মুমিন মুসলমান ইউনানী দাওয়াখানা

মুমিন মুসলমান ইউনানী দাওয়াখানা মুমিন মুসলমান ইউনানী দাওয়াখানা
ইউনানী চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ ও প্রাকৃতিক সমাধান।

প্রতিষ্ঠাতা:
Md.

Sarwar Hossen (মুমিন মুসলমান)
DUMS | Unani Practitioner
Jinn & Paranormal Researcher
📍 মাড়েয়া বাজার, বোদা, পঞ্চগড়
🌐 muminmusolman.com

আলহামদুলিল্লাহ। 💞 ২১ জুলাই—আমার জীবনের একটি বিশেষ দিন। ২০১৮ সালের এই দিনেই আল্লাহ তাআলা আমাকে প্রথমবারের মতো "বাবা" হওয়া...
21/07/2026

আলহামদুলিল্লাহ। 💞 ২১ জুলাই—আমার জীবনের একটি বিশেষ দিন। ২০১৮ সালের এই দিনেই আল্লাহ তাআলা আমাকে প্রথমবারের মতো "বাবা" হওয়ার সৌভাগ্য দান করেছিলেন। আমার বড় ছেলে, মুজাহিদ বিন সারোয়ার, আমাদের পরিবারে আগমন করে।

সময়ের সঙ্গে সঙ্গে ছোট্ট সেই শিশুটি আজ অনেকটাই বড় হয়ে উঠেছে। বাংলা ও ইংরেজি পড়তে ও উচ্চারণ করতে পারে, সাইকেল চালায়, মোবাইল ব্যবহার করে, আর অবসর পেলেই ছবি আঁকা ও নতুন কিছু শেখার চেষ্টা করে। নিয়মিত মাদ্রাসায় যায়, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করে, কখনো কখনো দুষ্টুমিও করে। তার এই সরল শৈশবের মুহূর্তগুলো আমাদের প্রতিদিন নতুন আনন্দ দেয়।

কয়েক দিন আগে তার ছোট ভাই জুনায়েদ বিন সারোয়ারের জন্য একটি কেক আনা হয়েছিল। সেটি দেখে সেও বলেছিল, "আমার জন্যও একটা কেক আনবে?" তার ছোট্ট সেই ইচ্ছেটুকু পূরণ করার চেষ্টা করেছি। এটি কোনো জন্মদিন উদযাপন নয়; বরং সন্তানের পছন্দের একটি খাবার খাওয়ানোর সাধারণ একটি মুহূর্ত মাত্র।

তার আম্মু আদর করে তাকে "বুড়া" বলে ডাকে। আর সে সবসময় বাবার কাছাকাছি থাকতে ভালোবাসে। আমি যা করি, সে মনোযোগ দিয়ে দেখে এবং নিজের মতো করে অনুসরণ করার চেষ্টা করে। একজন বাবা হিসেবে এর চেয়ে বড় অনুভূতি আর কী হতে পারে!

আল্লাহ তাআলা আমার আদরের মুজাহিদ বিন সারোয়ারকে নেককার, সুস্থ, দ্বীনদার ও উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে দিন। তাকে এমন মানুষ হিসেবে কবুল করুন, যে পরিবার, সমাজ ও উম্মাহর জন্য কল্যাণের কারণ হবে। আমীন।

Md. Sarwar Hossen (Sahide Sarwar)
Founder: মুমিন মুসলমান ইউনানী দাওয়াখানা
Jinn and Paranormal Researcher

আলহামদুলিল্লাহ। সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। প্রতিটি মুহূর্তই তাদের সঙ্গে কাটানো আমার কাছে বিশেষ ...
18/07/2026

আলহামদুলিল্লাহ। সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। প্রতিটি মুহূর্তই তাদের সঙ্গে কাটানো আমার কাছে বিশেষ অনুভূতির।

ছবিতে আমার বড় দুই আদরের সন্তান—মুজাহিদ বিন সারোয়ার ও জুনায়েদ বিন সারোয়ার।

চার সন্তানের বাবা হিসেবে আমি বিশ্বাস করি, সন্তানদের জন্য সবচেয়ে বড় উপহার হলো উত্তম চরিত্র, সঠিক শিক্ষা এবং দ্বীনের উপর লালন-পালন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করার তাওফীক দান করুন।

