নরমাল ডেলিভারি হোম সার্ভিস

নরমাল ডেলিভারি হোম সার্ভিস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নরমাল ডেলিভারি হোম সার্ভিস, Medical and health, Patuakhali.
(1)

দেশে এতো বেশি সিজার হচ্ছে যে নরমাল ডেলিভারি বিলপ্তির পথে।একটি অপারেশন শরীরে কোনো না কোনো প্রভাব পড়বেই যা সারা জীবনও বয়ে বেড়াতে হতে পারে।তাই অভিজ্ঞ নার্স ও মহিলা ডিপ্লোমা ইন প্যারামেডিক দ্বারা রোগীর অবস্থা বুঝে বাড়িতে গিয়ে নরমাল ডেলিভারি করে থাকি।

🌸 শুভ নববর্ষ ১৪৩৩ 🌸নতুন বছরের নতুন দিনে, মায়ের স্মৃতি বুকে নিয়ে...আমার নয় বছরের ছোট্ট মেয়েটা আজ শুভ নববর্ষের ভোরে যখন ওর...
14/04/2026

🌸 শুভ নববর্ষ ১৪৩৩ 🌸
নতুন বছরের নতুন দিনে, মায়ের স্মৃতি বুকে নিয়ে...
আমার নয় বছরের ছোট্ট মেয়েটা আজ শুভ নববর্ষের ভোরে যখন ওর স্কুলের (বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ) অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, বারবার ওর মায়ের কথা মনে পড়ছিল। ও যেন ওর মায়েরই প্রতিচ্ছবি। মায়ের শূন্যতা কোনোদিনও পূরণ হবে না, তবে ওর হাসিমুখটা দেখলে মনে হয় ওর মা ওর পাশেই আছে।আমার নয় বছরের রাজকন্যা সেখানে গিয়ে খুব আনন্দ করেছে। পান্তা-ইলিশ, ভর্তা আর নানা রকমের ভাজাভুজি দিয়ে ও বর্ষবরণ উদযাপন করল। ওর হাতে মেহেন্দির রঙ আর মুখে এই সুন্দর হাসিটাই আমার বেঁচে থাকার অনুপ্রেরণা
ওর এই নিষ্পাপ হাসির মাঝেই আমি ওর মায়ের অস্তিত্ব খুঁজে পাই। নতুন বছরে আমার মা মণিটার জন্য সবার কাছে অনেক অনেক দোয়া ও ভালোবাসা চাই। শুভ নববর্ষ!"

#শুভ_নববর্ষ #মায়ের_স্মৃতি

যার চলে যায় সেই বুঝে হুমায়রার সাথে আজ সকালে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। স্কুলে আসার পর বন্ধুদের সাথে হাঁটার সময়...
02/04/2026

যার চলে যায় সেই বুঝে

হুমায়রার সাথে আজ সকালে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। স্কুলে আসার পর বন্ধুদের সাথে হাঁটার সময় ও টাইলসে হোঁচট খেয়ে পড়ে যায়। দাঁতের মাড়ি ও ঠোঁট ফেটে প্রচুর রক্তপাত হচ্ছিল। ওর বন্ধুরা আমাকে এসে খবর দিলে আমি দৌড়ে ওর কাছে যাই। ও কাঁদছিল আর আমাকে জড়িয়ে ধরছিল। ও বলছিল, "বাবা, আমার যে দাঁতটা পড়ে আবার উঠেছে, ওটা যদি ভেঙ্গে যায় তাহলে কী হবে?" আমি ওকে সান্ত্বনা দিয়ে বললাম, "কিছুই হবে না মা, আমি আছি তো।" কিন্তু ও তখনও কাঁদছিল আর বলছিল, "ওরে মামনি, ও মামনিরে।" ওর এই কান্না শুনে আমার নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না।ওরে জমিনের মালিক তুমি সবকিছুই হেফাজত করো ।
​ওর মায়েরও স্বপ্ন ছিল ওকে এই প্রতিষ্ঠানে পড়াবে বাবার সাথে যাবে।

