে বলে রাতে ঘুমাতে কষ্ট হয়,উঠে বসে থাকতে হয়।
দেখলাম তার জ্বর ১০২°F, জন্ডিস, এনিমিয়া নেই।
ফুসফুস দেখেই বুঝলাম বাম পাশের ফুসফুসে শব্দ কম শোনা যাচ্ছে।
সাথে সাথেই তাকে x ray করতে দিলাম।দেখলাম বাম পাশের ফুসফুসে পানি জমে গেছে,মেডিকেল এর ভাষায় যার না Pleural Effusion.
কিছু ঔষধ দিলাম এবং সিবিসি(cbc),কফ পরীক্ষা করতে বললাম।
ইয়াং পেশেন্ট তাই প্রথমেই ভাবলাম ২ টা জিনিস
১.নিউমোনিয়া
২.টিবি
সুতরাং জ্বরকে সামান্য জ্বর মনে করার কোন মানে নেই।
না জেনে বুঝে নাপা বা এন্টিবায়োটিক খাওয়াও ঠিক না।
তাই ডাক্তারের শরণাপন্ন হন এবং সঠিক চিকিৎসা নিন।


জণ্ডিস (jaundice)---আজকে আউটডোরে রোগী দেখছিলাম,একজন মধ্যবয়সী মা এসে বললেন গ্যাসের আর পেট ব্যথার বড়ি দরকার।আমি তার দিকে ত...
21/07/2026

জণ্ডিস (jaundice)---

আজকে আউটডোরে রোগী দেখছিলাম,একজন মধ্যবয়সী মা এসে বললেন গ্যাসের আর পেট ব্যথার বড়ি দরকার।আমি তার দিকে তাকাতেই দেখালাম রোগীর জণ্ডিস আছে।পরে শুনালাম তার খেতে ভালো লাগে না,বমি বমি লাগে।
জ্বর জ্বরও আছে।পরে কিছু পরীক্ষা করে দেখলাম, যেমনটা ভেবে ছিলাম-Acute viral hepatitis(ভাইরাল হেপাটাইটিস)-লিভারের প্রদাহ।

আশেপাশে এমন অনেক জণ্ডিস এর রোগী আছেন।কবিরাজি ঔষধ খেয়ে তারপর খারাপ হয়ে ডাক্তারের কাছে আসেন,ততক্ষণে লিভারের অবস্থা আরো খারাপ হয়ে যায়।
তাই তাদের জন্য উপদেশ হাত,পা,চোখ,প্রস্রাব হলুদ হলেই ডাক্তারের শরণাপন্ন হন এবং সুস্থ থাকুন।

(বি.দ্র:রোগীর অনুমতি নিয়েই ছবি তোলা)

পা ফুলে যাওয়া(Edema)-আজ আউটডোরে একজন মধ্যবয়সী মা আসলেন দুই পা ফুলে যাওয়া নিয়ে।ফুসফুস, লিভার দেখলাম সেখানে পানি যমে নি।শু...
13/07/2026

পা ফুলে যাওয়া(Edema)-
আজ আউটডোরে একজন মধ্যবয়সী মা আসলেন দুই পা ফুলে যাওয়া নিয়ে।ফুসফুস, লিভার দেখলাম সেখানে পানি যমে নি।শুধু মাত্র পায়ে পানি জমেছে।পরে রোগীর কাছে থেকে তার হিস্ট্রি শুনলাম,গত মাসে উনার প্রেসার বেড়ে যাওয়ায় উনি ফার্মেসি থেকে প্রসারের ঔষধ নিয়েছেন,এখনো খাচ্ছেন।তারপর থেকেই পা ফুলে গিয়েছে।

তাহলে বুঝা গেল ওই প্রেসারের ঔষধ এর জন্যই তার পা ফুলে গিয়েছে।পরে ওই ঔষধ পরিবর্তন করে অন্য ঔষধ দেওয়া হয়েছে।

★★★দুই পা ফুলে যাওয়ার অনেক কারণ রয়েছে,তার মধ্যে লিভার,হার্ট,কিডনিতে সমস্যা,বিভিন্ন ঔষধ সেবন,থাইরয়েড সমস্যা অন্যতম।
তাই পা ফুলে যাওয়াকে সামান্য মনে করে অগ্রাহ্য না করে ডাক্তারের শরণাপন্ন হন এবং সঠিক চিকিৎসা নিন


