Medical Institute,Naogaon

  • Home
  • Medical Institute,Naogaon

Medical Institute,Naogaon Dream to be a diploma Doctor

23/08/2026

মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন আজকে
৪০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, জয়পুরহাট
পরিদর্শনে আসার পর ডিএমএফ জাতির সাথে ১৬ বছর ধরে হয়ে আসা বৈষম্য নিয়ে মাননীয় মন্ত্রী মহোদয় কে স্মারকলিপি প্রদান করা হয় এবং আমাদের ২ দফা দাবি উপস্থাপন করা হয়
এর পরিপেক্ষিতে মাননীয় মন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেন যে আমাদের দাবিগুলো অতি শীঘ্রই বাস্তবায়ন করা হবে

ডিএমএফ জাতির অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে প্রতিটি আন্দোলন সংগ্রামে নওগাঁ ক্যাম্পাস সব সময় সামনের সারিতে ছিল বর্তমানেও আছে ভ...
19/08/2026

ডিএমএফ জাতির অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে প্রতিটি আন্দোলন সংগ্রামে নওগাঁ ক্যাম্পাস সব সময় সামনের সারিতে ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ
ছবি: আগামীকালকের কর্মসূচি সফল করার জন্য আমাদের প্রতিনিধিরা ঢাকার পথে

২০২৬ সালের আন্দোলন পরিচালনা কমিটি নওগাঁ ক্যাম্পাস
31/07/2026

২০২৬ সালের আন্দোলন পরিচালনা কমিটি নওগাঁ ক্যাম্পাস

মাননীয় এমপি মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ সামনে কঠোর কর্মসূ...
30/07/2026

মাননীয় এমপি মহোদয়ের মাধ্যমে
মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান সম্পন্ন হয়েছে।
ইনশাআল্লাহ সামনে কঠোর কর্মসূচি আসছে ✊✊

ইনশাআল্লাহ আমাদের আন্দোলন চলমান আছে এবং এবার ন্যায্য  দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে এক বিন্দু রক্ত এই দেহে থাকা...
29/07/2026

ইনশাআল্লাহ আমাদের আন্দোলন চলমান আছে
এবং এবার ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে এক বিন্দু রক্ত এই দেহে থাকা পর্যন্ত

ম্যাটস বিষয়ে কিছু সাধারণ তথ্য যেটা এ দেশের অনেক সাধারণ মানুষের জানা নেই,তাই জানার সুবিধার্থে দেওয়া হল।
12/05/2026

ম্যাটস বিষয়ে কিছু সাধারণ তথ্য
যেটা এ দেশের অনেক সাধারণ মানুষের জানা নেই,
তাই জানার সুবিধার্থে দেওয়া হল।

যারা ভাবছেন মেডিকেল এসিস্ট্যান্ট ও প্যারামেডিকেল এক নিচের এই পোস্ট টি তাদের জন্য মেডিকেল এ্যাসিসটেন্ট ( ডিপ্লোমা চিকিৎসক...
10/03/2026

যারা ভাবছেন মেডিকেল এসিস্ট্যান্ট ও প্যারামেডিকেল এক নিচের এই পোস্ট টি তাদের জন্য
মেডিকেল এ্যাসিসটেন্ট ( ডিপ্লোমা চিকিৎসক) আর
প্যারামেডিকেল এক জিনিস নয়

বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের গাইডলাইন অনুযায়ী, 'Doctor' (ডাক্তার) শব্দটির সংজ্ঞায় অবশ্যই মেডিক...
28/02/2026

বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের গাইডলাইন অনুযায়ী, 'Doctor' (ডাক্তার) শব্দটির সংজ্ঞায় অবশ্যই মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের (Medical Assistants) অন্তর্ভুক্ত করতে হবে।

২০১৩ ও ২০১৭ সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাটাবেজ অনুযায়ী, বাংলাদেশের ১,০৭,৩০৩ জন নিবন্ধিত ডাক্তারের (Medical Practitioners) তালিকায় এমবিবিএস ও বিডিএস-এর পাশাপাশি ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্ট্যান্টরাও সরাসরি অন্তর্ভুক্ত ছিলেন।

অর্থাৎ, দাপ্তরিকভাবে তারা একই "চিকিৎসক" ক্যাটাগরির অংশ।

∆ ক্লিনিক্যাল সক্ষমতার প্রমাণ (WHO Table 9.2)

যারা বলেন ডিএমএফ-রা চিকিৎসা দিতে পারেন না, তাদের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার Table 9.2 একটি চূড়ান্ত জবাব। সেখানে স্পষ্টভাবে ডিএমএফ-দের নিচের কাজের জন্য স্বীকৃত দেওয়া হয়েছে:

• রোগ নির্ণয় (Diagnosis): তারা স্বাধীনভাবে রোগ নির্ণয় ও ক্লিনিক্যাল সিদ্ধান্ত গ্রহণে সক্ষম।

• চিকিৎসা প্রদান (Treatment): একিউট ও ক্রনিক রোগের চিকিৎসা এবং নির্দিষ্ট থেরাপিউটিক প্রসিডিউর পরিচালনার পূর্ণ অধিকার তাদের রয়েছে।

• ক্লিনিক্যাল লিডারশিপ: তারা প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে ক্লিনিক্যাল সাইট লিডারশিপ প্রদানের জন্য দাপ্তরিকভাবে যোগ্য।

প্রতি বছর ১০ হাজার এমবিবিএস বের করার মূল উদ্দেশ্য হলো দেশীয় চিকিৎসকদের হার্ট, কিডনি বা ক্যান্সারের মতো জটিল বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে গড়ে তোলা।

একজন উচ্চশিক্ষিত ডাক্তারকে যদি গ্রামের আউটডোরে বসে প্রতিদিন ২০০ জন রোগীর সাধারণ সর্দি-জ্বর বা গ্যাস্ট্রিকের ওষুধ লিখতে হয়, তবে তিনি বিশেষজ্ঞ হওয়ার পড়াশোনা বা গবেষণা করবেন কখন?

ডিএমএফ-রা এই প্রাইমারি কেয়ার (Primary Care) সামলে নিয়ে ডাক্তারদের জন্য বিশেষায়িত গবেষণার পথ প্রশস্ত করে দেন। তাদের সরিয়ে দেওয়া মানে ডাক্তারদের "ক্লার্কে" পরিণত করা এবং দেশকে বিশেষজ্ঞ শূন্য রাখা।

গত ৫০ বছর ধরে যে ডিএমএফ-রা চরাঞ্চল, হাওর বা গ্রামীন দুর্গম এলাকায় সেবা দিয়ে আসছেন, আজ সংখ্যাতত্ত্বের দোহাই দিয়ে তাদের অধিকার কেড়ে নেওয়া কেবল অকৃতজ্ঞতা নয়, বরং একটি স্বাস্থ্য-ষড়যন্ত্র।

ডিএমএফ-রা সিস্টেমের বাইরে চলে গেলে সেই শূন্যস্থান এমবিবিএস দিয়ে পূরণ হবে না; বরং সেখানে দাপট বাড়বে হাতুড়ে ডাক্তার আর কমিশনের দালালদের। যারা এলিটিজম ছড়াচ্ছেন, তারা কি পরোক্ষভাবে এই দালাল চক্রকেই সুযোগ করে দিতে চান?

🤔

24/02/2026
প্রতিবাদ বিজ্ঞপ্তি
23/02/2026

প্রতিবাদ বিজ্ঞপ্তি

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Medical Institute,Naogaon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Health & Beauty Business?

Share