আল্লাহ তাআলা আমার চার সন্তানকে নেক, সুস্থ, দ্বীনদার ও মানবিক মানুষ হিসেবে কবুল করুন। আমীন।🤲🏻

Md. Sarwar Hossen (Sahide Sarwar)
Founder – মুমিন মুসলমান ইউনানী দাওয়াখানা
Jinn and Paranormal Researcher
at –মুমিন মুসলমান

❤️ আলহামদুলিল্লাহ।আজ কিছুক্ষণ আমার চেম্বারের চেয়ারটাও যেন নতুন একজন ছোট্ট অতিথির দখলে ছিল। সে আর কেউ নয়—আমার আদরের তৃত...
17/07/2026

❤️ আলহামদুলিল্লাহ।

আজ কিছুক্ষণ আমার চেম্বারের চেয়ারটাও যেন নতুন একজন ছোট্ট অতিথির দখলে ছিল। সে আর কেউ নয়—আমার আদরের তৃতীয় ছেলে, Jabir Ibn Sarwar ।

ওকে এভাবে চুপচাপ বসে চারপাশের সবকিছু গভীর মনোযোগ দিয়ে দেখতে দেখে মনে হচ্ছিল, যেন ছোট্ট মনে কত প্রশ্ন, কত কৌতূহল! রোগী আসছে, মানুষ কথা বলছে—সবকিছুই ওর কাছে যেন নতুন এক জগতের গল্প।

শিশুদের এই সরলতা আর নিষ্পাপ কৌতূহল সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। জীবনের ব্যস্ততার মাঝেও এমন কিছু মুহূর্ত মানুষকে থমকে দাঁড়াতে শেখায়, হাসতে শেখায়, আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেয়।

মহান আল্লাহ তাআলার কাছে আন্তরিক দোয়া, তিনি যেন আমার প্রিয় সন্তানকে নেককার, সুস্থ, দ্বীনদার ও উত্তম চরিত্রের অধিকারী বানান। মানুষের উপকারে আসার তাওফীক দান করুন এবং দুনিয়া-আখিরাতে সফলদের অন্তর্ভুক্ত করুন।

আমীন। 🤲❣️

Md. Sarwar Hossen (Sahide Sarwar)
Founder: মুমিন মুসলমান

আলহামদুলিল্লাহ। ফেসবুকে একটি পোস্টের কমেন্টে একজন ব্যক্তি আল্লাহ তাআলাকে নিয়ে অত্যন্ত আপত্তিকর ও অসম্মানজনক মন্তব্য করে...
17/07/2026

আলহামদুলিল্লাহ। ফেসবুকে একটি পোস্টের কমেন্টে একজন ব্যক্তি আল্লাহ তাআলাকে নিয়ে অত্যন্ত আপত্তিকর ও অসম্মানজনক মন্তব্য করেছিলেন।

আমি বিষয়টি দেখেই দায়িত্ববোধ থেকে ফেসবুকে রিপোর্ট করি।

আজ ফেসবুক থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে, তারা বিষয়টি পর্যালোচনা করে দেখেছে এবং সেটি তাদের Community Standards লঙ্ঘন করেছে। ফলে তারা সেই পোস্ট/কনটেন্টটি সরিয়ে দিয়েছে।

এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। সামাজিক যোগাযোগমাধ্যমে আল্লাহ, ইসলাম বা যেকোনো ধর্ম সম্পর্কে ঘৃণাত্মক ও অবমাননাকর কনটেন্ট দেখলে অপ্রয়োজনীয় তর্ক-বিতর্কে না জড়িয়ে, যথাযথভাবে রিপোর্ট করুন।

মনে রাখবেন, সামাজিক যোগাযোগমাধ্যমকে নিরাপদ ও সম্মানজনক রাখতে আমাদের প্রত্যেকেরই ভূমিকা রয়েছে।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার তাওফীক দান করুন।
আমীন। 🤲❣️
──────────────
Md. Sarwar Hossen (Sahide Sarwar)
(Intern Unani Physician)
President:
Bangladesh Deshiyo Chikitsok Samiti
(Boda Upazila Branch),
Poet & Writer | Jinn & Paranormal Researcher
at মুমিন মুসলমান

আজ সন্ধ্যার পর কিছুটা সময় কাটালাম মুমিন মুসলমান ইউনানী দাওয়াখানা -তে। 🩺আজ আমার সঙ্গে ছিল আমার দ্বিতীয় ছেলে—জুনায়েদ বিন স...
16/07/2026