#পা_ফুলা

চেম্বার কথন-১ফুটফুটে হাস্যোজ্জ্বল এক বাচ্চাকে তার মা নিয়ে এসেছেন।সমস্যা হচ্ছে খাবারে অনীহা,দুর্বলতা, মাঝেমধ্যে ঠাণ্ডা লা...
02/07/2026

চেম্বার কথন-১

ফুটফুটে হাস্যোজ্জ্বল এক বাচ্চাকে তার মা নিয়ে এসেছেন।সমস্যা হচ্ছে খাবারে অনীহা,দুর্বলতা, মাঝেমধ্যে ঠাণ্ডা লাগে।
শারীরিক পরীক্ষা করে দেখালাম-বাচ্চাটার Moderate Anemia (রক্তস্বল্পতা) আছে,হালকা জ্বর আছে।

CBC তে
Hb- 7.7 g/dl
MCV-55fL
MCH-16.3pg/dl
RDW(CV)-16.6%

তাহলে দাড়ালো microcytic hypochromic anemia.
বাচ্চা যেহেতু তাই ভাবলাম,হতে পারে-IDA,Thalassemia

History নিলাম বাচ্চার কোন দিক দিয়ে রক্ত যায় কিনা,কৃমির ঔষধ খাওয়া হয়েছে কিনা। সব কিছুই নেগেটিভ আসলো।পরে বাচ্চার মাকে জিজ্ঞেস করলাম মা আপনাদের কি নিজেদের মধ্যে বিয়ে হয়েছে কিনা।পরে বললো জি স্যার কাজিনকে বিয়ে করেছি।একটা পজেটিভ History পাওয়া গেল consanguinity.
পরের Hb electrophoresis করালাম,আসলো
HbE Trait.
পরে মাকে রোগটি সর্ম্পকে ধারণা দিলাম এবং বাচ্চাকে চিকিৎসা দিলাম। আলহামদুলিল্লাহ এখন বাচ্চাটা ভালো আছে।

ডা.মোঃ ফাহিম ফয়সাল হৃদয়
এম.বি.বি.এস,বিসিএস(স্বাস্থ্য)
এফ.সি.পি.এস --শেষ পর্ব(গ্যাস্ট্রোএন্টারোলজি)
পি.জি.টি(মেডিসিন,ঢাকা মেডিকেল কলেজ)
সিসিডি(বারডেম),সিএমইউ(আল্ট্রা)
বিএমডিসি-A ১১৭১৬৯
মেডিকেল অফিসার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাঁথিয়া,পাবনা

গ্যাস্ট্রো-লিভার,মেডিসিন,বাত-ব্যথা,ডায়বেটিস,উচ্চ রক্তচাপ,শিশু,চর্ম ও যৌন রোগে অভিজ্ঞ

দাদ (Ringworm) হলো ত্বকের এক ধরনের অত্যন্ত সংক্রামক ছত্রাকজনিত রোগ (ডার্মাটোফাইটোসিস)। এটি কোনো কৃমি বা পোকার কারণে হয় ন...
01/07/2026

দাদ (Ringworm) হলো ত্বকের এক ধরনের অত্যন্ত সংক্রামক ছত্রাকজনিত রোগ (ডার্মাটোফাইটোসিস)। এটি কোনো কৃমি বা পোকার কারণে হয় না, বরং ডার্মাটোফাইটস নামক ছত্রাকের আক্রমণে হয়। সঠিক চিকিৎসার মাধ্যমে এটি খুব সহজেই নিরাময়যোগ্য।

আশেপাশে থেকে ঔষধ না খেয়ে ডাক্তার দেখিয়ে সঠিক চিকিৎসা নিন এবং সুস্থ থাকুন।।।।

ডা.মোঃ ফাহিম ফয়সাল হৃদয়
এম.বি.বি.এস,বিসিএস(স্বাস্থ্য)
এফ.সি.পি.এস --শেষ পর্ব(গ্যাস্ট্রোএন্টারোলজি)
পি.জি.টি(মেডিসিন,ঢাকা মেডিকেল কলেজ)
সিসিডি(বারডেম),সিএমইউ(আল্ট্রা)

মেডিকেল অফিসার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাঁথিয়া,পাবনা

মেডিসিন,গ্যাস্ট্রো-লিভার,বাত-ব্যথা,ডায়বেটিস,উচ্চ রক্তচাপ,শিশু,চর্ম ও যৌন রোগে অভিজ্ঞ


#দাদ

Address

Hospital Road, Santhia

6600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Fahim Foisal Hridoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Health & Beauty Business?

Share