আমার হুমায়রার জন্য সবাই দোয়া করবেন।

মা-হীন প্রথম স্কুল: এক টুকরো হাসি আর পাহাড়সম শূন্যতাকলম হাতে ছোট্ট হুমায়রা আজ মা হারা এতিম।​আমার কলিজার টুকরো হুমায়রা আ...
01/04/2026

মা-হীন প্রথম স্কুল: এক টুকরো হাসি আর পাহাড়সম শূন্যতা

কলম হাতে ছোট্ট হুমায়রা আজ মা হারা এতিম।
​আমার কলিজার টুকরো হুমায়রা আফরিন ফাতেমার স্কুল জীবনের প্রথম দিন।
​নীল ইউনিফর্ম পরে, কাঁধে স্কুল ব্যাগ ঝুলিয়ে যখন ও আমার সামনে এসে দাঁড়াল, আমার ঝাপসা চোখে বারবার ওর মায়ের মুখটা ভেসে উঠছিল। আজ ওর পাশে ওর মামনি থাকার কথা ছিল; পরম মমতায় ওর চুলগুলো বেঁধে দেওয়ার কথা ছিল। কিন্তু গত ৩১শে জানুয়ারি নিয়তি আমাদের সব ওলটপালট করে দিল। মা হারা এই এতিম মেয়েটা আজ কলম ব্যাগে নিয়ে তার জীবনের নতুন এক লড়াই শুরু করতে যাচ্ছে।
​মায়ের কবরের পাশে যখন ওকে দাঁড়িয়ে থাকতে দেখে বললাম, "মা, একটা ছবি তুলি?" ও সাথে সাথেই ঘুরে আমার দিকে তাকিয়ে এক চিলতে হাসি দিল। (ছবিতে আপনারা যে হাসিটা দেখছেন)। কিন্তু এই হাসির পেছনে কতটা হাহাকার লুকিয়ে আছে, তা কি আমরা জানি?
​একসময় ওকে জিজ্ঞেস করতাম, "মা, তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো?" ও নির্দ্বিধায় বলত, "আব্বু, আমি মামনিকে সবচেয়ে বেশি ভালোবাসি।" আর আজ? আজ সেই ছোট্ট মেয়েটা আমায় সান্ত্বনা দিয়ে বলে, "আব্বু, আগে মামনিকে বেশি ভালোবাসতাম, এখন তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি।" এক নিমেষে বড় হয়ে যাওয়া এই শিশুটির কথাগুলো তীরের মতো বুকে বিঁধে। পৃথিবীতে প্রিয়জন ছাড়া বেঁচে থাকাটাই বোধহয় সবচেয়ে বড় কষ্টের ইবাদত।
​হে আল্লাহ, আমার স্ত্রীকে আপনি মাফ করে জান্নাতবাসী করুন। আমাদের অজান্তে যদি আমরা কাউকে কষ্ট দিয়ে থাকি, তবে দয়া করে আমাদের মাফ করে দেবেন। আর আমার এই ছোট্ট মা-মরা মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। ও যেন ওর মায়ের স্বপ্ন পূরণ করতে পারে।
​হুমায়রা মা, তোর বাবা বেঁচে থাকতে এই জমিনের ওপর তোকে কোনোদিন একাকীত্ব ছুঁতে দেব না। তোর প্রতিটি পদক্ষেপে আমি ছায়া হয়ে থাকব। ইনশাআল্লাহ।
​শুভকামনা তোর নতুন এই যাত্রায়, আমার মা।

বার বার মাঝে মাঝে মনে হয়, মরে যাওয়াটা বোধহয় খুব সহজ; কিন্তু এই পৃথিবীতে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় শাস্তি।এই বিশাল পৃথিবীটা...
25/03/2026