আজ সন্ধ্যার পর কিছুটা সময় কাটালাম মুমিন মুসলমান ইউনানী দাওয়াখানা -তে। 🩺

আজ আমার সঙ্গে ছিল আমার দ্বিতীয় ছেলে—জুনায়েদ বিন সারোয়ার। 🤍

আজ তার জন্মদিন ছিল। তাই সকাল থেকেই বায়না ধরেছিল, "আব্বু, আমি বাজারে যাবো।" শেষ পর্যন্ত তাকে সঙ্গে নিয়েই দাওয়াখানায় এলাম।

আলহামদুলিল্লাহ, আজ মোটামুটি বেশ ভালোই ছিল। তেমন একটা দুষ্টুমি করেনি। তবে বাজার করা থেকে কিন্তু নিজেকে বিরত রাখতে পারেনি! 😊

তার কেনাকাটার তালিকায় ছিল—
🦎 সাইকেলের চাকার ভেতরে থাকা টিকটিকির ডিম,
🥤 একটি লাচ্ছি,
🍟 দুই প্যাকেট চিপস,
🎨 একটি রঙ,
🍭 দুটি লাটিম চকলেট,
আরও ছোটখাটো কিছু পছন্দের জিনিস।

সন্তানদের এই ছোট ছোট আবদার আর হাসিমাখা মুহূর্তগুলোই তো জীবনের সবচেয়ে বড় সম্পদ।

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাকে নেক, সুস্থ, দ্বীনদার ও উত্তম চরিত্রের মানুষ হিসেবে কবুল করুন। আমীন। 🤲

Md. Sarwar Hossen (Sahide Sarwar)
(Unani practitioner)
Founder: মুমিন মুসলমান
Jinn & Paranormal Researcher


শায়েখ সাহেব তাঁর নাতনীকে নিয়ে আমাদের গ্রামের বাড়িতে এসেছিলেন চিকিৎসার জন্য।ও মা! শায়েখ সাহেব তো বেশ মজার মানুষ। আমি যখন ...
14/07/2026

শায়েখ সাহেব তাঁর নাতনীকে নিয়ে আমাদের গ্রামের বাড়িতে এসেছিলেন চিকিৎসার জন্য।

ও মা! শায়েখ সাহেব তো বেশ মজার মানুষ।
আমি যখন রোগীর শরীরের সঙ্গে সংশ্লিষ্ট জ্বিনের বক্তব্য জানার উদ্দেশ্যে প্রশ্ন করছিলাম, আমার সাথে সাথে তিনিও তখন জ্বিনকে ধমক দিয়ে বলছিলেন—
"বল! তোর ওস্তাদ কে?" 😊

যাই হোক, আল্লাহর অশেষ রহমত এবং প্রায় ১৫ মিনিটের চিকিৎসা প্রচেষ্টার পর আলহামদুলিল্লাহ, মেয়েটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। বিদায়ের সময় সালাম দিয়ে নিজেই হেঁটে বাড়ি ফিরে যায়।

সম্পূর্ণ ঘটনা নিয়ে ভিডিও ডকুমেন্টারি খুব শিগগিরই প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ।

──────────────

Md. Sarwar Hossen (Sahide Sarwar)
(Intern Unani Physician)
Founder: মুমিন মুসলমান ইউনানী দাওয়াখানা
President: বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি
বোদা উপজেলা শাখা
Poet and writter, Jinn and Paranormal Researcher.

আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে আমার ব্যাকআপ ফেসবুক পেজ Md. Sarwar Hossen-ও এখন Meta Verified (Blue Badge) অর্জন করেছ...
12/07/2026

আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে আমার ব্যাকআপ ফেসবুক পেজ Md. Sarwar Hossen-ও এখন Meta Verified (Blue Badge) অর্জন করেছে।❣️

আপনারা অনেকেই জানেন, দীর্ঘদিন ধরে আমার নাম, ছবি, লোগো ও পরিচয় ব্যবহার করে একাধিক ভুয়া আইডি, পেজ এবং WhatsApp অ্যাকাউন্ট তৈরি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই একটি নিরাপদ ও নির্ভরযোগ্য অফিসিয়াল ব্যাকআপ পেজ রাখা জরুরি মনে করেছি।

বর্তমানে আমার অফিসিয়াল Facebook উপস্থিতি—

✅ Verified Profile: Sahide Sarwar
✅ Verified Main Page: মুমিন মুসলমান
✅ Verified Backup Page: Md. Sarwar Hossen

সবার প্রতি অনুরোধ—

• শুধুমাত্র আমার অফিসিয়াল ও ভেরিফাইড প্ল্যাটফর্মগুলো অনুসরণ করুন।
• আমার নাম, ছবি বা লোগো ব্যবহার করে কোনো ভুয়া আইডি, পেজ বা WhatsApp অ্যাকাউন্ট দেখতে পেলে রিপোর্ট করুন এবং আমাকে মেইলবক্সে জানান।
• কোনো তথ্য বা আর্থিক লেনদেনের আগে অবশ্যই ভেরিফাইড ব্যাজ দেখে নিশ্চিত হোন।

আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যের উপর অটল রাখুন এবং সকল প্রকার প্রতারণা ও ফিতনা থেকে হেফাজত করুন। আমীন।

— Md. Sarwar Hossen
Founder: মুমিন মুসলমান ইউনানী দাওয়াখানা
সভাপতি: বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি, বোদা উপজেলা শাখা।



━━━━━━━━━━━━

12/07/2026

My little child Muaz ibn sarwar.

📢 গুরুত্বপূর্ণ ঘোষণাঃD.U.M.S (Diploma in Unani Medicine and Surgery) ৪র্থ বর্ষের টেস্ট পরীক্ষা উপলক্ষে আগামী ৭ জুলাই ২০২...
05/07/2026

📢 গুরুত্বপূর্ণ ঘোষণাঃ

D.U.M.S (Diploma in Unani Medicine and Surgery) ৪র্থ বর্ষের টেস্ট পরীক্ষা উপলক্ষে আগামী ৭ জুলাই ২০২৬ ইং থেকে ১৬ জুলাই ২০২৬ ইং পর্যন্ত, ইনশাআল্লাহ আমি পঞ্চগড়ে অবস্থান করবো।

যারা দীর্ঘদিন যাবৎ আমার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে ইচ্ছুক, তারা উক্ত সময়ে আমার গ্রামের বাড়িতে এসে সাক্ষাৎ করতে পারেন।

সাক্ষাতের সময়সূচিঃ

• ৭ ও ৮ জুলাই: সকাল ১১:০০টা থেকে দুপুর ১:০০টা পর্যন্ত।

• ৯ জুলাই থেকে ১৬ জুলাই: দুপুর ৩:০০টা থেকে বিকাল ৫:০০টা পর্যন্ত।

বিঃদ্রঃ পরীক্ষার কারণে ৯–১৬ জুলাই পর্যন্ত সকালে সাক্ষাৎ করা সম্ভব হবে না। তবে উক্ত দিনগুলোতে বিকাল ৩:০০টা থেকে ৫:০০টা পর্যন্ত সাক্ষাৎ করা যাবে।

🤲 সকলের নিকট আমার পরীক্ষার সফলতার জন্য দোয়া প্রার্থনা করছি।

Md. Sarwar Hossen (Sahide Sarwar)
(Intern Unani Physician)
President, Bangladesh Deshiyo Chikitsok Samiti (Boda Upazila Branch)
Poet & Writer | Jinn & Paranormal Researcher

জাযাকুমুল্লাহু খাইরান।

#মুমিনমুসলমান

তারপর, কেমন আছেন সবাই?হারিয়ে যাওয়া মিছিলেএখনো হাঁটছি নীরবে;বেঁচে আছি—এই-ই কি বেশি নয়?আলহামদুলিল্লাহ। Md. Sarwar Hossen (...
04/07/2026

তারপর, কেমন আছেন সবাই?

হারিয়ে যাওয়া মিছিলে
এখনো হাঁটছি নীরবে;
বেঁচে আছি—
এই-ই কি বেশি নয়?
আলহামদুলিল্লাহ।

Md. Sarwar Hossen (Sahide Sarwar)
Founder: মুমিন মুসলমান ইউনানী দাওয়াখানা

Address

Mareya Bazar, Boda
Panchagarh
5010

Opening Hours

Monday 15:30 - 22:00
Tuesday 15:30 - 22:00
Wednesday 15:30 - 22:00
Thursday 15:30 - 22:00
Friday 15:00 - 22:00
Saturday 15:30 - 22:00
Sunday 15:30 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when মুমিন মুসলমান ইউনানী দাওয়াখানা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share