বার বার মাঝে মাঝে মনে হয়, মরে যাওয়াটা বোধহয় খুব সহজ; কিন্তু এই পৃথিবীতে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় শাস্তি।এই বিশাল পৃথিবীটা আসলেও একটা মস্ত বড় কারাগার। যে মানুষটা আমার জামা থেকে জুতা পর্যন্ত পরম মমতায় কিনে দিতো, আমি একটু জোরে হাঁটলে যে ব্যথা পেত, সেই মানুষটাকে ছাড়া আজ প্রতিটি সেকেন্ড বেঁচে থাকা যেন এক একটা পাহাড়সম কষ্ট।
আমার ২৯ বছরের জীবনে।​১৪ বছরের মায়ার সংসার আর ২০ বছরের চেনা ভালোবাসাকে (৬ বছরের প্রেমসহ) এক নিমেষে স্মৃতি বানিয়ে দিয়ে সে আজ না ফেরার দেশে। লোকে দোষ খোঁজে, কাহিনী বানায়; কিন্তু আমার বুকের ভেতর যে কতটা অন্ধকার তা শুধু আমিই জানি। আমার জীবনের বটগাছটা আজ শুধুই স্মৃতি।
​আজ চারদিকের এই কোলাহল আর মানুষের কৌতূহলী প্রশ্নের ভিড়ে নিজেকে বড় একা লাগে। আমাদের ৯ বছরের মেয়েটির মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকার অভিনয় করতে হয় ঠিকই, কিন্তু ভেতরের মানুষটা অনেক আগেই তলিয়ে গেছে। সত্যিই, এই পৃথিবীতে প্রিয়জনহীন বেঁচে থাকার চেয়ে বড় কোনো কষ্ট আর হতে পারে না।
​সবাই শুধু আমার রিনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে জান্নাতবাসী করেন।ও রিনারে তোমার মতো করে আমাকে ভালোবাসার আর কেউ এই পৃথিবীতে নেই,তা আমি যানি।

সেবার প্রদীপ নিভে গেল, রয়ে গেল শুধু স্মৃতি...​"সেবা করাটাই আমার একমাত্র ইচ্ছা"— এই কথাটি যিনি সারাজীবন মনে-প্রাণে ধারণ ক...
08/03/2026

সেবার প্রদীপ নিভে গেল, রয়ে গেল শুধু স্মৃতি...

​"সেবা করাটাই আমার একমাত্র ইচ্ছা"— এই কথাটি যিনি সারাজীবন মনে-প্রাণে ধারণ করেছিলেন, আমাদের 'নরমাল ডেলিভারি হোম সার্ভিস'-এর প্রাণভোমরা, আপনাদের সবার প্রিয় রিনা আক্তার পপি আর আমাদের মাঝে নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
​গত ৩১শে জানুয়ারি ২০২৬ তারিখে তিনি আমাদের ছেড়ে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। সত্যি বলতে—আমি হাঁটলে সে কষ্ট পেত, আমি কষ্ট পেলে সে অস্থির হয়ে যেত। আমার জামা থেকে জুতা পর্যন্ত সে নিজে কিনে দিত। আমার জীবনের স্পন্দন, আমার শক্তি, আমার সাহস—সবকিছুই ছিল আমার স্ত্রী।শুধু আমার জন্য না, আত্মীয়-স্বজন ও শ্বশুরবাড়ির সবার জন্য সে ছিল এক বিশাল বটগাছের মতো। কেউ অসুস্থ হলে সে আগে ছুটে যাওয়ার জন্য কানের কাছে এসে বলতো ওমক অসুস্থ। যেতে হবে দীর্ঘদিন যাবত কেহই আর বলে না ।

আমাদের এই পেজটি ছিল সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে সেবা পৌঁছে দেওয়ার একটা স্বপ্ন। আজ সেই স্বপ্নের সারথি নেই। আমাদের ঘরটা আজ অন্ধকার, কিন্তু তার হাতের ছোঁয়ায় যে মা ও শিশুরা সুস্থভাবে পৃথিবীর আলো দেখেছে, তাদের হাসিতেই পপি বেঁচে থাকবেন আজীবন।
​একজন দক্ষ নার্স বা কমিউনিটি প্যারামেডিক হিসেবে নয়, তিনি মানুষের পাশে দাঁড়াতেন একজন আপনজন হয়ে। আজ আমি (আবদুস সালাম) বড় একা হয়ে গেলাম। আমার ৯ বছরের মেয়েটি তার পৃথিবী হারিয়েছে, আর আমি হারিয়েছি আমার জীবনের স্পন্দন।
​আপনাদের কাছে অনুরোধ,আমার রিনার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করবেন। আল্লাহ যেন আমার রিনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। মানুষ কত কথাই বলে, কিন্তু পপি আমার কাছে কী ছিল, তা শুধু আমি ও আমার আল্লাহ জানেন।
​ভালো থেকো রিনা, ওপারের জগতে।তোমার জন্য দোয়া করি প্রতিটা মুহূর্তে মুহূর্তে। তোমার রেখে যাওয়া আমানত (আমাদের মেয়েকে) আগলে রাখার শক্তি যেন আল্লাহ আমায় দেন।

আজ অনেক কষ্ট নিয়ে এই পোস্টটা লিখছি।আমাদের প্রিয় পেইজ নরমাল ডেলিভারি হোম সার্ভিস–এ যারা নিয়মিত যোগাযোগ করেন, অনেক মা ও পর...
03/03/2026

আজ অনেক কষ্ট নিয়ে এই পোস্টটা লিখছি।

আমাদের প্রিয় পেইজ নরমাল ডেলিভারি হোম সার্ভিস–এ যারা নিয়মিত যোগাযোগ করেন, অনেক মা ও পরিবার মেসেজ দেন, কল করেন— তাদের সবার উদ্দেশ্যে একটি কথা জানাতে চাই।

এই পেইজের মূল শক্তি, সাহস আর অভিজ্ঞ হাত ছিলেন আমার প্রিয় স্ত্রী, Rina।
গত ৩১ জানুয়ারি তিনি আমাদের ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন।
তারপর থেকে অনেকেই মেসেজ করছেন। রিপ্লাই না পেয়ে কষ্ট পাচ্ছেন—আমি আন্তরিকভাবে দুঃখিত।
রিনা ছিল এই সেবার প্রাণ। প্রতিটি মায়ের কষ্ট সে নিজের মনে নিয়ে বুঝতো, পাশে থাকতো আপনজনের মতো।
আজ সে আর নেই…
আমার কলিজা ফেটে যায় যখন রোগীদের মেসেজ দেখি—
কিন্তু সেই মানুষটা আর উত্তর দেওয়ার জন্য পাশে বসে নেই।
আমি এখনো নিজেকে সামলানোর চেষ্টা করছি।
আমার ৯ বছরের ছোট্ট মেয়ে, Humayra আছে।
সে তার মাকে হারিয়েছে… আমিও আমার জীবনসঙ্গীকে হারিয়েছি।
আপনাদের কাছে শুধু একটি অনুরোধ—
রিনার জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া করবেন।
আমার মেয়ে হুমায়রার জন্য দোয়া করবেন।
আর আমার জন্যও দোয়া করবেন—যেন আমি মেয়েটাকে মানুষ করতে পারি।
যারা এতদিন বিশ্বাস করেছেন, ভালোবেসেছেন—সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
আপনাদের কাছে শুধু দোয়া চাই।
আল্লাহ যেন রিনাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন। আমিন।

স্মৃতি বড়ই অদ্ভুত  #স্মৃতিরপাতা
28/01/2026

স্মৃতি বড়ই অদ্ভুত
#স্মৃতিরপাতা

Address

Patuakhali
8601

Alerts

Be the first to know and let us send you an email when নরমাল ডেলিভারি হোম সার্ভিস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share